রেসিপি: অল্প উপকরণ দিয়ে বেগুন ভর্তা।
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার , ১৩ অক্টোবর ২০২৩
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন সবাই। আশা করি ভালো ও সুস্থ আছেন। আমি ও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আজকে আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি খুবই সহজ একটি রেসিপি। রেসিপিটা সহজ হলেও খেতে ভীষণ সুস্বাদু। আজকে আপনাদের মাঝে উপস্থাপন করতে চলেছি অল্প উপকরণ দিয়ে সহজভাবে বেগুন ভর্তা রেসিপি। বেগুন ভর্তা খেতে অনেকেই পছন্দ করেন। বিশেষ করে বেগুন ভর্তা দিয়ে রুটি খেতে ভালো লাগে। আবার গরম ভাতের সঙ্গে খেতেও অনেক মজা লাগে। তো চলুন আমার আজকের রেসিপিটি শুরু করি।
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নম্বর | নাম |
|---|---|
| ১ | বেগুন |
| ২ | কাঁচা মরিচ |
| ৩ | পেঁয়াজ |
| ৪ | লবণ |
| ৫ | তেল |
ধাপ-১
প্রথমে আমি কিছু কাঁচামরিচ ও পেঁয়াজ কেটে নিলাম।
ধাপ-২
তারপর দুইটি বেগুন পুড়িয়ে নিলাম।
ধাপ-৩
বেগুন দুইটি পোড়ানো হয়ে গেলে কিছুক্ষণ ঠান্ডা করে নেবার পর সেগুলো আমি খোসা ছাড়িয়ে নিলাম।
ধাপ-৪
এরপর বেগুনের মধ্যে পরিমাণ মতো কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।
ধাপ-৫
তারপর স্বাদমতো লবণ দিলাম।
ধাপ-৬
এরপর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম।
ধাপ-৭
সবকিছু দেওয়া হয়ে গেলে আমি বেগুন গুলো ভালোভাবে ভর্তা করে নিলাম।
ধাপ-৮
আর এরই মধ্যে দিয়ে তৈরি হয়ে গেল সহজ বেগুন ভর্তা রেসিপি। তো বন্ধুরা আমার আজকের সহজ বেগুন ভর্তা রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই শেষ। আগামী দিন নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। এতক্ষণ আমার পোস্ট পড়া ও দেখার জন্য ধন্যবাদ । সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল।
বেগুন ভর্তা আমার ভীষণ ভালো লাগে। আপনার অল্প উপকরণের ভর্তাটা দেখে সত্যিই লোভনীয় দেখাচ্ছে।
তবে পরিবেশনের জায়গাটা আরো একটু সুন্দর হলে পোস্টের গুনগত মান বৃদ্ধি পাবে, তাই পরিবেশন আরো একটু গুছিয়ে উপস্থাপন করার পরামর্শ রইলো।
ধন্যবাদ ভাইয়া এরকম একটি পরামর্শ দেবার জন্য।
বেগুল পুড়ে ভর্তা করলে খেতে বেশি মজা লাগে। আপনার বেগুন ভর্তা দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা হবে। অল্প উপকরণে বেশ মজাদার বেগুন ভর্তার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ ।
জ্বী আপু ভর্তাটা খেতে সত্যি বেশ মজা হয়েছিল।
অনেক সুন্দর বেগুন ভর্তা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন, বেশ ভালো লাগলো সুন্দর এই রেসিপি। আসলে এ জাতীয় রেসিপি গুলো ভাতের চেয়েও রুটের সাথে খেতে বেশি ভালো লাগে।
একদম ঠিক বলেছেন গরম গরম বেগুন ভর্তার সাথে রুটি খেতে বেশ ভালো লাগে।
বাহ আপনি আজকে আমাদের মাঝে দারুণভাবে বেগুন ভর্তার রেসিপি তৈরি করে শেয়ার করেছেন। আসলে আমার বেশ প্রিয় এই বেগুন ভর্তা রেসিপি। বাড়িতে থাকলে প্রায় দিন বেগুন ভর্তা দিয়ে রুটি খাওয়া হয়। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি তৈরি করে স্টেপ বাই স্টেপ শেয়ার করার জন্য।
বেগুন ভর্তা আপনার পছন্দের খাবার জেনে বেশ ভালো লাগলো।
বেগুন ভর্তা আমার খুব পছন্দের। গরম গরম ভাতের সাথে বেগুন ভর্তা খাওয়ার মজাটাই আলাদা। তবে আমার কাছে বেগুন ভর্তার মধ্যে কাঁচা মরিচের পরিবর্তে শুকনা মরিচ ব্যবহার করলে খেতে বেশ ভালো লাগে।আপনার রেসিপিটা দেখে লোভনীয় লাগছে। খেতে ও নিশ্চয়ই বেশ সুস্বাদু ছিল। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।
এবার বেগুন ভর্তা করলে অবশ্যই শুকনো মরিচ ব্যবহার করার চেষ্টা করব আপু।
রুটি দিয়ে বেগুন ভর্তা খেতে আমার ভীষণ ভালো লাগে। এত সুন্দর করে বেগুন ভর্তা তৈরি করে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।
ভালো লাগলো ভাইয়া আপনার কমেন্ট পড়ে।
বেগুন ভর্তা খেতে আমার কাছে খুবই ভালো লাগে। এভাবে বেগুন পুড়িয়ে ভর্তা করলে আলাদা রকম একটি স্মেল বের হয় যেটা খুবই ভালো লাগে। আপনি অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর ভাবে বেগুন ভর্তা বানিয়েছেন । ধন্যবাদ আপনাকে।
সব সময় তো আর সবকিছু দিয়ে ভর্তা করা হয় না তাই অল্প উপকরণ দিয়েই বেগুন ভর্তা করার চেষ্টা করেছি আপু। ধন্যবাদ