আলু ও টমাটো দিয়ে ছোট মাছের চচ্চড়ির রেসিপি,১০%লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

হ্যালো বন্ধুরা,

কেমন আছেন সবাই,আশা করছি ভালো আছেন।বসন্ত এসে গেছে।গাছে গাছে নতুন পাতায় ভরে গেছে।ভাবুক মনে প্রেম নিবেদন হচ্ছে।যাই হোক,অনেক দিন হলো রেসিপি করা হয় না।গ্রামের বাড়িতে নিজ নালা(খাদ)হতে মাছ ধরা হয়েছে।খুব করে ইচ্ছে করলো ছোট মাছ দিয়ে চচ্চড়িতে খেতে।যেমন কথা তেমন কাজ।শুরু করলাম আলু,টমাটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি।যদিও এই চচ্চড়ি সচারাচর অনেক সময়ই খাওয়া হয় তবুও ব্যতিক্রমকরেই উপস্থাপন করার চেষ্টা করছি।আশা করছি সবার ভালো লাগবে।
Collage 2022-03-04 17_17_34.jpg

তো চলুন শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণসমূহঃ

  • আলু
  • টমাটো
  • পেঁয়াজ
  • মরিচ
  • আদা
  • লবন
  • তেল
  • মশলার গুড়ো
  • হলুদের গুড়ো

প্রথম ধাপঃ

রান্না ঘরে যাওয়ার আগেই মাছগুলো সুন্দর করে পরিস্কার করে নিই।যেহেতু গ্রামের বাড়িতেই রান্না করছি তাই মাছগুলো পরিস্কার করে মাটির বাটনায় রেখে দিলাম।
20220304_144422.jpg

দ্বিতীয় ধাপঃ

পেঁয়াজ,মরিচ,টমাটো,আলুগুলো কুচি করে কেটে নিই।

20220304_144753 (1).jpg

তৃতীয় ধাপঃ

মাছ,কুচি করে কাটা পেঁয়াজ,মরিচ,টমাটো,আলুগুলোতে পরিমাণমতো,তেল,লবণ,হলুদ ও বাটা আদার সাহায্যে মেখে নিবো।
20220304_145002 (3).jpg

চতুর্থ ধাপঃ

মাখানো কাচা তরকারিগুলো কড়াইয়ে নিয়ে রান্নায় বসিয়ে দিবো।
20220304_145259 (4).jpg

পঞ্চম ধাপঃ

কিছুক্ষন পর পরিমানমতো পানি মিশিয়ে দিবো।তারপর তাপ দিতে থাকবো।
20220304_145827 (7).jpg

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqqaFB2GnW5yVNodCtswB8EedAbTMPKcxh8DGMNUdQWhdKqxc6HEzAbJHTjR23...YXDiJ1FhQMpcnzAZ1j5XwnEqTpNS9qvgZfTFzPvPYLS5hLMpKGysnXjXrfDNEPWom7c6NZLKkiYqXhmtfrqzFVcV2VwLKc5uz8S8HdSnbyd6MoqzNodFnqxPh8.png

20220304_145555 (5).jpg

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

ষষ্ঠ ধাপঃ

এবার ঢাকনা দিয়ে ঢেকে তাপ দিতে থাকবো।যতক্ষন পর্যন্ত এটি কসিয়ে(সিদ্ধ) না হয়েছে ততক্ষণে তাপ দিতে থাকবো।আস্তে আস্তে পানি শুকিয়ে এলে দেখে নিবো এটি সিদ্ধ হয়েছে কি না?এতপর মশলার গুড়ো ছিটিয়ে দিবো।এখন তরকারিটা চেক করে নিবো।স্বাদমতো হয়ে গেলে এটি নামিয়ে নিবো।
20220304_145430 (11).jpg

2bP4pJr4wVimqCWjYimXJe2cnCgnKbvXf2Xf7gHjRaW.png

20220304_150018 (10).jpg

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqqaFB2GnW5yVNodCtswB8EedAbTMPKcxh8DGMNUdQWhdKqxc6HEzAbJHTjR23...YXDiJ1FhQMpcnzAZ1j5XwnEqTpNS9qvgZfTFzPvPYLS5hLMpKGysnXjXrfDNEPWom7c6NZLKkiYqXhmtfrqzFVcV2VwLKc5uz8S8HdSnbyd6MoqzNodFnqxPh8.png

20220304_150018 (4).jpg

সপ্তম ধাপঃ

সুস্বাদু চচ্চড়ি কড়াই থেকে নামিয়ে একটি ছোট পাত্রে নামিয়ে নিচ্ছি।কারন খুব খিদে লাগছে।আমার সেল্ফিতে খাবার দেখানো হলো।সেই সাথে পুরো খাবারের ছবি দিলাম।
20220304_150453 (12).jpg

FrDSZio5ZCzUamf35asauSgs1tnNGCc8exBrDii52qi3JqqaFB2GnW5yVNodCtswB8EedAbTMPKcxh8DGMNUdQWhdKqxc6HEzAbJHTjR23...YXDiJ1FhQMpcnzAZ1j5XwnEqTpNS9qvgZfTFzPvPYLS5hLMpKGysnXjXrfDNEPWom7c6NZLKkiYqXhmtfrqzFVcV2VwLKc5uz8S8HdSnbyd6MoqzNodFnqxPh8.png

20220304_150342 (7).jpg

আমাদের এলাকায় এই ছোট মাছকে বলা হয় চটা খলসা।এটি চচ্চড়ি করে খেতে দারুন লাগে।সচারাচর শুধু পেঁয়াজ দিয়েই এটি খাওয়া হয়।তবে এটিকে আরো সুস্বাদু করতে আলু,টমাটো যোগ করেছি।গরম ভাতে,আলু ভর্তার সাথে খুব বেশি ভালো লেগেছে।হাতে সময় থাকলেই খুব অল্প সময়েই ছোট মাছের এই চচ্চড়ি তৈরি করতে পারেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png

সবাইকে দাওয়াত দিয়ে এখানেই শেষ করছি।আজকের রেসিপি কেমন লাগলো তা জানাতে অবশ্যই ভুলবেন না।ভালো থাকার শুভ প্রত্যাশা রইলো প্রানের প্লাটফর্ম@amarbanglablog

বিষয়রেসিপি
বর্নণায়@kamrul8217
ডিভাইসSamsung A32
লোকেশনw3w
তারিখ৫ মার্চ ২০২২

Collage 2022-02-05 20_23_25.jpg

এতক্ষণ সাথে ছিলাম আমি @kamrul8217 পেশায় একজন সাংবাদিক,উপস্থাপক ও ক্ষুদ্রলেখক।জ্ঞান অন্বেষণে অবিরাম ছুটে চলা।চারপাশে যা পাই তাই শব্দ দিয়ে ধারন করার চেষ্টা করি।মানুষ হিসাবে খুবই সাদাসিধা।প্রকৃত মানুষ হতে পাশে থেকে সাহস যোগাচ্ছে,দুইবাংলার এক অবিচ্ছেদ্য প্রাণ@amarbanglablog

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

Sort:  
 4 years ago 

খুবই সুন্দর ভাবে আলু ও টমাটো দিয়ে ছোট মাছের চচ্চড়ির রেসিপি তৈরি করেছেন ভাইয়া। ছোট মাছের রেসিপি খেতে আমার কাছে অনেক ভালো লাগে। টমেটো দেবার কারণে আপনার তৈরি করা এই রেসিপিটি আরো বেশি সুস্বাদু হয়েছিল বলে আমি মনে করি। রেসিপিটি তৈরীর প্রত্যেকটি ধাপ আপনি আমাদের মাঝে খুবই সুন্দর ভাবে উপস্থাপন করেছেন এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 4 years ago 

অবশ্যই, টমাটো ব্যবহার করার কারণে এটি বেশি সুস্বাদু হয়েছিল। আপনি গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন। তবে এটি বেশ সুস্বাদু হয়েছিল। খুব অল্প সময়ে সহজেই এটি সম্পন্ন করা যায়।

  • গুরুত্বপূর্ণ এমন মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।

ছোট মাছের চচ্চড়ি বাহ অনেক ভালো লাগলো দেখে। ছোট মাছের চচ্চড়ি খেতে সত্যিই অনেক ভালো লাগে। অনেক সুন্দর করে টমেটো ও আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি তৈরি করেছেন আপনি। সুন্দরভাবে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

ছোট মাছের চচ্চড়ি দারুণ সুস্বাদু হয়ে থাকে। এর স্বাদকে আরো বেশি করতে এর সাথে টমেটো যোগ করা হয়েছে। রেসিপিটি আপনার কাছে ভালো লাগে খুবই আনন্দ অনুভব হচ্ছে।

  • আপনি খুবই সুন্দর করে মন্তব্য করেছেন।
 4 years ago 

আলু ও টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। আমার বাসায় খুব বেশি একটা ছোট মাছ নিয়ে আসতে পারি না কারণ আমার বাসায় ছোট ছোট দুটি ছেলে মেয়ে আছে। ছোট মাছ নিয়ে আসলে ওরা খেতে পারে না কাটার ভয়ে। তাই পারতপক্ষে ছোট মাছকে আপাতত সময়ের জন্য একটু এড়িয়ে চলছি। আর এই ছোট মাছ দেখলে ভীষণ খেতে ইচ্ছে করে। আপনার আলু ও টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি দেখেই মনে হচ্ছে ভীষণ মজাদার হয়েছে। আর এই চচ্চড়ি তৈরি করার প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন, এজন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

ছোট বাচ্চার জন্য অবশ্যই বাসায় ছোট মাছ আনা বারন থাকে। বিশেষ করে অধিক কাঁটাযুক্ত হওয়ার কারণে এটা ছোট বাচ্চারা খেতে পারে না। বাচ্চাদের না খাওয়ার জন্য পরিবারের অন্যান্য সদস্যরা সহজে বাজার থেকে এটা আনায় না। তবে ঘরোয়া পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে এমন রেসিপি খুবই পুষ্টিকর ও মজাদার।

  • ধন্যবাদ শ্রদ্ধেয়। এটা অনেক বেশি সময় দিয়ে খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন।
 4 years ago 

আলু ও টমাটো দিয়ে ছোট মাছের চচ্চড়ির করে অনেক সুন্দর ভাবে রেসিপি তৈরি করেছেন। আমার কাছে আপনার রেসিপির চতুর্থ ধাপের ছবিটা খুবই ভালো লেগেছে। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করা যান্য অনেক ধন্যবাদ।

 4 years ago 

রেসিপির চতুর্থ ধাপটি ছিল কাঁচা তরকারিটা বিভিন্ন উপকরণ মাখিয়ে রান্নায় বসানো। তারপর পরিমাণমতো পানি দিয়ে সিদ্ধ করিয়ে নিতে হয়। পর্যায়ক্রম এর সুন্দর একটি রেসিপি তৈরি হয়ে থাকে।

  • আপনার তন্তুর চমৎকার বর্ণনা করেছেন। এমন মন্তব্য আমাদের সামনের দিকে আরো বেশি গতিশীল করবে।
 4 years ago 

টমেটো ও আলু দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে রান্না করে রেখে পরদিন সকালে ঠান্ডা ভাত দিয়ে খেতে আমার কাছে সবচেয়ে বেশি মজা লাগে। আপনার রান্না রেসিপি দেখে আমার জিভে জল চলে এসেছে। ইচ্ছে করছে এখনই খাই। আপনি খুব চমৎকারভাবে রান্না এবং উপস্থাপনা দুটোই করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

শীতের দিনে ঠান্ডা ভাতের সাথেএটি হয়তো আপনাকে অনেক ভালো লাগে। তবে আমি গরম ভাতের সাথে এটি খেয়েছি। তাতা মেয়েটা দারুণ সুস্বাদু লাগে। আগের দিনে তা না করে রাখা এমন বাসি ছোট মাছের চচ্চড়ি আরো বেশি মজা লাগে।

  • খুবই চমৎকার এবং গঠনগত মন্তব্য করেছেন শ্রদ্ধেয়।
 4 years ago 

আলু ও টমেটো দিয়ে ছোট মাছের রেসিপিটি খুবই সুন্দর হয়েছে।এটি পুষ্টিকর ও বটে।আমরা এই মাছকে খোলসে মাছ বলি।আমাদের পুকুরে ও বাড়ির পাশের ক্যানেলে প্রচুর পরিমানে পাওয়া যায় এই মাছ।খুবই ভালো লাগে খেতে।ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

হ্যাঁ আমাদের এদিকেও এটিকে খলসা মাছ বলা হয়। ছোট নালায় এই মাছ খুব বেশি পাওয়া যায়। চচ্চড়িতে এটি খেতে খুবই সুস্বাদু।
ধন্যবাদ শ্রদ্ধেয়, আপনি অত্যন্ত চমৎকার মন্তব্য করেছেন।

😋খলসা মাছের চচ্চড়ি দেখে তো আমার জিভে জল চলে আসছে ভাইয়া। এই মাছ বেশি খাওয়া হয় আমাদের বাসার কাছে খারেতে প্রচুর পরিমাণ পানি থাকে তখন এই মাছ অনেক পাওয়া যায়। আপনার চচ্চরি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে আমার জন্য একটু পাঠালে ভালো লাগতো।ধাপগুলি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনি অত্যন্ত চমৎকার মন্তব্য করেছেন। খলশে মাছ এমন চচ্চড়িতে অনেক বেশি সুস্বাদু ও মজাদার হয়ে থাকে। আপনি চাইলেই আমাদের বাসায় এসে এটি খেতে পারেন। আপনার জন্য দাওয়াত রইল।

  • গঠনমূলক এমন মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।

এই ধরনের একটি রান্না আমার মা করেন। আমি সাধারণত ছোট মাছ পছন্দ করিনা। তবে আমার এই রেসিপিটা খুব পছন্দ। আপনার রান্না দেখে মনে হচ্ছে খেতে খুবই মজা হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

আপনি চমৎকার বলেছেন, রেসিপিটা খুবই পছন্দের। এটি খেতে দারুণ সুস্বাদু লেগেছে। হয়তো আন্টির হাতের এমন রান্না আরো বেশী মজাদার হয়ে থাকে। এমন রেসিপি আপনার পছন্দনীয় হয় আমাকে খুবই ভালো লেগেছে। আপনাদের তেমন অনুপ্রেরণা নিশ্চয়ই আমাদেরকে এগিয়ে নিয়ে যাবে দূর থেকে বহুদূরে।

  • আপনি খুবই সুন্দর মন্তব্য করেছেন শ্রদ্ধেয়।
 4 years ago 

আলু আর টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি খেতে খুবই মজা লাগে। আপনি খুব সুন্দর করে মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমিও মাঝে মধ্যেই এভাবেই তৈরি করে থাকি।এটি খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি খাবার ।খুব সুন্দর করে উপস্থাপন করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

সুস্বাদু ও পুষ্টিকর এমন খাবার সত্যিই দারুন মজাদার। এটাও তার ব্যতিক্রম ছিলো না।তবে মাঝেমাঝে আপনার রেসিপি ও আমাকে অনেক ভালো লাগে।

  • অনেক সময় নিয়ে খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। এমন মন্তব্য আমাকে নতুন করে ভাবিয়ে তুলবে।
 4 years ago 

আলু টমেটো দিয়ে ছোট মাছের চচ্চড়ি রেসিপি টা দেখতে খুব চমৎকার লাগছে। আপনি আলু ছোট মাছের সঙ্গে টমেটো দেওয়াতে মনে হচ্ছে অনেক সুস্বাদু হবে। ছোট মাছ আমরা সবাই পছন্দ করি এবং আমাদের দেশের সর্বত্র এই মাছ পাওয়া যায়। আপনার রেসিপির প্রত্যেকটি ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ খুব সুন্দর একটি আলু ছোটমাছ টমেটো চচ্চড়ি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 4 years ago 

আপনি চমৎকার বলেছেন, রেসিপিটি দেখতে খুবই দারুন লাগছে। এটি ছিল আমার কাছে অনেক সুস্বাদু ও লোভনীয় রেসিপি। আমি প্রতিটি ধাপ খুব ভালো করে উপস্থাপন করার চেষ্টা করেছি যাতে খুব সহজেই অন্যরা এটি থেকে শিখতে তে পারে।

  • পাশে থেকে ভালোবেসে এমন চমৎকার মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ শ্রদ্ধেয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 60049.63
ETH 1572.05
USDT 1.00
SBD 0.42