রেসিপিঃ ময়দা,ডিম এবং কলা দিয়ে মজাদার পিঠা।

in আমার বাংলা ব্লগ3 years ago

"হ্যালো",

আমার বাংলা ব্লগ বাসি, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আমিও আপনাদের দোয়াই এবং আল্লাহর রহমতে ভালো আছি। সবার সময় ভালো কাটুক এই কামনাই করছি।

সবাইকে আমার নতুন একটি রেসিপি ব্লগে স্বাগতম। আজকে আমি এই আপনাদের সবার সাথে নতুন একটি রেসিপি শেয়ার করতে চলে এসেছি। আজকে আমি ময়দা ডিম, কলা এবং দুধ দিয়ে দারুন একটি পিঠার রেসিপি তৈরি করেছি। যেটা এখন আমি শেয়ার করছি।আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। আসলে ঘরে বাবুর জন্য কিছু কলা আনা ছিল কিন্তু সে খেতে চাচ্ছিল না তাই ভাবলাম কলা দিয়ে পিঠা বানিয়ে ফেলি। সেই ভাবনা থেকেই রেসিপি টা তৈরি করা।

20230518_184823-01.jpeg

তো বন্ধুরা চলুন রেসিপি টা শুরু করা যাক।

5ShzsKnKF7vppGeV6VN3m3GSDcLoRruAhMmifZtFSDkYScURvgxL6oNy61wWHmiRpQ4L5wPzJuR91tVZXgqZiEey4gp8T9nQDN7VwhnZbve22Yiqdt9Enz1un5SJtbZ8ZEWa9X9PzccJ9v7NM5pXzQzS.png

উপকরনসমূহঃ
ময়দা
ডিম
দুধ
কলা
চিনি
তেল

PhotoCollage_1684419081785-01.jpeg

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPzLnvAw5nMkNBFxuembpsrfoPHRriZnzMJQp8Qzj3X11VtPjixscvmGWKnJuc...duNUBbDMSD5eaT1gkLQbwQnG77AGd1LEKhBeYPmknYc5G7EAsD9MyHnhVMNoj42rtBsuut2ztckkDfR5smr7P6XDxqKELUHmdnzZfM74oKoD8VhVakr9AzdeSz.png

ধাপ-১

প্রথমে বাটিতে ময়দা নিয়েছি এরপর একটি ডিম ভেঙ্গে দিয়েছি তারপর পরিমাণ মতো চিনি এবং একটি কলা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি হাত দিয়ে মেখে।

PhotoCollage_1684419100381-01.jpeg

ধাপ-২

এরপর পরিমাণ মতো দুধ দিয়ে ভালোভাবে একটি বেটার তৈরি করে নিয়েছি।

PhotoCollage_1684419123431-01.jpeg

ধাপ-৩

এবার পিঠাগুলো ভাজার জন্য চুলায় একটি সসপ্যান বসিয়েছি এবং দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তারপর তেল গরম করে নিয়েছি।

PhotoCollage_1684419202274-01.jpeg

ধাপ-৪

তেল গরম হয়ে গেলে হাত দিয়ে ছোট ছোট করে বড়ার শেফ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি।

PhotoCollage_1684419235103-01.jpeg

ধাপ-৫

এবার সময় নিয়ে মিডিয়াম আঁচে এপিট ওপিঠ লাল লাল করে ভেজে নিয়েছি।

PhotoCollage_1684419274184-01.jpeg

ধাপ-৬

এভাবেই সবগুলো পিঠাগুলো ভেজে নিয়ে আমি গরম গরম সবার সামনে পরিবেশন করেছি।

20230518_184818-01.jpeg

নিচে রেসিপির ভিডিও লিংক দেওয়া আছে।


সত্যি বলতে পিঠাগুলো খেতে খুবই সুস্বাদু হয়েছিল এবং সন্ধ্যার নাস্তায় চায়ের সঙ্গে এটা খুবই ভালো একটি খাবার ছিল। বাবু ও ভীষণ পছন্দ করেছে খাবারটি। আপনাদের বাড়িতে সব সময় এই উপকরণগুলো থাকে অবশ্যই এরকম মজাদার পিঠা তৈরি করে খেয়ে দেখবেন। আমার বিশ্বাস এটা আপনারা পছন্দ করবেন।

আজকে এই পর্যন্তই। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আপনাদের সুন্দর মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে। সবাই ভাল থাকবেন এবং সুস্থ থাকবেন।

ধন্যবাদ সবাইকে।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1EmYRYsQvFLAH72WL1voB5Qv1bAb8AZSXixgFjhiMWAnz2UA9cMfriUVJ7ctL7...nSLVWX5o43xBXmLDdwhihbXiBhaPqShV2SFRHcKYd8CXKMs5RdPFoVngFzUPZy735MKSBrn82U6bCmY9F8MzT3ucNgZ2hGFcSdZg7fSmWifdcnibPP7TB2AbsL.png

E8fRY4dhuR5sTLZsFHQGy2Dnv1izoNa9kDDwNf6SWjwUiExjDZXA9b63NAwrwLXd8Ct7t1ZtdVLLXWaLZw5onyjbiCRPr6s2tz1kz75iSS...xFU9EXxXdabqMHBsc9mJ817a2SuVogJxMBkzsHNyMz11NQwmvwuEWHWA5F82zgRf2rtHDE85bAj4sRhY9U82BY2NqNXEu8caQc9HGJHwF7D2FoRAiQKCNDCinS.png

Xaey6XUsuMsULyX7cP1nbTWJzYmPAgo7FUiwufHRk6Jy2gyG1Db2Jf3F8zDR4enXrGJXJVY8zjUpsz8r7ybb4LRV5UxeCYiYK1QPL3cJGf...AYxpdPLKDUL7U8qu4Pikt2pYsm5FijpvHVGxLifJJPzqmZNKMNA2z45a46JW8rG61eode8Q5PXFhQEQKZCgnKP8ynSwFBAExhqvJUM7KDLc3AeqHmeUQyR5QSZ.gif

Sort:  
 3 years ago 

আমিও মাঝে মাঝে এভাবে কলা দিয়ে পিঠা বানাই আবার মাঝে মাঝে কাঠাল দিয়েও বানানো হয়।বিকালের নাস্তা হিসেবে খেতে বেশ ভালোই লাগে।বোশ লোভনীয় লাগছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 3 years ago 

হ্যাঁ আপু এভাবে কলা দিয়ে পিঠা বানালে সেটা অনেক ভালো লাগে খেতে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ময়দা ডিম এবং কলা দিয়ে মজার এই পিঠাটি আমি খেয়েছি আপু। আমার কাছে এই রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। বিশেষ করে এই পিঠা খেতে কলার ফ্লেভার পাওয়া যায়, যার কারনে একটু বেশি সুস্বাদু মনে হয়। আপু আপনি কিভাবে এই পিঠা তৈরি করেছেন তার প্রতিটি ধাপ শেয়ার করার সাথে সাথে ভিডিও শেয়ার করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া পুরো পোস্টটি পড়ে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ময়দা কলা এবং ডিম দিয়ে তৈরি খুবই সুস্বাদু ও মজাদার পিঠা তৈরি করেছেন। পিঠা গুলো দেখে খেতে ইচ্ছে করছে। বিকালের নাস্তা হিসেবে গরম গরম এই পিঠাগুলো খেতে খুবই ভালো লাগবে। পিঠা তৈরির দাপ গুলো খুব সুন্দর গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। সুস্বাদু ও মজাদার একটি পিঠা তৈরির রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

জ্বী আপু বিকেলের নাস্তা হিসেবে এই গরম গরম পিঠাগুলো খেতে খুবই সুস্বাদু লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

কলা দিয়ে এভাবে পিঠা তৈরি করা যায় এটা কিন্তু আমার আগে জানা ছিল না। ময়দা, ডিম এবং কলা দিয়ে আপনি খুবই মজাদার পিঠা তৈরি করেছেন যা দেখে বুঝতে পারছি বেশ মজা করে খেয়েছিলেন। বাবু ও অনেক পছন্দ করেছিল এই পিঠা খেতে এটা জেনে ভীষণ ভালো লাগলো। পরিবেশনটা খুবই সুন্দরভাবে করেছেন যা দেখে আমার তো ইচ্ছে করছে এখনই খেয়ে নিতে। ভাবছি আপনার উপস্থাপনা দেখে এই পিঠাগুলো তৈরি করব বুঝতে পারছি অনেক সুস্বাদু।

 3 years ago 

ময়দা ডিম কলা দিয়ে এভাবে পিঠা বানিয়ে খেয়ে দেখবেন আপু খুবই ভালো লাগে। আর এটা খেতে বাচ্চারা ভীষণ পছন্দ করবে। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

খুব অল্প সময়ের মধ্যে এই ধরনের নাস্তার রেসিপিগুলো তৈরি করতে আমার কাছে অনেক ভালো লাগে আপু। আমিও আজকে আটা ডিম এবং কলা দিয়ে একটি নাস্তার রেসিপি তৈরি করেছি। তবে আপনার মতো‌ করে পিঠার রেসিপি তৈরি করিনি। আপনার পিঠার রেসিপি দেখে জিভে জল চলে এলো। ধন্যবাদ আপনাকে আপু মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু আমরা খুব অল্প সময়ে ঘরে থাকা উপকরণ দিয়ে মজার মজার রেসিপি তৈরি করতে পারি। এভাবে পিঠা বানিয়েছে দেখবেন আপু খুব ভালো লাগে খেতে।

 3 years ago 

আজ আপনি আমাদের মাঝে সুন্দর পিঠা তৈরি করেছেন। এই পিঠাগুলো আমাদের এলাকায় বলা হয় বড়া। বড়া তৈরি করেছেন কলা দিয়ে। আপনি ইহা তৈরি করে দেখিয়েছেন দেখে আমার অনেক ভালো লেগেছে। আমাদের এখানে প্রায় লক্ষ করে থাকি কলা,কুমরা অথবা তাল দিয়ে বানানো হয় এ জাতীয় মিষ্টি রেসিপি গুলো।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

এই পিঠা আমি কিছুদিন আগে খেয়েছিলাম। খেতে খুব সুস্বাদু লাগে। বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি। আপনি কয়েকটি উপকরণ দিয়ে খুব মজাদার একটি রেসিপি তৈরি করে আমাদের সাথে শেয়ার করেছেন। পিঠা গুলো দেখতে খুব লোভনীয় লাগছে। রেসিপিটা দেখে খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

পিঠার রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া। আপনাকেও অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

প্রথমে ছবি দেখে ভেবেছিলাম আলুর চপ বানিয়েছো।পরে বুঝতে পারলাম এটা খানিকটা কলার বড়া বা কলার চপের মত হয়েছে। এই জিনিসটা কিন্তু বেশ সুস্বাদু হয়।আমার মা বানায় কলা, সুজি, অল্প নারকেল, দুধ এসব দিয়ে ছোট ছোট করে। তোমার এই পদ্ধতিটা বেশ ভালো লাগলো। তবে আমাদের কখনো ডিম ব্যবহার করা হয় না। ডিম ব্যবহার করলে আমার মনে হয় রেসিপিটা আরো নরম হয়। একদিন এভাবেও বানাতে হবে।

 3 years ago 

আপনার মন্তব্য টা বেশ ভালো লাগলো দিদি।ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

ময়দা,ডিম এবং কলা দিয়ে মজাদার পিঠা রেসিপি দেখে সুস্বাদু মনে হয়ে। তাই খেতে ইচ্ছা করছে।আপনার রেসিপি পরিবেশন অসাধারণ হয়েছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 62929.55
ETH 1832.80
USDT 1.00
SBD 0.38