রেসিপি:)- শালগম দিয়ে ঝাল ঝাল তেলাপিয়া মাছের রেসিপি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। রেসিপি:)- শালগম দিয়ে ঝাল ঝাল তেলাপিয়া মাছের রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক।
| উপাদান | পরিমাণ। |
|---|---|
| তেলাপিয়া মাছ | পাঁচ পিস। |
| শালগম | এক কেজি। |
| পেঁয়াজ কুচি | এক কাপ। |
| হলুদ গুঁড়া | এক চা-চামচ। |
| মরিচ গুঁড়া | দেড় চা-চামচ। |
| ধনিয়া গুড়া | আধা চা-চামচ। |
| কাঁচা মরিচ | ছয়টি। |
| ধনিয়া পাতা | কুচি সামান্য। |
| লবণ | স্বাদমতো |
| তেল | পরিমাণমতো |
- প্রথমেই আমি তেলাপিয়া মাছ গুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এর পরে শালগম গুলোকে কেটে পরিষ্কার করে নিলাম। এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। তার পরে ভালো করে মাছ গুলো কে ভেঁজে নিলাম।
- পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। তার পরে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। এর পরে কাঁচা মরিচ দিয়ে দিলাম। এখন আমি মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি শালগম গুলোকে দিয়ে দিলাম।
- সব গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এবং কিছুক্ষণ কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম এবং দেখলাম শালগম সিদ্ধ হয়েছে। তার পরে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম। এবার আমি ধনিয়া পাতা কুচি দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিলাম। তার পরে আমি কিছুক্ষণ এর রান্না এখানে শেষ করলাম।
শালগম দিয়ে ঝাল ঝাল তেলাপিয়া মাছের রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। শালগম আমি খুব কম খেতাম তবে এবার খেয়ে তো ভীষণ ভালো লাগলো। শালগম দিয়ে ঝাল ঝাল তেলাপিয়া মাছের খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। আমি তো জমিয়ে খেয়েছিলাম। আশাকরি আপনাদের সবার কাছে রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আশাকরি আপনারা সকলকেই পাশে থাকবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আল্লাহ হাফেজ ❣️
| বিভাগ | রেসিপি। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | শালগম দিয়ে ঝাল ঝাল তেলাপিয়া মাছের রেসিপি। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
মাছে ভাতে বাঙালি প্রতিদিন একবার হলেও আমরা মাছ খেয়ে থাকি।
আপনি মাছের অনেক মজাদার রেসিপি শেয়ার করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব মজা হবে।
রন্ধন প্রণালী খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল আপনার জন্য।
ঠিক বলেছেন ভাইয়া একবার হলেও খাওয়া হয় ধন্যবাদ আপনাকে ভাইয়া।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
শালগম দিয়ে কখনো এভাবে মাছ খাওয়া হয়নি। তবে আপনার রেসিপি দেখে লোভ লেগে গেল। মনে হচ্ছে অনেক মজা হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
শালগম আমার অনেক প্রিয়। আর তেলাপিয়া মাছ দিয়ে আসলে যে কোন কিছুই রান্না করলে খুব সুস্বাদু হয়। শালগম দিয়ে ঝাল ঝাল তেলাপিয়া রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। আশা করছি খেতে অনেক সুস্বাদু হয়েছে।
আমার কাছেও এখন শালগম প্রিয় হয়ে গিয়েছে ভাইয়া ধন্যবাদ আপনাকে।
ব্যক্তিগতভাবে আমি তেলাপিয়া মাছ অনেক বেশি পছন্দ করি তবে আপনার মত করে এরকম ভাবে কখনো শালগম দিয়ে খাওয়া হয়নি। যদিও রেসিপিটি আমার কাছে অনেক বেশি লোভনীয় এবং ইউনিক মনে হয়েছে এরকম রেসিপি বরাবরই আপনি আমাদের মাঝে শেয়ার করে থাকেন এটা আমরা সকলেই জানি। ধন্যবাদ আপনাকে এত মজাদার একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
তেলা পিয়া মাছ আমার খুব পছন্দের। আপনি তেলা পিয়া ও শালগম দিয়ে ঝাল ঝাল করে লোভনীয় একটি রেসিপি করেছেন। ফটোগ্রাফি দেখেই বুঝতে পারছি খুব লোভনীয় হয়েছে রেসিপিটি। ধাপে ধাপে তৈরি পদ্ধতি সুন্দর করে তুলে ধরেছেন। সব মিলিয়ে সুন্দর। ধন্যবাদ আপনাকে এমন একটি লোভনীয় সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।
শালগম দিয়ে খুব দারুণ একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। তবে শালগম দিয়ে এভাবে কখনো মাছ রান্না করে খাওয়া হয়নি। আপনার মাধ্যমে নতুন একটি রেসিপি আমি শিখে নিলাম। অনেক ধন্যবাদ ভাই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
শালগম দিয়ে ঝাল ঝাল তেলাপিয়া মাছের রেসিপি কখনো খাওয়া হয়নি। আর আপনি আজকে শালগম দিয়ে ঝাল ঝাল তেলাপিয়া মাছের রেসিপি তৈরি করেছেন দেখে, আমার তো খুব লোভ লেগে গিয়েছে। আপনি ধনিয়া পাতা দিয়েছেন দেখে আরো বেশি ভালো লেগেছে ধনিয়া পাতা দিলে কিন্তু আরো একটু বেশি স্বাদ লাগে খেতে। শালগম দিয়ে তেলাপিয়া মাছ রান্না করার পদ্ধতি শিখে নিতে পারলাম। আর এটা শিখতে পেরে নিজের কাছে খুব ভালো লেগেছে। নিশ্চয়ই অনেক মজা করে খেয়েছিলেন এই মজাদার রেসিপিটা।
শালগম দিয়ে ঝাল ঝাল তেলাপিয়া মাছের রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। এতো মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করা দেখে খুবি ভালো লেগেছে আমার।