রেসিপিঃ রাধুনি ফালুদা মিক্স দিয়ে তৈরি ফালুদা
"হ্যালো",
সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। এখনো যথেষ্ট অসুস্থতা বোধ করছি। রেসিপিটা বেশ কয়েকদিন আগের করা ছিল ভাবলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি শেয়ার করব ফালুদা। আপনারা আবার ভাববেন না যে এই অসুস্থ শরীর নিয়ে এই ঠান্ডা ঠান্ডা ফালুদা আমি খেয়েছি। আসলে এইসব খাওয়া দাওয়ার পরে আমার এই অবস্থা হয়েছে। ঈদের পর বাবার বাড়িতে যাওয়ার পর থেকে প্রায় দিনে ঠান্ডা কোক কিংবা আইসক্রিম থেকে শুরু করে যেখানে দাওয়াত খেতে গিয়েছিলাম সেখানে খাবারের শেষে কোক ছিল এবং বাসায় আসার পরও বিভিন্ন ধরনের রেসিপি তৈরি করার পর কোক খাওয়া হয়েছে এবং বিভিন্ন ঠান্ডা জাতীয় খাবার খাওয়া হয়েছে যার জন্য গলার সমস্যাটা বেশি হয়ে গিয়েছে।
আসলে কিছুদিন আগে বাহিরে এত পরিমাণ গরম ছিল যে ঠান্ডা খাবার খেলে একটু শান্তি পাওয়া যেত। আমি কখনো কল্পনাও করতে পারিনি যে সেই খনিকের শান্তির জন্য আমাকে এত বড় শাস্তি ভোগ করতে হবে। বিশেষ করে বাবুর জন্য বেশি কষ্ট লাগছে কারণ যাদের ছোট বাচ্চা আছে তারা অসুস্থ হলে বাচ্চার খুব কষ্ট হয়ে যায়। আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমার এটা মাথায় রাখা উচিত ছিল।
যাই হোক বন্ধুরা চলুন রেসিপি শুরু করা যাক।
| উপকরনসমূহঃ |
|---|
| রাধুনি ফালুদা মিক্স |
| গরুর দুধ |
| আপেল |
| আঙ্গুর |
| কলা |
ধাপ-১
প্রথমে আমি প্যাকেটের মধ্যে থেকে সবকিছু বের করে নিয়েছি। এরপর জেলি রেডি করে নেব যার কারণে চুলায় একটি সসপ্যান বসিয়েছি এবং এক কাপ পানি দিয়েছি তার মধ্যে আমি লাল জেলির প্যাকেটটা ঢেলে লাল জেলিটা তৈরি করে নিয়েছি।
ধাপ-২
লাল জেলি তৈরি হয়ে গেলে একই পরিমাণে এবং একইভাবে আমি সবুজ জেলিও তৈরি করে নিয়েছি। এরপর জেলিগুলোকে এক সাইডে রেখে দিয়েছি সেট হওয়ার জন্য।
ধাপ-৩
এবার চুলাই একই সসপ্যানে আমি এক লিটার দুধ দিয়ে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এরপর যে মিক্সটা থাকে সেটা দিয়ে ততক্ষণ রান্না করেছি যতক্ষণ এটা সিদ্ধ হতে সময় নিয়েছে।
ধাপ-৪
এরপর সবগুলো উপকরণ রেডি করে ফলগুলো টুকরো করে কেঁটে নিয়েছি।
ধাপ-৫
এবার একটা বাটি নিয়েছি এবং প্রথমে দিয়েছি জেলি তারপর ফালুদা মিক্স দেওয়ার পর সামান্য ফল এবার আবারও ফালুদা মিক্স তারপর জেলি দিয়ে ফল দিয়ে আমি আর এটা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য। যেহেতু বাসায় আইসক্রিম নাই তাই আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ফালুদা একটু ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে।
ব্যাস তৈরি হয়ে গেল আমার ফালুদা রেসিপি। আপনাদের সুবিধার জন্য নিচে ভিডিও শেয়ার করলাম। আশা করছি ভাল লাগবে।
বন্ধুরা আজকে এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে রেসিপিটা ভালো লেগেছে।আর হ্যাঁ অবশ্যই একটা কথা বলব এই আবহাওয়ায় আপনারা অবশ্যই ফ্রিজের জিনিস কিংবা ঠান্ডা জাতীয় জিনিসগুলো একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন। কারণ আমি এখন প্রায় সবারই ঠান্ডা জনিত কারণে গলা ব্যথা এবং জ্বর সর্দি দেখতে পেলাম ক্লিনিকে গিয়ে।
সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
আপু আপনি অনেক বড় ভুল করেছেন আসলে গরম হলেও স্বাভাবিক তাপমাত্রার খাবার খাওয়াটা আমাদের জন্য অনেক বেশি প্রযোজ্য। আমি কখনোই এই ভুল কাজটা করি না কারণ আমার শরীলেও ঠান্ডা একদম কভার করে না তাই আমি স্বাভাবিক তাপমাত্রার খাবার খেয়ে থাকি। তবে ঠান্ডা খেতে চাইলেও তা খুব কম পরিমাণের ঠান্ডা খেয়ে থাকি। ঘরের মায়ের যদি অসুখ হয় বাচ্চাদের কিংবা অন্যান্য সদস্যদের বেশ কষ্ট হয়। ফালুদা রেসিপি টা অনেক লোভনীয় দেখাচ্ছে। আমিও রমজানের সময় প্রায় সময় করতাম ফালুদা কিংবা কাস্টার্ড এর রেসিপি।
হ্যাঁ আপু ঠান্ডা খাওয়া আমার একদম উচিত হয়নি।এখন তার ফল ভোগ করছি।বাবুর সাথে ওর বাবার খাওয়া দাওয়ার ভিষন কষ্ট হচ্ছে।
আপু আপনার অসুস্থতার কথা জেনে সত্যিই খারাপ লাগলো। আসলে এই সময় খুবই সাবধানে চলতে হবে। গরম বেশি হলেও আমাদের বেশি ঠান্ডা খাবার খাওয়া একদম ঠিক নয়। রাধুনি ফালুদা মিক্স দিয়ে তৈরি ফালুদা দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু। দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও মনে হয় অনেক ভালো হয়েছিল।
ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।
আপু, ঠিকই বলেছেন, পরিবারের ছোট সদস্যরা যদি অসুস্থ হয় তাহলে সত্যিই খুব কষ্ট লাগে। আর আপনাদের অসুস্থতার কথা জানতে পেরে খুবই খারাপ লাগছে। তবে যেহেতু আপনারা ডাক্তারের চিকিৎসাধীন আছেন, সেহেতু খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন এই কামনা করছি। যাইহোক আপু আপনার তৈরি ফালুদা রেসিপি দেখে বেশ বুঝতে পারছি খেতে দারুণ হয়েছে। আর ঠান্ডা ঠান্ডা ফালুদা তার তো কোন তুলনাই হয় না। ফালুদা তৈরীর রেসিপি ও সেই সাথে ভিডিও খুব সুন্দর ভাবে তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।
গরমের মধ্যে ঠান্ডা জিনিস খেলে আসলে শরীর খারাপ হয়ে যায়। আমারও ঠান্ডা একদমই সহ্য হয় না। যাই হোক দ্রুত সুস্থ হয়ে যান আশা করি। আপনার ফালুদা তৈরি দেখে মনে হচ্ছে যে খেতে খুবই মজাদার হয়েছে। ভিডিও দেওয়ার কারণে রেসিপিটি বুঝতে আরও বেশি সুবিধা হয়েছে। দেখেই খেতে ইচ্ছা করছে । বেশ লোভনীয় লাগছে । ধন্যবাদ আপু।
গরমের মধ্যে ঠান্ডা জাতীয় খাবার গুলো না খাওয়াই ভালো আপু।এখন হারে হারে টের পাচ্ছি। ধন্যবাদ আপু।
রাধুনি ফালুদা মিক্স দিয়ে তৈরি ফালুদা রেসিপি দেখে সুস্বাদু মনে হচ্ছে। আপনার আজকের রেসিপি পরিবেশন আমার খুবি ভালো লাগছে। দেখে শিখতে পারলাম।
ধন্যবাদ ভাইয়া আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো।
রাধুনী কত কি যে বের করবে আরো 😀😀। তবে আমার মত অকর্মা যারা আছে তাদের জন্য খুব ভালো এক কথায়। হিহিহিহি। জেলি গুলো দেখতে বেশ সুন্দর লাগছিল। আর বানানোর পদ্ধতিও খুব সহজ ছিল আপু। ভীষন পছন্দের একটা খাবার আমার।
ফালুদা আমার খুব পছন্দের একটি খাবার। এই গরমে বাহিরে গিয়ে প্রায়ই ফালুদা খাওয়া হয়। তবে বাসায় তৈরি করে কখনো ফালুদা খাওয়া হয়নি। আপনার রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে আপু। এই রেসিপিটা একদিন বাসায় ট্রাই করতে হবে। যাইহোক ধাপে ধাপে এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।