আলু দিয়ে সুস্বাদু মুরগির মাংস রান্না করার রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

20230527_154117_0000.png

Canva দিয়ে তৈরি

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরো একটি নতুন পোস্ট। তো আজকে আমি আপনাদের মাঝে মূলত একটি রেসিপি পোস্ট শেয়ার করব। আর রেসিপিটি হবে মূলত আলু দিয়ে মুরগির মাংস রান্না করার রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের ভালই লাগবে আর বেশি দেরি না করে রেসিপি তৈরির ধাপ গুলো দেখে নেওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণঃ

উপকরণের নামপরিমাণ
মুরগির মাংস৭০০ গ্রাম
আলু৫০০ গ্রাম
পেঁয়াজ৩টি
রসুন২ টা
লবণস্বাদমতো
হলুদ গুঁড়া১ টেবিল চামচ
ছোট এলাচ,বড় এলাচ ও গোল মরিচ১ টেবিল চামচ
জিরার গুড়া১ টেবিল চামচ
সয়াবিন তেলপরিমাণ মতো

প্রয়োজনীয় ধাপ সমূহ

ধাপ-১

IMG_20221124_120823-01.jpegIMG_20221124_120817-01.jpeg

তো প্রথমে আমরা মুরগির মাংসগুলোকে কেটে কুটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। এবং এর সাথে আলুগুলো কেউ পিস পিস করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব।

ধাপ-২

IMG_20221124_154000-01.jpeg
এরপর রান্নার জন্য প্রয়োজনীয় উপকরণগুলোকে গুছিয়ে নিব। এবং এরই সাথে পেঁয়াজ,রসুন,ছোট এলাচ,বড় এলাচ ও গোলমরিচ গুলোকেও হালকা করে বেটে নিব।

ধাপ-৩

IMG_20221124_154021-01.jpegIMG_20221124_154057-01.jpeg

এরপর চুলাতে একটি কড়াই বসিয়ে দিব। পরিমাণ মতো তেল দিয়ে দিব তারপর তেলগুলো যখন গরম হয়ে আসবে তখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিব।

ধাপ-৪

IMG_20221124_154110-01.jpegIMG_20221124_154310-01.jpeg

এরপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ এবং লবণ দিয়ে ভালো করে আলুগুলোকে ভেজে নিব।

ধাপ-৫

IMG_20221124_154327-01.jpegIMG_20221124_154423-01.jpeg

এরপর করাইটিতে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিব এবং এই তেলের মধ্যে বাকি থাকা সমস্ত মশলা পাতি উপকরণগুলো দিয়ে তেলের উপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব।

ধাপ-৬

IMG_20221124_154429-01.jpegIMG_20221124_154539-01.jpeg

তো কিছুক্ষণ নাড়াচাড়া করে মসলাগুলোকে ভেজে নেওয়ার পর এর মধ্যে মাংসগুলোকে দিয়ে দিব। এবং মাংসগুলোকে ভালো করে মসলাগুলোর সাথে মিশিয়ে নিব।

ধাপ-৭

IMG_20221124_154634-01.jpeg

তো মসলাগুলোর সাথে মাংসগুলো ভালো করে মিশিয়ে নেওয়ার পর মাংসগুলো কষানোর জন্য কিছুটা পরিমাণ পানি দিয়ে দিব।

ধাপ-৮

IMG_20221124_154845-01.jpegIMG_20221124_154853-01.jpeg

তো পানি দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর পানি গুলো যখন মোটামুটি ফুটে উঠবে তখন এর মধ্যে আলু গুলো কেউ দিয়ে দিব।তারপর যতক্ষণ না পানি গুলো ভালোমতো শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত জাল দিতে থাকবো।

ধাপ-৯

IMG_20221124_161416-01.jpegIMG_20221124_161427-01.jpeg

তো পানি গুলো যখন মোটামুটি শুকিয়ে আসবে তখন ঝোল করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব।

ধাপ-১০

IMG_20221124_163123-01.jpeg

তো ঝোল করার পানি দেওয়া হয়ে গেলে এবার কিছুক্ষণ ভালোভাবে জাল দিয়ে নিব ব্যাস তাহলেই আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাটা যেহেতু শেষ হয়ে গেছে তাই এবার এটাকে একটা পাত্রে উঠিয়ে রাখব।

পরিবেশন

IMG_20221124_164244-01.jpeg

IMG_20221124_164252-01.jpeg

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। তো আমার আজকের আলু দিয়ে মুরগির মাংস রান্না করার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মত এটুকুই। আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 3 years ago 

মুরগির মাংস পছন্দ করো না এরকম মানুষ খুব কমই আছে বিশেষ করে যারা ব্যাচেলার এবং মেসে থাকে তারাই একমাত্র এই মুরগির মাংসের স্বাদ বুঝতে পারে। আপনার এই রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। ্ যারা ব্যাচেলর তারা প্রায় প্রতি সপ্তাহেই এই মুরগির মাংস রান্নার রেসিপি খেয়ে থাকে। ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমি কখনো মেসে থাকিনি তবে একদিন ভাইয়ের সাথে গিয়েছিলাম সেদিন ম্যাচে এই রান্নাটাই পেয়েছিলাম। যাই হোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দরভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

মুরগির মাংস আমার খুবই পছন্দের। যে কোন মাংসের সাথে আলু দিলে ওই আলু আমার ভীষণ পছন্দের। আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই মজা হয়েছে। পরিবেশনটাও আমার কাছে খুব ভালো লেগেছে। রুটি বা গরম ভাতের সাথে এরকম মাংস ভালই লাগে খেতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

সাধারণত রুটি সাথে মাংস খেতে আমার খুব একটা ভালো লাগে না তবে যে কোন রান্নায় আমার কাছে ভাত দিয়ে খেতে ভালো লাগে। তবে সেই ক্ষেত্রে রান্নাটা সুস্বাদু হতে হবে। যাইহোক ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

মুরগির মাংসের রেসিপি খুবই লোভনীয় করে তৈরি করেছেন ভাই। আর তাইতো আপনার লোভনীয় এই রেসিপি দেখেই খেতে ইচ্ছে করছে। মুরগির মাংস আমার পরিবারের সকলেই খুবই পছন্দ করে। যার কারণে মাঝে মাঝে মুরগির মাংস রেসিপি তৈরি করতে হয়। মুরগির মাংসের সাথে আলু যুক্ত করলে সেই আলু খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আলু দিয়ে মুরগির মাংস রেসিপি আপনি কিভাবে তৈরি করেছেন তার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ ঠিক বলেছেন মুরগির মাংসের সাথে যুক্ত করা আলু গুলো খেতে কিন্তু বেশ দারুন লাগে। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

মুরগির মাংস আমার অনেক পছন্দ।আর সাথে আলু হলে তো কোন কথাই নেই। আপনার রেসিপিটি দেখে জি জল চলে এসেছে। রেসিপিটা দেখে ইচ্ছে করছে ছবি ভেতরে গিয়ে খেয়ে ফেলি।আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত লোভনীয় একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

আপনার মন্তব্যটি পেয়ে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

আলু দিয়ে মুরগির মাংসের রেসিপির কালার দেখেই মনে হচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। মুরগির মাংস আমার খুব পছন্দ। গরম ভাত কিংবা রুটি দিয়ে মুরগির মাংস খেতে দারুণ লাগে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় দুর্দান্ত হয়েছে। রেসিপিটা দেখে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

গরম ভাত কিংবা রুটির সাথে আপনার মুরগির মাংস খেতে ভালো লাগে জেনে ভালো লাগলো। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65219.96
ETH 1963.52
USDT 1.00
SBD 0.37