হাঁসের মাংসের ঝাল ভুনা রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
হাঁসের মাংসের ঝাল ভুনা রেসিপি।
"খাদ্য প্রেমিকদের কে স্বাগতম"
1000061743.png

"ছবিটি Canva দিয়ে তৈরি"

শুভ সন্ধ্যা

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রেসিপি পোস্ট। হাঁসের মাংসের ঝাল ভুনা রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
1000061761.jpg
উপাদানপরিমাণ।
হাঁসের মাংসএক কেজি।
পেঁয়াজ কুচিদেড় কাপ।
আদা বাটাদুই চা-চামচ।
রসুন বাটাদুই চা-চামচ।
হলুদ বাটাদেড় চা-চামচ।
মরিচ বাটাদুই চা-চামচ।
ধনিয়া বাটাএক চা-চামচ।
জিরা বাটাএক চা-চামচ।
কাঁচা মরিচছয়টি।
তেজপাতাচারটি।
দারুচিনিসামান্য।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000061762.jpg
  • প্রথমেই আমি হাঁসের মাংস গুলো কে ভালো ভাবে পরিষ্কার করে নিলাম। এর পরে চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। এবার আমি তেজপাতা দারুচিনি দিয়ে দিলাম। এর পরে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। এখন আমি আদা বাটা রসুন বাটা দিয়ে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000061763.jpg
  • সব গুলোকে ভালো করে ভেঁজে নিলাম। এবার আমি সমস্যা মসলা উপকরণ গুলো কে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এর পরে মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000061765.jpg
  • মসলা গুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর আমি হাঁসের মাংস গুলোকে দিয়ে দিলাম। সব গুলো কে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। হাঁসের মাংস গুলোকে ভালো করে কষিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000061764.jpg
  • এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। তার পরে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম ঝোল শুকিয়ে গেছে এবং হাঁসের মাংস গুলো সিদ্ধ হয়েছে। এবার আমি কাঁচা মরিচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এর পরে কিছুক্ষণ রান্না করে নিলাম। তার পরে আমি এখানে রান্না শেষ করলাম।
"পরিবেশন"
1000061741.jpg
1000061740.jpg
  • হাঁসের মাংসের ঝাল ভুনা রেসিপি তৈরি করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। অনেক দিন পরে হাঁসের মাংস রান্না করে খেলাম খেতে ভীষণ সুস্বাদু হয়েছিলো। ঝাল ঝাল করে হাঁসের মাংস ভুনা করলে খেতে একটু বেশি সুস্বাদু লাগে। আমি আমার মতো করে অল্প কিছু উপকরণ দিয়ে রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। আশাকরি আজকের রেসিপি আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
পোস্টের বিবরণ:-
বিভাগরেসিপি পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়হাঁসের মাংসের ঝাল ভুনা রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

1000061744.gif

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

হাঁসের মাংস আমার ভীষণ প্রিয়। অনেকদিন হয়ে গেল হাঁসের মাংস খাওয়া হয় না। বর্তমানে তেমন একটা মাংসই খাওয়া হয় না ভাইয়া সমস্যার কারণে। অনেক লোভনীয় লাগছে আপনার উপস্থাপন করা হাঁসের মাংস।

 2 years ago 

হাঁসের মাংস মানেই লোভনীয় খাবার 😋
আমাকে ছেড়ে একা একা খেয়ে নিলা 😄
যাইহোক, সামনের বার দাওয়াত দিতে ভুল করিও না।
বেশ ভালো রেসিপি উপহার দিয়েছো।

 2 years ago 

অবশ্যই দাওয়াত রইলো ❣️

wow so delicious... I love you

 2 years ago 

হাঁসের মাংস ভুনা অনেক মজার খাবার। আপনার রেসিপি দেখে জিভে জল চলে এলো।কালারটা দারুণ এসেছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

জাস্ট ওয়াও ভাই আজকে আপনি আমার খুবই ফেভারিট একটি রেসিপি শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। হাঁসের মাংস আমার খুবই পছন্দের একটি মাংস। আর এই হাঁসের মাংস আমার পছন্দের জন্য আমার শ্বশুরবাড়িতে আমাকে প্রতি ওয়াক্তে অন্যান্য খাবারের সাথে হাঁসের মাংসও রেখে দেয়। তাছাড়া আপনার তৈরি হাঁসের মাংসের রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই এরকম আমার পছন্দোনীয় একটি মাংসের রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আজকে দেখলাম কমিউনিটির মধ্যে অনেকেই হাঁসের মাংস রেসিপি তৈরি করেছে। আপনি ও দেখছি আজকে খুবই সুন্দর করে হাঁসের মাংসের ঝাল ভুনা রেসিপি তৈরি করেছেন এবং তা আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার তৈরি করা হাসের মাংস টি অসাধারণ হয়েছে ভাইয়া। রেসিপি টি দেখে আমার জিহ্বায় জল চলে এসেছে।

 2 years ago 

ঝাল ঝাল হাঁসের মাংস খুবই ভালো লাগে। আর আপনি চমৎকার ভাবে হাঁসের মাংস রান্না করেছেন। অসাধারণভাবে আপনি হাঁসের মাংসের রেসিপি উপস্থাপন করেছেন। অনেক ভালো লেগেছে আমার। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আজকে আপনি আমাদের মাঝে অনেক সুন্দর রেসিপি তৈরি করে দেখিয়েছেন। আপনার চমৎকার এই রেসিপি দেখে বেশ ভালো লাগলো আমার। অনেক সুন্দর ভাবে হাঁসের মাংস রান্না করেছেন আপনি। এ কথা বলতে গেলে অসাধারণ হয়েছে আপনার রেসিপি তৈরি করা। আশা করি অনেক অনেক সুস্বাদু হয়েছে।

 2 years ago 

হাঁসের ঝাল ঝাল ভুনা রেসিপি খেতে ভীষণ সুস্বাদু হয়।আপনি খুব সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। এই বৃষ্টি ভেজা দিনে হাঁসের ঝাল ঝাল ভুনা আর ভুনা খিচুড়ি খেতে দারুন লাগে।দারুন এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64844.20
ETH 1938.46
USDT 1.00
SBD 0.37