ডিম কুমড়োর ভুনা রান্নার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
ডিম কুমড়োর ভুনা রান্নার রেসিপি।
খাদ্য প্রেমিকদের কে স্বাগতম
"সবার সুস্বাস্থ্য কামনা করছি"
IMG20230712070808-01.jpeg

শুভ সকাল 🌅

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। ডিম কুমড়োর ভুনা রান্নার রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে।

"প্রয়োজনীয় উপকরণ"
Screenshot_2023-08-04-19-09-04-32_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
উপাদানপরিমাণ
ডিমদুইটি।
কুমড়াহাপ কেজি।
পেঁয়াজ কুচিদুইটি।
মরিচ গুঁড়াএক চা-চামচ।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
ধনিয়া গুড়াআধা চা-চামচ।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-08-04-19-10-34-47_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • প্রথমেই আমি কুমড়া গুলো কে কুচি কুচি করে কেটে পরিষ্কার করে নিলাম। তার পরে ডিম সিদ্ধ করে ভালো করে ভেজে নিলাম। এবার আমি চুলায় ছোট পাতিল বসিয়ে তেল গরম করে নিলাম। তার পরে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে তার পরে সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-08-04-19-11-15-52_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • এবারে আমি মসলা গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। তার পরে আমি এবার পরিষ্কার করে রাখা কুমড়া গুলোকে দিয়ে দিলাম। এবার আমি সব গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি কুমড়া গুলো কে কষিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
Screenshot_2023-08-04-19-12-00-26_d12dc1eb2cfbd58d6e24e14617cffa53.jpg
  • কষিয়ে নেওয়ার পর একটু পানি দিয়ে দিলাম। তার পরে ভালো করে আস্তে আস্তে নেড়েচেড়ে নিলাম। কিছুক্ষণ রান্না করার পরে দেখলাম কুমড়া গুলো সিদ্ধ হয়েছে। এবার আমি ভেজে রাখা ডিম দিয়ে দিলাম। তার পরে নেড়েচেড় নিলাম। এভাবে কিছুক্ষণ রান্না করার পরে রান্না এখানেই শেষ করলাম।
"পরিবেশন"
IMG20230712070827-01.jpeg
IMG20230712070808-01.jpeg
  • ডিম কুমড়োর ভুনা রান্নার রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। কুমড়া খেতে ভীষণ মজা লাগে। তবে এভাবে আমি ডিম দিয়ে কখনো খাইনি। নতুন একটি রেসিপি তৈরি করলাম খেতে ভীষণ মজা হয়েছিলো। পুষ্টিকর খাবার রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
ছবির বিবরণ
বিভাগরেসিপি।
ডিভাইজrealme 9
বিষয়ডিম কুমড়োর ভুনা রান্নার রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88

আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য
💞 ধন্যবাদ 💞

divider-2461548__480.webp

আমার পরিচয়
IMG-20230802-WA0014.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টীমিট একাউন্ট @limon88. আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো।

[("অন্যকে সাহায্য করুন তার স্বপ্ন ছুঁতে দেখবেন আপনি আপনার স্বপ্ন এর কত কাছে চলে গেছেন")]

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

banner-abbVD.png


আমাদের উইটনেসকে সাপোর্ট করুন

"Please support Bangla Witness"

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

https://steemitwallet.com/~witnesses



VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy

witness_vote.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  
 3 years ago 

কুমড়ো সবজি আমার খুবই ফেভারিট সেটা ভর্তা এবং সবজি রেসিপি করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। এমনিতে ডিম ভুনা আমার খুবই প্রিয় আপনি কুমড়ো দিয়ে ডিম ভুনা করেছেন দারুন রেসিপি ছিল।

 3 years ago 

মিষ্টি কুমড়ার যে কোন রেসিপি আমার কাছে অনেক মজা লাগে আর আপনি তো আজকে মিষ্টি কুমড়া দিয়ে মজাদার ডিমের রেসিপি শেয়ার করেছেন। পরিবেশন করা রেসিপির ছবি দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক লোভনীয় হবে। একটু টেস্ট করতে মন চাইছে ভাইয়া।

 3 years ago 

জি ভাইয়া খেতে ভীষণ মজা হয়েছিলো ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার বাম এর কোরমা রেসিপি টা অনেক লোভনীয় লাগছে। দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। কিন্তু আমি মিনিট কুমড়া পছন্দ করি না তার পর ও আপনার রেসিপি দেখে আমার ও ইচ্ছা হচ্ছে এই রকম ডিম এর কোরমা খাওয়ার। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের এই রকম একটি রেসিপি শেয়ার করার জন্য ।

 3 years ago 

ভাই ডিম আর কুমড়ার কম্বিনেশন খাওয়া তো দূরে থাক, কখনো কল্পনাই করি নি। নতুন ধরনের একটি জিনিস দেখলাম।যাই হোক মনে টেস্ট করার কৌতুহল জাগল। বাসায় একদিন বানাতে হবে। ধন্যবাদ ভাইয়া নতুন ধরনের রেসিপি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অবশ্যই বাসায় তৈরি করে খাবেন খেতে কিন্তু ভীষণ মজা লাগে। ধন্যবাদ আপনাকে ভাই।

 3 years ago 

ডিম এবং মিষ্টি কুমড়া দুটোই আমার খুব ফেভারিট।
দুটো একসাথে করে কখনো রেসিপি প্রস্তুত করে খাওয়া হয়নি ।তবে আপনার প্রস্তুত করা দেখে খুব লোভ হচ্ছে।
খেতে নিশ্চয়ই খুব মজা হবে তাছাড়া দুটি খাবারেই পুষ্টিগুনে ভরপুর।

 3 years ago 

এই রেসিপিটা যদিও আগে কখনো আমার খাওয়া হয়নি, তবে আপনার রেসিপি দেখে অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। আপনি ডিম কুমড়োর মজাদার ভুনা রেসিপি তৈরি করেছেন। আমার তো মনে হচ্ছে এই মজাদার রেসিপি টা খুবই মজা করে খাওয়া হয়েছিল। রেসিপিটা দেখতেই খুবই সুস্বাদু মনে হচ্ছে এমনিতে। আমার তো ইচ্ছে করছে এক প্লেট ভাত নিয়ে এসে এই খাবারটা নিয়ে খেতে বসে যাই। সত্যি লোভ লেগে গিয়েছে আমার আপনার এই মজাদার রেসিপি দেখে।

 3 years ago 

অবশ্যই বাসায় একদিন তৈরি করে খাবেন খেতে ভীষণ মজা লাগে ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 3 years ago 

ডিম আমার খুবই পছন্দের একটি খাবার। বিভিন্ন রকম ভাবে ডিমের ভুনা ও ঝোল খেয়েছি। কিন্তু কুমড়ো দিয়ে কখনো ডিমের ভুনা খাওয়া হয়নি। একেবারে অন্যরকম একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। দেখেই মনে হচ্ছে যে বেশ মজাদার ছিল। দেখতেও লোভনীয় লাগছে।

 3 years ago 

ডিম ভুনা আমার খুব পছন্দ। আমি পরশু দিন ও করেছি।কিন্তু কখনো কুমড়া দিয়ে ডিম ভুনা করে খাওয়া হয়নি।আপনি কুমড়া দিয়ে খুব অন্য রকম একটা রেসিপি আজ আমাদের মাঝে শেয়ার করলেন।খেতে বেশ ভালোই লাগবে।রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60371.10
ETH 1581.81
USDT 1.00
SBD 0.42