কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার শাকের রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার শাকের রেসিপি। অনেকে হয়তো মিষ্টি কুমড়া শাক কখনও খান না কিন্তু আমার কাছে মিষ্টি কুমড়ার শাক ভীষণ ভালো লাগে খেতে। আমি আগে যে বাসায় থাকতাম সেখানে এক খালা কাজ করতেন। উনি মাঝেমধ্যে বিভিন্ন ধরনের শাক আমাদের বাসার সবাইকে দিতেন। গতকাল আমার নতুন বাসা খুঁজে খুঁজে বের করে আমাকে মিষ্টি কুমড়া শাক দিয়ে গেছেন। তো আমার শাশুড়ি কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার শাক খেতে ভীষণ পছন্দ করেন। তাই ভাবলাম আজকে উনার পছন্দমত কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার শাক রান্না করি। আর সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি।

20230619_120008-01.jpeg

তো বন্ধুরা চলুন রেসিপিটি শুরু করা যাক। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরনসমূহঃ
মিষ্টি কুমড়ার শাক
কাঁঠালের বিচি
আলু
পেঁয়াজ কুচি
কাঁচামরিচ ফালি
আদা রসুন বাটা
জিরা ধনিয়ার গুড়া
হলুদ গুঁড়া
লবণ
তেল

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে মিষ্টি কুমড়ার শাকগুলো ভালোভাবে বেছে কেঁটে নিয়েছি। এরপর আলু কুচি করে নিয়েছি এবং কাঁঠালের বিচি কেঁটে নিয়েছি। এবার এগুলোকে ধুয়ে শাক এবং ডাটা আলাদা করে নিয়েছি।

PhotoCollage_1687278458197-01.jpeg

*ধাপ-২

এবার কড়াইয়ে শুধু ধুয়ে রাখা শাকগুলো নিয়েছি। ডাটা এবং শাক আলাদা করার কারণ হচ্ছে শাক মাখাতে সুবিধা হয়।

20230618_194713.jpg

ধাপ-৩

এবার কড়াইয়ে শাকের মধ্যে একে একে গুঁড়া মসলা এবং বাটা মসলা পরিমাণ মতো তেল লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে নরম করে মেখে নিয়েছি।

PhotoCollage_1687278552578-01.jpeg

ধাপ-৪

এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা আলু কুচি এবং কাঁঠালের বিচি দিয়ে আবারো কিছুক্ষণ ভালোভাবে মেখে নিয়েছি।

PhotoCollage_1687278576465-01.jpeg

ধাপ-৫

এবার আলাদা করে ডাটা গুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে শাক এবং আলুর সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি।

PhotoCollage_1687278603959-01.jpeg

ধাপ-৬

পরিমাণ মতো পানি দিয়ে রান্নার জন্য চুলায় বসিয়ে ২৫ মিনিটের মতো রান্না করে নিয়েছি।

PhotoCollage_1687278633115-01.jpeg

ধাপ-৭

20230619_120008-01.jpeg

এবার ঝোল যখন একবারে শুকিয়ে গেছে তখন আমি এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে নিয়ে পরিবেশন করেছি।

বছরের এই প্রথমবার কাঁঠালের বিচির তরকারি খেলাম। কাঁঠালের বিচি আমার খেতে খুবই ভালো লাগে। আর যে কোনো শাক দিয়ে কাঁঠালের বিচি রান্না করলে সেটা আরো বেশি সুস্বাদু হয়। আপনারা কে কে মিষ্টি কুমড়া শাক খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যারা কখনো খাননি অবশ্যই একবার হলেও খেয়ে দেখবেন। আমার বিশ্বাস এটা আপনারা পছন্দ করবেন।

তো বন্ধুরা আজকে পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি বা অন্য কোন বিষয় নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার শাকের রেসিপি। আসলে যে কোন সবজি রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। আপনার সবজি রান্না দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে আপু। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে ধাপে ধাপে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাহ খুব সুন্দর রেসিপি তৈরি করেছেন আপনি‌‌ । কাঁঠালের বিচি দিয়ে যে কোনো জিনিস রান্না করলে খেতে খুব ভালো লাগে। আজকে আপনিকাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার শাকের রেসিপি তৈরি করেছেন আপনি ‌ খুবই অসাধারণ হয়েছে। এত সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। ‌

 3 years ago 

জ্বি ভাইয়া কাঁঠালের বিচি দিয়ে যেকোনো সবজি রান্না করলে খেতে অনেক ভালো লাগে। কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কুমড়া শাকের রেসিপিটা খেতেও খুব সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

মিষ্টি কুমড়ার শাকের কালার গুলো এত সুন্দর হয়েছে জাস্ট অসাধারণ চোখ ফেরানো যাচ্ছে না এমন অবস্থা। খেতে কত জানি মজার হয়েছিল তা নিশ্চিত আমি খেতে অনেক ভালো লাগবে। কারণ আপনি যেহেতু মিষ্টি কুমড়ায় কাঁঠালের বিচি এবং আলু কুচি করে দিয়েছেন এবং সাথে খুব মজার করে ভাজা করেছেন। শাকের কালারটা অসাধারণ এসেছে।

 3 years ago 

এই রেসিপি কালারটা যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু ছিল আপু। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

কাঁঠালের বিচি খেতে আমারও খুব ভালো লাগে।এখন কাঁঠালের বিচি দিয়ে যেকোনো শাক বা তরকারি খেতে অনেক ভালো লাগবে।মিষ্টিকুমড়া শাক দিয়ে কাঁঠালের বিচি রান্না করা দেখে তো আমার খুবই খেতে ইচ্ছে করছে কতিদন মিষ্টিকুমড়া শাক খাই না তার ঠিক নেই অনেক লোভনীয় রেসিপি টি শেয়ার করেছেন তার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাবি।

 3 years ago 

ইশ্ আগে জানলে এক বাটি দিয়ে আসতাম। যাইহোক পরেরবার রান্না করলে আপনার কথাটা মাথায় রাখবো। অনেক ধন্যবাদ বৌদি সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

তবে আপু আমি মিষ্টি কুমড়া শাক খেতে অনেক পছন্দ করি। কারণ মিষ্টি কুমড়া শাক আমার কাছে অনেক ভালো লাগে। আজকে আপনি কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কুমড়া শাকের রেসিপি করেছে। তবে আপনাদের কাজের বুয়াটা অনেক ভালো মনে হয়। নতুন বাসা খোঁজ করে আপনাকে তাজা মিষ্টি কুমড়া শাক দিয়ে গেলেন। সত্যি বলতে আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। অনেক সুন্দর করে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

হ্যাঁ আপু উনি খুবই ভালো আর উনি জানেন আমি ওনাকে ফেরাবো না এজন্য যেকোনো সবজি বা শাক নিয়ে আসলে আমাকে দিতে আসবেই। সত্যি আপু এই তাজা মিষ্টি কুমড়া শাক খেতে অনেক সুস্বাদু ছিল। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

কাঁঠালের বিচি দিয়ে নানা রকমের রেসিপি তৈরি করা যায়। আর এই রেসিপিগুলো খেতে খুবই মজা লাগে। আজকে আপনার এই কাঁঠালের বিচির সাথে সুস্বাদু রেসিপি দেখে যেন খেতে ইচ্ছা করছে।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া কাঁঠালের বিচি দিয়ে যে কোন রেসিপি করলেই অনেক মজা হয় খেতে। অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

কাঁঠালের বিচি এবং মিষ্টি কুমড়ার শাক আমার অনেক প্রিয়। তবে আমাদের পরিবারের সবাই মিষ্টি কুমড়া শাক খেতে অনেক পছন্দ করে। আপনি কাঁঠালের বিচি দিয়ে অনেক সুন্দর করে মিষ্টি কুমড়া শাকের রেসিপি করেছেন। তবে আপনাদের বাসার কাজের বুয়া খোঁজ করে মিষ্টি কুমড়া শাকগুলো তাজা আপনাদেরকে দিয়ে গেল। মানুষটি মনে হয় অনেক ভালো। যাই হোক আপনার রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। অনেক সুন্দর করে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

পুরো রেসিপি পোস্ট টা দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার শাকের খুবই মজাদার এবং সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। আপনার রেসিপিটা দেখে বুঝতে পারছি অনেক বেশি সুস্বাদু হয়েছে এটা এবং খুবই মজা করে খেয়েছিলেন। উপস্থাপনার মাধ্যমে অনেক সুন্দর করে সম্পূর্ণটা তুলে ধরেছেন। এরকম মজাদার এবং সুস্বাদু একটা রেসিপি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া। সত্যিই এই রেসিপিটা খুবই সুস্বাদু হয়েছিল খেতে।

 3 years ago 

কাঁঠালের বিচি দিয়ে মিষ্টি কুমড়ার শাকের রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে আপু। কাঁঠালের বিচি এবং মিষ্টি কুমড়ার শাক আলাদা করে অনেক খেয়েছি। তবে একসাথে রান্না করে খাওয়া হয়নি কখনো। রেসিপিটা দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হয়েছে। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। ধাপে ধাপে রেসিপিটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39