মজাদার মিষ্টি কুমড়া ভাজি রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো সবাইকে

কেমন আছেন সবাই ?আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি আল্লাহর রহমতে। আজকে আরও একটি নতুন পোস্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । আজকে আমার পোস্টটি হলো রেসিপি পোস্ট । আমার খুবই প্রিয় একটি রেসিপি । আমি তৈরি করেছি আজকে আমি মিষ্টি কুমড়া ভাজি রেসিপি তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

1000050267.jpg

আজকেও আপনাদের সাথে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রতি সপ্তাহে চেষ্টা করি আপনাদের মাঝে একটা রেসিপি পোস্ট শেয়ার করতে আমার বাংলা ব্লগে অনেকেই অনেক সুন্দর সুন্দর ইউনিক রেসিপি শেয়ার করে যেগুলো দেখতে সত্যি অনেক লোভনীয় আরো অনেক ইউনিক। আজকে আমি নতুন আরেকটি রেসিপি পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি পোষ্ট টি হল মিষ্টি কুমড়া ভাজি রেসিপি। আমার কাছে মিষ্টি কুমড়া রান্না করার থেকে ভাজি করলে খেতে অনেক বেশি ভালো লাগে। এজন্য মাঝে মধ্যেই মিষ্টি কুমড়া ভাজি করার চেষ্টা করি। মিষ্টি কুমড়া ভাজি করতে সেরকম কোন উপকরণের প্রয়োজন নেই অল্প কয়েকটি উপকরণ দিয়ে খুবই মজাদার এই রেসিপি তৈরি করা যায়।আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লাগবে।

উপকরণ


মিষ্টি কুমড়া
পেঁয়াজ
রসুন বাটা
শুকনো মরিচ
গোটা জিরা
লবন
তেল

1000050271.jpg

তৈরি করার পদ্ধতি:-

ধাপ:-১

প্রথমে আমি একটি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিলাম এবং পরিমাণ মতো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি।

1000050113.jpg

1000050115.jpg

ধাপ:-২

এরপর আমি দিয়ে দিলাম গোটা জিরা ও শুকনো মরিচ।

1000050117.jpg

ধাপ:-৩

এরপর আমি দিয়ে দিলাম সামান্য রসুন বাটা এবং ভালো করে ভেজে নিলাম।

1000050119.jpg

1000050120.jpg

ধাপ:-৪

এখন দিয়ে দিলাম আগে থেকে ভালো ও পরিষ্কার করে ধুয়ে কেটে রাখা মিষ্টি কুমড়ো।

1000050121.jpg

1000050122.jpg

ধাপ:-৫

এরপর কিছুক্ষন মিষ্টি কুমড়ো ভেজে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।

1000050123.jpg

1000050124.jpg

ধাপ:-৬

আর অনেকক্ষণ আমি একইভাবে ভাঁজতে থাকলাম।

1000050126.jpg

1000050128.jpg

শেষ ধাপ:-

কিছুক্ষণ তেলের মধ্যে মিষ্টি কুমড়া ভাজার পর তৈরি হয়ে গেল মজাদার মিষ্টি কুমড়া ভাজি রেসিপি। এই রেসিপিটি আমি কিভাবে তৈরি করেছি তা উপরে আমি আপনাদের মাঝে শেয়ার করেছি। আশা করছি আমার এই মিষ্টি কুমড়া ভাজি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন।

1000050267.jpg

1000050268.jpg

1000050269.jpg

1000050270.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ফটোগ্রাফার@fasoniya
ডিভাইসVivo Y15s
লোকেশনফেনী


আমার পরিচয়

1664774022741.jpg

আমার নাম ফারজানা আক্তার সোনিয়া। আমি বাংলাদেশী।আমি বর্তমানে লেখাপড়া করি আমি একজন স্টুডেন্ট। আমি আর্ট করতে ভালোবাসি আর যখনই সময় পাই তখনই আর্ট করি।আমি ফটোগ্রাফি করতে খুবই ভালোবাসি । যখনই কোথাও খুব সুন্দর কিছু আমার চোখে পড়ে আমি ফটোগ্রাফি করে ফেলি। এছাড়াও আমি ক্রাফট তৈরি করে থাকি । বিভিন্ন ধরনের রান্না করে থাকি রান্না করতে অনেক পছন্দ করি। আমি আমার পরিবারের সবচেয়ে বড় মেয়ে । আমার ছোট ছোট দুইটা ভাই আছে। আমার অনেক স্বপ্ন রয়েছে যেগুলো স্টিমিট এ কাজ করে পূরণ করতে চাই।


1 (1).png

IMG-20221013-WA0015.jpg

1000041574.jpg

Sort:  
 2 years ago 

1000050361.jpg

 2 years ago 

অসাধারণ আপু আপনি অনেক সময় নিয়ে ধৈর্য্য সহকারে মজাদার মিষ্টি কুমড়া ভাজি রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। মিষ্টি কুমড়া আমারও খুবই পছন্দ নিয়ো একটি সবজি। মিষ্টি কুমড়া ভাজির সাথে গরম গরম রুটি খেতে আমার খুব ভালো লাগে। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু এরকম সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

মিষ্টি কুমড়া আপনার পছন্দের একটি সবজি জেনে খুবই ভালো লাগলো। এই ধরনের ভাজি ভাত রুটি দিয়ে খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে মূল্যবান সময় দিয়ে সুন্দর একটি মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

মিষ্টি কুমড়া ভাজি আমি আমার হোস্টেল লাইফে খেয়েছি। আমাদের মেনুতে প্রায় দিন সকালে মিষ্টি কুমড়ার ভাজি আর ভাত থাকতো। মিষ্টি কুমড়া ভাজি আমার কাছে বেশ ভালো লাগে। তবে খুব একটা পছন্দ করি সেরকমটা না। আপনি খুব যত্নসহকারে মিষ্টি কুমড়া ভাজি করেছেন। বেশ দারুণভাবে গুছিয়ে উপস্থাপনা করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আপু।

 2 years ago 

আপনি মিষ্টি কুমড়া ভাজি হোস্টেল লাইফে খেয়েছেন জেনে খুব ভালো লাগলো। এই ভাজি খেতে আমার কাছে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে রেসিপিটি দেখে মন্তব্য করার জন্য।

 2 years ago 

মিষ্টি কুমড়ো রেসিপি দেখেই তো বুঝা যাচেছ যে রেসিপিটি দারুন স্বাদের হযেছে। আপনি বেশ দারুন করে মিষ্টি কুমড়ো ভাজি করেছেন। এমন সুন্দর করে একটি অসাধারন ভাজি করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

মিষ্টি কুমড়া ভাজি খেতে অনেক সুস্বাদু ছিল। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।

 2 years ago 

মজার মজার রেসিপি কার না পছন্দের। আমি মিষ্টি কুমড়া ভাজি রেসিপি এত পছন্দ করি যে কি বলবো আর। দেখলেই ইচ্ছে করে সাথে সাথে খেয়ে ফেলি। মাঝেমধ্যে কিন্তু এই ধরনের খাবারগুলো খেতে একটু বেশি ভালো লাগে। মনে তো হচ্ছে, এই মিষ্টি কুমড়া ভাজি রেসিপিটা বেশ জমিয়ে খেয়েছিলেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত লোভনীয় একটা রেসিপি সুন্দর করে সবার মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ এই ভাজি খেতে অনেক বেশি সুস্বাদু হয়েছে গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য পোস্ট করার জন্য।

 2 years ago 

পেঁয়াজ দিয়ে মিষ্টি কুমড়া ভাজা তো খেতে খুব ভালো লাগবে বলেই মনে হয়।। আপনি খুব সহজেই খুব সুন্দর একটি পদ রেসিপি তৈরি করে দিয়েছেন। কোন একদিন আপনার রেসিপি অনুযায়ী এমন করে কুমড়া ভাজা তৈরি করে খাব।

 2 years ago 

আপনি এই রেসিপি বাসার ট্রাই করবেন জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

মিষ্টি কুমড়া ভাজি খেতে আমি অনেক পছন্দ করি। সবজির ভেতরে মিষ্টি কুমড়া আমার কাছে অনেক ভালো লাগে। আপনি অনেক সুন্দর করে যত্ন সহকারে মিষ্টি কুমড়া ভাজি করেছেন। ভাজি দেখেই মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপু অনেক সুন্দর রেসিপি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

সবজির ভেতরে মিষ্টি কুমড়া আপনার প্রিয় এবং মিষ্টি কুমড়া ভাজি খেতে আপনি পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো। আমিও মিষ্টি কুমড়া ভাজি খেতে অনেক পছন্দ করি। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে খেতে। যাইহোক আপনি খুব সুন্দর ভাবে পুরো রেসিপিটা উপস্থাপন করেছেন। রেসিপিটা দেখে বেশ লোভনীয় লাগছে। খেতেও নিশ্চয়ই সুস্বাদু ছিল। গরম ভাতের সাথে মিষ্টি কুমড়া ভাজি দারুন লাগে খেতে।

 2 years ago 

হ্যাঁ আপনি চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া ভাজি করলে খেতে অনেক বেশি সুস্বাদু হয়। তাছাড়া এভাবে ভাজি করলেও খেতে খুবই ভালো লাগে। আমিও গরম ভাতের সাথে মিষ্টি কুমড়া ভাজি পরিবেশন করেছিলাম খেতে অনেক সুস্বাদু লেগেছিল।

 2 years ago 

মিষ্টি কুমড়া ভাজি খেতে খুব ভালো লাগে আমার। আপনার মিষ্টি কুমড়া ভাজি রেসিপি বেশ দুর্দান্ত হয়েছে। দেখে মনে হচ্ছে বেশ মজাদার এবং সুস্বাদু হয়েছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার কাছে মিষ্টি কুমড়া ভাজি খেতে ভালো লাগে জেনে খুব ভালো লাগলো। এই মিষ্টি কুমড়া ভাজি দেখতে যেমন দুর্দান্ত লাগছে খেতে ও ঠিক সেরকমই মজাদার হয়েছিল।

 2 years ago 

অনেক মজাদার রেসিপি তৈরি করেছেন আপু। মিষ্টি কুমড়া ভাজি খেতে আমি অনেক পছন্দ করি। মিষ্টি কুমড়া রেসিপি দেখে বোঝা যাচ্ছে যে রেসিপিটা খেতে অনেক দারুন হয়েছে। রেসিপি তৈরির প্রতিটি স্টেপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপু এত মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি মিষ্টি কুমড়া ভাজি খেতে অনেক পছন্দ করেন জেনে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে মিষ্টি কুমড়া ভাজি রেসিপিটি দেখে প্রেম করেছি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.089
BTC 61651.19
ETH 1725.67
USDT 1.00
SBD 0.38