রেসিপি: কচুর ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20230903_181713.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে বৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০২৩

হ্যালো আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ। আপনারা সবাই কেমন আছেন। আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে বেশ ভাল আছি। আবারো আপনাদের মাঝে আজকে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। এবার আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি একটি মজাদার রেসিপি। রেসিপিটির নাম কচুর ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না। ইলিশ মাছ খেতে আমার তো ভীষণ ভালো লাগে। তবে আজকে আমি ছোট ইলিশ মাছ দিয়ে রেসিপি তৈরি করেছি। ইলিশ মাছ দিয়ে যাই রান্না করি না কেন খেতে ভীষণ ভালো লাগে। তো চলুন আজকে রেসিপিটি কিভাবে তৈরি করলাম তা শুরু করা যাক।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিকনাম
কচুর ডাটা
ইলিশ মাছ
লবণ
তেল
কাঁচা মরিচ
পেঁয়াজ
জিরা
হলুদ গুঁড়া

ধাপ -১

IMG_20230914_194503-COLLAGE.jpg

প্রথমে আমি কিছু কচুর ডাটা ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ইলিশ মাছ আগে থেকেই ভেজে নিয়েছি।

ধাপ-২

IMG_20230903_175149.jpg

এরপর একটি কড়াইতে তেল নিয়ে নিয়েছি রান্না করার জন্য।

ধাপ-৩

IMG_20230903_175155.jpg

এরপর আমি কড়াই এর মধ্যে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম।

ধাপ-৪

IMG_20230903_175448.jpg

পেঁয়াজটা কিছুটা ভাজি হয়ে গেলে এর মধ্যে জিরা বাটা ,কাঁচা মরিচ বাটা, হলুদের গুড়া পরিমান মতো এবং স্বাদমতো লবণ দিয়ে দিলাম।

ধাপ-৫

IMG_20230903_175519.jpg

এরপর আমি কড়াই এর মধ্যে কচুর ডাটা গুলো দিয়ে দিলাম।

ধাপ-৬

IMG_20230903_175927.jpg

তারপর কচুর ডগা গুলো ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম।

ধাপ-৭

IMG_20230903_180344.jpg

কচুর ডাটা গুলো হালকা সিদ্ধ হয়ে গেলে আমি আগে থেকে ভেজে রাখা মাছ গুলো দিয়ে দিলাম।

ধাপ-৮

IMG_20230903_180358.jpg

এরই মধ্যে দিয়ে আমার কচুর ডাটা দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপিটি শেষ হয়ে গেল।

ধাপ-৯

IMG_20230903_181701.jpg

IMG_20230903_181631.jpg

আপনাদের কাছে আমার আজকের রেসিপি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে করে জানাবেন। আজকে এই পর্যন্তই শেষ। আগামী দিন নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভ কামনা রইল। এতক্ষণ আমার পোস্ট পড়া ও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

বেশ দারুন একটি রেসিপি আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক সুন্দর ছিল আপনার নিজের হাতে রান্না করা এই কচুর ডাটা দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। বেশ লোভনীয় লাগলো এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে।

 3 years ago 

ইলিশ মাছ আমার খুব পছন্দের। আসলে ইলিশ মাছ দিয়ে যে কোনো তরকারি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে কচুর ডাটা দিয়ে ইলিশ মাছ রান্না করেছেন খুবই দুর্দান্ত হয়েছে। আপনার রন্ধন প্রক্রিয়া বেশ অসাধারণ । এত চমৎকার রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

কচুর ডাটা দিয়ে ইলিশ মাছ রান্নার দারুন একটা পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। কচুর ডাটা এবং কচুর সাথে যেন ইলিশ মাছের অন্যরকমের একটা সম্পর্ক রয়েছে। রান্না করলেই খেতে ভালো লাগে। সেদিন রেসিপিটা আমিও খেয়েছিলাম খুবই ভালো লেগেছিল আমার কাছে।

 3 years ago 

ইলিশ মাছ আমার অনেক বেশি পরিমাণে পছন্দ। আজকে আপনি যেভাবে ইলিশ মাছ তৈরির রেসিপি শেয়ার করেছেন এটি একদমই ইউনিক। কখনো এরকম রেসিপি তৈরি করে খাওয়া হয়নি এবং দেখা হয়নি। অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ইলিশ মাছ আর কচু এই দুটোর সমন্বয় যেন বেশ জোড়ালো। আর তাইতো ইলিশ মাছ দিয়ে কচুর ডাটা, কচু পাতা কিংবা কচুর মুখি দিয়ে যেকোনো রেসিপি তৈরি করলে খেতে তা খুবই স্বাদের হয়। আর আমার কাছে তো ইলিশ মাছ দিয়ে কচুর ডাটা খেতে ভীষণ ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে লোভ লেগে গেল আপু, মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন কচুর লতি দিয়ে ইলিশ মাছ রান্না রেসিপি। আসলে কচুর লতি এমন একটা সবজি যেকোনো মাছ দিয়ে রান্না করলে খেতে বেশ মজা লাগে। রেসিপি তৈরীর পদ্ধতি দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হবে। এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর প্রতিটি স্টেপ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 64792.27
ETH 1935.99
USDT 1.00
SBD 0.37