চিংড়ি মাছ আলু দিয়ে লাউ শাকের রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago
চিংড়ি মাছ আলু দিয়ে লাউ শাকের রেসিপি।
"খাদ্য প্রেমিকদের কে স্বাগতম"
1000060249.jpg

হ্যালো বন্ধুরা 💞

আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের আয়োজন শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করবো। চিংড়ি মাছ আলু দিয়ে লাউ শাকের রেসিপি। আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। তাহলে চলুন এবার শুরু করা যাক।

"প্রয়োজনীয় উপকরণ"
1000060258.jpg
উপাদানপরিমাণ।
চিংড়ি মাছ১৫০ গ্রাম।
লাউ শাকদুই মুটা।
আলুচারটি।
পেঁয়াজএক কাপ।
আদা বাটাএক চা-চামচ।
রসুন বাটাএক চা-চামচ।
মরিচ গুঁড়াদেড় চা-চামচ।
হলুদ গুঁড়াএক চা-চামচ।
লবণস্বাদমতো।
তেলপরিমাণমতো।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000060254.jpg
  • প্রথমেই আমি ভালো করে চিংড়ি মাছ গুলোকে ভালো করে পরিষ্কার করে নিলাম। এর পরে লাউ শাক গুলোকে কেটে নিলাম। তার পরে পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার আমি কয়েকটা আলু কেটে পানি দিয়ে ধুয়ে নিলাম। এর পরে এবার আমি চুলায় কড়াই বসিয়ে তেল গরম করে নিলাম। তার পরে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিলাম। এবার আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000060253.jpg
  • সব গুলো কে ভালো করে ভেজে নিলাম। এবার আমি সমস্ত মসলা উপকরণ গুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মসলা গুলোকে ভালো করে কষিয়ে নিলাম। এখন আলু দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। কিছুক্ষণ পর আলু গুলোকে ভালো করে কষিয়ে নিলাম।
"রন্ধন প্রক্রিয়া চলছে"
1000060252.jpg
  • এবার আমি লাউ শাক দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। আবারো ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। ১৫ মিনিট পর ঢাকনা খুলে নেড়েচেড়ে নিলাম। এবার দেখলাম আলু এবং লাউ শাক সিদ্ধ হয়েছে। এখন আমি কিছুক্ষণ রান্না করে নিয়ে এখানে রান্না শেষ করলাম।
"পরিবেশন"
1000060251.jpg
1000060250.jpg
  • চিংড়ি মাছ আলু দিয়ে লাউ শাকের রেসিপি রান্না করা হয়েছে। এবার আমি পরিবেশন করার জন্য বাটিতে উঠিয়ে নিলাম। লাউ শাক গুলো ছিলো কচি। খেতে অনেক বেশি মজাদার হয়েছিলো। মাঝে মধ্যে এভাবে রান্না করে খেতে ভীষণ মজাদার লাগে। যদিও অনেক দিন পরে এভাবে রান্না করে খেলাম। এধরনের খাবার গুলো তৃপ্তি সহকারে খাওয়া যায়। বাসার সবাই মিলে জমিয়ে খেলাম। আশাকরি রেসিপি দেখে আপনাদের সবার ভালো লেগেছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের সবার সহযোগিতা কামনা করছি। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।
পোস্টের বিবরণ:-
বিভাগরেসিপি পোস্ট।
ডিভাইসrealme 9
বিষয়চিংড়ি মাছ আলু দিয়ে লাউ শাকের রেসিপি।
লোকেশনউত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
ফটোগ্রাফার@limon88


White Green Simple Ramadhan Kareem Greeting Video (2).gif

1691561447609.png

🙎‍♂️ "আমার পরিচয়" 🙎‍♂️
1000052537.jpg

আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার তিন বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞

banner-abb_New.png

standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

standard_Discord_Zip_2-1.gif

banner-abbVD.png

puss_mini_banner12.png

আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য 💞"ধন্যবাদ"💞

Sort:  
 2 years ago 

চিংড়ি মাছ আমার অনেক পছন্দের একটা মাছ। আলু এবং লাউয়ের পাতা দিয়ে চিংড়ি মাছের রেসিপি টা দারুণ তৈরি করেছেন ভাই। রেসিপি টা দেখে লোভনীয় লাগছে। পাশাপাশি রেসিপি টার প্রতিটা ধাপ চমৎকার উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার রেসিপি টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 2 years ago 

খেতে মজাদার হয়েছিলো ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

চিংড়ি মাছ আলু দিয়ে লাউ শাকের রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার তৈরি করা এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লেগেছে। কেমন চিংড়ি মাছ আমার খুবই প্রিয় এই জন্য আমার কাছে এই রেসিপিটা সবথেকে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনি তো দেখছি আজকে অনেক সুস্বাদু একটি রেসিপি শেয়ার করলেন লাউ শাকের। লাউ শাক আমার খেতে খুবই ভালো লাগে। আপনি যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছেন দারুণ হবে খেতে। সুস্বাদু রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

লোভনীয় রেসিপি 😋
আহা কদিন ধরেই এভাবে খেতে ইচ্ছে করছিলো। যাইহোক তোমার রেসিপি দেখে ভালো লাগলো, দেখি এভাবে হয়তো খুব শিগগিরই রান্না করে খাবো।

 2 years ago 

এভাবে খেতে বেশ মজাদার লাগে। তৈরি করে তৃপ্তি সহকারে খেয়ে নিন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন। আপনি দেখছি চিংড়ি মাছ আলু সেই সাথে লাভের খুব সুন্দর শাকের সাথে এই রেসিপি তৈরি করেছেন। এমনিতেও লাউয়ের শাক খেতে ভালো লাগে আমার। আপনাকে অসংখ্য ধন্যবাদ রেসেপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

চিংড়ি মাছ আলু দিয়ে লাউ শাকের রেসিপি দেখে লোভে পড়ে গেলাম। অনেক দিন ধরে এই ভাবে রান্না করে খাওয়া হয় না। চেষ্টা করবো তৈরি করে খেতে। এত সুন্দর লোভনীয় রেসিপি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

লাউ শাক আমার ভীষণ প্রিয়। আলু এবং চিংড়ি মাছ দিয়ে দারুন ভাবে রান্না করেছেন। এই খাবারটি দেখেই তো খেতে ইচ্ছা করছে।খুবই লোভনীয় লাগছে ভাইয়া। এই ধরনের রান্না গুলো আমার বেশ ভালো লাগে। আর খেতেও অনেক মজার হয়।

 2 years ago 

দারুন একটি শাকসবজির রেসিপি নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকে। এ জাতীয় রেসিপিগুলো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ একমাত্র শাকসবজি মানুষের শরীরের জন্য বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যার মধ্যে বিভিন্ন রকমের ভিটামিন প্রোটিন ও ক্যালসিয়াম থাকে। অনেক সুন্দর রেসিপি উপস্থাপন করেছেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

চিংড়ি মাছ ও লাউ শাক দুটোই আমার ভীষণ প্রিয়। চিংড়ি মাছ দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে খেতে অনেক সুস্বাদু হয়। চিংড়ি মাছ আলু দিয়ে লাউশাকের রেসিপিটি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও নিশ্চয়ই অনেক সুস্বাদু হয়েছিল। আপনার রেসিপিটি দেখেই লোভ লেগে গেল। অনেক ধন্যবাদ ভাই লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38