"নতুন অভিজ্ঞতার সঙ্গে দুটি রঙের রসগোল্লা তৈরি"

in আমার বাংলা ব্লগ7 months ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি ইউনিক রেসিপি নিয়ে আপনাদের মাঝে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

নতুন অভিজ্ঞতার সঙ্গে দুটি রঙের রসগোল্লা তৈরি:

GridArt_20251031_075448719.jpg

রসগোল্লা নাম শুনলেই যেন মুখে টুপ করে পুরে ফেলতে ইচ্ছে করে তাইনা, বন্ধুরা।তেমনি আজ আমি গুঁড়া দুধ দিয়ে রসগোল্লা তৈরি করেছিলাম।যদিও এতে আমার বড়ো একটি অভিজ্ঞতা হয়েছে, সেটি হচ্ছে 10 টাকা দামের দুটি গুঁড়া দুধের প্যাকেট দিয়ে চারটি রসগোল্লা হয়েছিলো।সেটাও আবার পাখির ডিমের মতোই,আসলে যে হিসেবে খরচ সেই হিসেবে গুঁড়া দুধ দিয়ে বাড়িতে রসগোল্লা তৈরি করা মানে বোকামি ছাড়া আর কিছুই না।তবে গরুর খাঁটি দুধ দিয়ে তৈরি করা যেতে পারে, না হলে দোকান থেকে কিনে খাওয়াই শ্রেয়।যদিও মিষ্টিগুলি দেখতে যেমন সুন্দর হয়েছিলো খেতে তার থেকেও দ্বিগুণ মজাদার হয়েছিলো।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---

IMG_20251031_075531.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.গুঁড়া দুধের প্যাকেট- 2 টি
2.চিনি- 1/2 কাপ
3.এলাচ-1 টি
4.লেবু- অর্ধেকটা
5.হলুদ ফুড কালার- সামান্য
6.জল-1.5 কাপ

IMG_20251030_211951.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20251030_212004.jpg
প্রথমে আমি গুঁড়া দুধের প্যাকেট থেকে দুধগুলি পরিমাণ মতো জলে ঢেলে নেব।

ধাপঃ 2

IMG_20251030_212048.jpg
এখন ভালোভাবে মিশিয়ে নেব জলের সঙ্গে গুঁড়া দুধগুলো।

ধাপঃ 3

IMG_20251030_213936.jpg
এবারে দুধগুলি জ্বাল করে গরম করে নেব।এরপর লেবুর রস দিয়ে দেব।

ধাপঃ 4

IMG_20251030_214055.jpg
এরপর দুধগুলোর ছানা কাটতে শুরু করবে লেবুর রস দেওয়ার ফলে।

ধাপঃ 5

IMG_20251030_213952.jpg
এখন একটি কাপড়ে ঢেলে নেব দুধের ছানাগুলো ,তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব।

ধাপঃ 6

IMG_20251030_214145.jpg
এরপর হাত দিয়ে চেপে ভালোভাবে জল বের করে নেব।

ধাপঃ 7

IMG_20251030_214353.jpg
এখন একটি প্লেটে ছানাগুলি তুলে নিয়ে।হাত দিয়ে ভালোভাবে মেখে নেব অল্প চিনি যোগ করে।

ধাপঃ 8

IMG_20251030_214508.jpg
এরপর দুটি সাদা রসগোল্লা তৈরি করে নেব।তারপর সামান্য পরিমাণ হলুদ ফুড কালার মিশিয়ে নেব অল্প ছানাতে।

ধাপঃ 9

IMG_20251030_214544.jpg
তো আমি এখানে দুটি সাদা রসগোল্লা ও দুটি হলুদ রঙের রসগোল্লা তৈরি করে নিলাম।

ধাপঃ 10

IMG_20251030_214005.jpg
এখন 1/2 কাপ চিনি নিয়ে এক কাপ জল মিশিয়ে নিলাম।

ধাপঃ 11

IMG_20251030_214411.jpg
এরপর একটি এলাচ দিয়ে চিনির সিরা ফুটিয়ে নেব।তারপর রসগোল্লাগুলি দিয়ে দেব।

ধাপঃ 12

IMG_20251030_214604.jpg
এবারে রসগোল্লাগুলি 5-7 মিনিট মতো ফুটিয়ে নিতে হবে।

শেষ ধাপঃ

IMG_20251031_073945.jpg
সবশেষে একটি প্লেটে তুলে নেব রসগোল্লাগুলি।তো তৈরি করা হয়ে গেল আমার "দুটি রঙের রসগোল্লা রেসিপি।"

পরিবেশন:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20251031_074102.jpg

GridArt_20251031_074402219.jpg

IMG_20251031_075531.jpg

এটি এখন গরম কিংবা ঠান্ডা যেকোনো অবস্থায় পরিবেশন করতে হবে।এটি খেতে দারুণ মজাদার ও সফট হয়েছিলো।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 7 months ago 

বাহ! দারুণ স্বাদের জিনিষ উপস্থাপন করেছেন তো, দেখেই ভীষণ লোভ লেগে গেলো হি হি হি। !thumbup

 7 months ago 

হুম ভাইয়া, চেষ্টা করলাম পারি কিনা।☺️☺️

Hello @green015! You are Marvelous!


command: !thumbup is powered by witness @justyy and his contributions are: https://steemyy.com
More commands are coming!

 7 months ago 

সাদা এবং হলুদ রঙের রসগোল্লা দেখে তো লোভ সামলাতে পারছি না আপু। একেবারে ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। আমিও অনেক দিন আগে রসগোল্লা তৈরি করেছিলাম। যাইহোক এতো লোভনীয় একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

তাই,হয়তো আপনার রেসিপিটি আমার খেয়াল করা হয়নি।তবে জেনে ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে।

 7 months ago 

না আমি সেই রেসিপিটা স্টিমিটে শেয়ার করিনি। কারণ স্টিমিট প্লাটফর্মে জয়েন করার আগে রেসিপিটা তৈরি করেছিলাম।

 7 months ago 

ও আচ্ছা ভাইয়া।

 7 months ago 

রসগোল্লা খেতে খুবই ভালো লাগে। দেখে লোভ সামলাতে পারছিনা। দারুন একটি পোস্ট শেয়ার করেছেন আপু।

 7 months ago 

ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.079
BTC 62772.23
ETH 1680.01
USDT 1.00
SBD 0.47