রেসিপি: আলু দিয়ে ছাগলের ভুঁড়ি ভাজি।

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240705_142044.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার ,৫ জুলাই ২০২৪

আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। কেমন আছেন আপনারা সবাই। আশা করছি সবাই ভালো ও সুস্থ আছেন। আমি ও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছে। আজকে আমি আপনাদের সঙ্গে একটি রেসিপি পোস্ট শেয়ার করব। আজকে আমি আলু দিয়ে ছাগলের ভুঁড়ি ভাজি করেছি। এই রেসিপিটা খেতে আমাদের পরিবারের সবাই ভীষণ পছন্দ করেন। তাই মাঝে মধ্যেই এই রেসিপিটা তৈরি করা হয়। আমি কিভাবে রেসিপিটা সম্পূর্ণ করলাম সেটা এখন শুরু করছি। আশা করছি আপনারা প্রতিটি ধাপ বেশ ভালোভাবে বুঝতে পারবেন।

প্রয়োজনীয় উপকরণ

ক্রমিক নম্বরনাম
ছাগলের ভুঁড়ি
আলু
পেঁয়াজ কুচি
রসুন কুচি
মরিচ গুঁড়া
হলুদ গুঁড়া
লবণ
তেল
এলাচ, দারুচিনি, জিরা
১০তেজপাতা

ধাপ-১

প্রথমে আমি কিছু আলো চার কোণা আকৃতির ছোট ছোট করে কেটে নিলাম। তারপরে ছাগলের ভুঁড়ি গুলো ছোট ছোট করে কেটে নিলাম।

IMG_20240705_134033~2.jpg

IMG_20240705_132718.jpg

ধাপ-২

এরপর ভুঁড়ি ও আলুর উপরে আমি পরিমাণ মতো করে পেঁয়াজ কুচি, রসুন কুচি, মরিচ গুঁড়া ও হলুদ গুঁড়া,এলাচ, দারুচিনি, লবণ ও তিনটা তেজপাতা কেটে কেটে দিয়ে দিয়েছি।

IMG_20240705_135151.jpg

ধাপ-৩

তারপর কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি প্রথমে মসলা পাতি গুলো দিয়ে দিলাম তারপরে ভুঁড়ি গুলো দিয়ে দিলাম। ভুঁড়ি কিছুটা ভাজা হয়ে গেলে আলু গুলো দিয়ে দিব। এরপর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিব। এতে চর্বি গোলে অনেকটাই পানি পানি হয়ে যাবে। আর এতেই সিদ্ধ হয়ে যাবে আলু ও ভুঁড়ি গুলো।

IMG_20240705_135259.jpg

IMG_20240705_135347.jpg

IMG_20240705_135514.jpg

ধাপ-৪

তারপর আমি কিছু জিরা আস্ত দিব এবং অল্প কিছু জিরা বেঁটে দিব। তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করতে হবে।

IMG_20240705_135948.jpg

IMG_20240705_140323.jpg

IMG_20240705_140316.jpg

IMG_20240705_140312.jpg

ধাপ-৫

IMG_20240705_142039.jpg

IMG_20240705_142035.jpg

IMG_20240705_142032.jpg

IMG_20240705_142015.jpg

এভাবে নাড়াচাড়া করতে করতে আলু দিয়ে ছাগলের ভুঁড়ি ভাজি হয়ে গেল। এভাবে আলু দিয়ে ছাগলের ভুঁড়ি ভাজি রান্না করলে খেতে ভীষণ মজা লাগে। এই রেসিপিটা যত ভাজা যাবে তত ভুঁড়ি গুলো খেতে বেশি সুস্বাদু হবে। তো বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের রেসিপি কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। আমি আশা করছি আপনাদের কাছে এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। সবার সুস্থতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার আপনাদের মাঝে নতুন কোন পোস্ট নিয়ে হাজির হবার চেষ্টা করব। আল্লাহ হাফেজ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

IMG_20230624_202025.jpg

আমি মোছাঃ ফাতেমা খাতুন। আমি এই প্লাটফর্মে ২০২৩ সালের জুন মাসের ২৩ তারিখে যুক্ত হয়েছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমার শখ বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া। বিভিন্ন ধরনের নতুন নতুন রেসিপি এবং রঙিন কাগজ ব্যবহার করে যেকোনো ধরনের জিনিস তৈরি করতে আমার কাছে ভীষণ ভালো লাগে।প্রাকৃতিক সৌন্দর সহ বিভিন্ন ধরনের আর্ট করতে ও আমার কাছে খুবই ভালো লাগে। আমার বাংলা ব্লগে কাজ করতে পেরে আমি অনেক আনন্দিত।।

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png

Sort:  
 2 years ago 

আলু দিয়ে ছাগলের ভুঁড়ি ভাজি জীবনে কখনো খাওয়া হয়নি। তবে এই আইডিয়াটি খুব ভালো লাগলো। দেখি যেকোনো সময় সুযোগ পেলে এই রেসিপিটি ট্রাই করবো। যাইহোক আপু অনেক সুন্দর একটি রেসিপি শেয়ার করেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সর্বদায় ফ্যামিলির সবাইকে নিয়ে সবসময় এই কামনা করছি।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। শুভ কামনা রইলো আপু।

 2 years ago 

আলু দিয়ে ভুড়ি রান্না করে অনেক খেয়েছি। আপনার রেসিপি নিশ্চয় অনেক মজার ছিল। এই রেসিপি গুলো একেবারে ভুনা ভুনা করলে রুটি পরোটা দিয়ে খেতে দারুণ লাগে। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার কাছে তো ভীষণ মজা লাগে আপু এই রেসিপিটা খেতে। ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনি। আপনার তৈরি করা চমৎকার এ রেসিপি দেখে মুগ্ধ হলাম। ছাগলের ভুড়ি রান্না খেতে কার না ভালো লাগে। খুব সুন্দর রান্না করেছেন। রান্নার উপস্থাপনাটাও দারুন ছিল।

 2 years ago 

সুন্দর মতামত করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ওয়াও আপনি অনেক সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করছেন। ছাগলের ভুঁড়ি খেতে অনেক ভালো লাগে আমার। তবে আলু দিয়ে রান্না করলে এবং গরম গরম ভাতের সাথে খেতে বেশ মজাই লাগে।আপনার রেসিপিটা দেখে লোভ লেগে গেল আপু।ধন্যবাদ আপনাকে এত সুন্দর ভাবে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিকই বলেছেন ভাইয়া গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে দারুন মজা লাগে।

 2 years ago 

ছাগলের ভুঁড়ি ভাজি রেসিপি দারুন হয়েছে। আলু দিয়ে অনেক মজার একটি রেসিপি তৈরি করেছেন আপু। সাধারণত ছাগলের ভুঁড়ি খুব একটা খাওয়া হয়নি। তবে মনে হচ্ছে খেতে দারুন ছিল। ধন্যবাদ আপনাকে এই রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

এভাবে একদিন রেসিপিটা তৈরি করে খেয়ে দেখবেন আপু সত্যি অনেক ভালো লাগে খেতে।

 2 years ago 

ছাগলের ভুড়ি কখনো দেখুনি ও খাইনি তবে আপনার রেসিপি তে দেখার সৌভাগ্য হলো বেশ চমৎকার দেখতে।খেতেও নিশ্চিত অনেক সুস্বাদু। আপনার রেসিপিটি চমৎকার সুন্দর ও সুস্বাদু হয়েছে রন্ধন প্রনালী দেখেই বোঝা যাচ্ছে। ধাপে ধাপে চমৎকার সুন্দর করে রন্ধন প্রনালী আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার কাছে ভুঁড়ি তেমন একটা পছন্দের না। তবে আমার পরিবারের সকলেই ভুঁড়ি খেতে পছন্দ করে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে আলু দিয়ে ছাগলের ভুঁড়ি ভাজি রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। আপনি ধারাবাহিক ভাবে প্রতিটি ধাপ আমাদের মাঝে শেয়ার করেছেন, এটা দেখে বেশ ভালো লাগলো আমার কাছে।

 2 years ago 

ভীষণ মজার হয়েছিল ভাইয়া রান্নাটা। আমাদের বাসায় প্রায়ই এই রেসিপিটি তৈরি করা হয় সবাই ভীষণ পছন্দ করেন খেতে।

 2 years ago 

বাহ আপু আপনি তো বেশ মজার রেসিপি করেছেন। আলু দিয়ে খুব সুন্দর করে ছাগলের ভুঁড়ি ভাজি রেসিপি করেছেন। তবে এই ধরনের রেসিপি খাওয়ার মজাই আলাদা। আর এই ধরনের রেসিপি দিয়ে গরম রুটি খেতে বেশ মজাই লাগে। সত্যি বলতে আপু আপনার রেসিপিটি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। মজার রেসিপি অনেক সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

রুটি খেতেও ভালো লাগে আবার গরম গরম ভাত খেতেও ভীষণ ভালো লাগে। ধন্যবাদ আপু।

 2 years ago 

ভুঁড়ি খেতে আমার ভীষণ ভালো লাগে।আপনি আলু দিয়ে ছাগলের ভুঁড়ির দুর্দান্ত একটি রেসিপি শেয়ার করেছেন আপু।আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

এভাবে রেসিপি তৈরি করে দেখবেন আপু ভীষণ সুস্বাদ। ধন্যবাদ আপু।

 2 years ago 

বাহ্ আপনি অনেক সুন্দর একটা রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন। ছাগলের ভুড়ি খেতে আমি অনেক পছন্দ করি। আপনার তৈরি করা রেসিপিটি খেতে অনেক মজাদার হয়েছে দেখে বোঝাই যাচ্ছে। খুব সুন্দর করে রান্না করেছেন আপনি আপনার রান্নার উপস্থাপনটাও দারুন ছিল। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64456.41
ETH 1864.96
USDT 1.00
SBD 0.38