দেশি মাগুর মাছের মজাদার ভুনা // ১০% প্রিয় লাজুক শেয়ালের জন্য।
আসসালামু আলাইকুম,
সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভাল আছেন। আমিও আল্লাহর অশেষ
কৃপায় ভালো আছি।
মাছ খেতে কে না ভালোবাসে? আর যেহেতু আমরা মাছে ভাতে বাঙ্গালী তাই মাছ ছাড়া যেন আমাদের এক বেলাও চলে না আর এজন্যই আজকে আমি একটি মাগুর মাছের ভুনা রেসিপি তৈরি করেছি।
আসলে মাগুর মাছ আমার খুবই ভালো লাগে আর আরো ভালো লাগে দেশিমাগুর হলে। সেইদিন বাজার থেকে দেশি মাগুর মাছ পেয়েছিল বলে নিয়ে এসেছিল, দেশিমাগুর হলে তো বুঝতেই পারছেন রেসিপিটা কতটা অসাধারণ হয়।
আমরা যারা বাসাবাড়িতে থাকি তারা এসব দেশি মাছগুলো সহজে খুঁজেই পাইনা বাজারে গেলে তো আসল মাসের কথা বলে চাষের মাছ ধরিয়ে দেয়।
তবে এটা সত্যিই দেশি মাগুর মাছ কারণ আমাদের এলাকায় একটি নদী থেকে এই মাছগুলো নিয়ে আসে।
আপনাদের সুবিধার্থে আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করেছি তা ভিডিও আকারে আপনাদের সাথে শেয়ার করছি।
| এই রেসিপিটি তৈরি করার জন্য যে সকল উপকরণ লাগছে তা নিচে ছকের সাহায্যে তুলে ধরা হলো~ |
|---|
| উপকরণ সমূহ | পরিমান |
|---|---|
| দেশি মাগুর মাছ | আধা কেজি |
| পেঁয়াজ | আট-দশটি |
| রসুন বাটা | ১ চামচ |
| হলুদ গুড়া | আধা চামচ |
| মরিচ গুড়া | ১ চামচ |
| ধনে গুড়া | আধা চামচ |
| জিরা গুড়া | আধা চামচ এর কম |
| তেজপাতা | ২ টি |
| টমেটো | ১ টি |
| তেল | পরিমাণমত |
| লবণ | পরিমান মত |
| পানি | পরিমান মত |
তাহলে আজকের মত এখানেই শেষ করলাম। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ কষ্ট করে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে লেখাটি পড়ার জন্য। আপনাদের মূল্যবান দিক-নির্দেশনা দিয়ে আমাকে অনুপ্রাণিত ও উৎসাহিত করবেন। আপনাদের অনুপ্রেরণা পেলে পরবর্তীতে আরো নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ।
ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।🌹🌹🌹
আমি @hseema" আমার বাংলা ব্লগের এর একজন সদস্য। আমি একজন বাংলাদেশী ও ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়ার সন্তান হিসেবে নিজেকে নিয়ে গর্ববোধ করি। আমি লিখতে, পড়তে, ছবি আঁকতে, নতুন নতুন রান্না করতে ও শিখতে ভালোবাসি। সর্বোপরি নিজেকে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করি। সবাই আমার জন্য দোয়া করবেন।🌹🌹
মাছ আমার অনেক পছন্দের রেসিপি আপু। তবে আমি মাগুর মাছ খেতে পারিনা। আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। আপনার মাগুর মাছের রেসিপি দেখে আজ আমার অনেক লোভ লাগছে আপু। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে কি মিস করলাম। দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। আমি অবশ্যই আপনার মত করে একদিন বাসায় তৈরি করার চেষ্টা করব আপু।
অবশ্যই তৈরি করবেন আর কেনই বা মাগুর মাছ খাবেন না? এই মাছে অন্যান্য মাছের তুলনায় কাটাও কম আর পুষ্টি গুনাগুন ও টেস্ট বেশি।
যদিও আমি মাগুর মাছ খাই না।তবে আপু আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ দারুন হয়েছে। ভিডিও তে খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ।
আমি চাষের মাগুর মাছ তেমন পছন্দ করিনা,তবে দেশি মাগুর মাছ আমার কাছে খুবই ভালো লাগে, আপনার সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
মাগুর মাছের রেসিপি অনেক মজাদার হয়। আপনার শেয়ার করা রেসিপিতে মাগুর মাছের আলাদা আলাদা পিস দেখে লোভ জেগেছে। লোভনীয় মাগুর মাছের রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।
মাগুর মাছের এই রেসিপিটি খেতে আসলেই অনেক ভালো হয়েছিল, একদিন বাসায় ট্রাই করে দেখবেন।
আপনাকেও অনেক ধন্যবাদ অনুপ্রেরণা মূলক মন্তব্যের জন্য।
আপনার তৈরির দেশি মাগুর মাছের রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। আপনি অনেক সুন্দর ভাবে ভিডিওর মাধ্যমে রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরলেন। যা দেখে আমরা খুব সহজেই রেসিপিটি তৈরি করতে পারব। আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আমাদের মাঝে এত সুন্দর ভাবে ভিডিওর মাধ্যমে রেসিপিটি শেয়ার করার জন্য।
ঠিক কথাই বলেছেন আপু মনি, শহরের মধ্যে দেশি মাগুর মাছ পাওয়া খুবই কঠিন, দেশি মাছের কথা বলে চাষ করা মাছ দিয়ে দেয়, যাই হোক আপনি কিন্তু অনেক লোভনীয় করে মাগুর মাছের ভুনা করেছেন আপু মনি, রেসিপির কালারটি খুবই সুন্দর হয়েছে, উপস্থাপনাও বেশ চমৎকার ছিলো, শুভকামনা রইলো আপনার জন্য আপু মনি।
আপু আমি দেশি মাছের মধ্যে মাগুর মাছ খেতে খুব পছন্দ করি। মাগুর মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে। দেশি মাছ গুলো সব সময় অনেক দাম হয়ে থাকে। আমার আম্মু দেশি মাছ ছাড়া মাছ খায় না। প্রায় সময় আম্মু এরকম মাছ কিনে ভুনা করে। আমার আপনার রেসিপিটি দেখে খুব খেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে এটি খেতে খুবই সুস্বাদু হয়েছে খুবই লোভনীয় লাগছে রেসিপিটি। আপনাকে ধন্যবাদ আপু দেশি মাগুর মাছের রেসিপি টা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনার জন্য। শুভেচ্ছা রইল।
দেশি মাগুর মাছের মজাদার ভুনা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি আপু।দারুন হয়েছে আপনার পুরো রেসিপি উপস্থাপনা ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মাগুর মাছ শুধু নাম শুনে আর দেখেই গেলাম। কখনো খাওয়া হয়নি এখনো। আপনার মাগুর মাছ এর রেসিপি খুবই সুস্বাদু লাগছে। ভিডিও আকারে দেওয়া তে ভালো হয়েছে খুব। শুভকামনা রইলো আপু।
মাগুর মাছ ভুনা খেতে আমি অনেক পছন্দ করি। আপনি অনেক সুন্দর ভাবে মাগুর মাছ ভুনা রেসিপি উপস্থাপন করেছেন। আপনার রেসিপি তৈরীর সম্পূর্ণ প্রক্রিয়া অনেক সুন্দর করে ভিডিওগ্রাফির মাধ্যমে উপস্থাপন করেছেন। দেখে অনেক ভালো লাগলো। মজার একটি রেসিপি তৈরীর প্রক্রিয়া উপস্থাপন করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইল।
মাগুর মাছ খেয়েছি অনেক বছর হয়েছে,আজকে আপনার রেসিপি দেখে মনে পরে গেলো।আপনি খুবিই ভালো রান্না করছেন , এবং খুবই সুন্দর উপস্থাপনা করছেন।উপস্থাপনার কারণে আমার কাছে খুবিই সহজ মনে হয়েছে।ধন্যবাদ আপু শেয়ার করার জন্য
আসলে ভাই সত্যি বলতে কি রান্না করা কিন্তু খুবই সহজ একটু খেয়াল করলেই আপনিও সহজেই রান্না করতে পারবেন আর আপনাকেও অনেক অনেক ধন্যবাদ।