আসসালামু-আলাইকুম। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের মাঝে শেয়ার করব সবজি দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। ইলিশ মাছ সবার প্রিয় একটি মাছ। ইলিশ মাছ যেভাবে রান্না করা হোক না কেন খেতে খুব মজা লাগে। আমি এখানে ডিমওয়ালা ইলিশ মাছ দিয়ে শীতকালীন সবজি রান্না করেছি। এই রান্নাটা খেতে খুবই সুস্বাদু লাগে। আলু এবং শিম দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপিটি আশা করি সবার ভালো লাগবে।

প্রয়োজনীয় উপকরণঃ
- ইলিশ মাছ
- আলু
- শিম
- লবন
- পেঁয়াজ কুচি
- কাঁচামরিচ
- পেঁয়াজের কলি
- সয়াবিন তেল
- হলুদের গুঁড়া।



প্রস্তুত প্রণালীঃ
ধাপ-১ঃ
- প্রথমে চুলায় পরিষ্কার একটি কড়াই নেই। এরপর পরিমাণমতো সয়াবিন তেল দিয়ে গরম করে নেই।

ধাপ-২ঃ
- এবার তেলের মধ্যে পেঁয়াজ কুচি এবং কাঁচা মরিচ কুচি দিয়ে দেই এবং কিছুক্ষণ নাড়াচাড়া করে নেই।

ধাপ-৩ঃ
- এরপর পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে রাখা সবজিগুলো কড়াই এর মধ্যে দিয়ে দেই।

ধাপ-৪ঃ
- এরপর লবণ এবং হলুদের গুঁড়া সবজির মধ্যে দিয়ে দেই।

ধাপ-৫ঃ
- এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকে।

ধাপ-৬ঃ
- সবজিগুলো কিছুক্ষণ রান্না করার পর এরমধ্যে কেটে রাখা ইলিশ মাছ গুলো দিয়ে দেই।

ধাপ-৭ঃ
- ইলিশ মাছ দেয়ার পর একটু নাড়াচাড়া করে নেই। এরপর পরিমাণমতো পানি দিয়ে দেই।

ধাপ-৮ঃ
- এরপর ঢেকে ১৫/২০মিনিট রান্না করে নেই। সবজিগুলো, মাছ সিদ্ধ হয়ে গেলে এবং পানি শুকিয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলি।


ধাপ-৯ঃ


- হয়ে গেল আমার সবজি দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। এরপর একটি প্লেটে পরিবেশন করে নিলাম। এভাবে ইলিশ মাছ রান্না করলে খেতে খুবই মজা লাগে।
আজ এ পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো পোস্ট নিয়ে। আর অবশ্যই কমেন্টে জানাবেন, আমার রান্নাটি আপনাদের কেমন লেগেছে।সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
| Photographer | iraniahmed |
| Device | Samsung M01s |
সবজি দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি রেসিপি টা অনেক সুন্দর হয়েছে ইলিশ মাছের অনেক ধরনের রেসিপি খেয়েছি কিন্তু কখনো সবজি রেসিপি খাওয়া হয়নাই ইলিশ মাছ অনেক মজার একটি মাছ এর সাথে যেকোনো তরকারি মিশ্রণ করলে স্বাদে গন্ধে ভরপুর হয়ে যায় আপনি সবজি মিশ্রণ করেছেন রেসিপি টা দেখতে খুব লোভনীয় লাগছে ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য শুভকামনা রইল আপনার জন্য
আমার রেসিপিটি আপনার কাছে ভাল লেগেছে শুনে খুবই খুশি হলাম। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভকামনা রইল আপনার জন্য।
মনে হয় আপনার মন্তব্যে কিছু ভুল আছে, একবার দেখে নিয়েন।
ধন্যবাদ। আমি ঠিক করে নিয়েছি।
সবজি আমি অনেক পছন্দ করি। ভাই আপনি অনেক সুন্দর করে সবজি দিয়ে ইলিশ মাছের রেসিপি তৈরি করেছেন। সত্যি অনেক সুন্দর হয়েছে। আমি মনে করি রেসিপিটি অনেক সুস্বাদু ও মজাদার হয়েছে। দেখে আমার খেতে ইচ্ছা করতেছে। সুন্দর একটি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সুন্দর মন্তব্য করার জন্য।
সবজি আমার খুব পছন্দের সাথে আবার ইলিশ মাছ। 😋😋
দেখে তো লোভ সামলাতে পারছি না।।
খেতে অনেক সুস্বাদু হয়েছিল মনে হচ্ছে।। 😋😋
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছেন 👌👌
শুভেচ্ছা রইল 🌹🌹🌹
হ্যাঁ,খেতে সত্যি অনেক সুন্দর হয়েছিল।ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
শীতের সময়ে বাজারে বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায় তার মধ্যে সিম ফুলকপি পাতাকপি টমেটো অন্যতম। পেঁয়াজের কলি, সিম এবং আলু দিয়ে ইলিশ মাছ চচ্চড়ি করেছেন। দেখেই বোঝা যাচ্ছে রেসিপিটা অনেক লোভনীয়। সাধারণত ইলিশ মাছের যেকোনো রেসিপি অনেক মজার হয়। লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুন্দর মন্তব্য করার জন্য।
অসাধারণ আপু।আপনি খুব সুন্দর করে ইলিশ মাছ দিয়ে সবজি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে অনেক ভাল লেগেছে আপনার রেসিপি। সবজি দিয়ে যদিও কখনো ইলিশ মাছ খাওয়া হয় নাই তবে মনে হচ্ছে অনেক ভালো লাগবে। আপনি খুব সুন্দর করে প্রতিটি ধাপের বর্ণনা আমাদের মাঝে উপস্থাপন করেছেন।এরকম সুন্দর একটি নতুন রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য।
অসংখ্য ধন্যবাদ আপনাকে।
সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন আপু। ভালো লাগলো অনেক। ইলিশ মাছ খুব পছন্দ আমার। যদিও কাঁটার ভয়ে খুব বেশি একটা খাওয়া হয়না। ইলিশ মাছ খুব মজা লাগে। নাইলে হয়তো এটাও অন্য মাছ গুলার মতন খাওয়া বাদ দিতাম। যাই হোক আপনার উপস্থাপনা অনেক সুন্দর ছিলো। শুভেচ্ছা রইলো আপনার জন্য।
ধন্যবাদ আপনাকে ভাইয়া
অনেক সুন্দর একটি রেসিপি আপনি শেয়ার করেছেন আপু। এটা আমার কাছে খুবই ইউনিক একটি রেসিপি ইলিশ মাছ কখন আমি এভাবে খাইনি। আপনার রেসিপিটি দেখতে খুবই লোভনীয় লাগছে দেখেই বোঝা যাচ্ছে খেতে খুবই মজার এবং সুস্বাদু হবে। আপনি খুবই গোছালো এবং সুন্দর ভাবে সম্পূর্ণ রেসিপিটি ধাপগুলো উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।
আপনাকে ও অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
ঠিকই বলেছেন ইলিশ মাছ এমন একটি মাছ যে এটা যে ভাবে রান্না করা হোক না কেন খেতে ভালোই লাগে। আপনার ইলিশ মাছের রেসিপি দেখে খুবই ভালো লাগছে। আপনি খুব সুন্দর করে সিম আর আলু দিয়ে ইলিশ মাছটি তৈরি করে দেখালেন। প্রতিটি ধাপও খুব সুন্দর স্পষ্টভাবে দেখিয়েছেন ভালো লেগেছে দেখে।
আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।
আলু পেঁয়াজের কলি দিয়ে ইলিশ মাছের অনেক সুন্দর একটা রেসিপি তৈরি করলেন। শীতকালে সময় এরকম মিশ্রন সবজি দিয়ে রান্না করা রেসিপি গুলো আসলেই খেতে খুবই সুস্বাদু হয়। আপনার তৈরি করার রেসিপি টা দেখে মনে হচ্ছে একেবারে অসাধারণ হয়েছে। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনাও করছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍😍
আপনার জন্য রইলো শুভকামনা। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
সবজি দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি বেশ ভালো ছিল ভাইয়া। আপনি প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। প্রয়োজনীয় উপকরণগুলি সঠিক মাত্রায় দিয়েছেন। আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ আপনাকে।