🥔🥔"আলু দিয়ে সুস্বাদু গলদা চিংড়ির রেসিপি"🦞🦞(10% বেনিফেসিয়ারী লাজুক খ্যাককে)

in আমার বাংলা ব্লগ4 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?

আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন ঈশ্বরের আশীর্বাদে। আজ আমি আবারো একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের সামনে।সেটি হলো-🥔🥔"আলু দিয়ে সুস্বাদু গলদা চিংড়ির রেসিপি"🦞🦞।গলদা চিংড়ি পছন্দ করেন না এমন মানুষ মনে হয় খুঁজে পাওয়া দুষ্কর।তাছাড়া এটি খুবই সুস্বাদুর সঙ্গে সঙ্গে বাচ্চা থেকে শুরু করে সবাই তৃপ্তি করে খেতে পারেন।কারণ এটিতে মাছের কাঁটার মতো ভয় নেই ,খেতে ও খুবই মজার।যাইহোক তো চলুন রেসিপিটা শুরু করা যাক---

IMG-20220107-WA0047.jpg

উপকরণসমূহ:

●গলদা চিংড়ি-300 গ্রাম
●আলু-3 টি
●কাঁচা মরিচ-7 টি
●পেঁয়াজ কুচি-2 টি
●রসুন কুঁচি-6কোয়া
●শুকনো মরিচ বাটা-2টেবিল চামচ
●আদা ও রসুন বাটা-1.5টেবিল চামচ
●জিরা,গোলমরিচ ও দারুচিনি বাটা-1.5টেবিল চামচ
●লবন-2.5টেবিল চামচ
●হলুদ -1.5 টেবিল চামচ
●সরিষার তেল-60 গ্রাম    
●জল পরিমাণ মতো

প্রস্তুত প্রনালী:

ধাপঃ 1🦞🦞🦞🦞🦞🦞🦞🦞

IMG_20220107_210246.jpg

●প্রথমে আমি কিছু গলদা চিংড়ি নিয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20220107_210303.jpg

●এরপর বটির সাহায্যে গলদা চিংড়িগুলি কেটে নেব।এইবার চিংড়িগুলো ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম।

ধাপঃ 3🥔🥔🥔🥔🥔🥔🥔🥔

IMG_20220107_210341.jpg

●এরপর আমি গোটা আলুগুলি নিয়ে নেব।

ধাপঃ 4

IMG_20220107_210401.jpg

●আলুগুলোর খোসা ছাড়িয়ে নিলাম বটির সাহায্যে।এরপর পিচ পিচ করে কেটে নিয়ে জল দিয়ে আলুগুলি ভালোভাবে ধুয়ে নেব।

ধাপঃ 5🧄🌶️🧅🧄🌶️🧅🧄🌶️🧅

CollageMaker_20220108_101300142.jpg

●এরপর আমি কাঁচা মরিচ, পেঁয়াজ ও রসুন গোটা নিয়ে নেব।পেঁয়াজ ও রসুন কুঁচি করে কেটে নেব এবং একইসঙ্গে কাঁচা লঙ্কাগুলো কেটে নিয়ে ধুয়ে নেব জল দিয়ে।

ধাপঃ 6

IMG_20220107_210418.jpg

●এরপর জিরা, আদা, রসুন ও মরিচ একত্রে সামান্য জল দিয়ে বেঁটে নেব শিল ও নোড়ার সাহায্যে।বেঁটে নেওয়া হয়ে গেলে একটি পাত্রে তুলে নেব।

ধাপঃ 7

CollageMaker_20220108_101359735.jpg

●এবার একটি কড়াই ধুয়ে চুলায় মিডিয়াম আঁচে বসিয়ে দেব।কড়াইটিতে পরিমাণ মতো জল দিয়ে গরম করে নেব ভালোভাবে।জলের মধ্যে সামান্য লবণ ও হলুদ মিশিয়ে নেব।

ধাপঃ 8

CollageMaker_20220108_101459963.jpg

●ধুয়ে রাখা চিংড়িগুলো দিয়ে দেব।তারপর জলগুলি শুকিয়ে নেব।

ধাপঃ 9

IMG_20220107_210827.jpg

●আমি এভাবে চিংড়িগুলি ভেঁজে নিয়ে তুলে নেব একটি পাত্রে।

ধাপঃ 10

IMG_20220107_210545.jpg

●এরপর কড়াইতে পুনরায় তেল দিয়ে দেব ।তেলের মধ্যে ধুয়ে রাখা আলুগুলি দিয়ে দেব।এরপর কাঁচা মরিচ,লবণ ও হলুদ দিয়ে দেব পরিমাণ মতো তারপর নেড়েচেড়ে মিশিয়ে ভেঁজে নেব।

ধাপঃ11

IMG_20220107_210918.jpg

●এবারে পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আলুগুলি সেদ্ধ হওয়ার জন্য 20 মিনিট।

ধাপঃ 12

IMG_20220107_211053.jpg

IMG_20220107_211124.jpg

20 মিনিট পর ঢাকনা খুলে দেখে নিতে হবে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা।কিছু আলু গলিয়ে দিয়ে তার মধ্যে বেঁটে রাখা মসলাগুলি দিয়ে মিশিয়ে নেব নেড়েচেড়ে।

ধাপঃ 13

IMG_20220107_211150.jpg

●এরপর ভেঁজে রাখা মাছগুলো দিয়ে আরো 10 মিনিট তরকারীটি ফুটিয়ে নেব।10 মিনিট পর তরকারীটি নেড়েচেড়ে নামিয়ে নেব একটি পাত্রে।

ধাপঃ 14

IMG_20220107_211207.jpg

কড়াইতে তেল দিয়ে তার মধ্যে কুঁচিয়ে রাখা পেঁয়াজ ও রসুন দিয়ে ভেঁজে নেব নেড়েচেড়ে।

ধাপঃ 15

IMG_20220107_211246.jpg

এরপর তরকারীটি আবার ঢেলে দেব কড়াইতে।আবারো নেড়েচেড়ে 10 মিনিট ফুটিয়ে নিয়ে ঢেলে নেব একটি পাত্রে।

ধাপঃ 16🍲🍲🍲🍲🍲🍲🍲

IMG-20220107-WA0047.jpg

তো আমার তৈরি হয়ে গেল "সুস্বাদু আলু দিয়ে গলদা চিংড়ির রেসিপি"।এইবার এটি গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।দারুণ স্বাদের খেতে।

আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।
ধন্যবাদ সবাইকে।
সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

ক্যামেরা: poco m2 এবং redmi note 10 pro max

--

অভিবাদন্তে: @green015


Sort:  
 4 years ago 

গলদা চিংড়ি দিয়ে আপনি খুব সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপু। আপনার রেসিপি গুলো আমার খুব পছন্দ হয়। এত সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেন যা দেখে আমি মুগ্ধ হয়ে যাই। আপনার ছবিগুলো অনেক তাই আমার কাছে সবসময় ইউনিক মনে হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 4 years ago 

আমার রেসিপিগুলি আপনার কাছে ভালো লাগে জেনে খুশি হলাম আপু।আমি আপনাদের কাছ থেকে প্রতিনিয়ত উৎসাহ পাই।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।ভালো থাকবেন।😊

 4 years ago 

চিংড়ি মাছ দেখলেই জিভে জল চলে আসে। আপনার আলু দিয়ে চিংড়ী মাছের রেসিপি অসাধারণ হয়েছে ।প্রত্যেকটা আপনি সুন্দরভাবে উপস্থাপন করেছেন ।শুভকামনা রইল আপনার জন্য।

 4 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 4 years ago 
চিংড়ি মাছ দিয়ে আলু রান্নার আজকের এই রেসিপিটি একদমই সাধারণ এবং ভিন্নধর্মী লেগেছে আমার কাছে। অল্প কিছু উপকরণ এবং খুবি সহজ কিছু পদ্ধতিতে আপনি আজকে রান্না কি সম্পন্ন করেছেন এবং তা খুবই সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে এবং শুভকামনা আপনার জন্য।
 4 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার সুন্দর মতামত জানানোর জন্য ।

 4 years ago 
অনেক সুন্দর একটি রেসিপি আপনি উপস্থাপন করেছেন আপু। গলদা চিংড়ি আমার অনেক পছন্দের। আপনার রেসিপি দেখে আমার জিভে জল চলে আসলো। আপনার জন্য শুভকামনা রইল আপু।
 4 years ago 

আমার ও খুবই পছন্দের গলদা চিংড়ি ভাইয়া ।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।

 4 years ago 

চিংড়ি মাছ গুলো দেখেই জিভে জল চলে এসেছে আপু। খুব সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করেছেন। আলু বিভিন্ন সবজির সাথে রান্না করে খেয়েছিলাম। তবে এভাবে শুধুমাত্র আলু রান্না করে খাওয়া হয়নি। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। কালার টা খুব সুন্দর এসেছে। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সবকিছুর স্বাদ অনেকটা বেড়ে যায়। আপনাকে ধন্যবাদ সুন্দর রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

তবে এভাবে শুধুমাত্র আলু রান্না করে খাওয়া হয়নি

আপু এইবার চিংড়ি শুধু আলুর সঙ্গে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু খেতে।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 4 years ago 

চিংড়ি মাছ আমার খুব প্রিয় একটি মাছ। কিন্তু বাসার অনেকেই খায় না। তাই তেমন একটা খাওয়া হয়না। রান্নার প্রক্রিয়াটি দারুন ছিল। প্রত্যেকটি ধাপ খুব সহজ ভাবে বুঝতে পেরেছি। মনে হচ্ছে এখন আমি নিজেই রান্না করে খেতে পারব। ধন্যবাদ ভালো থাকবেন।

 4 years ago (edited)

মনে হচ্ছে এখন আমি নিজেই রান্না করে খেতে পারব।

চিংড়ি মাছ খান না, এটি শুনে অবাক হলাম।যাইহোক দাদা আপনি এভাবে খেয়ে দেখতে পারেন ,দারুণ সুস্বাদু খেতে।ধন্যবাদ আপনাকে, আপনি ও ভালো থাকবেন।

 4 years ago 

ওয়াও দিদি গলদা চিংড়ি রেসিপি লোভ তো সামলাতেই পারছিনা। অসাধারণ একটা রেসিপি শেয়ার করেছেন, মন চাচ্ছে এখনি খেয়ে নেই। কি আর করা খাওয়া তো যাবে না। অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

হা হা হা ভাইয়া, খাওয়া তো যাবে না।তবে আপনি বাড়িতে এভাবে তৈরি করে খেতে পারেন।অনেক ধন্যবাদ আপনাকে, আপনার মজার মন্তব্যের জন্য।

 4 years ago 

  • চিংড়ি মাছ গুলো দেখতে খুবই অসাধারণ লাগতেছে। প্রথমে দেখে জিভে জল চলে এসেছে । খুব অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন । এই রেসিপিটি আমার অনেক ভালো লেগেছে । প্রথম থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
 4 years ago 

আমার রেসিপিটা আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম ভাইয়া।অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।

 4 years ago 

গলদা চিংড়ি আমার খুবই পছন্দের। চিংড়িগুলো ভাজার পরে দেখতে খুবই লোভনীয় লাগছে। মনে হচ্ছে যে এখনই তুলে খেয়ে নি, হাহাহা। খুব সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন আপনি। শুভকামনা রইল আপনার জন্য দিদি।

 4 years ago 

মনে হচ্ছে যে এখনই তুলে খেয়ে নি, হাহাহা।

😊😊অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার মজার মন্তব্যের জন্য।

চিংড়ি আসলে একটা লোভনীয় খাবার, আজকের আপনার রেসিপির বিশেষ করে রান্নার কালার টা জোস ছিলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 4 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে, আপনার সুন্দর মতামত জানানোর জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.082
BTC 61656.65
ETH 1638.79
USDT 1.00
SBD 0.41