টমেটো দিয়ে দেশি মাছের সুস্বাদু রেসিপি।।
আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
হ্যালো প্রিয় বন্ধুরা,
কেমন আছেন সবাই,আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে একটি সুস্বাদু রেসিপি শেয়ার করবো। দেশি মাছের রেসিপি। আশা করি সবার কাছে খুবই ভালো লাগবে। তো চলুন শুরু করি।
রেসিপি হলো একটি শিল্প। যারা মজার মজার রান্না করতে পারে সমাজে তাদের অনেক কদর আছে। আমি আবার এত মজা করে রান্না করতে পারি না। তবে যথা সম্ভব চেষ্টা করি সুস্বাদু করে রান্না করতে। কিছুদিন আগে আমার শশুর বাড়ি থেকে কিছু দেশি মাছ পাঠিয়েছে। মাছ গুলো খুবই সুন্দর। এরকম দেশি মাছ গ্রাম ছাড়া পাওয়া অসম্ভব। মাছ গুলোর মধ্যে ছিল টেংরা,শিং,মেনি এরকম জাতীয় মাছ। এই মাছ গুলো খেতে খুবই স্বাদ লাগে।
যেহেতো টাটকা দেশি মাছ তাই একটি রেসিপি করার চিন্তা করলাম। মাছ গুলোর সাথে আলু আর টমেটো যোগ করেছি। বর্তমানে বাজারে তরতাজা ফরমালিনের টুকরা তথা টমেটো পাওয়া যায়। কিছুদিন আগে ১২০ টাকা কেজি বিক্রয় করতো। এখন ১০০ টাকা কেজি ধরে পাওয়া যাচ্ছে। আর আলুর কথা বলে আর কি হবে। ৪৫/৫০ টাকা কেজি ধরে আলু খেতে হয়। আর কাকাবাবুরা বলে বাজার নাকি স্বাভাবিকই আছে। সেই দিকে গিয়ে শরীরে আর রাগ তুলতে চাই না। যায়হোক চলুন রন্ধন প্রক্রিয়া শুরু করি।
- নদীর দেশি মাছ
- আলু
- টমেটো
- পেঁয়াজ কুচি
- কাচাঁ মরিচ
- ধনিয়া পাতা
- রসুন বাটা
- জিরা বাটা
- ধনিয়ার গুড়ো
- মরিচের গুড়ো
- হলুদের গুড়ো
- লবন
- পানি
প্রথম ধাপ-
প্রথমে আমি কড়াইতে পরিমান মত তেল দিয়ে দিলাম। তারপর মাছ গুলোতে হলুদ আর লবন মিশিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম। তারপর এপাশ ওপাশ ভাজি করে একটি বাটিতে রাখলাম।
দ্বিতীয় ধাপ-
এই পর্যায়ে কেটে রাখা আলু গুলো কড়াইতে ছেড়ে দিলাম। আলু গুলো ভেজে কুঁচি করে রাখা পেঁয়াজ গুলো দিয়ে দিলাম। পেয়াজ গুলোর সাথে আলু গুলোও ভাজি করলাম।
তৃতীয় ধাপ-
তারপর আলুর মধ্যে মরিচ,হলুদ,জিরা,কাচাঁ মরিচ সহ সব মসলা দিয়ে দিলাম। তারপর আলুর সাথে মসলা গুলো মিক্স করে একটু পানি দিয়ে কষিয়ে নিলাম।
চতুর্থ ধাপ-
এই পর্যায়ে আমি অন্য আরেকটি কড়াইতে টমেটো গুলো ভেজে নিলাম। তারপর টমেটো গুলো একটু নরম হলে সেটা কষানো কড়াইতে দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে ডেকে চুলার আগুন বাড়িয়ে দিলাম।
পঞ্চম ধাপ-
তারপর তরকারিটা কিছুটা সিদ্ধ হওয়ার পরে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিলাম। তারপর দশ থেকে পনের মিনিট ভালো করে কুক করে রান্না শেষ করে দিলাম।
উপস্থাপনা
বন্ধুরা এই হলো আমার আজকের রেসিপি। রান্না করার সময় ঘ্রানেই আমার অর্ধভোজন হয়ে গেল। রেসিপিটি খুবই টেষ্ট হয়েছে। দেশি মাছের রেসিপি করতে খুবই ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও অনেক ভালো লেগেছে। আবার আপনাদের সাথে নতুন ব্লগ নিয়ে হাজির হবো। সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন।
সবাইকে অনেক অনেক ধন্যবাদ,আল্লাহ হাফেজ।।
ফটোগ্রাফির বিবরণ:
| ডিভাইস | মোবাইল |
|---|---|
| মডেল | রেডমি নোট-৮ |
| শিরোনাম | টমেটো দিয়ে দেশি মাছের সুস্বাদু রেসিপি।।।। |
| স্থান | নিজ বাসা, নারায়ণগঞ্জ, ঢাকা,বাংলাদেশ। |
| তারিখ | ২৫-০৯-২০২৩ |
| কমিউনিটি | আমার বাংলা ব্লগ |
| ফটোগ্রাফার | @joniprins |
সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।।
আমি একজন বাংলাদেশের সাধারন নাগরিক। বাংলাদেশের রাজধানী ঢাকাতে আমার বসবাস। সিম্পল আমার স্বপ্ন সিম্পল আমার জীবন। স্টিমিট আমার জীবনের একটি অংশ, আমার বাংলা ব্লগ আমার পরিবার। বর্তমানে সোশ্যাল মিডিয়া বলতে আমি স্টিমিটকেই চিনি। ভ্রমন করা, ফটেগ্রাফি করা আর বই পড়া আমার স্বপ্ন। আমি বিশ্বাস করি মানুষের জীবনে উত্তান পতন আছেই। সর্বপরি কাজ করতে হবে লেগে থাকতে হবে, তাহলেই একদিন সফলতা আসবে,এটাই আমি বিশ্বাস করি। সবাইকে ধন্যবাদ।।
Bangla Witness কে সাপোর্ট করতে এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য
Support @heroism Initiative by Delegating your Steem Power
250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP
Click Here For Join Heroism Discord Server
টমেটো দিয়ে দেশি মাছের সুস্বাদু রেসিপি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। রেসিপিটা অনেক লোভনীয় লাগছে দেখতে। রেসিপি তৈরীর প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন জন্য খুবই ভালো লাগলো দেখে। ধন্যবাদ ভাইয়া সুস্বাদু এই রেসিপি আমাদের সাথে শেয়ার করে নেয়ার জন্য ।
জী আপু রেসিপিটা সত্যিই অনেক মজা হয়েছিলো। খেতে দারুন লেগেছে। ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আসলে আপনি ঠিকই বলেছেন দেশি মাছের স্বাদ অন্যান্য মাছের থেকে বেশি হয়ে থাকে ।আপনার শ্বশুর বাড়ি থেকে বেশ কিছু দেশি টাটকা মাছ পাঠিয়েছি এবং সেগুলো দিয়ে আপনি রেসিপি তৈরি করেছেন দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। তবে দেশী মাছগুলো না ভেজে এমনিতে রান্না করলে মনে হয় খেতে আরো বেশি ভালো লাগতো। তারপরেও টমেটোর যে দাম বেড়েছে তবুও আপনি টমেটো দিয়েছেন দেখেও ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
জী আপু দেশি মাছ গুলো এভাবে ভেজে রান্না করলে বেশি মজা পায়। ধন্যবাদ।
টমেটো দিয়ে দেশি মাছের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন।দেখতে খুবই চমৎকার লাগছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
জী ভাইয়া বর্তমানের টমেটো দেখতেই সুন্দর । খেতে তেমন মজা লাগে না। ধন্যবাদ।
টমেটো দিয়ে যে কোন মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকারভাবে টমেটো দিয়ে মাছ রান্না করেছেন। দেশি ছোট মাছগুলো খেতে বেশ সুস্বাদু হয়ে থাকে। আপনার রন্ধন প্রক্রিয়া অনেক দুর্দান্ত হয়েছে। আমাদের মাঝে রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
জী ভাইয়া দেশি ছোট মাছ খেতে দারুন লাগে। ধন্যবাদ ভাইয়া।
ভাইয়া দেশি মাছের স্বাদ অনেক।
আসলে দেশি মাছ যা কিছু দিয়ে রান্না করি না কেন অনেক মজা হয়।তবে আপনি দেখছি টমেটো গুলো ভেজে নিয়েছেন। সত্যি ভাইয়া টমেটো দিয়ে মাছ রান্না করলে আমার মনে হয় স্বাদ আরো দ্বিগুণ বেড়ে যায়। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।
জী আপু টমেটো গুলো ভেজে তারপর তরকারিতে দিয়েছি। ধন্যবাদ আপু।
আসলে ভাইয়া টমেটো দিয়ে যে কোন মাছ রান্না করলে খেতে অনেক স্বাদ লাগে। আসলে তরকারির মধ্যে টমেটো খুবই দুর্দান্ত একটি তরকারি। টমেটো আর মাছ রান্না করে ঝোলের পরিমাণ একটু থাকলে তা দিয়ে ভাত মাখিয়ে খেতে দারুন লাগে।
জী ভাইয়া ঝোল খেতে দারুন লাগে। আমিও আপনার মত খেয়ে থাকি।
ভাইয়া আপনার শ্বশুর বাড়ি থেকে পাঠানো মাছগুলো কিন্তু বেশ ভালো ছিল। এই মাছগুলো খেতে অনেক ভালো লাগে। টমেটো দিয়ে এই মাছগুলো রান্না করেছেন দেখে মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া।
জী আপু শ্বশুর বাড়ির দেশি মাছ। খুই টেষ্ট হয়েছিলো। ধন্যবাদ আপু।
টমেটো দিয়ে দেশি মাছের রেসিপিটা ভালোই হয়েছে, শীত আসলে আমাদের বাড়িতেও সবকিছুর মধ্যে টমেটো দিয়ে দেওয়া হয়, রীতিমতো যা কিছু রান্না করা হয় টমেটোর একটা ফ্লেভার থাকে।
ভাইয়া আমি তো শীতের সময় খায়। আবার এখনও অনিচ্ছাকৃত খেতে হচ্ছে। ধন্যবাদ।
ভাই টমেটো আমার খুব প্রিয় একটি সবজি। শীতকালে টমেটো আলু মাছ দিয়ে রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। আপনি ঠিক তেমনি একটি রান্না করেছেন টমেটো আলু এবং টেংরা মাছ রান্না করেছেন। রেসিপি তৈরি প্রতিটা ধাপ খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে ধন্যবাদ এত সুন্দর রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। সুন্দর কমেন্ট করেছেন। ধন্যবাদ।