সবজি দিয়ে বাটা মাছের রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
সবজি দিয়ে বাটা মাছের রেসিপি।
"খাদ্য প্রেমিকদের কে স্বাগতম"
IMG20250115203121.jpg

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো। সবজি দিয়ে বাটা মাছের রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
1000072843.jpg
উপাদানপরিমাণ।
বাটা মাছআধা কেজি।
আলুচারটি।
শিম২৫০ গ্রাম।
টমেটো৬টি।
পেঁয়াজ কুচিএক কাপ।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
মরিচ গুঁড়াদেড় চা-চামচ।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
ধনিয়া পাতা কুচিসামান্য।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000072845.jpg
  • প্রথমেই আমি শিম গুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে নিলাম। এর পরে আলুর খোসা ছাড়িয়ে নিলাম। এর পরে কেটে নিয়ে ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি মাছ গুলোকে পরিষ্কার করে নিলাম। তার পরে সামান্য পরিমাণ মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000072847.jpg
  • চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। তার পরে মাছ গুলোকে ভালো করে ভেজে নিলাম। এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। এবার আমি সমস্ত মসলা গুঁড়া দিয়ে মিশিয়ে নিলাম। মসলা কষিয়ে আলু দিয়ে মিশিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000072849.jpg
  • আলু গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। তার পরে শিম দিয়ে সব গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। এবার আমি টমেটো দিয়ে সব গুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। সব গুলোকে ভালো করে কষিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000072851.jpg
  • এর পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ১০ মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। এর পরে ভেঁজে রাখা মাছ এবং ধনিয়া পাতা কুচি দিয়ে হালকা করে নেড়েচেড়ে নিলাম। কিছুক্ষণ পর রান্না এখানে শেষ করলাম।
"পরিবেশন"
IMG20250115203118.jpg
IMG20250115203121.jpg
  • সবজি দিয়ে বাটা মাছের রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। এভাবে সবজি দিয়ে বাটা মাছ রান্না করে খাওয়ার মজাই আলাদা। আমি তো জমিয়ে খেয়েছিলাম। আশাকরি আপনাদের সবার রেসিপি দেখে ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
পোস্টের বিবরণ:-
বিভাগরেসিপি পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়সবজি দিয়ে বাটা মাছের রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

20241228_222632.jpg

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

শীতকালে বিভিন্ন ধরনের সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগে। আপনি আজ সবজি দিয়ে বাটা মাছের খুবই মজাদার রেসিপি তৈরি করেছেন। এই মাছগুলো খেতে খুব ভালো লাগে। আমি বেশিরভাগ সময় ভুনা করে থাকি। আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ ভাইয়া মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 
1000072902.jpg1000072901.jpg1000072900.jpg
 2 years ago 

বাটা মাছ আর সিম দুটোই আমার পছন্দের। বিশেষ করে শীতকালীন সবজি হিসেবে সিম আমার একটু বেশি ভালো লাগে। সেই সিম দিয়ে বাটা মাছের মজাদার একটি রেসিপি তৈরি করেছেন। সেই সাথে রেসিপিটি তৈরি করার পুরো প্রসেসটিও উপস্থাপন করেছেন। খুবই সুবিন্যস্ত ভাবে এবং সাবলীল ভাষায় বর্ণনা করেছেন। ভীষণ ভালো লাগলো আপনার আজকের রেসিপিটি।

 2 years ago 

বাটা মাছ খেতে এমনিতেই অনেক সুস্বাদু লাগে। বাটা মাছ খেতে মিষ্টি। শীতকালীন সবজি দিয়ে বাটা মাছের রেসিপি দেখতে ভীষণ লোভনীয় লাগছে। বাটা মাছ যে কোনভাবে রান্না করলে খেতে ভীষণ সুস্বাদু। আপনি তো দেখছি বেশ যত্ন করে শীতকালীন সবজি দিয়ে লোভনীয় এবং সুস্বাদু বাটা মাছের রেসিপি শেয়ার করেছেন। রেসিপিটি আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাটা মাছ খেতে আমি অনেক পছন্দ করি ভাইয়া। এই মাছ অনেক সুস্বাদু হয়ে থাকে। তবে ভাজা খেতেও কিন্তু কম ভালো লাগেনা। এখানে আপনি বেশ কিছু সবজি ব্যবহার করেছেন মাছ রান্নার ক্ষেত্রে। আমি মনে করি টমেটোর জন্য আপনার রেসিপিটা অনেক সাধের হয়েছে।

 2 years ago 

ওয়াও ভাইয়া আপনি সবজি দিয়ে বাটা মাছের লোভনীয় একটি রেসিপি পোস্ট শেয়ার করেছেন।এককথায় বলতে গেলে জিভে জল আনার মত রেসিপি।ছবি দেখে বুঝতে পারলাম খেতে খুব ভালো হয়েছিল রেসিপিটি। ভাইয়া আপনি রেসিপির ধাপগুলো খুব সুন্দর করে বর্ণনা করেছেন।ধন্যবাদ আপনাকে ভাইয়া মজাদার রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

বাটা মাছ তেমন খাওয়া হয় না। আর খেলেও সব সময় ভেজে খাওয়া হয়। তবে সবজি দিয়ে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক মজা হয়েছিল। আর তরকারিতে ধনের পাতা দিলে স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সবজি দিয়ে বাটা মাছের রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এই রেসিপিটা ব্যক্তিগতভাবে আমার কাছে আসলেই অনেক বেশি ভালো লাগে। বাটা মাছ ভাজি করে খেতে আরো বেশি ভালো লাগে।

 2 years ago 

ভাইয়া আমি এই মাছ রান্না করে খেতে খুবই পছন্দ করি। আমাদের পুকুর থেকে প্রায় এ মাছ ধরে আনে। চমৎকার রান্না করেছেন। অনেকগুলো সবজির সাথে রান্না করেছেন তাই আইডিয়া করা যায় খুব স্বাদ হয়েছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65663.26
ETH 1921.85
USDT 1.00
SBD 0.38