ইউনিক রেসিপি: "ডুমুর ভর্তা"

in আমার বাংলা ব্লগlast year

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালো আছি।যাইহোক আজ চলে আসলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে।আশা করি ভালো লাগবে আপনাদের কাছে।

ইউনিক রেসিপি: "ডুমুর ভর্তা"

IMG_20250529_152502.jpg

গ্রাম বাংলার এক অদ্ভুত জিনিস হচ্ছে এই ডুমুর ফল।আর তার থেকেও অদ্ভুত হচ্ছে এর ফুল।যেটি একেবারেই অদৃশ্য বস্তু, যা চোখে দেখা যায় না।তাই সকাল সকাল আজ ডুমুর ফুল খুঁজে শুধুই কচি থেকে ফলের আকৃতিই দেখতে পেলাম।যাইহোক বন্ধুরা, আমাদের বাড়িতে ছোট্ট একটি ডুমুর গাছে বেশ কিছু ডুমুর ধরেছে।তাছাড়া ডুমুর আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী।ডুমুরে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাসের মতো খনিজ।তাছাড়া হজমশক্তি বাড়ায়, কোষ্ঠকাঠিন্য কমায়, হাড় মজবুত করে ও ক্যান্সারের ঝুঁকি কমায়।ছোটবেলা থেকেই আমার মায়ের হাতে রান্না করা চিংড়ি মাছ দিয়ে ডুমুর ভাজি খেয়েছি।তাই আজ আমি চেষ্টা করেছিলাম একটু ভিন্ন কিছু করার।আমি তৈরি করেছিলাম"ইউনিক ডুমুর ভর্তা রেসিপি।"এই প্রথমবার ডুমুর ভর্তা রেসিপিটি খেয়ে বুঝেছিলাম বন্ধুরা, এটি অনেক সুস্বাদু খেতে।আশা করি রেসিপিটি ভালো লাগবে আপনাদের সকলের কাছে।তো চলুন শুরু করা যাক---

IMG_20250529_152210.jpg

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

1.ডুমুর
2.ভাজা মরিচ- 4 টি
3.পেঁয়াজ কুচি- 3 টি
4.লবণ-1 টেবিল চামচ
5.হলুদ-1/3 টেবিল চামচ
6.সরিষার তেল- 1.5 টেবিল চামচ

IMG_20250529_151314.jpg

IMG_20250529_151625.jpg

প্রস্তুত-প্রণালী:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

ধাপঃ 1

IMG_20250529_151248.jpg
প্রথমে আমি কিছু ডুমুর আমাদের বাড়ির এই ছোট্ট গাছ থেকে তুলে নিলাম।

ধাপঃ 2

IMG_20250529_151337.jpg
তারপর ডুমুরগুলি মাঝবরাবর কেটে নিলাম এবং কিছু বড় ডুমুরের বীজ কেটে বাদ দিয়ে নিলাম।

ধাপঃ 3

IMG_20250529_151401.jpg
এখন ডুমুরগুলি ভালো করে ধুয়ে নিয়ে একটি পরিষ্কার কড়াইতে নিয়ে নিলাম এবং মিডিয়াম আঁচে বসিয়ে দিলাম।

ধাপঃ 4

IMG_20250529_151843.jpg
এবারে পরিমাণ মতো জল দিয়ে দিলাম ডুমুরের মধ্যে এবং পরিমাণ মতো লবণ ও হলুদ মিশিয়ে নিলাম সেদ্ধ করার জন্য।

ধাপঃ 5

IMG_20250529_151457.jpg
এরপর একটি ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে ডুমুরগুলি সেদ্ধ করে নিলাম।

ধাপঃ 6

IMG_20250529_151523.jpg
এখন একটি শীল-পাটায় অল্প অল্প সেদ্ধ ডুমুর নিয়ে নেব।

ধাপঃ 7

IMG_20250529_151539.jpg
এবারে শীল-পাটার সাহায্যে মিহি করে বেটে নেব সেদ্ধ ডুমুরগুলি।

ধাপঃ 8

IMG_20250529_151601.jpg
তো আমার সমস্ত সেদ্ধ ডুমুর বেঁটে নেওয়া হয়ে গেল।

ধাপঃ 9

IMG_20250529_151645.jpg
এখন আমি কিছু শুকনো মরিচ সামান্য তেল দিয়ে ভেজে নিয়েছি।এরপর ভাজা মরিচ, লবণ ও পেঁয়াজ কুচি নিয়ে নিলাম।

ধাপঃ 10

IMG_20250529_151716.jpg
এবারে ভালোভাবে মেখে নেব পেঁয়াজ,লবণ ও ভাজা মরিচগুলি।

ধাপঃ 11

IMG_20250529_151732.jpg
এরপর সরিষার তেল দিয়ে নেব পেঁয়াজ ও মরিচ মাখার মধ্যে।

ধাপঃ 12

IMG_20250529_151757.jpg
এবারে বেটে নেওয়া ডুমুরগুলি পেঁয়াজ ও মরিচের সঙ্গে মেখে নেব একত্রে।

ধাপঃ 13

IMG_20250529_151816.jpg
তো আমার সমস্ত উপকরণ দিয়ে ডুমুরটি মেখে নেওয়া হয়ে গেল।এখন এটি খাওয়ার জন্য রেডি।

শেষ ধাপঃ

IMG_20250529_152014.jpg
সবশেষে একটি ভাজা মরিচ ভর্তার উপর দিয়ে ডেকোরেশন করে নিলাম।তো তৈরি করা হয়ে গেল আমার "ইউনিক ডুমুর ভর্তা রেসিপি।"

উপকরণসমূহ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

IMG_20250529_152144.jpg

IMG_20250529_152309.jpg

IMG_20250529_152325.jpg
এখন এটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে দারুণ সুস্বাদু ও টেস্টি হয়েছিলো।


আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসpoco m2
অভিবাদন্তে@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি বর্ধমান ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি,ইতিহাস বিষয় নিয়ে।বর্তমানে আমি ওখানেই অধ্যয়নরত আছি।এখানে বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।এছাড়া আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।

IMG_20240429_201646.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।।

Sort:  
 last year 

ডুমুর ভর্তা আমার প্রিয়! আপনার রেসিপিটি খুব সহজ ও সুস্বাদু লাগছে।এই মৌসুমে ডুমুর ভর্তা খাওয়ার কথা ভুলেই গিয়েছিলাম, আপনার পোস্ট দেখে মনে পড়লো। অসাধারণ আইডিয়া। এতো সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 last year 

এই রেসিপিটি আপনার প্রিয় জেনে ভালো লাগলো ভাইয়া, ধন্যবাদ আপনাকে।

 last year 

মজার মজার খাবার গুলো খেতে আমি একটু বেশি ভালোবাসি। আর যদি এরকম খাবার হয় তাহলে তো আরো বেশি ভালো লাগে। অনেক বেশি সুস্বাদু মনে হচ্ছে আপনার রেসিপিটা। এত মজাদার রেসিপি নিয়ে সবার মাঝে শেয়ার করেছেন দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 last year 

হ্যাঁ ভাইয়া, খুবই সুস্বাদু ও উপকারী এটি।সুযোগ পেলে খেয়ে দেখবেন, ধন্যবাদ আপনাকে।

 last year 

যেকোনো ধরনের ভর্তা খেতে আমার কাছে বেশ ভালো লাগে। তবে ডুমুর দিয়ে যে এত মজাদার রেসিপি তৈরি করা যায় তা আমার জানা ছিল না। রেসিপিটি খুবই ইউনিক লেগেছে আমার কাছে। ছোটবেলায় ডুমুর লবণ মরিচ দিয়ে খাওয়া হয়েছে তবে রান্না বা ভর্তা করে কখনো খাওয়া হয়নি। ভালো লাগলো রেসিপিটি দেখে।

 last year 

ছোটবেলায় ডুমুর লবণ মরিচ দিয়ে খাওয়া হয়েছে তবে রান্না বা ভর্তা করে কখনো খাওয়া হয়নি।

এটা আমার কাছে নতুন লাগলো আপু,আসলে ডুমুরে তো খুবই আঠা থাকে কাঁচা কিভাবে খেতেন!যাইহোক ধন্যবাদ আপনাকে।

 last year 

আপু কখন ডুমুর দিয়ে ভর্তা বানিয়ে খাওয়া হয় নাই। আপনি দেখছি এই প্রথম ডুমুর দিয়ে ভর্তা রেসিপি করেছেন। তবে যে কোন ভর্তা খেতে কিন্তু এমনিতে মজা লাগে। আর আমাদের এদিকে ডুমুর আছে আমি নিজে একদিন চেষ্টা করব ডুমুর দিয়ে ভর্তা বানানোর জন্য। মজার ভর্তা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 last year 

অবশ্যই চেষ্টা করবেন আপু,এটি যেমন মজার তেমনি উপকারী।ধন্যবাদ আপনাকে।

Congratulations @green015, your post was upvoted by @supportive.

 last year 

শুনেছি ডুমুর বেশ উপকারী। আমাদের দিকে এটার গাছ আছে। তবে সত্যি বলতে ডুমুর ঐভাবে কখনোই খাইনি। এটা দেখে বেশ দারুণ লাগল। বেশ চমৎকার করেছেন আপু ডুমুর ভর্তাটা। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 last year 

ঠিক শুনেছেন ভাইয়া, এটি খুবই উপকারী ফল।ধন্যবাদ আপনার সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য।

 last year 

ডুমুর আমার খুবই পছন্দের। ডুমুর ভর্তা,ডুমুরের ডালনা,ডুমুর ভাজা সব রেসিপি খুবই মজাদার সুস্বাদু হয়। আপনি খুবই লোভনীয় করে ডুমুর ভর্তা রেসিপিটি করেছেন। চমৎকার সুন্দর হয়েছে আপনার রেসিপিটি। ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য।

 last year 

ডুমুরের ডালনা কখনো খাওয়া হয় নি, তবে ডুমুর আপনার পছন্দ জেনে ভালো লাগলো।ধন্যবাদ আপু।

 last year 

ডুমুর অনেক পুষ্টিকর কিন্তু আমার খাওয়া হয়নি। তবে আপনার ডুমুর ভর্তার রেসিপিটি দেখে বেশ লোভ লাগছে। গরম গরম ভাতের সাথে খেতে বেশ মজা লাগবে। ধন্যবাদ নতুন একটা রেসিপি শেয়ার করার জন্য।

 last year 

আসলেই আপু,গরম ভাতে বেশ মজা হয়েছিল খেতে।ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.079
BTC 60480.78
ETH 1583.43
USDT 1.00
SBD 0.47