রেসিপি পোস্ট:)- আলুর দোপেঁয়াজা রেসিপি।
"খাদ্য প্রেমিকদের কে স্বাগতম" |
|---|
শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। ভিন্ন রকম একটি রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। আলুর দোপেঁয়াজা রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার কিভাবে রেসিপি তৈরি করলাম দেখে নেওয়া যাক।
| উপাদান | পরিমাণ। |
|---|---|
| আলু | ছয়টি। |
| টমেটো | চারটি। |
| পেঁয়াজ কুচি | এক কাপ। |
| হলুদ গুঁড়া | এক চা-চামচ। |
| মরিচ গুঁড়া | দেড় চা-চামচ। |
| কাঁচা মরিচ | ছয়টি। |
| ধনিয়া গুড়া | আধা চা-চামচ। |
| গরম মসলা গুঁড়া | আধা চা-চামচ। |
| তেল | পরিমাণমতো। |
| লবণ | স্বাদমতো। |
- প্রথমেই আমি আলু গুলোর খোসা ছাড়িয়ে নিলাম। এর পরে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি চিকন করে আলু গুলো কেটে নিলাম। এর পরে আমি টমেটো গুলোকে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তার পরে কেটে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। তার পরে আদা বাটা রসুন বাটা দিয়ে ভেজে নিলাম।
- ভালো করে ভেজে নেওয়ার পর সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। এবার আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম। কিছুক্ষণ মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি টমেটো দিয়ে দিলাম।
- টমেটো গুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। তার পরে টমেটো গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এবার আমি আলু গুলোকে দিয়ে দিলাম। তার পরে সব গুলো কে ভালো ভাবে মিশিয়ে নিলাম।
- এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। এর পরে আমি অল্প পরিমাণ পানি দিয়ে ভালো করে আলু গুলোকে কষিয়ে নিলাম। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তার পরে ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। এর পরে দেখলাম ঝোল শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি রান্না এখানে শেষ করলাম।
- আলুর দোপেঁয়াজা রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। আসলে আমি এভাবে কখনো খাইনি। নতুন রেসিপি তৈরি করে খেতে ভীষণ সুস্বাদু লাগে। আলুর দোপেঁয়াজা রেসিপি তৈরি করে জমিয়ে খেয়েছিলাম। খেতে অন্যরকম সুস্বাদু লেগেছিলো। আশাকরি আমার তৈরি আলুর দোপেঁয়াজা রেসিপি দেখে আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই জানাবেন? আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
| বিভাগ | রেসিপি পোস্ট। |
|---|---|
| ডিভাইজ | realme 9 |
| বিষয় | আলুর দোপেঁয়াজা রেসিপি। |
| লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ। |
| ফটোগ্রাফার | @limon88 |
আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞
আলুর দোপেঁয়াজা রেসিপি কখনো তৈরি করা হয়নি এবং খাওয়াও হয়নি। রেসিপিটা দেখে বেশ ভালো লাগলো ভাইয়া। খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছে। বিশেষ করে আলু গুলো গোল করে কাটার কারণে পরিবেশনটা দেখতে অনেক ভালো লাগছে। টমেটো দেওয়ার কারনে রেসিপির কালার টা অনেক সুন্দর হয়েছে দেখছি। ধন্যবাদ ভাইয়া সুস্বাদু এবং লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।
https://x.com/HouqeLimon/status/1794899218949398657?t=EyYytM2z3tMhsg2KvDqFhA&s=19
আলুর দোপেয়াজা চমৎকার সুস্বাদু একটি রেসিপি।টমেটো দিয়ে আপনি চমৎকার সুন্দর করে আলুর দোপেয়াজা করেছেন ভাইয়া।ফটোগ্রাফি দেখে তো লোভ লেগে গেলো।দেখেই বোঝা যাচ্ছে কতোটা সুস্বাদু হয়েছে রেসিপিটি। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে রন্ধন প্রনালী আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুস্বাদু রেসিপি টি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।
জি আপু খেতে সুস্বাদু হয়েছিলো। আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে।
আলুর দোপেঁয়াজা রেসিপি দেখে মুগ্ধ হলাম ভাই। আমার কাছে আপনার আলুর দোপেঁয়াজা রেসিপি নতুন লাগলো। আসলে আমিও এভাবে কখনো রান্না করে খাইনি। নতুন রেসিপি তৈরি করে খেতে ভীষণ সুস্বাদু লেগেছে যেনে খুশি হলাম ভাই। রন্ধন প্রণালী সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে ভাই।
টমেটো যখন দিয়েছেন তখন অবশ্যই অনেক অনেক সুস্বাদু হয়েছে আপনার আলুর এই রেসিপি। তবে বেশ ভালো লাগলো ভাইয়া ধাপে ধাপে সুন্দরভাবে আপনার রেসিপি প্রস্তুত করা দেখিয়েছেন দেখে। সুন্দর এই রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বেশ চমৎকার একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। আলুর দোপেঁয়াজা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তাছাড়া টমেটো দেওয়ার জন্য খেতে আরো বেশি মজাদার হয়েছিলো মনে হচ্ছে। এছাড়া রেসিপির কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে কতটা সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ এতো মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য।
মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
আলুর দো পেয়াজা রেসিপি খুবই লোভনীয় লাগচে।এর আগে কমিউনিটিতে কেউ একজন হয়তো এটা বানিয়েছিলো দেখেছিলাম।আপনার বানানো দোপেয়াজা খুব সুন্দর লাগছে।প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভ কামনা রইলো।
আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে ভাই।
এই রেসিপি খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে। যেহেতু আপনি আলুর দোপেয়াজা করেছেন দেখতে ও বেশ সুন্দর দেখাচ্ছে। এত সুন্দর কালার এসেছে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। আপনার রেসিপিগুলো আমার কাছে সব সময় ইউনিক মনে হয়। রেসিপিটি আপনি আমাদের সাথে শেয়ার করে দেখালেন। অনেক ধন্যবাদ আপনাকে।
ভাইয়া আপনার রেসিপিটি দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। এভাবে আলুর দোপেয়াজা কখনো করা হয়নি ।তবে দেখে মনে হচ্ছে খেতে বেশ ভালই লাগবে ।দারুন একটি ইউনিক রেসিপি শেয়ার করেছেন ।দেখে ভীষণ ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপনাকে।
আলুর দোপেঁয়াজা রেসিপি আমি কখনো তৈরি করিনি। তবে আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আলু কিন্তু আমার অনেক বেশি পছন্দের। এইভাবে তৈরি করলে নিশ্চয়ই খেতে ভালো লাগবে। আমি নিজেও এইভাবে কখনো তৈরি করব।