বুটের ডাল দিয়ে মুরগির মাংসের সুস্বাদু রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো,"

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবার দোয়ায় আমিও ভাল আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজকে আমি শেয়ার করবো বুটের ডাল দিয়ে মুরগির মাংসের রেসিপি। আমার এই রেসিপি টা খুবই ভালো লাগে খেতে। মাঝে মধ্যেই বাসায় রান্না করি। সত্যি বলতে অনেক কে দেখেছি বুটের ডাল একদম ম্যাস করে ঘেটে রান্না করে।আমার কাছে সেটা খেতে খুব একটা ভালো লাগেনা।বুটের ডাল ভালোভাবে সেদ্ধও হবে আবার গোটা গোটা থাকবে আমার কাছে সেটাই বেশি ভালো লাগে। তাই আমি সেই ভাবে রান্না করি সবসময়। তো আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

PhotoCollage_1676135544705-01.jpeg

তো চলুন বন্ধুরা রেসিপিতে চলে যাই।

Bxod1Y9Z4SQvHpXs1WzBaGwb98frHxzWanRUCoG67GmFPhdko2jutw1kG6qtx4ZrEdbhLJbcVoudp2LkD4a9pEBhaCEFGdhXKmbFhqnLa4...bHmJojwx78UBziqDEmy3Vvwmqo1AJuL2TH8agGDoqZFY34VfTKytE6idu1JCfALoAh3mc8N8oE51v7ZKye8wxQAxvNWNwxRVBKHKaA3nPWww8xXBDwQZYZb9Y.jpeg

উপকরণ
মুরগির মাংস
বুটের ডাল
পেঁয়াজ কুচি
কাঁচামরিচ কুচি
আদা-রসুন বাটা
জিরা-ধনিয়ার গুঁড়া
হলুদ গুঁড়া
শুকনা মরিচের গুঁড়া
সাদা এলাচ, কালো এলাচ, দারচিনি
লবণ
তেল
ফোড়নের জন্য উপকরণ
পেঁয়াজ কুচি
রসুন কুচি
তেজপাতা
শুকনা মরিচ
তেল

20230207_191812.jpg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে বুটের ডালগুলো আমি দুই তিন ঘণ্টার জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি ডালগুলো ভালোভাবে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে সেদ্ধ করে নিয়েছি।

PhotoCollage_1676135902985-01.jpeg

ধাপ-২

এরপর চুলায় একটি কড়াই বসিয়েছি। কড়াই গরম হয়ে গেলে কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে গেছে দিয়েছি গরম মসলা।

20230207_192434.jpg

ধাপ-৩

গরম মসলা দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে পেঁয়াজ কুচি এবং ফালি করে কাঁটা কাঁচামরিচ দিয়ে কিছুক্ষণ নেড়েচেড়ে বাদামি করে ভেজে নিয়েছি।

PhotoCollage_1676136003179-01.jpeg

ধাপ-৪

এরপর একে একে বাটা মশলা এবং গুঁড়া মশলা এবং সামান্য পানি দিয়ে মসলাটা ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1676136089390-01.jpeg

ধাপ-৫

এরপর আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে ১০ মিনিটের মত মসলার সাথে কষিয়ে রান্না করে নিয়েছি।

PhotoCollage_1676136151923-01.jpeg

ধাপ-৬

এরপর আগে থেকে সেদ্ধ করে রাখা বুটের ডালগুলো দিয়ে আরো ১০ মিনিট মিডিয়াম আঁচে রান্না করে নিয়েছি।

PhotoCollage_1676136214994-01.jpeg

ধাপ-৭

এরপর আমি দুই কাপের মতো পানি দিয়েছি আর আমি এই পানিতে রান্নাটা কমপ্লিট করে নিব। যার কারণে আমি পানিটা সামান্য একটু বেশি দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি আরো ১০ মিনিট।

PhotoCollage_1676136289843-01.jpeg

ধাপ-৮

এরপর রান্না হওয়ার পর আমি তরকারিতে আলাদাভাবে ফোড়ন দেওয়ার জন্য অন্য একটি চুলায় কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এরপর তেজপাতা,শুকনা মরিচ, রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভেজে তরকারিতে নেড়েচেড়ে উপরে ভাজা জিরার গুঁড়া ছিটিয়ে নামিয়ে নিয়েছি।

PhotoCollage_1676136351729-01.jpeg

🧡পরিবেশন🧡

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...9ZWoCZp1FfQDv5dgj4v4VtcASCYxsJ4c9SJ2j6PL51Xq7wbLfHQPUyegb1ftPtzb7V8z6qEJJ8AuyAyYBHHzCsNMJicMpZXzjhzn4BvuYyNnQLbhnoHzbCvmWn (1).png

PhotoCollage_1676135544705-01.jpeg

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...9ZWoCZp1FfQDv5dgj4v4VtcASCYxsJ4c9SJ2j6PL51Xq7wbLfHQPUyegb1ftPtzb7V8z6qEJJ8AuyAyYBHHzCsNMJicMpZXzjhzn4BvuYyNnQLbhnoHzbCvmWn (1).png

তো বন্ধুরা এই ছিল আমার আজকে রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সুরক্ষিত থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

আপু আপনি অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন। আসলে আমি এই প্রথম দেখলাম বুটের ডাল দিয়ে মুরগির মাংসের রেসিপি। রেসিপির ধরন গুলো দেখে তো মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে খেতে। এতো সুন্দর রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে।

 3 years ago 

এভাবে রান্না করলে খেতে অনেক সুস্বাদু লাগে। আর আমার এটা খুবই পছন্দের একটি খাবার। ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

এভাবে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করে খেতে আমার খুব ভালো লাগে।আপনি অনেক আকর্ষণীয় একটি রেসিপি আমাদেরকে উপহার দিয়েছেন।এটা দেখে আমি লোভ সামলাতে পারছিনা।আপনাকে ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুবই খুশি হলাম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

বুটের ডাল দিয়ে মুরগীর মাংস এর তরকারি খুব সুস্বাদু লাগে । আপনি খুব সুন্দরভাবে রান্না করেছেন। রান্নার প্রণালী ছবি এবং বর্ণনার মাধ্যমে সহজভাবে দেখিয়েছেন। আপনার বুটের ডাল দিয়ে মুরগি রান্নার পরিবেশন খুব সুন্দর হয়েছে। ধন্যবাদ আপু ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আপনার মত আমারও মুরগির মাংস দিয়ে বুটের ডাল রান্না করে খেতে অনেক ভালো লাগে।বুটের ডাল সিদ্ধ হবে কিন্তু বেশি ভাঙ্গে না আস্ত আস্ত থাকবে এভাবে রুটি বা পরোটার সাথে খেতে অনেক ভালো লাগে।রেসিপিটি দেখে অনেক ভালো লেগেছে কারণ আমার এটা অনেক প্রিয় রেসিপি ধন্যবাদ সুন্দরভাবে শেয়ার করার জন্য।

 3 years ago 

সত্যি বলতে আপু এটা আমারও খুবই পছন্দের একটি খাবার। আমি যখন বাসায় রুটি বানাই তখন আমি এই রেসিপিটা বানিয়ে থাকি এমনি মাংস বা মাছ, ডিম ছাড়াই। আমার কাছে সেটা খেতেও বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

বুটের ডাল দিয়ে মুরগির মাংস সুস্বাদু রেসিপি দেখে অনেক খেতে ইচ্ছা করছে। সত্যি রেসিপির পরিবেশন আমার খুবই ভালো লেগেছে, এত মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে আমাকে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বুটের ডাল দিয়ে মুরগির মাংসের সুস্বাদু রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। মুরগির মাংস খেতে কে না ভালোবাসে। আপনার রেসিপি তৈরি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে আপু। এত সুন্দর ভাবে রেসিপি তৈরি করে ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

জ্বী ভাইয়া এই রেসিপিটা খেতে আসলেই অনেক মজা লাগে। একদিন অবশ্যই বাসায় বানিয়ে খাবেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

ডাল দিয়ে কখনো মুরগির মাংস খাওয়া হয়নি। তবে আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। এভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হবে। আমিও একদিন বাসায় তৈরি করার চেষ্টা করবো। আপনার রেসিপির কালার দেখতে খুবই লোভনীয় দেখাচ্ছে। ধন্যবাদ আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

হ্যাঁ আপু এই রেসিপিটা খেতে অনেক সুস্বাদু লাগে। অবশ্যই একদিন বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এবং আপনার রেসিপি এর অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বাহ্ আপনি তো দেখছি খুবই ইউনিক এবং মজাদার একটি রেসিপি তৈরি করে ফেলেছেন। বুটের ডাল দিয়ে মুরগির মাংসের রেসিপি খেতে আমার কাছে একটু বেশি ভালো লাগে। এভাবে যে কোন রেসিপি তৈরি করলে খুবই সুস্বাদু হয়। আপনার রেসিপির কালার কম্বিনেশন দেখেই বুঝতে পারছি খুবই ইয়াম্মি হয়েছে রেসিপিটি। আপনার উপস্থাপনা দেখে কিন্তু যে কেউ খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবে।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

বুটের ডাল কিন্তু এভাবে রান্না করে খেতে বেশ ভাল লাগে। আমার কাছে একেবারে পাতলা করে রান্না করে খেতে কখনওই ভাল লাগে না। তবে আমার কাছে বুটের ডাল সব সময় সেদ্ধ করে ডিম বা মাংস দিয়ে রান্না করে খেতে ভাল লাগে। তবে আপনার রান্না দেখে তো মনে হচেছ খেতেও বেশ সুস্বাদু হয়েছে। ধন্যবাদ এত সুন্দর করে উপস্থাপনা করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

জ্বি আপু এই রেসিপিটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 62777.99
ETH 1796.46
USDT 1.00
SBD 0.38