এক সাথে তিন প্রকার মাছের ভুনা রেসিপি।

in আমার বাংলা ব্লগlast year
এক সাথে তিন প্রকার মাছের ভুনা রেসিপি।
"খাদ্য প্রেমিকদের কে স্বাগতম"
1000070405.jpg

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করবো। এক সাথে তিন প্রকার মাছের ভুনা রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
1000070391.jpg
উপাদানপরিমাণ।
তেলাপিয়া মাছএকটি।
টাকি মাছদুইটি।
পাঙ্গাশ মাছতিন পিস।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
মরিচ গুঁড়াদেড় চা-চামচ।
ধনিয়া গুড়াআধা চা-চামচ।
কাঁচা মরিচছয়টি।
পেঁয়াজ কুচিএক কাপ।
তেলপরিমাণমতো।
লবণস্বাদমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000070392.jpg
  • প্রথমেই আমি সব গুলো মাছ ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এর পরে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ দিয়ে হালকা করে ভেজে নিলাম। এবার আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000070401.jpg
  • মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন আমি পরিষ্কার করে রাখা মাছ গুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000070402.jpg
  • আবারো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারো আস্তে আস্তে নেড়েচেড়ে নিলাম। এর পরে ১০ মিনিট রান্না করে নিলাম। এবার আমি দেখলাম ঝোল শুকিয়ে গেছে। রান্না শেষ পর্যায়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে রান্না শেষ করলাম।
"পরিবেশন"
1000070405.jpg
  • এক সাথে তিন প্রকার মাছের ভুনা রেসিপি রান্না করে হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম।
"স্বাদের বিবরণ"
1000070404.jpg
  • মাছ বিভিন্ন ভাবে রান্না করে হয়েছে। একটু ভিন্ন রকম ভাবে রান্না করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। এক সাথে তিন প্রকার মাছের ভুনা রেসিপি আমি আমার মতো করে তৈরি করেছি। খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছিলো। আমি তো বেশ জমিয়ে মজা করে খেয়েছিলাম। আশাকরি রেসিপি দেখে আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
পোস্টের বিবরণ:-
বিভাগরেসিপি পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়এক সাথে তিন প্রকার মাছের ভুনা রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

20241229_061817.jpg

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 last year 
1000070438.jpg1000070435.jpg1000070434.jpg1000070431.jpg
 last year 

একসাথে তিন প্রকার মাছের ভুনা রেসিপি দারুন ছিল্। এই ধরনের রেসিপি আগে কখনো দেখা হয়নি। ভিন্ন ভিন্ন মাছ একসাথে করে রান্না করলে কেমন লাগে খেতে সেটাও একটা বিষয়। অনেক ভালো লাগলো রেসিপি তৈরি। আশা করি অনেক সুস্বাদু হয়েছিল। আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 last year 

জাস্ট অসাধারণ হয়েছে ভাইয়া মাছের রেসিপি গুলো। একসাথে তিনটি মাছের রেসিপি দেখে অনেক লোভনীয় লাগছে। ইচ্ছে করছে এখনি খেয়ে নিতে। তেলাপিয়া ও পাঙ্গাস মাছ আমার অনেক পছন্দের । ধন্যবাদ আপনাকে মাছের রেসিপি ধাপ গুলো আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 last year 

তেলাপিয়া টাকি এবং পাঙ্গাস মাছের চমৎকার ভুনা রেসিপি শেয়ার করেছেন। এক কথায় অসাধারণ হয়েছে ভাই। রেসিপিগুলি দেখেই খাওয়ার ইচ্ছা করছে। বেজায় লোভনীয় হয়েছে। সেই সাথে পছন্দের মাছগুলি দিয়ে লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ

 last year 

মাঝেমধ্যে বাড়িতে এই ধরনের অনেক রকম মাঠ থেকে গেলে তাকে একসাথে রান্না করে ফেলি। আপনার রেসিপিটিও অনেকখানি সেই রকমই লাগছে। যদিও আমি এরম কাঁচা মাছ কোনদিন রান্না করিনি। সব সময়ই অল্প হলেও ভেজে রান্না করি৷ আপনার রান্নাটি জাস্ট ফাটাফাটি হয়েছে।

 last year 

তেলাপিয়া মাছ টাকি মাছ ও পাঙ্গাস মাছ দিয়ে অনেক মজাদার ভুনা রেসিপি তৈরি করেছেন ভাই। আমি তেলাপিয়া ও পাঙ্গাস মাছ খেতে অনেক পছন্দ করি। আপনার তৈরি করার রেসিপি দেখে অনেক লোভনীয় লাগছে। দেখে বোঝাই যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ ভাই এত মজার রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

 last year 

একসাথে তিন প্রকার মাছের ভুনা বানিয়েছেন দেখে বেশ ভালো লাগলো। এমনভাবে একসঙ্গে অনেক গুলি মাছ একসাথে রান্না করা খুব একটা দেখিনি। তবে আপনার পদটি যে বেশ সুস্বাদু হবে তা বুঝতেই পারছি। সুন্দর একটি রান্নার পদ শেয়ার করবার জন্য ধন্যবাদ।

 last year 

জি দাদা খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো ধন্যবাদ আপনাকে।

 last year 

চমৎকার একটি রেসিপি পোষ্ট শেয়ার করেছেন। আপনার রেসিপি দেখে তো আমার জিভে জল চলে এল ভাই। অসাধারণ একটি রেসিপি পোষ্ট শেয়ার করেছেন ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60139.89
ETH 1573.40
USDT 1.00
SBD 0.42