রেসিপিঃ লোভনীয় আমড়া মাখানো

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20230828_174650.jpg

আসসালামু আলাইকুম/আদাব
আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধুগন
আমি @fatema001 বাংলাদেশ থেকে
আজকে শুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩

হ্যালো আমার বাংলা ব্লগ স্টিম কমিউনিটির বন্ধু গণ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। কেমন আছেন আপনারা সবাই। আশা করি ভালোই আছেন। আমি ও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আবারো আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হলাম। এবার আমি আপনাদের মাঝে শেয়ার করতে চলেছি লোভনীয় একটি রেসিপি। যেটি দেখলে সবারই জিভে জল চলে আসে সরিষা বাটা দিয়ে কাঁচা ও পাকা আমড়া মাখানো। এমনিতে আমড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। তারপরে যদি সেটা সবকিছু দিয়ে মাখানো হয় তাহলে তো আরো ভালো হয়। বিকেল বেলায় কি করব ভেবে পাচ্ছিলাম না। তখন মনে হল রান্না করার জন্য বেশ কিছু আমড়া কিনেছিলাম। সেগুলোই মাখিয়ে খেতে শুরু করি। তো চলুন শুরু করি আমার আমড়া মাখানো রেসিপি ।

আমড়া মাখানোর উপকরণ

নামপরিমাণ
আমড়াপরিমাণ মতো
লবণস্বাদমতো
কাঁচা মরিচপরিমাণ মতো
সরিষাপরিমাণ মতো
তেলপরিমাণ মতো

ধাপ-১

IMG_20230828_172836.jpg

প্রথমে আমি কিছু আমড়া নিয়ে নিলাম। সাথে সব উপকরণগুলো নিয়ে নিলাম।

ধাপ-২

IMG_20230828_173626.jpg

এরপর আমি আমড়া গুলো পরিষ্কারভাবে ধুয়ে কেটে নিলাম।

ধাপ-৩

IMG_20230828_173935.jpg

এখন আমি পরিমান মত সরিষা বেটে নিলাম। সেগুলো আমড়া কাটার উপর রেখে দিলাম।

ধাপ-৪

IMG_20230828_174027.jpg

সরিষা বাটার পাশাপাশি আমি স্বাদ মতো লবণ নিয়ে নিলাম।

ধাপ-৫

IMG_20230828_174226.jpg

এরপর আমি পরিমান মত কাঁচামরিচ নিলাম। সেগুলো আমড়া গুলো তে ভালোভাবে মেশার জন্য বেটে নিলাম।

ধাপ-৬

IMG_20230828_174455.jpg

এরপর আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এখানে আমি সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন।

ধাপ-৭

IMG_20230828_174532.jpg

এখন আমি ভালোভাবে আমড়া গুলো মাখিয়ে নিলাম।

ধাপ-৮

IMG_20230828_174654.jpg

IMG_20230828_174650.jpg

এরই মধ্যে দিয়ে আমার সম্পূর্ণ রেসিপিটি শেষ হয়ে গেল। আমড়া মাখানো টি খুবই সুস্বাদু হয়েছিল। আমার আজকের তৈরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এই পর্যন্তই শেষ। আগামী দিন নতুন একটি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হবার চেষ্টা করব। এতক্ষণ আমার পোস্ট দেখা ও পড়ার জন্য ধন্যবাদ।

g6br9NKHvSo72r7xnHSpj1hkcv6csCddDyMEi1jUecgDw3N4Yfy6YpdUvdCyw6kiWy8pVjCrDNVML5aQoBLFZoYCEFX6JNcKgvs5UsgTeh...vc46UPdpEf1AVVuUWBn8RUMuwUdmFWuyrwZEyyuDTDyVbPcmkcnLzvaPhyPaKzykkdRpMiY3R5t15G2er9hQQRrN59nMWe2xMnGw1fVdX6StCUsD1ukGkadgPX.gif

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8TG2URyGVeS9wfGC6bbv9GSFJJ7cs9hhhzg9bBWB2YWdJJwcvoKQM9J4d27PR...KPKF6zqAovEmYL1T3UophX8h4Vurjb89ULGf4rkgt5dtawbAQzfqC1a6RfjNVLwj8U29EuYyYkv5jrrkhKTV7iz4S2EEfCFWVMc9QFV9HDhKqYRqgectoFAwRP.gif

hPb2XtKwBGiwRzkrzveR1sSPznD4Wv2miQhHXdT4AQFLAHkykY3jBdZmCxJjk6ztifZuRFBV7zoGPBbLN7Lkye6VFmom81baPfeUCEyY7A...YVvDBETk3mJPgn7FZvEHUXrxkZzx8XXwvxZ1XaAXaUKMY1J4Jnwp1qFNdww2VMXKd9tbLkXzNUZiDGZRtCm2dynbYGBzJduBamEPX9ALJK2XX9TDqYeaKh8Gtd.gif

Sort:  
 3 years ago 

আমড়া মাখা খেতে খুবই খুবই ভালো লাগে। আমড়া যদি একটু হালকা পাকা হয় তাহলে খেতে আরো বেশি স্বাদ লাগে। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আমড়া মাখা আমাদের মাঝে উপস্থাপন করেছেন।ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ।

 3 years ago 

আমার কাছে কাচা গুলাই সব থেকে বেশি ভালো লাগে।

 3 years ago 

আমড়া মাখানোর খুব সুন্দর একটি রেসিপি আপনি শেয়ার করেছেন আমাদের মাঝে।অনেক ধন্যবাদ লোভনীয় খাবার টা শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এটা দেখলে আসলেই সকলের লোভ গেলে যায়।

 3 years ago 

লোভনীয় আমড়া মাখানো রেসিপি তৈরি করেছেন।দেখতে আসলেই খুব লোভনীয় লাগছে। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।

 3 years ago 

এগুলো দেখলে সকলেরই লোভ লেগে যায়

 3 years ago 

আমড়া মাখা দেখে খেতে খুব ইচ্ছে করতেছে। আমাদের বাসায় আমড়া গাছ রয়েছে। তবে আমড়া মাখা খাওয়ার মতোন সময় পাই না। আপু আসলে আমড়া মাখা খাওয়া হয়ে থাকে। আমড়া মাখানো প্রক্রিয়া চমৎকার ভাবে উপস্থাপন করেছেন। এত চমৎকার পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আসলে সময়ের অভাবে আমরা অনেক কিছুই করতে পারি না

 3 years ago 

আরে বাহ্ আপু আপনি আজকে দেখছিস খুব চমৎকার একটা রেসিপি তৈরি করেছেন। এভাবে আমড়া মাখিয়ে খেতে ভীষণ ভালো লাগে। যখন আমি হাইস্কুলে পড়তাম আমাদের পাশে একজন এভাবে মাখিয়ে দিত। প্রতিদিন তিন চারটা পাঁচটা করে খেয়েছি। তোমার আমড়া মাখানো দেখে সেদিনের কথা মনে পড়ে গেল। তবে একা একা খাওয়াটা কি ঠিক হলো 😄।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমিও ওই জায়গা থেকে খেতাম খুবই ভালো লাগতো।

 3 years ago 

আমড়া মাখানো দেখে লোভ লেগে গেল। সত্যি আপু সকাল সকাল এমন রেসিপি দেখলে কার না লোভ লাগে বলুন। যাইহোক আপু আপনার আমড়া মাখানো খেতে নিশ্চয় অনেক মজার হয়েছিল। ধন্যবাদ আপনাকে সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

এটা খেতে অনেক মজা হয়েছিল আপু।

 3 years ago 

এখন সকালের বাড়িতে আমড়া রয়েছে৷ আমিও কিছুদিন আগে আমড়া খেয়েছিলাম৷ তবে আজকে আপনি এই আমড়া দিয়ে যে রেসিপিটি তৈরি করে ফেলেছেন সেটি একদম লোভনীয় দেখা যাচ্ছে৷ একইসাথে আপনি যেভাবে এটিকে মাখিয়েছেন অনেকটা সুস্বাদু মনে হচ্ছে৷

 3 years ago 

আমি এখন এগুলো বাড়িতেই তৈরি করে খায় মাঝে মাঝে।

 3 years ago 

আমড়া মাখা আমার অনেক প্রিয়।এইতো গতকালকেও আমি আমড়া মাখা খেলাম।আজকে আপনার তৈরি আমড়া মাখা দেখে মনে হচ্ছে খেতে খুবই মজা হয়েছে। এত সুন্দর ভাবে মজাদার আমড়া মাখার পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

এইভাবে আমড়া মাখিয়ে খেলে সেটা আসলেই ভালো লাগে

 3 years ago 

এরকম ফলগুলো যদি টক হয় তাহলে আমার কাছে খেতে একটু বেশি ভালো লাগে। বিশেষ করে লবণ মরিচ দিয়ে অথবা মেখে খেতে আমার অনেক ভালো লাগে। আপনি মজাদার আমড়া মাখা রেসিপি তৈরি করেছেন যা দেখে আমার তো খুবই লোভ লেগেছে। নিশ্চয়ই এই আমড়া মাখা রেসিপিটা অনেক মজা করে খাওয়া হয়েছিল।

 3 years ago 

ঠিক বলেছেন আপু এটা যতটা বেশি টক হবে ততই খেতে মজাদার হবে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38