মুরগির মাংস দিয়ে মজাদার বিরিয়ানি রান্নার রেসিপি
হ্যালো বন্ধুরা
আজ ১৩ জ্যৈষ্ঠ -১৪৩০ বঙ্গাব্দ-রোজ শনিবার - ২৭ মে ২০২৩ |
|---|
আ মার বাংলা ব্লগের সকল সদস্যকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন
আপনারা সবাই কেমন আছেন। আশা করি মহান আল্লাহ তায়ালার রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও মহান আল্লাহ তায়ালার ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। |
|---|
সম্পূর্ণ তৈরির রেসিপি
প্রতিদিনের মতো আজও আপনাদের মাঝে এসে হাজির হলাম নতুন একটি রেসিপি পোস্ট নিয়ে। আজ আমি আপনাদের মাঝে বয়লার মুরগির মাংস দিয়ে সুস্বাদু বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করবো। অনেকদিন থেকে বাসায় তৈরি এই মজাদার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। তাই ভাবলাম এই রেসিপি বাসায় তৈরি করে আপনাদের মাঝে উপস্থাপন করি। আমার ছোট ভাই ও আমার বিরিয়ানি অনেক পছন্দের। তাই হাতে সময় নিয়ে তৈরি করে নিলাম এই রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তাহলে বন্ধুরা দেরি না করে চলুন দেখে নেওয়া যাক বয়লার মুরগির মাংস দিয়ে সুস্বাদু বিরিয়ানি রান্নার রেসিপি।
| ক্রমিক নং | উপকরণ | পরিমাণ |
|---|---|---|
| ১. | মুরগির মাংস | পরিমাণ মতো |
| ২. | চাল | পরিমাণ মতো |
| ৩. | দুধের প্যাকেট | ১ টি |
| ৪. | টমেটো সস | ৪ টি |
| ৫. | বিরিয়ানি মসলার প্যাকেট | ১ টি |
| ৬. | পেঁয়াজ কুঁচি | পরিমাণ মতো |
| ৭. | কাঁচা মরিচ | ৬ টি |
| ৮. | তেল | পরিমাণ মতো |
| ৯. | লবণ | স্বাদমতো |
| ১০. | বাদাম বাটা | পরিমাণ মতো |
| ১১. | আদা বাটা | পরিমাণ মতো |
| ১২ | রসুন বাটা | পরিমাণ মতো |
| ১৩. | দারুচিনি | পরিমাণ মতো |
| ১৪. | তেজপাতা | ২ টি |
রান্না করার প্রক্রিয়া
রান্না করার প্রক্রিয়া
ধাপ ১
ধাপ ১
প্রথম রান্না করার জন্য মাংস গুলো ধুয়ে নেই। এরপর চাল গুলো পানি দিয়ে ভালো ভাবে ধুয়ে নেই।
ধাপ ২
ধাপ ২
কড়াই এর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেই। এরপর কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে নেই। এরপর ভালোভাবে নেড়ে দিয়ে একটু ভেজে নেই।
ধাপ ৩
ধাপ ৩
পেঁয়াজ ভেজে নেওয়ার পর পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা গুলো দিয়ে নেই। এরপর ভালোভাবে নেড়ে দেই।
ধাপ ৪
ধাপ ৪
মসলা গুলো দিয়ে দেওয়ার পর পরিমাণ মতো টমেটো সস ,লবণ ,তেজপাতা ও বিরিয়ানি মসলা দিয়ে নেই। এরপর ভালোভাবে নেড়ে দিয়ে মসলা গুলো কষিয়ে নেই।
ধাপ ৫
ধাপ ৫
মসলা গুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পর গোটা কয়েকটি কাঁচা মরিচ দিয়ে নেই।
ধাপ ৬
ধাপ ৬
মসলা গুলো নিচে লেগে এলে ধুয়ে রাখা মাংস গুলো দিয়ে নেই। এরপর ভালোভাবে নেড়ে দেই।
ধাপ ৭
ধাপ ৭
মাংস গুলো ভালো ভাবে কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে নেই। এরপর নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেই।
ধাপ ৮
ধাপ ৮
একটি পাত্রের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেই। এরপর আবার পেঁয়াজ কুঁচি ও দারুচিনি দিয়ে নেই।
ধাপ ৯
ধাপ ৯
পেয়াজ কুচি গুলো একটু ভেজে নেওয়ার পর পরিমাণ মতো আদা ও রসুন বাটা দিয়ে নেই। এরপর ভালোভাবে নেড়ে দিয়ে নেই।
ধাপ ১০
ধাপ ১০
মসলা গুলো ভালোভাবে নেড়ে দেওয়ার পর ধুয়ে রাখা চাল গুলো দিয়ে নেই। এরপর ভালোভাবে নেড়ে দিয়ে কিছুক্ষণ রেখে দেই।
ধাপ ১১
ধাপ ১১
গুড়ো দুধ পানি দিয়ে গুলিয়ে নেওয়ার পর চালের মধ্যে দিয়ে নেই। এরপর কয়েকটি গোটা কাঁচা মরিচ ও পানি দিয়ে নেই।
ধাপ ১২
ধাপ ১২
চালগুলো ভালোভাবে নেড়ে দিয়ে সিদ্ধ করে রাখা মাংস গুলো চালের মধ্যে দিয়ে নেই। এরপর আবার ভালোভাবে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেই। এরপর ভালোভাবে হয়ে এলে নামিয়ে নেই।
অবশেষে তৈরি হয়ে এলো মজাদার বিরিয়ানি রেসিপি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের সবার অনেক ভালো লাগবে। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আপনাদের মহামূল্যবান মন্তব্যের মাধ্যমে আমাকে জানাবেন।
| রেসিপি | মাংস দিয়ে মজাদার বিরিয়ানি রেসিপি |
|---|---|
| ছবি তোলার মাধ্যম | Realme c1 |
| ফটোগ্রাফার | @bobitabobi |
| লোকেশন | বাংলাদেশ |
আমি মোছাঃ ববিতা আক্তার বিথী। আমার ইউজার নেম @bobitabobi। আমি পেশায় একজন ছাত্রী। বাংলাদেশ আমার জন্মভূমি। বাংলা ভাষা আমার মাতৃভাষা। এই বাংলায় জন্মগ্রহণ করে আমি নিজেকে অনেক গর্বিত মনে করি। আমার ভালো লাগে বাংলায় কথা বলতে। এই বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। আমার জন্য দোয়া করবেন এবং আমার পাশে থাকবে। আমি যেন আগামীতে আরো অনেক সুন্দর পোস্ট নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হতে পারি। আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। কোন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাইকে
ধন্যবাদ সবাইকে
বিরিয়ানি রান্নার রেসিপি দেখে তো আবারো খিদে বেরে গেলো। যদিও আমি একটু আগে খেয়ে আসলাম। বিরিয়ানি আমার খুব পছন্দের। আপনার রেসিপি দেখে ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আপু।
সময়টা দুপুর বেলা ক্ষুধা তো পেটে লেগেই আছে তারপরও এই মুরগির বিরানি। বলেন তো এখন আমার পেটের অবস্থা কি? যাহোক আপু আপনি খুব যত্ন করে খুব সুন্দর করে, মুরগির মাংসের বিরানি রান্না করেছেন। বিরানী রান্নার ধাপ গুলো খুব সুন্দর করে আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ব্যক্তিগতভাবে আমার মনে হয় বিরিয়ানী খেতে পছন্দ করে না এমন মানুষ হয়তো কখনো কোথাও খুঁজে পাওয়া যাবে না। বিরিয়ানি খেতে সকলেই অনেক বেশি পছন্দ করে আর আপনার এই বিরিয়ানি রান্নার রেসিপি দেখেই জিভে জল এসে যাচ্ছে এই সন্ধ্যেবেলা। দেখেই বোঝা যাচ্ছে অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় ছিল শেয়ার করার জন্য ধন্যবাদ।
বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আপনার বিরিয়ানি রেসিপি দেখে তো খিদে লেগে গেল। দেখে খেতে ইচ্ছে করছে। পরিবেশন দেখে খুবই লোভনীয় লাগছে। রান্না করার প্রতিটা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। এত সুস্বাদু ও একটি মজাদার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।
আহা!! স্বাদের বিরিয়ানি, দেখেই তো খেতে ইচ্ছে করছে। বিরিয়ানি কিংবা পোলাও রেসিপি আমার কাছে খেতে খুবই ভালো লাগে। আর তুমিতো দেখছি অনেকগুলো উপকরণ দিয়ে খুবই মজার করে বিরিয়ানি রান্না করেছো। তোমার বিরিয়ানি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ মজার হয়েছে। মুরগির মাংস দিয়ে মজাদার বিরিয়ানি রান্নার প্রতিটি ধাপ তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমার কাছে ও চিকেন বিরিয়ানি অনেক মজার লাগে অন্যান্য বিরিয়ানির তুলনায়। আপনার ভাই এবং আপনি বেশ মজার খাবার খেলেন চিকেন বিরিয়ানি রান্না করে বেশ ভালো লাগলো। আপনি চিকেন বিরিয়ানি রান্নার পদ্ধতি সুন্দর ভাবে শেয়ার করেছেন অনেক ধন্যবাদ আপনাকে।
বিরিয়ানি আমার অনেক পছন্দ। আপনার রেসিপিটি দেখে জিভে জল চলে এসেছে। রেসিপিটি দেখে লোভ সামলানো যাচ্ছে না। আপনি অনেক সুন্দর করে ধাপগুলো গুছিয়ে লিখেছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
চিকেন বিরিয়ানি আমার খুব পছন্দ। আপনার রেসিপির কালার দেখেই বুঝা যাচ্ছে খেতে খুব ইয়াম্মি হয়েছে। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। নিশ্চয়ই খুব মজা করে খেয়েছেন। রেসিপিটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তবে আমার মনে হয় রেসিপির পরিবেশনটা আরো সুন্দর ভাবে করা দরকার ছিলো।
বিরানী খেতে আমার অনেক পছন্দ।আপনার প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। খুবই লোভনীয় একটি খাবার আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন।আপনার ক্রিয়েটিভিটির মাধ্যমে বিরানি রান্নার রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু।