"সুস্বাদু ল্যাটা মাছের ভর্তা রেসিপি"

in আমার বাংলা ব্লগ3 years ago

নমস্কার

বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই?আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন।আমিও মোটামুটি ভালোই আছি।আজ আমি একটি ভিন্নধর্মী রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে।আশা করি রেসিপিটা ভালো লাগবে আপনাদের সকলের কাছে।

সুস্বাদু ল্যাটা মাছের ভর্তা রেসিপি:

IMG_20231221_171314.jpg

অনেকদিন হলো কোনো রেসিপি পোষ্ট শেয়ার করা হয়নি।তাই আজ ভাবলাম সম্পূর্ণ নতুন একটি রেসিপি শেয়ার করবো আপনাদের সঙ্গে।বন্ধুরা,আজ আমি শেয়ার করবো সুস্বাদু ল্যাটা মাছের ভর্তা রেসিপি।আমি এখানে বড় সাইজের ল্যাটা মাছ নিয়েছিলাম,যেগুলো একেবারেই টাটকা ছিল।অঞ্চল বিশেষে এই মাছের অনেক নাম রয়েছে।যেমন-টাকি মাছ,চাং মাছ,ল্যাঠা মাছ ইত্যাদি।তো এই রেসিপিটি আমার কাছে একদম নতুন ছিল।কারণ জীবনের প্রথম মাছ ভর্তা রেসিপি তৈরি করলাম।এটা ছিল আমাদের কাছে আজগুবি গল্পের মতো।মাছ ভর্তা যে খাওয়া যায় এটা প্রথম জেনেছি এই কমিউনিটির দৌলতে।রেসিপিটি তৈরির পর আসলেই বেশ সুস্বাদু হয়েছিল খেতে। আশা করি এই রেসিপিটি ভালো লাগবে আপনাদের কাছে।তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক----

IMG_20231221_171236.jpg

উপকরনসমূহ:

IMG_20231220_143458.jpg

IMG_20231220_143518.jpg

উপকরণপরিমাণ
ল্যাটা মাছ8 পিচ
কাঁচা মরিচ3 টি
শুকনো মরিচ4 টি
পেঁয়াজ কুচি3 টি
রসুন কুচি6 কোয়া
লবণ1.5 টেবিল চামচ
হলুদ1 টেবিল চামচ
লাল মরিচ গুঁড়া1.5 টেবিল চামচ
সরিষার তেল60 গ্রাম

প্রস্তুতপ্রণালী:

ধাপঃ 1

IMG_20231220_143447.jpg
প্রথমে আমি মাছগুলো আশ ছাড়িয়ে কেটে ধুয়ে নিলাম।

ধাপঃ 2

IMG_20231220_160508.jpg
এরপর গরম জল দিয়ে ধুয়ে নিয়ে পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়া,লবণ ও হলুদ মিশিয়ে নিলাম।

ধাপঃ 3

IMG_20231220_155602.jpg
এখন হাতের সাহায্যে প্রতিটি মাছের গায়ে ভালোভাবে মিশিয়ে নিলাম লবণ ও হলুদ।

ধাপঃ 4

IMG_20231220_155644.jpg
তো আমার মাছগুলোর গাঁয়ে মসলা মেশানো হয়ে গেছে।

ধাপঃ 5

IMG_20231220_155709.jpg
এখন মিডিয়াম আঁচে চুলায় একটি পরিষ্কার কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।

ধাপঃ 6

IMG_20231220_160356.jpg
তেল হালকা গরম করে নিয়ে মাছগুলো দিয়ে দিলাম।

ধাপঃ 7

IMG_20231220_160602.jpg
এরপর মাছগুলো উল্টাপাল্টা করে বাদামি রঙের করে ভেজে নিলাম।

ধাপঃ 8

IMG_20231220_155741.jpg
এখন ভাজা মাছগুলো আমি একটি পাত্রে তুলে নিলাম।

ধাপঃ 9

IMG_20231220_155757.jpg
এবারে ভাজা মাছ থেকে আমি কাটা বেছে আলাদা করে নিলাম।

ধাপঃ 10

IMG_20231220_155813.jpg
তো আমার মাছের কাঁটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে।

ধাপঃ 11

IMG_20231220_155931.jpg
এখন মাছগুলো শীল-পাটার সাহায্যে বেঁটে নেব।

ধাপঃ 12

IMG_20231220_155945.jpg
আমি মাছগুলো মিহি করে বেঁটে নিয়েছি।

ধাপঃ 13

IMG_20231220_160003.jpg
এখন একটা পাত্রে তুলে নিলাম বেঁটে নেওয়া মাছগুলো।

ধাপঃ 14

IMG_20231220_160519.jpg
এরপর আমি তেলের মধ্যে কড়াইতে শুকনো মরিচ ভেজে নিলাম ।

ধাপঃ 15

IMG_20231220_160534.jpg
এবারে মরিচগুলি তুলে নিয়ে পেঁয়াজ কুচি ও রসুন দিয়ে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিলাম।

ধাপঃ 16

IMG_20231220_155826.jpg
পেঁয়াজ ও রসুন হালকা ভেজে নেওয়া হয়ে গেলে কাঁচা মরিচ দিয়ে আবারো হালকা ভেজে নেব।

ধাপঃ 17

IMG_20231220_155836.jpg
এখন ভাজা ঝাল ও পেঁয়াজ-রসুন পাত্রে তুলে নিলাম।

ধাপঃ 18

IMG_20231220_155848.jpg
এখন শীল-পাটায় ভাজা মরিচ নিয়ে নিলাম।

ধাপঃ 19


এরপর ভাজা পেঁয়াজ ও রসুন নিয়ে নিলাম শীল-পাটায়।

ধাপঃ 20

IMG_20231220_155916.jpg
সবগুলো উপকরণ একত্রে মিহি করে বেঁটে নিলাম।

ধাপঃ 21

IMG_20231220_160017.jpg
এবারে একটি পাত্রে তুলে নিলাম বেঁটে নেওয়া উপকরণগুলি।

ধাপঃ 22

IMG_20231220_160030.jpg
এখন বেঁটে রাখা মাছের মধ্যে সামান্য পরিমাণ লবণ ও বেঁটে নেওয়া মসলা দিয়ে দিলাম।

ধাপঃ 23


এরপর হাত দিয়ে একত্রে সমস্ত কিছু মাছের সঙ্গে মেখে নিলাম।

শেষ ধাপঃ

IMG_20231221_171247.jpg
তো তৈরি করা হয়ে গেল আমার সুস্বাদু ল্যাটা মাছের ভর্তা রেসিপি

পরিবেশন:

IMG_20231221_171209.jpg

IMG_20231221_171258.jpg
এখন ভর্তা রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।এটি খেতে খুবই সুস্বাদু ও মজাদার হয়েছিল।

আশা করি আমার আজকের রেসিপি পোস্টটি আপনাদের সকলের কাছে অনেক ভালো লাগবে।পরের দিন আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হবো আপনাদের মাঝে, ততক্ষণ সকলেই ভালো ও সুস্থ থাকবেন।

পোষ্ট বিবরণ:

6nSeSEzKEwjJN68tMqgZXvpyk1cf2ihqXgmWESDgXSh21PkpkXyXwzmWEkSA7U2PjRr7VoGxjyzQFnZHCkVBWn57JTVUvY7omc512mhJJX...vDZX3Fcaov38Zxjxq21rAE9wN1b8HnrBKZamZjaRXZMJVUcaVKGLWFRFVNG6MXCo9ptvvGTefY61oasZ4TrQFVwMiYWBFUH8ivxFm1LbtvBRqtkowye4ZCeEyk.png

শ্রেণীরেসিপি
ডিভাইসredmi note 10 pro max
ফটোগ্রাফার@green015
লোকেশনবর্ধমান

3DLAmCsuTe3bV13dhrdWmiiTzq9WMPZDTkYuSGyZVu3GHrVMeaaa5zs2PBqZqSpD3mqpsYSX3wFfZZ5QwCBBzTwH9RFzqAQeqnQ3KuAvy8Nj1ZK1uL8xwsKK6MgDT8xwdHqPK76Y63rPyW9N4QaubxdwM3GV2pD.gif

আমার পরিচয়
আমি রিপা রায়।আমার স্টিমিট ইউজার আইডি @green015.আমি একজন ভারতীয়।আমি একজন বাঙালি হিসেবে গর্ববোধ করি।আমি অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।বাংলা ভাষায় মন খুলে লেখালেখি করতে পেরে আমি খুবই আনন্দিত।

IMG_20230822_061108.jpg
আমি সবসময় ভিন্নধর্মী কিছু করার চেষ্টা করি নিজের মতো করে।কবিতা লেখা ও ফুলের বাগান করা আমার শখ।এছাড়া ব্লগিং, রান্না করতে, ছবি আঁকতে,গল্পের বই পড়তে এবং প্রকৃতির নানা ফটোগ্রাফি করতে আমি খুবই ভালোবাসি।

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ল্যাটা মাছের নাম আমি কখনো শুনিনি৷ পরে দেখে বুঝতে পারলাম এই মাছকে আমরা টাকি মাছ বলে থাকি।আজকে যেভাবে আপনি এই মাছ দিয়ে ভর্তা রেসিপি তৈরি করে ফেলেছেন তা দেখে অনেক সুস্বাদু মনে হচ্ছে৷ এই রেসিপিটি দেখে আমি অনেক অনুপ্রাণিত হলাম৷ অবশ্যই এরকম একটি রেসিপি তৈরি করার চেষ্টা করব৷

 3 years ago 

অনেকগুলো ধাপের সমন্বয়ে আজকের মাছের রেসিপি তৈরি করে আপনি আমাদের মাঝে দেখিয়েছেন। বেশ ভালো লাগলো সুন্দরভাবে আপনার উপস্থাপনা দেখে। যেখানে আপনি রান্নার কার্যক্রম পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করেছেন। আর প্রয়োজনীয় উপকরণগুলো পাশাপাশি একটি টেবিলের ছক করে দেখানোর চেষ্টা করেছেন। আর এরই মধ্য দিয়ে তৈরি হয়েছে সুন্দর একটি রেসিপি ব্লগ।

 3 years ago 

টাকি মাছের ভর্তা আমার ভীষণ প্রিয় দিদি। আপনাদের ওখানে ল্যাটা মাছ বলে জেনে ভালো লাগলো। এই মাছটি খেতে যেমন সুস্বাদু তেমনি ভর্তা খেতে ও ভীষণ মজাদার। আপনার রেসিপি দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ল্যাটা মাছের ভর্তা রেসিপি কখনো খায়নি দিদি আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় লাগছে। অনেক সুন্দর ভাবে এই রেসিপিটির রন্ধন প্রক্রিয়া আমাদের সাথে আপনি শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ দিদি আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ল্যাটা মাছের ভর্তা এর আগে কোনদিন খাইনি তাই এটা আমার কাছে নতুন ধরনের একটা রেসিপি বলে মনে হয়েছে। এটা সত্য কথা সাথে যদি একটু বেশি পরিমাণে মরিচ দেওয়া যায় তাহলে সেটা খেতে খুবই ভালো লাগে।

 3 years ago 

আমাদের অঞ্চলে এই মাছ টাকি মাছ নামে পরিচিত। অঞ্চল ভেদে মাছের নামের পার্থক্য রয়েছে। ল্যাটা মাছের ভর্তা আমার ভীষণ প্রিয়। গরম ভাতের সাথে ল্যাটা মাছের ভর্তা খেতে অনেক ভালো লাগে। দারুন একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

বাহ খুব দারুন রেসিপি তৈরি করেছেন তো। এই ল্যাটা মাছগুলোকে আমরা টাকি মাছ বলে থাকি। তবে এই টাকি মাছ দিয়ে যে কোন রকম ভর্তা গুলো অনেক বেশি সুস্বাদু হয়। বেশিরভাগ সময় টাকি মাছ দিয়ে শিম অথবা আলুর ভর্তা খাওয়া হয়েছে। কিন্তু আলাদাভাবে টাকি মাছের ভর্তা খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে লোভ লেগে গেল। যদিও এখন দেশীয় মাছগুলো পাওয়া খুবই কষ্টকর। ধন্যবাদ আপু,লোভনীয় একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ল্যাটা মাছের ভর্তা রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। কারণ এই মাছের রেসিপি আমার খুবই প্রিয়। তাই আপনার রেসিপির পরিবেশন আমার অনেক বেশি ভালো লেগেছে। ধাপগুলো দেখেই যেন খুব সহজে এই ভর্তা রেসিপি তৈরি করা শিখলাম।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ল্যাটা মাছকে আমাদের এলাকায় টাকি মাছ বলে থাকে।আর চ্যাং টাকি মাছের মতোই তবে অন্য প্রজাতির মাছ।দেখতেও একটু ভিন্নতা দুই মাছের মধ্যে।জেনে ভালো লাগলো যে বাংলাব্লগের দৌলতে এই মজাদার ভর্তা রেসিপিটি শিখেছেন এবং খেয়ে ভালো লেগেছে। ভর্তা গুলো তৈরি করার পদ্ধতি খুব সুন্দর করে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আমাদের গ্ৰামে একে টাকি মাছ আবার ল্যাটা মাছও বলে। এই মাছের ভর্তা খেতে খুবই সুস্বাদু। আমাদের বাসায় যেকোনো অনুষ্ঠানে এই রেসিপি তৈরি করা হয়। কারণ মাছ মাংসের পাশাপাশি ভর্তা খেতে দারুণ লাগে। গরম ভাতের সাথে এই ভর্তা খেতে খুব মজা হয়। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59927.49
ETH 1566.32
USDT 1.00
SBD 0.42