রেসিপিঃ নারকেলের নাড়ু

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজকে আমি যে রেসিপি টা শেয়ার করবো সেটি হচ্ছে নারকেলের নাড়ু।শুনলে হয়তো সবাই অবাক হবেন প্রায় বছর দুয়েক আগে নারকেলের নাড়ু খেয়েছিলাম। খুব খেতে ইচ্ছে করছিলো। বাবার বাড়ি থেকে কিছু নারকেল দিয়েছে ঈদের উপহারে। ভাবলাম কিছু নাড়ু তৈরি করবো।আমি বাবুকে নিয়ে রান্না করতে পারি নি। পরে আমার জা কে বললাম বানিয়ে দিতে। উনিই বানিয়ে দিয়েছেন।

20230628_200345-01.jpeg

তো বন্ধুরা চলুন রেসিপি টা শুরু করা যাক।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরণপরিমান
নারকেল২ টা
খেজুরের গুড়১ কেজি

20230628_191703-01.jpeg

20230628_191709-01.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে নারকেল কোরানি দিয়ে নারকেল গুলো কুরিয়ে নিয়েছি।

20230628_191703-01.jpeg

ধাপ-২

এবার চুলায় একটি কড়াই বসিয়ে তাতে কোরানো নারকেল গুলো দিয়েছি।

20230628_191912-01.jpeg

ধাপ-৩

তারপর পরিমাণ মতো খেজুরের গুড় দিয়েছি।

20230628_191939-01.jpeg

ধাপ-৪

এরপর নারকেল এবং গুড় ভালোভাবে মিশিয়ে নিতে হবে।

20230628_192121-01.jpeg

ধাপ-৫

অনবরত নাড়তে হবে।নাড়তে নাড়তে খানিকটা পানি বের হয় নারকেল থেকে।

20230628_192320-01.jpeg

ধাপ-৬

এটা অনেকটা টাইম নিয়ে ভাজতে হবে পানি শুকানো পর্যন্ত। এরপর আঠালো হলে নামিয়ে নিতে হবে।

20230628_192743-01.jpeg

ধাপ-৭

আঠালো হয়ে গেলে নামিয়ে একটু ঠান্ডা হলে গোল গোল করে নাড়ু গুলো বানিয়ে নিয়েছি।

20230628_194759-01.jpeg

20230628_200429-01.jpeg

20230628_200345-01.jpeg

তো এই ছিলো আমার আজকের রেসিপি নারকেলের নাড়ু। অনেক দিন পর খেয়েছিলাম তাই বেশ ভালো লেগেছিলো। আশা করছি রেসিপিটি আপনাদের কাছেও ভালো লেগেছে।ভালো লাগলে অবশ্যই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে অনুপ্রানিত করবেন।আজ এখানেই শেষ করছি।দেখা হবে পরবর্তী সময়ে অন্য কোন রেসিপি নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

আপু নারকেল নাড়ু আমার বেশ পছন্দের একটি খাবার। আপনি অনেক মজার করে বাবার বাড়ি থেকে আনা নারকেল দিয়ে নারকেল নাড়ু তৈরি করেছেন দেখে লোভ সামলানো যাচ্ছে না। যেহেতু আমার অনেক পছন্দের আপনি বেশ মজার করে তৈরি করেছেন রেসিপিটি দেখে অনেক ভালো লেগেছে।

 3 years ago 

আপনার সুন্দর একটি মন্তব্য পেয়ে আমারও অনেক ভালো লাগলো আপু। অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

বাবার বাড়ির উপহারকৃত নারকেল দিয়ে আপনার জা কে দিয়ে অনেক দারুন ভাবে নাড়ু তৈরি করেছেন। নারকেল দিয়ে তৈরি নাড়ু আমার অনেক বেশি প্রিয়। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

নারকেলের নাড়ু আমারও ভীষণ পছন্দের আপু কিন্তু এটা বানাতে অনেক কষ্ট হয়। যার কারণে প্রতিনিয়ত বানানো হয় না। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

নারকেলের নাড়ু আমার খুবই পছন্দের। আসলে ছোট বাচ্চাদের কে রান্না করা একেবারেই যায় না। আর আপনিও বাবুকে নিয়ে রান্না করতে পারেন না। যার জন্য আপনার জা কে বলেছিলেন নারকেলের নাড়ু তৈরি করে দিতে। নিশ্চয়ই সবাই মিলে খুব মজা করে খাওয়া হয়েছিল এই নারকেল নাড়ু। এই রেসিপিটা দেখে তো আমার অনেক বেশি লোভ লেগে গিয়েছে।

 3 years ago 

অনেকদিন পর নারকেলের নাড়ু খেয়েছিলাম। সত্যি বলতে খুব মজা করেই খেয়েছি। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

নারকেলের নাড়ু আমি ভীষণ পছন্দ করি। নারকেলের নাড়ু খেতে ভীষণ মজা লাগে। এধরনের খাবার কিন্তু সত্যি মজা। আপনার নাড়ু দেখে তো খেতে ইচ্ছে করছে আপু। অনেক সুন্দর করে রেসিপি পরিবেশন করেছেন ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া রেসিপি দেখে সুন্দর একটা মন্তব্য করার জন্য।

 3 years ago 

নারকেল দিয়ে তৈরি করার রেসিপি গুলো খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আর নারকেলের নাড়ু হলে তো কথাই নেই। আপনার নাড়ু গুলো দেখে খেতে ইচ্ছে করছে। বেশ অনেকদিন খাওয়া হয়না। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

হ্যাঁ আপু নারকেল দিয়ে তৈরি যে কোন খাবার আমারও খেতে অনেক ভালো লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপু আপনার জা নাড়ু তৈরি করেছেন জেনে ভালো লাগলো। ছোট বাবু নিয়ে এই কাজগুলো করতে অনেক সময় লাগে এবং কষ্ট হয়। নারকেলের নাড়ু আমারও অনেক দিন থেকে খাওয়া হয় না। দেখতে খুবই লোভনীয় লাগছে আপু। নারকেলের নাড়ু রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

জ্বি আপু ঠিক বলেছেন ছোট বাচ্চা নিয়ে এই কাজগুলো করতে অনেক কষ্ট হয়। আর যেহেতু খেতে ইচ্ছে করছিল তাই বলেছিলাম ভাবিকে যে যাতে বানিয়ে দেয়। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

আপনি আমার অনেক বেশি পছন্দের একটা রেসিপি তৈরি করেছেন, যা দেখে ইচ্ছে করছে প্লেট থেকে কয়েকটা নিয়ে খেয়ে নিতে। নারিকেলের নাড়ু কয়েকবার তৈরি করে খেয়েছি আমি। আর এটা তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। আমিও বাবুর জন্য রান্না বান্না একেবারেই করতে পারিনা। তবুও সময় বুঝে তৈরি করার চেষ্টা করি। আপনার জা কে বলেছিলেন তৈরি করে দেওয়ার জন্য এরপর তিনি তৈরি করে দিয়েছিলেন। খুব মজা করেই খাওয়া হয়েছিল সকলে মিলে তাহলে।

 3 years ago 

হ্যাঁ আপু যাদের ছোট বাবু আছে তারা রান্নাবান্না বা যে কোন কাজই খুবই কষ্ট করে করে। যাইহোক আপু সুন্দর একটা মন্তব্য করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আহারে এভাবে যদি আমাদেরও বাড়ি থেকে নারিকেল আসতো তাহলে আমরাও নারিকেলের নাড়ু বানাতাম। নারকেলের নাড়ু খেতে আমার কাছে অনেক ভালো লাগে ।কিন্তু সময়ের কারণে নারিকেলের নাড়ু বানাতে পারিনা ।যাই হোক বাবুর কারণে অন্য লোককে দিয়ে নারিকেল নাড়ুগুলো বানিয়েছেন ।সত্যি বলতে আপনার নারিকেলের নাড়ু দেখে আমার জিভে জল এসে গেল ।অনেক সুন্দর করে উপস্থাপনা করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমারও একই অবস্থা আপু সময়ের কারণে এমন অনেক রেসিপি আছে খেতে ইচ্ছে করলেও বানিয়ে খেতে পারি না। যেহেতু বাসায় সবাই এসেছে তাই আমার জা কে বলেছিলাম বানাতে। আর সেই সুবাদেই নারকেল নাড়ু অনেকদিন পর খাওয়া হলো।

 3 years ago 

নারকেলের নাড়ু আমার খুব পছন্দ। নারকেলের নাড়ু পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন আপু। নাড়ু গুলো দেখেই তো খেতে ইচ্ছে করছে। একসময় নারকেলের নাড়ু প্রচুর খেতাম। যদিও এখন তেমন একটা খাওয়া হয় না। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও এককথায় দুর্দান্ত হয়েছে। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

এটা ঠিক বলেছেন ভাইয়া নারকেলের নাড়ু সবারই পছন্দের খাবার। আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64037.03
ETH 1842.56
USDT 1.00
SBD 0.38