রেসিপি পোস্ট // তালের বড়া তৈরির রেসিপি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো.......
আসসালামু আলাইকুম/আদাব আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গন আমি @kibreay001 বাংলাদেশ থেকে বলছি আজ (২৫-০৯-২০২৪)

IMG_20240925_095130.jpg

আসসালামু আলাইকুম আমার স্টিম বন্ধু গন আশা করি আপনারা অনেক ভালো আছেন । আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আমি @kibreay001 আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি রেসিপি পোস্ট // তালের বড়া তৈরির রেসিপি। আজকে সকাল বেলা থেকেই বেশ ব্যস্ত সময় পার করছি। সকালবেলায় প্রথমেই ঘুম থেকে উঠে বেশ কিছু সময় মোবাইল ফোন টিপাটিপি করেছিলাম। তারপরে হাত মুখ ধুয়ে বাইক নিয়ে মাছের পুকুরে চলে গেলাম মাছের খাবার দেওয়ার জন্য। মাছের খাবার দেওয়া মুহূর্তেই হালকায় আমাদের এলাকায় পানি হচ্ছিল বৃষ্টিতে ভিজে গেছি। বাড়িতে এসে হাতমুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে বসে গেলাম আপনাদের মাঝে পোস্ট লেখার জন্য। আজকে আপনাদের মাঝে ইউনিক একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তবে চলুন আজকের পোস্ট আপনাদের মাঝে শেয়ার করা যাক.........
রেসিপি তৈরির উপকরণ
ক্রমিক নম্বরউপাদান
তাল
নারিকেল
ময়দা
চিনি
তেল
লাবণ


রেসিপি তৈরির ধাপ-১

IMG_20240925_095338.jpg

IMG_20240925_095325.jpg

প্রথমে আপনার ওপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। আমি অনেক সুন্দর ভাবে দুইটি তালের ছবি তুলে আপনাদের মাঝে শেয়ার করেছি। তাল দুটি দেখতে খুবই বড় ছিল। এই তালের বড়া তৈরি করা হয়েছিল তুহিন মামাদের বাড়িতে। সেখান থেকে আমি ছবিগুলো সংগ্রহ করেছিলাম।
রেসিপি তৈরির ধাপ-২

IMG_20240925_095312.jpg

এবার আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পারবেন। একটি তাল অনেক সুন্দর ভাবে মাঝখান দিয়ে চেরা হয়েছে। তালের মধ্যে দেখতে খুবই চমৎকার। আসলে অন্যান্য তাল উপরে ভালো থাকে কিন্তু ভিতরে নষ্ট হয়ে যায় কিন্তু এই তালটি বেশ ভালো ছিল।
রেসিপি তৈরির ধাপ-৩

IMG_20240925_095302.jpg

IMG_20240925_095250.jpg

তালগুলো যখন অনেক সুন্দর ভাবে ছোলা হচ্ছিল। তখন আমি তুহিন মামাদের বাসায় নারিকেল ভাঙতে ছিলাম। প্রথমে বেশ কয়েকটা নারিকেল ভাঙ্গার পরে সবগুলোই নষ্ট। পরে একটি ভালো নারিকেল পেয়েছিলাম। আপনাদের মাঝে ছবি তুলে শেয়ার করেছি।
রেসিপি তৈরির ধাপ-৪

IMG_20240925_095240.jpg

এবার আপনারা উপরে ছবির দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন। তালের একটি আটি ডালির উপরে রেখে ঘষে গোলা তৈরি করা হচ্ছে। আসলে এই সময় বেশ কষ্ট হয় গোলা তৈরি করতে হলে।
রেসিপি তৈরির ধাপ-৫

IMG_20240925_095214.jpg

এবার আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ডালির নিচে অনেক সুন্দর একটি বড় প্লেট রাখা হয়েছিল। বড় প্লেটের মধ্যে তালের গোলা গুলো যখন পড়ছিল তখন আমি একটি ছবি তুলে রেখেছিলাম। আসলে যেকোনো রেসিপি যদি স্টেপ বাই স্টেপ শেয়ার করা যায় তাহলে দেখতে এবং বুঝতে বেশ ভালো হয়।
রেসিপি তৈরির ধাপ-৬

IMG_20240925_095224.jpg

এবার আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন তালের গোলাগুলো প্লেটের উপর থেকে তুলে নিয়ে এসে একটি গামলার মধ্যে অনেক সুন্দর ভাবে ছানা হচ্ছিল ময়দা দিয়ে। তখন আমি একটি ছবি তুলে রেখেছিলাম।
রেসিপি তৈরির ধাপ-৭

IMG_20240925_095202.jpg

ময়দা গুলো যখন তালের গোলার সাথে ছানা হচ্ছিল তখন নারিকেল দেওয়া হয়েছিল না। নারিকেল একপাশে রাখা হয়েছে আসলে নারিকেল দিলে ছানা ময়দাগুলো আরো নরম হয়ে যাবে সেই জন্যই নারিকেল বাইরে রাখা হয়েছিল। আপনারা লক্ষ্য করলে ভালোভাবে দেখতে পারবেন।
রেসিপি তৈরির ধাপ-৮

IMG_20240925_095150.jpg

IMG_20240925_095140.jpg

এবার আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন চুলার উপরে যখন একটি কড়া বসিয়ে দেওয়া হয়েছে কড়ার মধ্যে অনেক সুন্দর ভাবে তেল দেওয়া হয়েছে তারপরে চুলার মধ্যে জাল দেওয়া শুরু করা হয়েছিল। তেলগুলো যখন অনেক সুন্দর ভাবে গরম হয়ে এসেছিল। তখন একটি করে বড়া তেলের উপরে ছেড়ে দিচ্ছিল। এভাবে অনেক সময় অপেক্ষা করার পরে বড় ভাজা সম্পূর্ণ হয়েছিল।
রেসিপি তৈরির ধাপ-৯

IMG_20240925_095130.jpg

প্রথমে কয়েকবার বড়া ভজার পরে একটি প্লেটের মধ্যে রাখা হয়েছিল। তারপর আমি এবং তুহিন মামা এবং আশিক মামা তিনজন মিলে বড়া খেয়েছিলাম এবং বেশ কিছু ছবি আমি মোবাইলে ক্যামেরা বন্দী করে রেখেছিলাম। আশা করি আপনারা তালের বড়া তৈরির প্রসেস সবাই বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন। আজকের মত পোস্ট লেখা এখানে শেষ করছি। আশা করি সকলের কাছে ভালো লাগবে। সকলের মতামত নিচে কমেন্ট বক্সের মাধ্যমে জানাবেন। সকলের জন্য আমার পক্ষ থেকে শুভকামনা রইল।
✨💞আমার নিজের পরিচয়💞✨

IMG_20240213_153009.jpg

আমি মোঃ কিবরিয়া হোসেন। আমি বাংলাদেশ খুলনা বিভাগে মেহেরপুর জেলার গাংনী থানা কামারখালী গ্রামে বসবাস করি। আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আমি বর্তমানে দ্বাদশ শ্রেণীর ছাত্র। আমার মাতৃভাষা বাংলা। আমি বাংলা ভাষায় কথা বলতে এবং লিখতে অনেক ভালোবাসি। সব থেকে আমি বেশি পছন্দ করি ফটোগ্রাফি করতে। আমি বেশিরভাগ সময় বিভিন্ন জায়গা ঘোরাঘুরি করে থাকি। কয়েকটি শখের মধ্যে আমার প্রধান শখ হচ্ছে বিভিন্ন জায়গা ভ্রমণ করা। সংক্ষিপ্ত আকারে আমি আমার নিজের পরিচয় শেয়ার করলাম আপনাদের মাঝে। সবাই আমার জন্য দোয়া করবেন। আমার পক্ষ থেকে আপনাদের জন্য শুভকামনা রইল।

(১০% প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য )

banner-abb3.png

Logo.png

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6JTrGU8e1FPUaNdHG5vjXyg2xthV78bDEmEVvKCQpyzX1kq8gAVzGsPp9GqJVRWxb6T9y35PZmQehnLjELdKKmnhdxQjDuny4.png

Banner.png

1000061548.png


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

✨💞আমার লেখা পোস্টটি সকলকে ভিজিট করার জন্য ধন্যবাদ💞✨

Sort:  
 2 years ago 

তাহলে তো অনেক ব্যস্ত সময় কাটালেন আপনি। বিশেষ করে আপনার শেয়ার করা তালের রসের বড়া গুলো দেখে খেয়ে নিতে ইচ্ছে করছে। কারণ এরকম মুচমুচে বড়া গুলো খেতে দারুণ হয়। অনেক ধন্যবাদ আপনাকে মজাদার রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার গঠনমূলক মূল্যবান মতামত শেয়ার করে উৎসাহ দেওয়ার জন্য।

 2 years ago 
 2 years ago 

বেশ মজাদার তালের বড়ার রেসিপি তৈরি করলেন। কিছুদিন আগে আমাদের ঘরেও তালের পিঠা তৈরি করেছিল। এ ধরনের তালের পিঠা অথবা তালের বড়া গুলো খেতে অনেক মজা হয়। আজকে আবার আপনার তৈরি করা দেখে আরো ভালো লাগলো। যে কেউই আপনার পোস্ট দেখে খুব সহজেই তৈরি করা শিখে যেতে পারবে। সুন্দর ভাবে পুরো পোস্ট শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান গঠনমূলক মতামত শেয়ার করার জন্য।

 2 years ago 

ভাই যে গরম এখন শুধু তাল আর তাল। আমাদের বাসায় ও চলছে তাল এর অনেক খাবার। তবে তালের বড়া টাই বেশি পছন্দ। আপনি ও অনেক সুন্দর করে তালের বড়া তৈরি করেছেন। ধন্যবাদ ভাইয়া আপনাকে এত সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি ভাই সুন্দরভাবে রেসিপি তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি খুব মজার একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। তালের বড়া আমার খুবই পছন্দ। আপনি খুব সুন্দর ভাবে মজার রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার তো দেখেই লোভ লাগছে। ধন্যবাদ ভাইয়া সুস্বাদু রেসিপিটা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার যদি লোভ লেগে যায় আমাদের বাড়িতে চলে আসুন আপু আমার আম্মু খুব ভালোভাবে রেসিপি তৈরি করে আপনাকে খাওয়াবে।

 2 years ago 

ওয়াও আপনি দারুন ও লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন। তালের বড়া খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। তবে এই বড়া গুলো গরম গরম খেতে আমার অনেক মজা লাগে। আপনি সুন্দর ভাবে পুরো রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

চেষ্টা করেছি ভাই আপনাদের মাঝে তালের বড়া রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

তালের বড়া তৈরির রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে। আপনাদের রেসিপি পরিবেশন আমার কাছে অনেক ভালো লেগেছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

খেতে ইচ্ছে করলে ঠিকানা পাঠিয়ে দিন আমিও বড়া পাঠিয়ে দিব।

 2 years ago 

তালের বড়া খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আমি তালের বড়া খেতে অনেক বেশি পছন্দ করি। তালের বড়া তৈরি করার প্রতিটি ধাপ খুবি সুন্দরভাবে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখি অনেক বেশি ভালো লাগলো।

 2 years ago 

চেষ্টা করেছি আপু প্রত্যেকটি ধাপ আপনাদের মাঝে সুন্দরভাবে শেয়ার করার জন্য।

 2 years ago 

যে কোনো বড়া খেতে খুব ভালো লাগে আমার । আপনার তালের বড়া দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। তালের বড়া খাওয়ার অনুভূতি বেশ দারুন। তালের বড়া তৈরি করার প্রক্রিয়া আমাদের মাঝে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

চেষ্টা করেছি ভাই বড়া তৈরির প্রক্রিয়া আপনাদের মাঝে সম্পূর্ণ শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশ মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন ভাই। তালের বড়া আমার খুব পছন্দ। কয়েক দিন আগেই তালের বড়া খেয়েছিলাম। বিশেষ করে বিকেলের নাস্তায় তালের বড়া খেতে সবচেয়ে বেশি ভালো লাগে। বড়া গুলো দেখেই বুঝা যাচ্ছে খেতে দারুণ লেগেছিল। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই বিকেলের নাস্তায় তালের বড়া খেতে সত্যি আমার কাছে বেশ ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64079.78
ETH 1856.47
USDT 1.00
SBD 0.39