" আলু দিয়ে বাঁধাকপি ভাজি রেসিপি " || ১০ % বেনিফিসিয়ারি সাইফক্স এর জন্য
হ্যালো বন্ধুরা
হ্যালো বন্ধুরা
আসসালামু আলাইকুম / আদাব
আজ ৫ আশ্বিন -১৪২৯ বঙ্গাব্দ-রোজ মঙ্গলবার - ২০ সেপ্টেম্বর |
|---|
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। |
|---|
সম্পূর্ণ তৈরি রেসিপি
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে শীতকালীন সবজি শেয়ার করব। শীতকাল এখনো আসেনি তবে এরকম সবজি গুলো খেতে অনেক ভালো লাগে। আজ আমি আপনাদের মাঝে আলু দিয়ে বাঁধাকপি ভাজি রেসিপি শেয়ার করব। শীতকালীন এই বাঁধাকপি সবজি আমার মনে হয় সবার কাছে খেতে অনেক ভালো লাগে । খুব অল্প উপকরণ দিয়ে দারুন স্বাদের এই রেসিপি তৈরি করা যায়। বাঁধাকপি আমার পরিবারের সবাই খেতে অনেক ভালো বাসে। বিশেষ করে আমার ছোট ভাই। শীতকালীন এই সবজি গুলো সাধ যেন অতুলনীয়। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা আর দেরি না করে চলুন দেখে নেওয়া যাক আলু দিয়ে বাঁধাকপি ভাজি রেসিপি। |
|---|
প্রয়োজনীয় উপকরণ
প্রয়োজনীয় উপকরণ
| ক্রমিক নং | উপকরণ | পরিমাণ |
|---|---|---|
| ১. | বাঁধাকপি | ১ টি |
| ২. | আলু | ৩ টি |
| ৩. | পেঁয়াজ কুচি | পরিমাণ মতো |
| ৪. | কাঁচা মরিচ কুচি | পরিমাণ মতো |
| ৫. | লবণ | স্বাদমতো |
| ৬. | হলুদ গুঁড়া | ১ চা চামচ |
| ৭. | তেল | পরিমাণ মতো |
রান্না করার প্রক্রিয়া
রান্না করার প্রক্রিয়া
ধাপ ১
ধাপ ১
প্রথমে আমি আলু ও বাঁধাকপি গুলো ভালোভাবে কেটে নিয়ে ধুয়ে নেই রান্না করার জন্য।
ধাপ ২
ধাপ ২
কড়াই চুলার মধ্যে বসিয়ে দেই। এরপর পরিমাণ মতো তেল দিয়ে নেই। তেল গরম হয়ে এলে পেঁয়াজ কুচি ও মরিচ কুচি গুলো দিয়ে নেই। এরপর একটু ভাজা ভাজা করে নেই।
ধাপ ৩
ধাপ ৩
কড়াই এর মধ্যে কেটে রাখা আলু ও বাঁধাকপি দিয়ে নেই। এরপর পরিমাণ মতো লবণ ও হলুদ কড়াই এর মধ্যে দিয়ে নেই।
ধাপ ৪
ধাপ ৪
এরপর আলু ও বাঁধাকপি ভালো ভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেই সিদ্ধ হওয়ার জন্য।
ধাপ ৫
ধাপ ৫
বাঁধাকপি ও আলু ভালো ভাবে সিদ্ধ হয়ে এলে পরিষ্কার একটি প্লেটে নামিয়ে নেই।
অবশেষে তৈরি হয়ে এলো আলু দিয়ে বাঁধাকপি ভাজি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা আপনাদের মহা মূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।
পোস্ট বিবরণ
| রেসিপি | আলু দিয়ে বাঁধাকপি ভাজি রেসিপি |
|---|---|
| ছবি তোলার মাধ্যম | Realme c1 |
| ফটোগ্রাফার | @bobitabobi |
| লোকেশন | বাংলাদেশ |
আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে
ধন্যবাদ সবাইকে
সত্যি বলতে অসময়ে যেকোনো কিছু রান্না করলে একটু ভিন্ন রকম সুস্বাদু হয়ে থাকে। যেমনটি শীতকালীন সবজি বাঁধাকপি, সে বাঁধাকপি শীতকাল আসার আগেই যদি রান্না করা হয় একটু ভিন্ন রকম টেস্ট পাওয়া যায়। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ভাবে আলু দিয়ে বাঁধাকপি রেসিপি আমাদের সাথে তুলে ধরার জন্য ভালো থাকবেন।
জি ভাইয়া শীতকালীন সবজি এখন খেলে একটু ভিন্ন স্বাদ পাওয়া যায়
শতভাগ সত্য বলেছেন আপু ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য
Hello friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
আলু দিয়ে বাঁধাকপি ভাজি রেসিপি আমার খেতে ভীষণ মজা লাগে। আপনি তো দেখছি চমৎকার ভাবে রেসিপি শেয়ার করেছেন। দেখে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে আপু
সুন্দর মন্তব্য করে আমার পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
আপু আলু দিয়ে বাঁধাকপি ভাজি দারুণ হয়েছে। আসলে আপু এই সবজিটা শীতকালে খেতে অনেক মজা লাগে। আপনাদের বাসায় সবাই পছন্দ করে, বিশেষ করে আপনার ছোট ভাই এর কথা। তার মনে হচ্ছে অনেক পছন্দের সবজিটা।আমার ও অনেক পছন্দ। আপনাকে অনেক ধন্যবাদ এমন সুন্দর রেসিপি শেয়ার করার জন্য।
জি আপু সবাই পছন্দ করে খেতে এই সবজি টি। ধন্যবাদ আপনাকে
বাঁধাকপি শীতকালীন সবজি, এখন মোটামুটি সব সবজি কম বেশি সবসময়ই পাওয়া যায়,কিন্তু স্বাদের একটু কম বেশি থাকে শীতকালেই বাঁধাকপি খেতে বেশি ভালো লাগে।
বাঁধাকপি আমার খুবই পছন্দের একটা সবজি। বাঁধাকপি আলু দিয়ে ভাজি দেখেই তো খেতে ইচ্ছে করছে আপু খুবই লোভনীয় হয়েছে রেসিপি টি। সুন্দর একট রেসিপি শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।
একদম ঠিক বলেছেন শীতকালে বাঁধাকপি সবজি খেতে অনেক মজা লাগে। ধন্যবাদ আপু
আলু বাঁধা কপি ভাজি খুব মজার একটা রেসিপি । কম সময়ে ঝটপট রান্না করে খাওয়া যায়। এখন শীতকাল সবজিগুলো খেতে ভালো লাগে। তবে এখন আপু শীতকাল আসার প্রায় শীতকাল সবজি গুলো পাওয়া যায়। ধন্যবাদ আপু।
জি আপু বাঁধাকপি ভাজি খুব মজার একটি রেসিপি।
খুব সামান্য উপকরণ দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করেছেন।আমার খুব প্রিয় একটি খাবার।ধন্যবাদ রেসিপিটি শেয়ার করার জন্য।
আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর মন্তব্য করার জন্য
আপনার তৈরি করা আলু দিয়ে বাঁধাকপি ভাজি রেসিপি দেখতে অনেক সুন্দর হয়েছে। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করা পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ আপনাকে ভাইয়া এতো সুন্দর মন্তব্য করে আমাকে আনন্দ দেওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা রইল
আপু এখনো শীতকাল আসেনি কিন্তু তার আগেই আপনি বাঁধাকপি ভাজি রেসিপি শেয়ার করে নিয়েছেন। আমার কাছে এই ভাজি খেতে অনেক ভালো লাগে। কিন্তু কখনো আলু দিয়ে এভাবে ভাজি করে খাওয়া হয়নি। আপনি খুব সুন্দর ভাবে আলু দিয়ে বাঁধাকপি ভাজি রেসিপি তৈরি করেছেন। মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।
একদিন বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন আপু খেতে অনেক মজা লাগবে
আপনি আলু দিয়ে বাঁধাকপি ভাজি রেসিপি বানিয়েছেন। আলু দিয়ে বাঁধাকপি ভাজি খেতে খুব ভালো লাগে আমার। আপনি সত্যি বলেছেন শীতকালে বাঁধাকপি খেতে ভালো লাগে অনেক। এবং আপনার রেসিপি দেখে মনে হয় খুব সুস্বাদু হবে। ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে শেয়ার করার জন্য।
জি আপু খেতে খুবই সুস্বাদু হয়েছে ধন্যবাদ আপনাকে