কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রান্না। ১০% লাজুক শিয়ালের জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

আজ- ২৭ আষাঢ় /১১ জুলাই | ১৪২৯, বঙ্গাব্দ/২০২২ খ্রিস্টাব্দ| সোমবার | বর্ষাকাল |


আসসালামু-আলাইকুম।

কেমন আছেন বন্ধুরা। আশা করি সবাই ভাল আছেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মুগ ডাল আর কাতলা মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রান্নার রেসিপি। জাতি হিসেবে আমরা বাঙালিরা বেশ ভোজন প্রিয়। উৎসবের দিনগুলোতে আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বিশেষ কিছু খাবারের আইটেম। এছাড়াও আমাদের দেশের বিয়ে বা জন্মদিনের অনুষ্ঠানে মুড়িঘন্ট রান্নার একটা প্রবণতা সব সময় থাকে। আসলে এই মুড়িঘন্ট ছোট বড় সবার কাছেই অত্যন্ত প্রিয় একটি খাবার। ব্যক্তিগতভাবে আমার কাছেও এই খাবারটি খুবই সুস্বাদু লাগে। অনেকদিন পর বাড়িতে তৈরি করলাম এই মুড়িঘন্ট। দারুণ সুস্বাদু হয়েছিল এই খাবার। আশা করি আমার রেসিপি অনুসরণ করে আপনারাও চাইলে সহজেই বানিয়ে নিতে পারবেন এই মুড়িঘন্ট। আসুন তাহলে মূল পর্বে যাওয়া যাক।

20220706_143057.jpg

প্রয়োজনীয় উপকরণ

20220706_140003.jpg20220706_133315.jpg
20220706_132741.jpg20220620_131421.jpg20220620_130611.jpg
  • কাতলা মাছের মাথা
  • মুগ ডাল
  • আলু
  • পেঁয়াজ
  • মরিচ
  • হলুদের গুঁড়া
  • জিরার গুড়া
  • মরিচের গুঁড়া
  • আদা বাটা
  • রসুন বাটা
  • তেজপাতা
  • জিরা
  • সয়াবিন তেল
  • লবণ

প্রস্তুত প্রণালী

ধাপ ১ঃ

শুরুতেই মাছের মাথা ভালো করে কেটে পরিষ্কার করে টুকরো টুকরো করে নিতে হবে।

20220706_133310.jpg

ধাপ ২ঃ

একটি পরিষ্কার করাইতে তেল গরম করে তার মধ্যে মাছের মাথার অংশগুলো ভালোভাবে ভেজে নিতে হবে।

20220706_133733.jpg

ধাপ ৩ঃ

এবার অন্য একটি পাত্রে তেল গরম করে তার মধ্যে জিরা এবং কয়েকটি শুকনা মরিচ হালকা করে ভেজে নেই।

20220706_134656.jpg

20220706_134736.jpg

ধাপ ৪ঃ

এবার ছোট করে কাটা পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ গুলো তেলের মধ্যে দিয়ে দেই। এরপর একে একে আদা বাটা, রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সহ সমস্ত মসলাগুলো দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকি।

20220706_134859.jpg

20220706_135343.jpg

ধাপ ৫ঃ

মসলাগুলো কসানো হয়ে গেলে এর মধ্যে ভাজা মাছের মাথার অংশ গুলো দিয়ে দেই।

20220706_135418.jpg

20220706_135647.jpg

ধাপ ৬ঃ

এবার পাত্রটি পরিষ্কার করে মুগ ডালগুলো ভালো করে ভেজে তারপর পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেই।

20220706_133315.jpg

20220706_140451.jpg

ধাপ ৭

এবার আগে থেকে কুচি করে কাটা কিছু আলু মুগ ডালের মধ্যে দিয়ে একটি কড়াইতে নিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে থাকি। তারপর সিদ্ধ করার জন্য পরিমাণমতো পানি দেই।

20220706_140525.jpg

20220706_140835.jpg

ধাপ ৮

পানি গরম হয়ে ডালগুলো ফুটতে শুরু করলে তার মধ্যে রান্না করা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেই। এরপর ঢাকনি দিয়ে ঢেকে অল্প কিছুক্ষণ রান্না করি। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার মুগ ডাল দিয়ে কাতলা মাছের মুড়ি ঘন্ট রান্না।

20220706_142714.jpg20220706_142615.jpg

20220706_143053.jpg

আজকের মত এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি।
Photographer@ferdous3486
DeviceSamsung M21
Sort:  
 4 years ago 

কাতলা মাছ দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি শেয়ার করেছেন। দেখে খেতে ইচ্ছে করছে । আমাদের বাসায় ও প্রায় সময় মুড়িঘন্ট রান্না করা হয়। আমার কাছে খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে আমার একটি পছন্দের রেসিপি শেয়ার করার জন্য।

 4 years ago 

কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি খুবই চমৎকার হয়েছে। এরকম রেসিপি খেতে খুবই ভালো লাগে অন্য কোন তরকারির প্রয়োজনই হয় না। আপনার রান্নার কালার খুবই দুর্দান্ত হয়েছে দেখেই বোঝা যাচ্ছে কতটা মজাদার হয়েছে। আমাদের জন্য একটু পাঠিয়ে দিন পার্সেল করে।

 4 years ago 

আপনার রেসিপিটি দেখতে অনেক লোভনীয় হয়েছে। দেখেই খেয়ে ফেলতে ইচ্ছা করছে। কাতলা মাছ খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রেসিপি কালারটা অনেক সুন্দর হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 4 years ago 

কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট 😋😋😋আমার খুব পছন্দের।। দেখে লোভ সামলাতে পারছি না।।

বিশেষ করে ইলিশ মাছ অথবা টাকি মাছ দিয়ে হলে তো কোন কথাই নাই।।

 4 years ago 

কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রান্না দেখে একবারই লোভ লেগে গেল। আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনার এই রেসিপি। আপনার উপস্থাপনা অনেক সুন্দর হয়েছে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 4 years ago 

মুড়ি ঘন্টর কথা অনেক শুনেছি। কিন্তু আমি কখনো মুড়ি ঘন্টও রান্না করিনি। আপনি অনেক সুন্দর ভাবে কাতলা মাছের মুড়িঘন্ট রান্না করেছেন। আপনার রান্নাটা দেখে আমার খেতে ইচ্ছে করতেছে। তাছাড়া কালারটাও বেশ ভালো লেগেছে।

 4 years ago 

কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রান্না করাটি ভালো লাগলো। আপনার রেসিপি কালার দেখে মনে হয় খুব সুস্বাদু হবে। আপনার রেসিপি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। আপনি অনেক সুন্দর করে সাজিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন। এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 years ago 

কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টের অনেক মজাদার একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন রেসিপিটি দেখেই জিভে জল এসে গিয়েছে। এত মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 4 years ago 

কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রান্না আমার অনেক ভালো লাগে। বিশেষ করে রমজান মাসে সেহরির সময় এই রেসিপি আমার বেশি ভালো লাগে। আপনার জন্য রইলো অনেক অনেক শুভকামনা।

 4 years ago 

কাতল মাছের মাথা দিয়ে মুড়িঘন্ট রেসিপি দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু এবং ইয়াম্মি হয়েছে। আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে আপনার এই মুড়ি ঘন্ট রেসিপি। এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.33
JST 0.082
BTC 62530.03
ETH 1633.28
USDT 1.00
SBD 0.44