রেসিপি পোস্ট:)- টমেটোর স্বাদে রূপচাঁদা মাছের রেসিপি।
"খাদ্য প্রেমিকদের কে স্বাগতম" |
|---|
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। সব সময়ই চেষ্টা করি আপনাদের কে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপি পোস্ট। টমেটোর স্বাদে রূপচাঁদা মাছের রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে রেসিপি তৈরি করলাম।
| উপাদান | পরিমাণ। |
|---|---|
| রুপচাদা মাছ:- | একটি। |
| আলু:- | চারটি। |
| টমেটো:- | চারটি। |
| পেঁয়াজ কুচি:- | এক কাপ। |
| হলুদ গুঁড়া:- | এক চা-চামচ। |
| মরিচ গুঁড়া:- | দেড় চা-চামচ। |
| জিরা গুঁড়া:- | আধা চা-চামচ। |
| ধনিয়া গুড়া:- | আধা চা-চামচ। |
| লবণ:- | স্বাদমতো। |
| তেল:- | পরিমাণমতো। |
- প্রথমেই আমি মাছ গুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এর পরে পরিমাণ মতো মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। তার পরে মাছ গুলোকে ভালো করে ভেজে নিলাম।
- এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। তার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি আলু দিয়ে দিলাম।
- আলু গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ রান্না করে আলু গুলো কে কষিয়ে নিলাম। এর পরে টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ভালো করে সব গুলো কে কষিয়ে নিলাম।
- এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এর পরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর দেখলাম টমেটো এবং আলু সিদ্ধ হয়েছে। এবার আমি ভেঁজে রাখা মাছ গুলোকে দিয়ে দিলাম। কিছুক্ষণ পর রান্না এখানেই শেষ করলাম।
- টমেটোর স্বাদে রূপচাঁদা মাছের রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এভাবে রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। আমি আমার মতো করে রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আল্লাহ হাফেজ 💞
| বিভাগ | রেসিপি। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | টমেটোর স্বাদে রূপচাঁদা মাছের রেসিপি। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
আপনি সবসময় চেষ্টা করেন ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর সেই সুবাদে আপনি খুব সুন্দর একটি রেসিপি পোস্ট শেয়ার করে দিলেন । আপনার রেসিপি কিন্তু ভালো হয়েছে এভাবে টমেটো দিয়ে যেকোনো মাছ রান্না করলে খেতে ভালো লাগে । আর রূপচাঁদা মাছ তো খেতে এমনিতেই ভালো লাগে দারুন লাগলো আপনার রেসিপিটি ।
https://twitter.com/HouqeLimon/status/1777126787438583899?t=Ld6RlPcMLJSx8eh-XOq9aA&s=19
টমেটো ও আলু দিয়ে রূপচাঁদা মাছের চমৎকার একটি রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই রেসিপি তৈরির বর্ণনা গুলো পড়ে আমার খুবই ভালো লেগেছে। একই সাথে আপনাদের রেসিপি তৈরিতে প্রথমে রূপচাঁদা মাছের টুকরো গুলো ভিজে নেওয়াটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। অত্যন্ত সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
মাছ ভেজে রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু লাগে ধন্যবাদ আপনাকে ভাই।
টমেটোর স্বাদে রূপচাঁদা মাছের রেসিপি দারুন হয়েছে। আসলে টমেটো দিয়ে যে কোনো মাছ রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। তাছাড়া রুপচাদা মাছ খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তোমার রেসিপিটা দেখে মনে হচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ তৈরির প্রতিটি ধাপ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করার জন্য। তোমার জন্য শুভকামনা রইলো।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।
টমেটোর স্বাদে রুপচাদা অসাধারণ সুন্দর একটি রেসিপি। টমেটো এমন এক সবজি যা যে কোন তরকারি সুস্বাদু করে তোলে।রুপ চাঁদা মাছ ভীষণ সুস্বাদু মাছ।আপনি ভীষণ সুস্বাদু করে এই রেসিপিটি করেছে।রন্ধন প্রনালী চমতকার ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক ধন্যবাদ আপু।
রূপচাঁদা মাছটা খেতে আমি ব্যক্তিগতভাবে অনেক পছন্দ করি এর আগে আমার আব্বু একবার এই মাছটি ক্রয় করে এনেছিল সেই দিন থেকেই মাছটি ভালো লেগেছিল। যাইহোক মোটামুটি অনেক সাজিয়ে গুছি রেসিপিটা আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখি অনেক ভালো লাগলো।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে ভাই।
ওয়াও ভাই আপনি আজ আমাদের মাঝে অনেক সুস্বাদু এবং লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন দেখেছ খেতে ইচ্ছে করছে।টমেটোর স্বাদে রূপচাঁদা মাছের রেসিপি। রূপচাঁদা মাছ কখনো খাওয়া হয়নি কিন্তু দেখেই খুব খেতে ইচ্ছে করছে প্রতিটি ধাপ অসাধারণ ছিল ধন্যবাদ।
টমেটো আলু দিয়ে রূপচাঁদা মাছের দারুন একটি রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটি দেখে অনেক লোভনীয়
লাগছে। খেতেও মনে হয় অনেক সুস্বাদু হয়েছিল।যেকোনো রেসিপিতে টমেটো এড করলে সেই রেসিপির স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়।অনেক ধন্যবাদ ভাইয়া দারুন একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
জি আপু খেতে সুস্বাদু হয়েছিলো ধন্যবাদ আপনাকে আপু।
টমেটো দিয়ে রূপচাঁদা মাছের একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে এবং রেসিপিটা অত্যন্ত লোভণীয় লাগছে। অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
টমেটোর স্বাদে রূপচাঁদা মাছের রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে। খুবই মজাদার একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। আসলে মাছ আমাদের বাঙ্গালীদের খুবই প্রিয় খাবার। আর এই মাছ দিয়ে বিভিন্ন রকম ভাবে রান্না করা যায়। দিয়ে আপনি খুব সুন্দর করে রূপচাঁদা মাছ রান্না করেছেন দেখতেই খুব লোভনীয় লাগছে খেতেও নিশ্চয় খুবই সুস্বাদু হয়েছে। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।