রেসিপি-:ছোট আলুর দম রেসিপি।
♥️আসসালামুআলাইকুম♥️
আমি @bristy1, আমার বাংলা ব্লগ এর একজন সদস্য। আর আমার এই প্রিয় কমিউনিটির প্রিয় বন্ধুগণ, আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি৷সবার সুস্থতা কামনা করেই আজকের পোস্টটি শুরু করতে যাচ্ছি।
আজকে চলে এলাম দারুণ একটা রেসিপি নিয়ে। যদিও এটা করেছিলাম বেশ কয়েকদিন আগে। কিন্তু আপনাদের মাঝে শেয়ার করা হয় নি। অন্যান্য রেসিপিগুলো শেয়ার করতে করতে এগুলো করা হয়ে উঠে নি। যাইহোক আজকে ভাবলাম রেসিপিটা শেয়ার করা যাক।কিছুটা শীত থাকা অবস্থায় এই রেসিপিটা করেছিলাম। ছোট ছোট আলু গুলো বাজার থেকে নিয়ে আসার পর আসলে এগুলো দিয়ে অন্য কিছু করা হয় না।এজন্য আলুর দমের ক্ষেত্রে এই আলু একদম পারফেক্ট।
ছোট ছোট আলু গুলো আগেই সিদ্ধ করে রেখেছিলাম।সেগুলো দিয়েই এই আলুর দম তৈরি করেছি।যদিও অনেকে ঝোল করে আলুর দম করে কিন্তু আমি একটু শুকনো করেই এই আলুর দম তৈরি করেছিলাম। এগুলো তৈরি করার পর সবাই বেশ মজা করেই খেয়েছে।যাইহোক আজ আর কথা না বাড়িয়ে রেসিপিটা শেয়ার করা যাক।
আজকের রেসিপির জন্য প্রয়োজনীয় উপকরণসমূহ |
|---|
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| সিদ্ধ আলু | ১কেজি |
| পেয়াজকুচি | ২ টি |
| কাঁচামরিচ | ২টি |
| টমেটো কুচি | ১টি |
| লবণ | ১ চা চামচ |
| মরিচগুড়ো | ১ চা চামচ |
| হলুদগুড়ো | ১/২ চা চামচ |
| রসুনবাটা | ১ চা চামচ |
| ধনেপাতা কুচি | অল্প পরিমাণে |
| তেল | ১/৩ কাপ |
প্রথম ধাপ |
|---|
প্রথমে ফ্রাইপ্যানে তেল দিলাম পরিমাণ মত। তারপর দিলাম পেয়াজকুচি। এগুলো কিছুক্ষণ ভেজে নিলাম।
দ্বিতীয় ধাপ |
|---|
এখন দুটো কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। তারপর দিলাম রসুনবাটা। বেশ কিছুক্ষণ ভেজে নিলাম।
তৃতীয় ধাপ |
|---|
এখন দিয়ে দিলাম টমেটো কুচি।তারপর ভালোভাবে ভেজে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করলাম কিছুক্ষণ।
চতুর্থ ধাপ |
|---|
এইধাপে দিয়ে দিলাম গুড়ো মসলাগুলো।তারপর কিছুক্ষণ ভেজে একটু পানি দিয়ে দিলাম।ভালোভাবে কষিয়ে নিলাম।
পঞ্চম ধাপ |
|---|
মসলা কষানো হয়ে গেলে সিদ্ধ করা আলু দিয়ে ভালোভাবে সবকিছু নেড়েচেড়ে দিলাম।
ষষ্ঠ ধাপ |
|---|
ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিলাম। সবকিছু নেড়েচেড়ে ৫ মিনিট রান্না করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম।
পরিবেশন |
|---|
এইতো তৈরি হয়ে গেল মজাদার ছোট আলুর দম।যেটা মুড়ির সাথে বা এমনিতেই খেতে অনেক মজার ছিল।
আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে তা জানাতে ভুলবেন না কিন্তু।সবার মন্তব্যের অপেক্ষায় রইলাম।
সবাই অনেক অনেক ভালো থাকবেন,সুস্থ থাকবেন। সবার জন্য আন্তরিক ভালোবাসা রইল। সম্পূর্ণ পোস্টে আমার ভুল-ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। |
|---|
♥️আল্লাহ হাফেজ♥️ |
|---|
আমি তাহমিনা আক্তার বৃষ্টি। আমি একজন বাংলাদেশী। আমি বাংলায় কথা বলি,আমি বাংলায় নিজের মনোভাব প্রকাশ করি। আমি নিজের মত করে সবকিছু করার চেষ্টা করি। আমি বিভিন্ন জিনিস আঁকতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি আঁকা, রঙ করা, নতুন নতুন কিছু তৈরি করা আমার পছন্দের কাজ। তবে রান্নাবান্না আমার ভালোলাগা, চেষ্টা করি সবসময় নিজে নতুনভাবে কিছু রান্না করার। ভ্রমণপ্রেমীদের মত আমিও ঘুরতে পছন্দ করি। পরিবারের সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি।
অনেকদিন হলো আলুর দম খাওয়া হয় না। এটা ঠিক বলেছেন, ছোট আলু গুলো আলুর দম রেসিপি জন্য পারফেক্ট। আপনার আজকের রেসিপি দেখে তো জিভে জল চলে এলো আপু। অনেক ধন্যবাদ আপনাকে মজার একটা রেসিপি শেয়ার করার জন্য।
আমিও বেশ অনেকদিন পরে এটা তৈরি করেছিলাম। তারপর আর খাওয়া হয়নি। যাই হোক অনেক ধন্যবাদ আপনাকে।
আলুর দম রেসিপি দেখেই তো লোভ লেগে গেল আপু। প্রতিবছর এই সময় আমার মামার বাড়িতে আলু উৎপাদন হতো।দাদু প্রচুর ছোট আলু দম রান্না করে খাওয়ার জন্য দিয়ে যেত। মা প্রায় সন্ধ্যা তে এরকম দম রান্না করতেন। দাদুরা এখন ইন্ডিয়ায় চলে গেছে। সময় গুলো খুব মনে পড়ে। আপনার রেসিপিটি দেখে কথাগুলো মনে পড়ে গেল। চমৎকার একটি রেসিপি তৈরি করেছেন আপু। রেসিপি তৈরি করা সম্পূর্ণ প্রসেস ধারাবাহিকভাবে শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
জি আপু ছোট ছোট আলু গুলো দিয়ে দম তৈরি করলে খেতেও ভীষণ মজা লাগে।
আলুর দম রেসিপি এখন পর্যন্ত কোন দিন খাওয়া হয়নি। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে ছোট আলুর দম রেসিপি তৈরি করেছেন। আপনার তৈরি করা রেসিপি টি দেখে মনে হচ্ছে বেশ মজাদার হয়েছিল। প্রতিটি উপকরণ একদম সমান ভাবে মিশ্রণ করে রেসিপি টি সম্পন্ন করেছেন।
জি ভাইয়া খেতে তো ভীষণ মজা হয়েছিল। মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
ছোট আলুর দম তৈরীর অনেক সুন্দর একটা রেসিপি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। এই রেসিপিটা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগে। আর আপনি অনেক লোভনীয় পদ্ধতিতে এই রেসিপিটা তৈরি করেছেন।
এই আলুর দম সবারই খুব পছন্দের একটা রেসিপি। ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য। ভালো লাগলো ভাইয়া।
এমন সুন্দর ছোট আলুর আলুর দম দেখলেই মনে হয় লুচি দিয়ে খেতে বসে যাই। আপনি দারুন সুন্দর ভাবে ছোট আলুর আলুর দম তৈরি করে রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করেছেন। ধাপে ধাপে রেসিপিটি যেভাবে উপস্থাপন করেছেন তাতে এই রান্নাটি বানানোর জন্য অনেক সুবিধা হয়ে গেল। তবে আপনার তৈরি আলুর দমের ছবি দেখেই যেন লোভ বেড়ে যাচ্ছে।
যদিও আমি লুচি তৈরি করিনি। তবে লুচি দিয়ে খেতে ভীষণ ভালো লাগবে।
ছোট ছোট আলু দিয়ে অনেক মজাদার ভাবে আলুর দম রেসিপি তৈরি করেছেন আপনি। আপনার তৈরি করা এই আলুর দম দেখে তো মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু ছিল। আলুর দম খেতে আমি অনেক বেশি পছন্দ করি। তাইতো এটা দেখে অনেক লোভ লাগলো। বোঝাই যাচ্ছে কতটা মজা করে খেয়েছিলেন এই আলুর দম।
জ্বী আপু এটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। ধন্যবাদ সুন্দর মন্তব্য ভাগ করে নেয়ার জন্য, ভালো থাকবেন।
আপু, ছোট আলু দিয়ে মজাদার আলুর দমের রেসিপি দেখে মনে হচ্ছে একে আরেকটু না খানেই থাকা যাবে না! এত সুন্দরভাবে সাজানো এবং ধাপে ধাপে রেসিপি উপস্থাপন করার জন্য ধন্যবাদ, এতে আমাদের জন্য খুবই সহজ হয়ে গেছে এই রেসিপিটি বানানো। আর সেই ছবি দেখেই তো মন চাইছে লুচির সঙ্গে বসে চটপটে খেতে শুরু করি। আপনার তৈরি আলুর দমের এত ভালো ছবি দেখে লোভ আরও বেড়ে যাচ্ছে।😋
রেসিপিটা একদম সহজ। লুচির সঙ্গে এই আলুর দম খেতে ভীষণ মজা লাগে।
রেসিপিটি খুব সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে! প্রতিটি ধাপ পরিষ্কার এবং সহজে বোঝার মতো। বিশেষ করে আলু ভাজার সময় এবং মশলার মিশ্রণের পরিমাণ সঠিকভাবে উল্লেখ করা হয়েছে। আপনি অনেক সুন্দর করে আপনার রেসিপিটি সম্পন্ন করেছেন এবং সেটা আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন।সব মিলিয়ে দারুন হয়েছে আপু ধন্যবাদ আপনাকে। এতো সুন্দর একটি লোভনীয় রেসিপি শেয়ার করার জন্য।
সুন্দর একটা মন্তব্য দেখে খুবই ভালো লাগলো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
এরকম মজার মজার রেসিপি দেখলে লোভ সামলানো যায় না। তেমনি ভাবে আপনার রেসিপিটা দেখে জিভে জল চলে আসলো। দেখে তো মনে হচ্ছে রেসিপিটা খুব মজা করে খেয়েছেন। আমার কাছে অনেক চমৎকার লেগেছে আপনার তৈরি করা রেসিপিটা। সবার মাঝে শেয়ার করলেন দেখে ভালো লেগেছে।
জি ভাইয়া অনেক মজা করেই খাওয়া হয়েছে।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।