রেসিপি: কাঁচা আমের আমসত্ত্ব তৈরি।

in আমার বাংলা ব্লগlast year

IMG_20250422_152515~2.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটি বন্ধুরা
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজ বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি আপনারা সবাই সুস্থ ও ভালো আছেন। আমি ও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে সপ্তাহের প্রথম দিন আর আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি রেসিপি পোস্ট। আজকে আমি শেয়ার করব কাঁচা আম দিয়ে আমসত্ত্ব তৈরি করার রেসিপি। এই প্রথম কাঁচা আম দিয়ে এ বছর আমসত্ত্ব তৈরি করা। আমসত্ত্বগুলো খেতে ভীষণ সুস্বাদু এবং মজাদার হয়েছিল। তবে প্রথমবার আমসত্ত্ব করা তাই অনেকটা পাতলা হয়েছিল। আর আমি বিশেষ করে আবু রায়হানের খাওয়ার জন্য এভাবে আমসত্ত্ব তৈরি করেছিলাম। তৈরির মধ্যে কোন ঝাল বা পাঁচফোড়ন ব্যবহার করে নিন। আপনারা চাইলে বিভিন্ন ধরনের মসলা ,ঝাল, পাঁচফোড়ন অথবা বিভিন্ন ফুড কালার ব্যবহার করতে পারেন। আমি খুবই সহজভাবে এই রেসিপিটা তৈরি করেছি। তবে এভাবে তৈরি করলে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকের এই আমসত্ত্ব তৈরি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। কিভাবে আমি রেসিপিটা তৈরি করলাম সেটা এখন শুরু করছি।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
কাঁচা আম
সরিষা তেল
চিনি
লবণ

IMG_20250422_084142~2.jpg

ধাপ-১

IMG_20250422_084138~2.jpg

প্রথমে আমি কিছু আম ছোট ছোট করে কেটে নিলাম। তারপর একটু লবণ দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম।

ধাপ-২

IMG_20250422_084235~2.jpg

IMG_20250422_084354~2.jpg

এরপর কড়াই এর মধ্যে আম গুলো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর অল্প করে পানি দিয়ে দিলাম।

ধাপ-৩

IMG_20250422_084934~2.jpg

এরপর ভালোভাবে সিদ্ধ করে নিলাম। তবে সিদ্ধ করার সময় বারবার নাড়াচাড়া করতে হবে না হলে লেগে যাবে।

ধাপ-৪

IMG_20250422_090546~2.jpg

IMG_20250422_090739~2.jpg

তারপর একটা ছাঁকনা দিয়ে ভালোভাবে আমগুলো ছেঁকে নিতে হবে। যেন কোন মোটা দানা বা মোটা আমের কুচি না থাকে।

ধাপ-৫

IMG_20250422_090934~2.jpg

IMG_20250422_090755~2.jpg

IMG_20250422_091307.jpg

তারপর আবারো কড়াইয়ের মধ্যে দিয়ে স্বাদমতো লবণ ও পরিমাণমতো চিনি দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে ডো তৈরি করে নিলাম। তবে এই ডো টা খুব বেশি ঘন হবে না বেশিরভাগ পাতলা হবে।

ধাপ-৬

IMG_20250422_091240~2.jpg

IMG_20250422_091915~2.jpg

IMG_20250422_091801~2.jpg

তারপর একটি বড় টিনের পাত্রে সরিষার তেল ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এরপর তৈরি করার ডো সুন্দর করে লেপটে দিতে হবে। যেন চারিদিকে সমানভাবে থাকে।

ধাপ-৭

IMG_20250422_151940~2.jpg

IMG_20250422_152822~2.jpg

IMG_20250422_152819~2.jpg

IMG_20250422_152505~2.jpg

IMG_20250422_152501~2.jpg

IMG_20250422_152039~2.jpg

IMG_20250422_152017~2.jpg

তারপর টিনের থালাটি রোদে রেখে আমসত্ত্ব গুলো ভালোভাবে শুকাতে হবে। যদি খুব কড়া রোদ হয় তাহলে একদিনেই হয়ে যাবে আর হালকা রোদ হলে দুই দিন লাগবে। রোদে না শুকিয়ে ফ্যানের বাতাসেও আমসত্ত্ব তৈরি করা যায়। তবে রোদে সকালে বেশি ভালো হয়। আপনারা দেখতে পাচ্ছেন আমার তৈরি করা আমসত্ত্ব টা অনেকটা ভালো হয়েছিল। তবে প্রথমবার করেছিলাম এজন্য একটু পাতলা হয়ে গিয়েছিল। পরবর্তী বার তৈরি করলে আরো ভালো হবে আশা করছি। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে নতুন কোন পোস্টটি নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। সবাই ভালো ও সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 last year 

আপনার আজকের রেসিপি দেখে আমার শৈশবের স্মৃতি মনে পড়ে গেল। ছোটবেলায় মা পাকা আমের আমসত্ত্ব শুকাতে দিত রোদে আর আমি সেখান থেকে চুরি করে খেতাম। অনেক সুস্বাদু লাগে আমসত্ত্ব খেতে। আর আপনি দেখছি এখানে কাঁচা আম দিয়ে অনেক সুস্বাদু আমসত্ত্ব তৈরি করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

তাহলে আমসত্ত্বের শৈশবটা কিন্তু আপনার বেশ মজার ছিল। এটা সত্যি কাঁচা আমের আমসত্ত্ব খাওয়ার থেকে পাকা আমের আমসত্ত্ব খাওয়া বেশি ভালো লাগে।

 last year 

কাঁচা আমের আমসত্ত্ব কয়েকদিন আগে ইউটিউব এ রেসিপি দেখছিলাম। কাঁচা আম দিয়ে আম তেল তৈরি করেছিলাম ভেবেছিলাম আমসত্ত্ব তৈরি করব কিন্তু তার আগে আমগুলো নষ্ট হয়ে গেল। আপনার আমসত্ত্ব দেখে লোভ লেগে গেল আপু। আমসত্ত্ব আমার খুব ভালো লাগে। ছোটবেলায় আমার দিদা আমার জন্য আমসত্ত্ব করে পাঠাতেন। খুব মিস করছি দিদাকে। আপনার পোস্ট পড়তেই মনে পড়ে গেল।

 last year 

আহারে আপনার আমগুলো নষ্ট হয়ে গেছে আপু। আমার পোস্ট দেখে আপনার দিদার কথা মনে পড়ে গেছে জেনে ভালো লাগছে। ধন্যবাদ আপু।

 last year 

আমসত্ত্ব আমার খুব পছন্দের। তবে এ বছর এখনো তৈরি করা হয়নি। আপনার তৈরি করা আমসত্ত্বগুলো দেখে খেতে ইচ্ছে করছে। তবে খুব শীঘ্রই তৈরি করার ইচ্ছা আছে। মজাদার ও পছন্দের একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ,।

 last year 

তাহলে তো খুব শীঘ্রই আপনার হাতে তৈরি করা কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি দেখতে পারবো আশা করছি আপু।

 last year 

Screenshot_20250425-160736.png

Screenshot_20250425-160522.png

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61662.76
ETH 1714.79
USDT 1.00
SBD 0.38