আলু দিয়ে বড় মাছের ভাজি ||১০% প্রিয় লাজুক খাঁক
হ্যালো বন্ধুরা,,
আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন।আমি ও মহান সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক ভালো আছি।আজ আমি আবারো উপস্থিত হয়েছি নতুন কিছু নিয়ে। আজ আমি আপনাদের সাথে বড় মাছের ভাজি রেসিপি শেয়ার করব।
ছোট মাছ সবার অনেক প্রিয় ।আর ছোট মাছের ভাজি সবাই অনেক পছন্দ করে।আজ আমি বড় মাছ ছোট মাছের মতো করে ভাজি করেছি। প্রথমে ভেবেছিলাম খেতে মনে হয় ভালো হবে না।কিন্ত খাওয়ার পর দেখি অনেক মজা হয়েছে।আশা করি আপনাদের ও ভালো লাগবে।
| মাছ | ৫০০ গ্রাম |
|---|---|
| আলু | ২০০গ্রাম |
| পিয়াজ | ৩-৪ টা |
| কাচা মরিচ | ২০ গ্রামের মতো |
| তেল | পরিমাণ মতো |
| হলুদ | ১ চামুচ |
| মশলা | ১ চামুচ |
𓊈𒆜 রান্নার পদ্ধতি 𒆜𓊉 |
|---|
প্রথমে আমি মাছ বাজার থেকে আনা মাছ গুলো ভালো করে কেটে নেই। আর একটি বাটিতে রেখে দেই। অবশ্য সেগুলো মা করে দিয়েছে।
তারপর আমি আলু কুচি কুচি করে কেটে নেই। আর বাড়িতে রেখে দেই।
তারপর আমি পিয়াজ ,মরিচ ,রসুন ,আদা ভালো করে কেটে বাটিতে রেখে দেই।
তারপর পেয়াজ রসুন মরিচ গুলো ভালো করে ধুয়ে একটি বাটিতে রেখে দেই।
একটি পাতিলে কেটে রাখা মাছ ও আলু দিয়ে সেখানে পিয়াজ রসুন গুলো দিয়ে দেই।
তারপর সেখানে 2 চামচ পরিমাণ হলুদ দিয়ে দেই।
তারপর সেখানে এক চামচ পরিমাণ মসলা দিয়ে। দেই।
তারপর সেখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেই।
তারপর সেখানে পরিমান মত তেল দিয়ে দেই।
তারপর সব গুলো ভালো করে একবার মেখে নেই। সমস্ত টা উতাল পাতাল করে নেই।
তারপর আমি পাতিলটিকে একটি চুলায় বসিয়ে দিয়ে চুলায় জ্বাল দিয়ে থাকি।
কিছু সময় পর ঢাকনা খুলে দেখি ভিতরে কি অবস্থা। সেখানে দেখি সেগুলো একটু উথালপাতাল করছে।
আরও কিছুক্ষণ অপেক্ষা করি আর চুলায় জ্বাল দিতে থাকি।
এভাবে আরো কিছুক্ষণ চুলায় জ্বাল দেওয়ার পর যখন দেখি সেগুলো হয়ে গেছে। তখন চুলা থেকে পাতিল টি নামিয়ে নেই।
একটি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিন।
ধন্যবাদ বন্ধুরা। এই ছিল আমার আজকের রেসিপি। কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে সুস্থ সুন্দর থাকুন এই কামনাই করি।
আলু দিয়ে বড় মাছের ভাজি রেসিপিটি অসাধারন হয়েছে । খুব ভালো লেগেছে আমার কাছে। খুব সুন্দর করে ধাপে ধাপে এই সুস্বাদু রেসিপিটি তৈরি করেছেন। এক কথায় অসাধারন । অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
চমৎকার একটি মন্তব্য করেছেন ভাইয়া।আর আপনাকে অনেক ধন্যবাদ।
ওয়াও মজার একটি রেসিপি শেয়ার করেছেন।আলু দিয়ে বড় মাছ ভাজি মনে হচ্ছে খেতে দারুন হয়েছে।কালারটাও বেশ দারুন। আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে, ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি রেসিপি আমাদের উপহার দেওয়া জন্য, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।
হমম আপু খেতে অনেক মজা হয়েছিল।আর আপনাকে অনেক ধন্যবাদ আপু পাশে থাকার জন্য।
আলু দিয়ে বড় মাছের ভাজি, ওয়াও একটি নতুন রেসিপি শিখতে পেলাম, আসলে আলু দিয়ে ছোট মাছের ভাজি খেয়েছি কিন্তু বড় মাছের ভাজি খাওয়া হয়নি, আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে, ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি রেসিপি আমাদের উপহার দেওয়া জন্য, আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।
খেয়ে দেখবেন খেতে অনেক মজা। আর আপনাকে অনেক ধন্যবাদ ।
আমি খুব সুন্দর করে একটি বড় মাছের রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। এই ধরনের ভাজি রেসিপি গুলো আমার কাছে অনেক ভালো লাগে।আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে শেয়ার করেছেন। এরকম সুন্দর একটি মাছের রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাইয়া।আশা করি সব সময় এভাবে পাশে থাকবেন এতো সুন্দর সুন্দর মন্তব্য করার মাধ্যমে।
অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আসলে এর আগে কবে খেয়েছি বড় মাছ দিয়ে আলু দিয়ে ছোট ছোট করে এভাবে ভাজি মনে নেই। আপনার এই পোস্টটি দেখে খেতে ইচ্ছে করতেছে। ফ্যামিলিকে বলে হয়তো বানিয়ে খেতে হবে। ধন্যবাদ আপনাকে সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।
হমম ভাইয়া বাসায় তৈরি করে খাবেন খেতে অনেক মজা হবে।আর আপনাকে অনেক ধন্যবাদ।
আলু দিয়ে বড় মাছের ভাজি খুব সুন্দর হয়েছে। আলু ভাজি এবং গরম ভাত দিয়ে খেতে আমার খুব ভালো লাগে ।আপনার রেসিপি টা আমার খুব ভালো লেগেছে ।আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপিটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন এবং নিখুঁত ভাবে বর্ণনা করেছেন ।এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সত্যি ভাই গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগবে।ধন্যবাদ আপনাকে এতো সুন্দর মন্তব্য করার জন্য।
আলু দিয়ে বড় মাছের ভাজি আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। আলু দিয়ে মাছ ভাজি করলে খেতে ভালই লাগে। আপনি অনেক সুন্দর করে মজারে রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে সুস্বাদু হয়েছে। সুন্দর করে প্রতিটি ধাপ আপনি উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে মজাদার একটি রেসিপি তৈরি করে সকলের মাঝে উপস্থাপন করার জন্য।
ধন্যবাদ আপু আপনাকে।
আলু দিয়ে ছোট মাছ তো অনেক খেয়েছি কিন্তু এভাবে আলু দিয়ে বড় মাছ ভাজি করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটি আমার কাছে খুবই ইউনিক লাগছে ভাইয়া , উনিক এর পাশাপাশি দেখতে খুবই লোভনীয় এবং সুস্বাদু ও লাগছে। দারুন একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করলেন। ধন্যবাদ।
সময় পেলে কোনো এক সময় তৈরি করে খাবেন খেতে অনেক মজা। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
ওয়াও অনেক সুন্দর হয়েছে আপনার আলু দিয়ে বড় মাছের ভাজি। খেতেও মনে অনেক সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো।
ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা রইলো আপনার প্রতি।
আলু দিয়ে যে কোন মাছ রান্না করলেই খেতে খুবই সুস্বাদু হয়। মানে আমার কাছে অনেক ভালো লাগে আপনি আজকে আলু দিয়ে বড় মাছ রান্না করেছেন দেখতে বেশ লোভনীয় লাগছে। খেতেও মনে হয় খুবই মজা হবে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
খেতে অনেক মজা হয়েছিল।গুছিয়ে মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।