মাছের ডিম ভুনা। ১০% লাজুক শেয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালই আছি. আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুস্বাদু এবং মজাদার মাছের ডিম ভুনা রেসিপি। মাছের থেকে এখন মাছের ডিম ভুনা খেতে বেশি ভালো লাগে। আগে মাছের ডিম তেমন একটা খেতাম না। এই মৌসুমে প্রায় সব মাছের পেটে ডিম থাকে। তাই বাজার থেকে কোন মাছ আনলেই সে মাছের পেট ভর্তি ডিম থাকে। মাছেরডিম ভুনা করে খেতে বেশ দারুন লাগে। আজ আমি শিং মাছের ডিম ভুনা করেছি। যা খেতে অনেক সুস্বাদু ও মজাদার হয়েছিল। তাহলে চলুন এবার দেখে নেয়া যাক আমি কিভাবে শিং মাছের ডিম ভুনা করেছি।

20220815_190039.jpg

প্রয়োজনীয় উপকরণ

20220815_125455.jpg20220701_163445.jpg20220530_132729.jpg
উপকরণের নামপরিমাণ
মাছের ডিমপরিমাণ মতো
পেঁয়াজ কুচি১ কাপ
কাঁচা মরিচ৫/৬ টি
আদা বাটা২ চা চামচ
রসুন বাটা১ চা চামচ
হলুদের গুঁড়া১ চা চামচ
জিরার গুড়াআধা চা চামচ
শুকনা মরিচের গুড়াপরিমাণ মতো
লবণপরিমাণমতো
সয়াবিন তেলআধা কাপ

প্রস্তুত প্রণালী

ধাপ ১ঃ

20220815_131100.jpg

20220815_131133.jpg

প্রথমে চুলায় একটি করাই নেই। করাই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেই। তেল গরম হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজকুচি ও কাঁচামরিচ দিয়ে দেই।

ধাপ ২ঃ

20220815_131411.jpg

20220815_131504.jpg

এবার সব মসলাগুলো দিয়ে দেই।

ধাপ ৩ঃ

20220815_131603.jpg

20220815_131646.jpg

এরপর মসলাগুলো সামান্য কষিয়ে নেই। মাসলা কষানো হয়ে গেলে এর মধ্যে শিং মাছের ডিম গুলো দিয়ে দেই।

ধাপ ৪ঃ

20220815_132006.jpg

এবার পরিমাণ মতো পানি দিয়ে দেই।

ধাপ ৫ঃ

20220815_132948.jpg

পানি শুকিয়ে গেলে এবং ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলি।

ধাপ ৬ঃ

20220815_190106.jpg

20220815_190036.jpg

এবার একটি প্লেটে পরিবেশন করে নেই।

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@iraniahmed
DeviceSamsung M01s
Sort:  
 4 years ago 

মাছের ডিম ভুনা আমার খুবই ভালো লাগে। মাছের ডিম খুব পছন্দ করি খেতে। আপনার রেসিপিটি আমার কাছে খুবই ভালো লেগেছে। খুব সুন্দরভাবে সবগুলো ধাপ উপস্থাপন করেছেন আমাদের মাঝে। অসংখ্য ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার পোষ্টে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

মাছের ডিম ভুনা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। এই রেসিপিটি খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়ে থাকে। আপনি খুবই লোভনীয় একটি রেসিপি তৈরি করেছেন এবং আমাদের সকলের মাঝে উপস্থাপনা করে শেয়ার করেছেন। এটি সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপনা করে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

ঠিকই বলেছেন আপনি ভাইয়া, মাছের ডিম ভুনা খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে।ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

মাছের ডিম ভুনা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমাদের পুকুরের মাছের ডিম কিছুদিন আগে আমিও ভুনা করে খেয়েছিলাম নিজের পুকুরের মাছের ডিম খেতে আসলেই বেশ মজা লাগে। এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 4 years ago 

ঠিকই বলেছেন আপনি নিজের পুকুরের মাছের ডিম এবং মাছ খেতে অনেক ভালো লাগে।

 4 years ago 

মাছের ডিম ভুনা আমার খুবই প্রিয় আমি প্রায় সময় মাত্র ডিম ভুনা করি। যখনই কোন বড় মাছ আনা হয় এর মধ্যে যদি ডিম থাকে সেটি ভুলা করে খেতে খুবই ভালো লাগে। আপনার ডিম গুলো দেখে আমার জিভে জল চলে এসেছে এক্ষুনি খেতে পারলে ভালো লাগতো।

 4 years ago 

মাছের ডিম ভুনা খেতে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

মাছের ডিম খেতে ভালো লাগে আমার কাছে। আপনি খুব সুন্দর করে মাছের ডিমের ভুনা রেসিপি আমাদের সামনে উপস্থাপন করেছেন। দেখে বোঝা যাচ্ছে যে অনেক সুস্বাদু হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ। মাছের ডিম ভুনা খেতে সত্যি অনেক সুস্বাদু হয়েছিল।

 4 years ago 

মাছের ডিম ভুনা রেসিপি।শেয়ার করেছেন দারুন হয়েছে দেখে মনে হচ্ছে যেনো কতটা টেস্টি হয়েছে লোভনীয় খাবার খেতে ভীষণ মজা লাগে আপনার রেসিপি দেখে আমার অনেক ভালো লাগলো আপনার জন্য শুভকামনা রইলো।

 4 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।

 4 years ago 

শিং মাছের ডিম অনেক মজার হয়।আগে আমি শিং মাছের ডিম খেতাম না।এখন খেতে ভালোই লাগে।বেশ মজার একটি রেসিপি দিয়েছেন। ভালো ছিলো।ধন্যবাদ

 4 years ago 

আমিও মাছের ডিম আগে তেমন একটা খেতাম না। এখন খেতে বেশ ভালোই লাগে।

 4 years ago 

মাছের ডিম ভুনা বরাবরি আমার খুব ফেভারিট আপনার প্রস্তুত করার রেসিপিটি দেখেই জিভে জল চলে আসলো খেতে নিশ্চয়ই খুব মজা হবে।। আসলে এমন মজার রেসিপি দেখলে যে কারোরই মন চাইবে একটু খেয়ে দেখতে

 4 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া, পছন্দের রেসিপি দেখলে মনে হয় একটু খেয়ে নেই। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

 4 years ago 

মাছের ডিম আমার এতই প্রিয় যে পুকুরে সবার আগে আমি কার্ফু মাছের পোনা ছাড়ার ব্যাবস্থা করি। কারণ এর পেটে খুব দ্রুত এবং অনেক বেশি ডিম উৎপাদিত হয়। মাছ ধরতে গেলে যদি একটা ডিমওয়ালা মাছ পায় তবে আনন্দ তিন গুণ বেড়ে যায়। তবে আপু শিং মাছের ডিম কখনো খাওয়া হয়নি। যেভাবে ভুনা করেছেন ডিম গুলো আশাকরি অনেক স্বাদের ছিল।

 4 years ago 

আপনার মাছের ডিম ভুনা খেতে এত বেশি পছন্দের শুনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে। এই রেসিপিটি খেতে সত্যি অনেক সুস্বাদু ছিল।

 4 years ago 

আসলেই খুবই মজার একটি খাবার আমার কাছে ভালো লাগে। তবে আপনি আজকে যেই পদ্ধতিতে মাছের ডিম ভুনা করেছেন এই পদ্ধতিটা আমার কাছে সত্যি খুবই ভালো লেগেছে। সহজ মনে হয়েছে আর আপনার পরিবেশন দেখে বুঝতে পেরেছি এটা খেতেও মজা হয়েছিল। অনেক ধন্যবাদ আপনাকে মজার রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

মাছের ডিম ভুনা রেসিপিটি খেতে মজাদার এবং সুস্বাদু হয়। আপনাকেও অনেক ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64311.55
ETH 1880.56
USDT 1.00
SBD 0.38