সরিষা বাটা দিয়ে পাবদা মাছের ঝাল🥘

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সরিষা বাটা দিয়ে পাবদা মাছের ঝাল রেসিপি। পাবদা মাছ আমাদের অনেকেরই পছন্দের খাবার। আমার তো ভীষণ পছন্দের। আর এভাবে পাবদা মাছ রান্না করলে খেতে অনেক সুস্বাদু হয়। এই পাবদা মাছ গুলো নদীর ছিল আমার শ্বশুরবাড়ির গ্রাম থেকে পাঠানো হয়েছিলো।তাই খেতে একটু বেশি সুস্বাদু ছিল। আর নদীর মাছ কিন্তু চাষের মাছের থেকে খেতে বেশ ভালো হয়। যাই হোক মূল রেসিপিতে চলে যাই। আশা করছি রেসিপিটি ভালো লাগবে।

PhotoCollage_1701946031682-01.jpeg

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

|উপকরনসমূহঃ|
|পাবদা মাছ
|পেঁয়াজ
|কাঁচামরিচ
|আদা
|রসুন
|গোটা জিরা
|সরিষা
|সাদা এলাচ
|দারচিনি
|মরিচের গুঁড়া
|হলুদ গুঁড়া
|লবণ
|তেল

PhotoCollage_1701945686233-01.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে সরিষা, গোটা জিরা, আদা, রসুন, কাঁচা মরিচ এবং পেঁয়াজ সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি।

PhotoCollage_1701945636509-01.jpeg

ধাপ-২

এবার ব্লেন্ড করা মাসলার মধ্যে গুঁড়া মসলাগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে মসলার পেস্ট তৈরি করে নিয়েছি।

PhotoCollage_1701945723842-01.jpeg

ধাপ-৩

এবার পাবদা মাছ গুলো ভালোভাবে ধুয়ে নিয়ে হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়ে চুলাই কড়াই বসিয়ে কড়াইয়ে তেল দিয়ে মাছগুলো হালকা করে ভেজে নিয়েছি।

PhotoCollage_1701945794306-01.jpeg

ধাপ-৪

মাছ ভেজে তুলে নিয়ে একই তেলে সাদা এলাচ এবং দারচিনি ফোড়ন দিয়ে মসলার পেস্ট দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি।

PhotoCollage_1701945835619-01.jpeg

ধাপ-৫

মসলা কষানো হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে নেড়েচেড়ে মসলার সঙ্গে মিশিয়ে নিয়েছি।

PhotoCollage_1701945897805-01.jpeg

ধাপ-৬

এবার পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নিয়ে রান্না করেছি।ঝোল অনেকটাই কমে গেলে যখন গা মাখা হয়েছে তখন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি।

PhotoCollage_1701945973638-01.jpeg

❤️পরিবেশন❤️

একটি ছোট প্লেটে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করেছি।

20231127_205747-01.jpeg

আমি প্রায় সময় সরিষা বাটা দিয়ে বিভিন্ন ধরনের মাছ রান্না করি এবং সেটা আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর আমার বাসার সবাই খেতেও খুব পছন্দ করে। আপনাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা অবশ্যই জানাবেন। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে।

সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

rd3GVFgaNqfa5weVZtxxbjKtDyTEHjfxPPPJvmPbgZ2G7pL6CvtSE5hy2br8XMSLKQjggTDT9dnZnYJupZM3bE9EMptuNvwQ2hwzoB25vf...UfGWJsmL5WHRq3WCUtTYe3KuZwiwVWXjmcT4nR7Sp38QJcEKsECc5HkaDsrUqeJnKLKD88mQATt9SKpEEaMFtxZgahKHjxRb3MydeP5LoDjkQnmc2YmxygubZF.gif

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

সরিষা বাটা দিয়ে পাবদা মাছের ঝাল তৈরি রেসিপি তৈরি করেছেন, সেটা দেখে আমার জিভে জল চলে এসেছে। পাবদা মাছ আমার অনেক বেশি পছন্দের। সরিষা বাটা দিয়ে এভাবে কখনো পাবদা মাছের ঝাল রেসিপি তৈরি করে খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখেই বুঝতে পারছি এটা অনেক বেশি সুস্বাদু হয়েছিল। উপস্থাপনার মাধ্যমে রেসিপিটি তৈরি করার প্রস্তুত প্রণালী সুন্দর করে শেয়ার করেছেন দেখে ভালো লাগলো।

 3 years ago 

পাবদা মাছ আমারও খুবই পছন্দের ভাইয়া। আর এভাবে সরিষা বাটা দিয়ে রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ঠিক বলেছেন আপু নদীর মাছ চাষের মাছ থেকে বেশি সুস্বাদু। আমার কাছেও নদীর মাছ খেতে ভালো লাগে। কিন্তু শহরে তো পাওয়া যায় না তাই গ্ৰামে গেলে খাওয়া হয়। আপনি সরিষা বাটা দিয়ে পাবদা মাছের খুবই সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। আপনার উপস্থাপনা খুবই লোভনীয় দেখাচ্ছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

আমাদের শহরের বাজারে মোটামুটি নদীর মাছ পাওয়া যায়। তাছাড়া আমার শশুর গ্রামের বাড়ি থেকে বেশ ভালোই নদীর মাছ পাঠিয়ে থাকেন। যাইহোক ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

পাবদামাছ অনেক সুস্বাদু একটি মাছ। তবে কখনো সরিষা দিয়ে খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ আপু সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

জ্বী আপু সরিষা বাটা দিয়ে পাবদা মাছের রেসিপি টা খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের জন্য।

 3 years ago 

সরিষা বাটা দিয়ে পাবদা মাছের ঝাল রেসিপি, এটা দেখে তো আমি রীতিমত মুগ্ধ। এই রেসিপিটি দারুন ছিল। আপনি প্রয়োজনীয় উপকরণগুলো সঠিক মাত্রায় তুলে ধরেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। আমার ভীষণ ভালো লাগলো আপনাদের এই রেসিপিটি দেখে আমি শিখতে পারলাম। এই ধরনের রেসিপি গুলো খেতে দারুন লাগে। আপনার জন্য শুভেচ্ছা রইল

Posted using SteemPro Mobile

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাইয়া গঠনমূলক একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

সরিষা বাটা দিয়ে পাবদা মাছের অনেক সুন্দর একটি রেসিপি তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এ মাছের রেসিপি তৈরির ধাপটা আমার কাছে বেশ ভালো লেগেছে। খুব সুন্দর করে আপনি উপস্থাপন করেছেন রান্নার প্রত্যেকটা ধাপ এবং কার্যক্রমের বিষয়। প্রয়োজনে উপাদানগুলো আকর্ষণীয় ভাবে টেবিল আকারে তুলে ধরেছেন। সব মিলিয়ে অনেক ভালো লাগলো আমার কাছে ‌

 3 years ago 

আপনার সুন্দর মন্তব্য পেয়ে আমার কাছেও অনেক ভালো লাগছে ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।

 3 years ago 

সরিষা বাটা দিয়ে পাবদা মাছের ঝাল রেসিপি দেখেই তো খেতে ইচ্ছে করছে । রেসিপির কালারটা খুবই সুন্দর হয়েছে এই ধরনের লোভনীয় রেসিপি দেখলে না খেয়ে থাকা যায় না খুবই ভালো লাগলো । দারুন একটা রেসিপি তৈরি করে আজ আমাদের মাঝে তুলে ধরলেন সত্যিই সুন্দর হয়েছে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

রেসিপির কালার যেমন সুন্দর এসেছে খেতেও সুস্বাদু ছিল ভাইয়া। ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

পাবদা মাছ আমার বেশ পছন্দের। সরিষা ইলিশ খেয়েছি তবে সরিষা বাটা দিয়ে পাবদা মাছ কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে। এবং রেসিপিটি দেখে বেশ লোভনীয় লাগছে। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ

 3 years ago 

সরিষা বাটা দিয়ে যে কোন মাছ রান্না করলে আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর সরিষা বাটা দিয়ে পাবদা মাছ রান্না করলে অনেক সুস্বাদু হয় খেতে আপু।

 3 years ago 

সরিষা বাটা দিয়ে পাবদা মাছের ঝাল রান্নার দারুন একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। পাবদা মাছ খেতে আমার কাছে খুবই ভালো লাগে আর সেটা যদি এইভাবে ভুনা করা হয় তাহলে তো খেতে আরো বেশি ভালো লাগে।

 3 years ago 

যেহেতু আপনি পাবদা মাছ খেতে পছন্দ করেন তাহলে এভাবে রান্না করে খেয়ে দেখবেন ভাইয়া। ভালো লাগবে আপনার কাছে।

 3 years ago 

পাবদা মাছ খুব সুস্বাদু একটি মাছ আর আপনি এই সুস্বাদু মাছের সরিষা বাটা দিয়ে ঝাল রান্না করে আরো দিগুণ স্বাদ বাড়িয়ে তুলেছেন। খুব চমৎকার লাগছে রেসিপিটি।ধন্যবাদ সুন্দর রেসিপির শেয়ার করার জন্য।

 3 years ago 

রেসিপি পোস্ট টি দেখে সুন্দর একটি মন্তব্য করার জন্য আপনাকেও ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64053.69
ETH 1841.16
USDT 1.00
SBD 0.38