নুডুলস রান্না রেসিপি

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20230818_175436.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে রবিবার, ২০ আগস্ট ২০২৩

আসসালামু আলাইকুম। আমার বাংলা ব্লগে সদস্যরা সবাই কেমন আছেন। আশা করছি ভালই আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। এবার আপনাদের মাঝে আমি শেয়ার করতে চলেছি নুডুলস এর রেসিপি। এটা আমার বাংলা ব্লগে আমার প্রথম রেসিপি পোস্ট । নুডুলস খেতে ছোট বড় সবারই অনেক পছন্দ। আজকে সকালে নাস্তা হিসেবে কি বানাবো তাই ভাবছিলাম। হঠাৎ মনে হল নুডুলস রান্না করি। কেননা সকালে নুডুলস খেতে বেশ ভালো লাগে। নুডুলস রান্না করছিলাম আর ভাবছিলাম আপনাদের মাঝে এটা শেয়ার করব। তাই রেসিপিটা শুরু করে দিলাম।

নুডুলস রান্না করার জন্য যে সব উপকরণ লাগবে

নামপরিমাণ
নুডুলসএক প্যাকেট
পেঁয়াজপরিমাণ মতো
কাঁচামরিচপরিমাণ মতো
লবণস্বাদমতো
ডিমএক টি
নুডুলসের মসলাছোট এক প্যাকেট

IMG_20230818_173734.jpg

নুডুলস রান্নার জন্য প্রথমে আমি কড়ায় পরিমাণমতো পানি দিয়ে দিলাম।

IMG_20230818_174239_1~2.jpg

এরপর পানি ফুটে উঠলে আমি প্যাকেট থেকে নুডুলস গুলো দিয়ে দিলাম।

IMG_20230818_174444.jpg

এরপর ভালোভাবে নুডুলস গুলো সিদ্ধ করে নিলাম। তারপর সেগুলো আমি একটি ঝুড়িতে ঢেলে ফেললাম। এবং কিছু ঠান্ডা পানি ছিটিয়ে দিলাম। এতে নুডুলস গুলো খুব সুন্দর ভাবে বড় বড় হয়ে থাকবে

IMG_20230818_174708.jpg

এরপর আমি কড়াইয়ে তেল দিলাম। তারপর ঝাল পেঁয়াজ ও লবণ দিয়ে দিলাম।

IMG_20230818_174759.jpg

ঝাল পেঁয়াজ গুলো হালকা ভাজা হয়ে গেলে আমি একটি ডিম ভেঙে দিলাম।

IMG_20230818_174833.jpg

তারপর সবগুলো একত্রে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এতে ডিম গুলো অনেক টুকরা হয়ে গেল।

IMG_20230818_174911.jpg
ভাজা ডিমের ভেতরে আমি নুডুলস গুলো দিয়ে দিলাম।

IMG_20230818_174932.jpg

এবার নুডুলস এর মসলা টাও দিয়ে দিলাম।

IMG_20230818_175105.jpg

তারপর সবগুলো একত্রে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এতে পুরো নুডুলসের মসলা গুলো পুরো রান্নায় মিশে গেল।

IMG_20230818_175107.jpg

তারপর নুডুলস গুলো আমি ভাজা মতো করে নিলাম। অবশেষে নুডুলস রান্না পরো শেষ হলো।

IMG_20230818_175437.jpg

IMG_20230818_175434.jpg

আমার তো নুডুলস খেতে বেশ ভালো লাগে। আপনাদের কাছে নুডুলস রান্না রেসিপি টি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। এতক্ষণ আমার পোস্ট পড়ার ও দেখার জন্য ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আগামী দিন নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব।
g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 3 years ago 

নুডুলস খেতে আমার অনেক ভালো লাগে । মাঝে মাঝে যখনই সময় পাই নুডুলস রান্না করে খেতে শুরু করে দেই। নুডুলস রান্না করার ক্ষেত্রে যদি বিভিন্ন ধরনের সবজি ব্যবহার করা যায় তাহলে এটা খেতে আরো বেশি সুস্বাদু হয়ে যায়।

 3 years ago 

এটা ঠিক কথা যে সবজি ব্যবহার করলে এটা খেতে আরো বেশি ভালো লাগে

 3 years ago 

অনেক প্রিয় খাবার হলো নুডুলস। আপনি বেশ সাজানো গোছানোভাবে নুডুলস রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

নুডুলস রান্না আমারও অনেক প্রিয় ভাইয়া।

 3 years ago 

নুডুলস আমার খুবই পছন্দের আপনি ঝটপট নুডুলস রান্না করার রেসিপিটি দেখালেন, আপনার পোস্ট যখন আমি দেখছিলাম তখন আমার হাতে একটা কাপ নুডুলস ছিল হাহাহা।

 3 years ago 

আসলে নুডুলস রান্না করতে একটু কম সময়েই লাগে

 3 years ago 

নুডলস আমার খুবই পছন্দের একটি খাবার আমি নিজেই এভাবে বাড়িতে রান্না করে খাই।আপনার রেসিপি টা অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে গুছিয়ে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমিও মাঝে মাঝে ইচ্ছা হলে নুডুলস রান্না করে খেতে শুরু করে দেই

 3 years ago (edited)

নুডুলস খেতে আমি ভীষণ পছন্দ করি। আপনি আজকে নুডুলস রান্নার রেসিপি আমাদের মাঝে তুলে ধরেছেন। নুডুলস রান্নার রেসিপি টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে। রান্না প্রতিটা ধাপ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার রান্নাঘরের নুডুলস আপনার কাছে ভালো লেগেছে সেটা জেনে খুবই ভালো।

 3 years ago 

আপনার প্রথম রেসিপি পোস্ট জেনে অনেক ভালো লাগল। সত্যি আপু সকালের নাস্তায় নুডলস অনেক ভালো লাগে। তবে আমি আবার নুডলস এর মধ্যে মাঝে মাঝে একটা আলু দেয়। যাইহোক আপু নুডলস কিন্তু সবারই অনেক প্রিয় খাবার। আপনার রেসিপিটি দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ঠিক বলেছেন আপু সকালের নাস্তা তে নুডুলস রান্না খেতে খুবই ভালো লাগে

 3 years ago 

জি আপু নুডুলস রান্নায় আলু দিলে খেতে একটু বেশি ভালো লাগে। নুডুলস রান্না সবাই পছন্দ করেন। ধন্যবাদ আপু।

 3 years ago 

নুডুলস আমার অনেক পছন্দের একটি খাবার ‌। মাঝে মাঝে আমিও নুডুলস রান্না করি । অনেক ভালো লাগে। আপনার নুডুলস রান্না দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। এতো সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 3 years ago 

আমি তো সপ্তাহে দুই একদিন নুডুলস রান্না করে খাই প্রায়ই

 3 years ago 

রেসিপি পোস্ট এ আপনাকে স্বাগতম আপু।নুডলস কমবেশি সকলেরই খুব পছন্দের খাবার। আমি যদিওবা খুব একটা খাই না তারপরও মেয়েদের জন্য রান্না করতে হয়।আপু আপনার নুডলস এর রেসিপি টি দেখতে খুবই লোভনীয় লাগছে।এরকম লোভনীয় খাবার গুলো দেখে লোভ সামলানো দ্বায় হয়ে যায়। অনেক সুন্দর করে রেসিপি টি শেয়ার করেছেন তার জন্য অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

ছোটরা সব থেকে বেশি পছন্দ করে এই ধরনের নুডুলস গুলো

 3 years ago 

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন নুডুলস রান্না রেসিপি। আসলে নুডুলস খেতে বেশ ভালোই লাগে। যদি প্রত্যেকদিন সকালবেলায় এভাবে রান্না করে খাওয়া যায় তাহলে নাস্তাটা বেশ ভালোই হয়। নুডুলস আর রান্নার ভিতরে ডিম দিয়েছেন বলে খেতে সবথেকে বেশি সুস্বাদু লাগবে। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি তৈরি করে শেয়ার করার জন্য।

 3 years ago 

যত বেশি পরিমাণে ডিম দেওয়া যায় এটা খেতে সুস্বাদু হয়

Coin Marketplace

STEEM 0.05
TRX 0.32
JST 0.084
BTC 61477.83
ETH 1589.93
USDT 1.00
SBD 0.47