রেসিপি:)- ধনিয়া পাতা দিয়ে চিতই পিঠার রেসিপি।
"সবার সুস্বাস্থ্য কামনা করছি" |
|---|
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। আজকে শুক্রবার ছুটির দিন তবুও অফিসের কাজের জন্য অফিস খোলা এজন্য মনটা তো একটু খারাপ। কি আর করার কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও মোটামুটি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। রেসিপি:)- ধনিয়া পাতা দিয়ে চিতই পিঠার রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক!
| উপাদান | পরিমাণ। |
|---|---|
| চালের গুঁড়া | দুই কাপ। |
| কাঁচা মরিচ কুচি | ছয়টি। |
| ধনিয়া পাতা কুচি | সামান্য। |
| লবণ | স্বাদমতো। |
- প্রথমেই আমি কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা গুলোকে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তার পরে কুচি কুচি করে কেটে নিলাম। এর পরে একটি বলের মধ্যে চালের গুঁড়া নিলাম। তার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এর পরে ধনিয়া পাতা কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম।
- ভালো করে মিশিয়ে নিলাম। তার পরে এবার আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তার পরে একটি ছোট বাটির সাহায্যে ভালো করে মিশিয়ে নিলাম। এর পরে চুলায় খোলা বসিয়ে দিলাম। গরম হয়ে গেলে এবার পিঠা তৈরির জন্য মিশ্রনটি দিয়ে দিলাম।
- এর পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে দেখলাম চিতই পিঠা ভাজা হয়েছে। তার পরে আমিও আবার একটু ভালো করে ভেজে নিয়ে উঠিয়ে নিলাম।
- এভাবে আমি আস্তে আস্তে সব গুলো চিতই পিঠা কে ভালো করে ভেজে নিলাম। এবার আমি পরিবেশন করার জন্য প্লেটে নিলাম। এভাবে তৈরি করে ভর্তা দিয়ে খেতে ভীষণ মজাদার লাগে। বাসায় আগে ভর্তা তৈরি করেছিলো এজন্য দেখাতে পারলাম না। তবে আমরা বাসার সবাই মজা করে খেয়েছি। ধনিয়া পাতা কুচি দেওয়ার কারনে খেতে একটু বেশি মজাদার হয়েছিলো। আমি তো গরম গরম কয়েকটি খেয়ে ফেলেছি। আশাকরি আপনাদের সবার রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
| বিভাগ | রেসিপি। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | ধনিয়া পাতা দিয়ে চিতই পিঠার রেসিপি। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
চিতই পিঠা আমি খেয়েছিলাম। তবে আপনার মত করে এরকম চিতই পিঠা আমি কখনোই খাইনি৷ আজকে প্রথম আপনার কাছ থেকে এরকম চিতই পিঠা দেখতে পেলাম। আপনি যেভাবে ধনিয়া পাতা দিয়ে এই চিতই পিঠার রেসিপি শেয়ার করেছেন তা দেখে খুব ভালো লাগলো৷ অবশ্যই চেষ্টা করব এরকম রেসিপি তৈরি করে দেখার।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
ভাই এইতো কিছুদিন আগে চিতই পিঠা শুটকির ভর্তা দিয়ে খেলাম যা স্বাদ বলে বোঝাতে পারবো না ৷ আর আজকে আপনার পোষ্টে ধুনিয়া পাতা দিয়ে দারুন দারূন ৷ শীতকাল মানেই যেনো পিঠার ধুম ৷ যা হোক অনেক সুন্দর করে পিঠা বানিয়েছেন ৷ ভালো লাগলো দেখে ৷
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
ধনিয়া পাতা দিয়ে চমৎকার লোভনীয় চিতই পিঠা বানিয়েছেন। খুব সুস্বাদু হয়েছে মনে হচ্ছে। আমি এরকম সুন্দর পদ্ধতিতে কখনো বানাইনি আপনার রেসিপিটি দেখে শিখে নিলাম।ধন্যবাদ আপনাকে সুন্দর লোভনীয় রেসিপিটি শেয়ার করার জন্য।
অবশ্যই একদিন এভাবে তৈরি করবেন খেতে ভীষণ মজাদার লাগে ধন্যবাদ আপনাকে।
পিঠা রেসিপি নাম শুনলেই খাওয়ার প্রতি মনে আগ্রহ জাগে। লোভনীয় চিতই পিঠার রেসিপি তুলে ধরেছেন আর বিশেষ করে এই পিঠার সাথে ধনেপাতার কম্বিনেশন টা বেশি সুস্বাদু হয়। অনেক লোভনীয় ছিল ভাইয়া শেয়ার করার জন্য ধন্যবাদ।
জি ভাই ধনিয়া পাতা দেওয়ার কারনে খেতে মজা হয়েছিল ধন্যবাদ আপনাকে।
প্রধানত ধনিয়া পাতা কিডনির জন্য খুবই উপকার তাই বিভিন্ন রেসিপিতে দেওয়া হয়। তবে কখনো শীতল পিঠাতে কাউকে দিতে দেখিনি একদম ইউনিক লাগল। আমি অবশ্য নুডুলস এর মধ্যে ধনিয়া পাতা বেশি ব্যবহার করতে পছন্দ করি। জয় হোক আশা করব ধনেপাতার জন্যই অনেক সুস্বাদু হয়েছে আপনার রেসিপি।
https://twitter.com/HouqeLimon/status/1753217934254882843?t=9FxjaAQ44Wtgo2Jab9Bycw&s=19
ধনিয়া পাতা দিয়েছে চিতই পিঠার রেসিপি দেখে খুবই লোভনীয় লাগছে। চিতই পিঠা আমার খুবই পছন্দের। যেকোনো ভর্তার সাথে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনি আজকে ধনিয়া পাতা দিয়ে চিতই পিঠার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। দেখেই খুবই খেতে ইচ্ছে করছে। তৈরি করার পদ্ধতিটা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি আমাদেরকে উপহার দেওয়ার জন্য।
খুবই ইউনিক একটি রেসিপি আজকে আপনি আমাদের মধ্যে শেয়ার করেছেন।ধনিয়া পাতা দিয়ে চিতই পিঠার রেসিপি আজকে আমি প্রথম দেখলাম। দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে এবং দেখতে অনেক সুন্দর লাগতেছে।