চাউলের গুঁড়া দিয়ে হাতের সেমাই তৈরি করা।

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুয়ালাইকুম
কেমন আছেন আমার প্রিয় বাংলা ব্লগের বন্ধুরা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনারা ও অনেক ভালো আছেন।

1675246616969.jpg


প্রয়োজনীয় উপকরণ সমূহ:-


১. চাউলের গুঁড়া
২. গুড়।
৩. দুধ।
৪. তেজপাতা।
৫. গরম মসলা।
৬. লবণ।
৭. পানি।


প্রস্তুত প্রণালী সমূহ:-


ধাপ:-০১


IMG-20230201-WA0017.jpg

একটা পাত্রে গরম পানি নিব তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিব।


ধাপ:-০২


IMG-20230201-WA0018.jpg

এরপর পানির মধ্যে চাউলের গুঁড়া দিয়ে দিব।


ধাপ:-০৩


IMG-20230201-WA0019.jpg

এরপর গুঁড়া গুলোকে আছতে আছতে মিশিয়ে নিলাম। দেখতে ঠিক ছবির মতো দেখাবে।


ধাপ:-০৪


IMG-20230201-WA0020.jpg

এরপর আঠা হাতের মুঠোয় করে এভাবে করে নিলাম।


ধাপ:-০৫


IMG-20230201-WA0029_1675263860370.jpg

এরপর ছোট ছোট করে হাতের স্পর্শে সেমাই বানিয়ে নিলাম।


ধাপ:-০৬


IMG-20230201-WA0028_1675264501820.jpg

আছতে আছতে অনেক গুলো বানিয়ে নিলাম। এগুলো বানাতে অনেক গুলো সময়ের প্রয়োজন হয়ে থাকে।


ধাপ:-০৭


IMG-20230201-WA0021_1675264579657.jpg

এরপর একটা পাতিলে ভিতরে দুধ জাল দিয়ে দিলাম।


ধাপ:-০৮


IMG-20230201-WA0027_1675264583171.jpg

IMG-20230201-WA0026_1675264585205.jpg

এরপর মসলা গুঁলো দুধের মধ্যে দিয়ে দিলাম।


ধাপ:-০৯


IMG-20230201-WA0022_1675264588908.jpg

IMG-20230201-WA0025_1675264591214.jpg

এরপর পরিমাণ মতো গুঁড়া দিয়ে দিব এবং গুড় গুলো কে ভালো ভাবে মিশিয়ে নিব।


ধাপ:-১০


IMG-20230201-WA0024_1675264592790.jpg

এরপর সেমাই গুলো কে দুধের মধ্যে দিয়ে দিলাম। এরপর আছতে আছতে নাড়াচাড়া করে নিলাম।


ধাপ:-১১


IMG-20230201-WA0023_1675265037496.jpg

চুলার উপর থেকে নামিয়ে পরিবেশন করে নিলাম।


এইতো হয়ে গেল আজকের চাউলের গুঁড়া দিয়ে হাতের সেমাই তৈরি করা। আশা করছি আজকের চাউলের গুঁড়া দিয়ে সেমাই তৈরি করা আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী আবারো আসবো নতুন কোন বিষয় নিয়ে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।


ফটোমেকার@engtariqul
ডিভাইসশাওমি রেডমি নোট ৭


IMG-20220722-WA0013.jpg

আমি তারিকুল ইসলাম। আমি একজন বাংলাদেশী। আমার মাতৃভাষা বাংলা বলে আমি নিজেকে নিয়ে অনেক গর্ববোধ করি। আমি সিভিল ইন্জিনিয়ার থেকে পড়াশোনা শেষ করেছি।

আমি ভ্রমণ এবং ঘোরাঘুরি করতে ভিশন পছন্দ করি। তাছাড়া ফটোগ্রাফি করতে ভিশন ভালো লাগে। ছবি আঁকতে, পড়তে, লিখতে, এবং ডাই বানাতে পছন্দ করি।



C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNpz9QdwayY5Yi9CLY9MtT8LrEqRdgJNMVyDhfNXBpAU4Pibi529MgNWfUK56xyKKaicF23jVAW.png


C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ (1).png


PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WP87ckB6VoL3UD42BtkosJzLXYjuCC4ws3sxuihZ3nhDfd815qMJiiETpWAiutfN7bjurhaBbivMFVTYEDiv.png

|| আমার বাংলা ব্লগ-শুরু করো বাংলা দিয়ে ||

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

2N61tyyncFaFVtpM8rCsJzDgecVMtkz4jpzBsszXjhqan9ms6NJyqDC7SoahBpoJnjzoXmRuaVTHyxffJTSjt3HCAJgZmTWQYSXVqA6yXF9TSJcoosKhzkudZxYGzUmXmso6pY5QuuDF.gif

>>>>>|| এখানে ক্লিক করো ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

PB8ro82ZpZP35bVGjGoE93K3E4U5KX8KtMBJ2rhmkyLqtRRZvVw9YH8hEBg7DJQKSJLWf7VJRhnjGRYSDmuGDMSHAPBRbiRis5HV4ATHTF7QvLHc.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP 500 SP 1000 SP 2000 SP 5000 SP


RGgukq5E6HBM2jscGd4Sszpv94XxHH2uqxMY9z21vaqHt1rDaeRdtDvsXGmDbuRg1s1soomTEddbTFxfMMYzob4oRFK8fTZQyYP8LbQ4tbMTAd2enV3Wq9Ze3N8TTU2.png

|| Join Heroism Discord Server for more Details ||

Sort:  
Loading...
 3 years ago 

আমাদের গ্রামে এটাকে সিন্নি বলে।আমার মা ও সেইদিন তৈরি করলো।খেতে বেশ ভালোই লাগে।যদিও বানানো বেশ ঝামেলার কাজ।যাই হোক আপনার হাতের সেমাই দেখে মনে খেতে বেশ সুস্বাদু হয়েছে। প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 3 years ago 

জি আপু ঠিক বলেছেন এটা তৈরি করতে অনেক ঝামেলা পোহাতে হয়। কিন্তু খেতে বেশ মজা লাগে। অনেক সুস্বাদু হয়েছিল। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য।

 3 years ago 

চালের গুড়া দিয়ে সেমাই পিঠা বানিয়ে পরিবেশন করলেন, দেখে তো খেতে ইচ্ছে করছে। 😋 খুব মজা হয়েছে দেখেই বুঝতে পারছি। রেসিপিটি খুব লোভনীয় হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন, যা দেখে এখন খাওয়ার জন্য মনটা আমার কেমন করছে ভাইয়া। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনাকে সুন্দর মতামত প্রকাশ করার জন্য। আসলেই অনেক সুস্বাদু হয়েছিল। দাওয়াত রইলো আপু।

 3 years ago 

শীতকাল আসলে গ্রামে গ্রামে হাতে তৈরি সেমাই পিঠা খাওয়ার ধুম পড়ে যায়।তবে এই পিঠা খাওয়ার জন্য বিশেষ কোনো সময় লাগে না যেকোনো সময় গ্রামের মধ্যে এই পিঠা তৈরি করে খেয়ে থাকেন। আমার কাছে এই পিঠা তো খুবই প্রিয় একটি পিঠা।আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে আমাদের সাথে শেয়ার করেছেন অনেক ভালো লেগেছে।

 3 years ago 

ঠিক বলেছেন আপু শীতকালীন সময়ে বিভিন্ন ধরনের পিঠা খেতে কিন্তু বেশ ভালো লাগে।আর এই হাতের সেমাই গুলো যে কোন সময় তৈরি করে খাওয়া যায়। আপনার কাছে ভালো লাগে জেনে ভালো লাগলো আপু।

 3 years ago 

ভাইয়া ধারুন একটি পোষ্ট শেয়ার করলেন। গ্রামে গেলে মাঝে মাঝে দেখা যায় চাউলের গুঁড়া দিয়ে হাতের সেমাই তৈরি করতে। অনেক বছর আগে মনে হয় এগুলো খেয়েছিলাম। আপনার পোষ্ট পড়ে অনেক ভাল লাগলো। ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

জি ভাইয়া গ্রামে গেলে মায়ের হাতে এ ধরনের পিঠা খেতে কিন্তু আসলে অনেক মজা লাগে। সুন্দর মতামত প্রকাশ করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।

 3 years ago 

আমরা এই পিঠাকে সেমাই পিঠা বলি। শীতকাল আসলে এ পিঠা খাওয়ার ধুম পড়ে যায়। এ পিঠা খেতে আসলেই খুব মজাদার কিন্তু বানানো বেশ ঝামেলার। আপনার পিঠাগুলো বানানো যেমন সুন্দর হয়েছে তেমনি রান্নাও খুব লোভনীয় লাগছে দেখতে। গুড দেয়ার কারণে কালারটি খুব সুন্দর এসেছে।

 3 years ago 

আমাদের এলাকায় হাতে তৈরি করে দেখে হাতের সেমাই বলে থাকে। ঝামেলা হলেও খেতে কিন্তু বেশ ভালো লাগে আপু। সুন্দর কমেন্ট করে উৎসাহিত করার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপু।

 3 years ago 

চাউলের গুঁড়া দিয়ে হাতের সেমাই তৈরি করে, দুধ দিয়ে মজাদার একটি রেসিপি বানিয়েছেন ভাইয়া। এই রেসিপিটা ছোটবেলা অনেক খেয়েছি, তবে এখন খাওয়া হয়না। আমাদের এলাকায় হাতের তৈরি সেমাইকে চুই পিঠা বলা হয়। যাইহোক আপনার রেসিপিটা দেখে খুব ভালো লাগলো ভাইয়া। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনার এলাকায় চুই পিঠা বলা হয় শুনে ভালো লাগলো ভাইয়া। এগুলো তৈরি করতে অনেক ঝামেলা দেখে খুব একটা বেশি খাওয়া হয়না। আপনার মন্তব্য পড়ে অনেক ভালো লাগলো ভাইয়া। শুভ কামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64418.42
ETH 1870.20
USDT 1.00
SBD 0.38