টমেটো দিয়ে সিলভার কার্প মাছ ভুনা করার রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago
আস-সালামু আলাইকুম

প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাইবোন বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।

20231204_224705_0000.png

Canva দিয়ে তৈরি

আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম আরও একটি নতুন পোস্ট। তো নিয়মিত পোস্ট করার ধারাবাহিকতা বজায় রাখার জন্য আজকে আমি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম একটি রেসিপি পোস্ট। আজকের রেসিপিটা হতে চলেছে মূলত টমেটো দিয়ে সিলভার কার্প মাছ ভুনা করার রেসিপি। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালই লাগবে। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপির ধাপ গুলো দেখে নেওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণঃ

উপকরণের নামপরিমাণ
সিলভার কার্প মাছ৫ পিস
টমেটো১ টি
পেঁয়াজ২টি
লবণস্বাদমতো
হলুদ গুঁড়া১ টেবিল চামচ
গুঁড়া মরিচ১ টেবিল চামচ
ধনেপাতাইচ্ছে মতো
কাঁচামরিচ৩ টি
জিরার গুঁড়া১ টেবিল চামচ
সয়াবিন তেলপরিমাণ মতো

প্রয়োজনীয় ধাপ সমূহ

ধাপ-১

IMG_20231204_223840.jpg

প্রথমে রেসিপিটা প্রস্তুত করার জন্য প্রয়োজনীয় উপকরণগুলো গুছিয়ে নিয়েছি। এবং এরই সাথে সিলভার কাপ মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এছাড়াও টমেটো,পেঁয়াজ এবং ধনেপাতা গুলোকে কেটে নিয়েছি।

ধাপ-২

IMG-20231127-WA0030-01.jpegIMG-20231127-WA0029-01.jpeg

এরপর চুলার উপর একটি পরিষ্কার কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে গরম করে নিব।

ধাপ-৩

IMG_20231204_224017.jpg

তেলটা পরিমাণ মতো গরম করে নেওয়ার পর মাছের সাথে একটু হলুদ এবং একটু লবণ মাখিয়ে তেলের মধ্যে দিয়ে বাদামি কালারের করে ভেজে নিব।

ধাপ-৪

IMG_20231204_224102.jpg

এরপর ওই তেলের মধ্যে থেকে মাছগুলো উঠিয়ে রেখে আরেকটু তেল অ্যাড করে এর মধ্যে পেঁয়াজ কুঁচি গুলো দিয়ে একটু ভেজে নেওয়ার পর একে একে জিরার গুঁড়া,হলুদের গুঁড়া,ঝালের গুড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিব।

ধাপ-৫

IMG-20231127-WA0020-01.jpegIMG-20231127-WA0019-01.jpegIMG-20231127-WA0018-01.jpeg

এরপর এর মধ্যে কিছুটা পরিমাণ পানি দিয়ে ভালোমতো জ্বাল দিয়ে পানি গুলো ফুটিয়ে নিব।

ধাপ-৬

IMG-20231127-WA0017-01.jpegIMG-20231127-WA0016-01.jpeg

তো পানি গুলো যখন ভালোমতো ফুটে উঠবে তখন এর মধ্যে কেটে রাখা টমেটো টি দিয়ে দিব। এবং এরই সাথে ভালোমতো জ্বাল দিয়ে আবারো ফুটিয়ে নিব।

ধাপ-৭

IMG-20231127-WA0012-01.jpegIMG-20231127-WA0011-01.jpeg

তো এবারে যখন ভালোমতো ফুটে উঠবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। এবং এভাবেই বেশ কিছুক্ষণ জ্বাল দিয়ে নিব।

ধাপ-৮

IMG-20231127-WA0009-01.jpegIMG-20231127-WA0008-01.jpeg

এরপর যখন রান্না প্রায় শেষের দিকে তখন এর মধ্যে তিনটা কাঁচামরিচ এবং ইচ্ছে মতো ধনেপাতা দিয়ে দিব। তারপর এভাবেই কিছুক্ষণ জ্বাল দিয়ে নেওয়ার পর আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে।

শেষ ধাপ

IMG-20231127-WA0006-01.jpeg

IMG-20231127-WA0003-01.jpeg

তো রান্নাটা যখন সম্পূর্ণ কমপ্লিট হয়েই গেছে তাই এবারে এটাকে একটা পাত্রে উঠিয়ে রাখব।

তো প্রিয় আমার বাংলা কমিউনিটির ভাই বোন বন্ধুরা, এই ছিল আমার আজকের পোস্ট। এই ছিলাম মূলত আমার আজকের টমেটো দিয়ে সিলভার কার্প মাছ ভুনা করার রেসিপি। আজকের মতো এটুকুই আবারো খুব শীঘ্রই নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবো আপনাদের মাঝে ইনশা-আল্লাহ। ততক্ষণ সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন।

আল্লাহ হাফেজ
Sort:  
 3 years ago 

টমেটো দিয়ে সিলভার কার্প মাছ ভুনা রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে তাই খেতে ইচ্ছা করছে। আপনার রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্যটি করার জন্য।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন টমেটো দিয়ে সিলভার কার্প মাছ ভুনা তৈরির রেসিপি। আসলে শীতকালীন সবজি দিয়ে যেকোনো মাছ রান্না করলে খেতে বেশ ভালো লাগে। ধনিয়ার পাতা দেওয়ার কারণে খেতে সব থেকে বেশি টেস্ট লাগবে দেখে মনে হচ্ছে। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্য করার জন্য।

 3 years ago 

সিলভার কার্প মাছটা আমিও খেতে ভীষণ পছন্দ করি।তবে বড় আকৃতির মাছগুলো খাওয়ার চেষ্টা করি। ছোট সিলভার কাপ মাছগুলোতে কাটা বেশি থাকায় এড়িয়ে চলি। যাইহোক আপনি টমেটো দিয়ে খুব চমৎকার ভাবে সিলভার কাপ মাছের রেসিপিটি তৈরি করেছেন। তরকারির কালার দেখে মনে হচ্ছে খেতে ভীষণ সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ ভাই চমৎকার রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সিলভার কার্প মাছ খেতে আপনার ভালো লাগে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে গুছিয়ে মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

সত্যি কথা বলতে কি, এই কমিউনিটিতে যখন ই কোন ছেলেকে রেসিপি পোস্ট শেয়ার করতে দেখি, আমার কাছে ভীষণ ভালো লাগে, অন্যরকম ভালো লাগে আসলে। আপনার পোষ্ট টি বেশ দারুণ হয়েছে। টমেটো দিয়ে সিলভার কার্প মাছের রেসিপির উপস্থাপনাও বেশ ছিলো! আপনাকে ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আসলে রান্না না করতে পারলেও রেসিপি শেয়ার করার চেষ্টা করি। যাই হোক ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

খুবই লোভনীয় একটি রেসিপি শেয়ার করেছেন দেখতে সত্যি খুবই সুস্বাদু মনে হচ্ছে। টমেটো ধনেপাতা দিয়ে এভাবে মাছ ভুনা করলে সত্যিই খেতে খুব ভালো লাগে। খুবই সুন্দর ভাবে সিলভার কাপ মাছ ভুনা করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

কখনো সুযোগ হলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন আশা করি ভালই লাগবে।

 3 years ago 

শীতের সময় বিভিন্ন প্রকারের সবজি পাওয়া যায়। আর অনেক রকম সবজির মধ্যে আমার অনেক প্রিয় সবজি হল টমেটো। টমেটোর মধ্যে মাছ এবং আলু দিয়ে রান্না করলে সে তরকারিটা খেতে আমার ভীষণ ভালো লাগে। আপনি খুব চমৎকার ভাবে সিলভার মাছ দিয়ে টমেটো রান্না করেছেন। এত সুন্দর করে রেসিপি তৈরি করা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

টমেটোর মধ্যে মাছ এবং আলু দিয়ে রান্না করলে আমার কাছেও খেতে বেশ ভালোই লাগে। যাইহোক ধন্যবাদ ভাই আপনাকে সুন্দর মন্তব্যটি করার জন্য।

 3 years ago 

এমনিতে মাছগুলো রান্না করলে যেরকম সুস্বাদু হয়ে থাকে তার থেকেও বেশি সুস্বাদ হয়ে থাকে যখন মাছের ভুনা রেসিপি তৈরি করা হয়৷ আজকে আপনার এই মাছ এর ভুনা রেসিপি দেখে লোভনীয় মনে হচ্ছে৷ সিলভার কার্প দিয়ে এরকম একটি রেসিপি তৈরি করেছেন যা দেখে অনেক ভালো লাগলো৷

 3 years ago 

হ্যাঁ মাছ ভুনা খেতে আমার কাছেও বেশ ভালো লাগে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 63333.19
ETH 1779.01
USDT 1.00
SBD 0.39