আমড়া মাখা রেসিপি
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। যতদিন যাচ্ছে মনে হচ্ছে নিজের করা রেসিপিগুলো অনেক সুন্দর হচ্ছে। তাই সব সময় ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। কারণ সব সময় একই রকম রেসিপি খেতে খেতে যেমন নিজেরও ভালো লাগে না। তেমনি একই রকম রেসিপি দেখতেও ভালো লাগেনা। তাই আজকে আমি আমড়া ভর্তা রেসিপি । আমার কাছে যে কোন ফল ভর্তা রেসিপি খেতে ভীষণ ভালো লাগে। আমার তো এরকম রেসিপিগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবারও খুবই পছন্দ হবে।
রান্নার উপকরণ :
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| আমড়া | ৮টা |
| আচার | ২ ধরনের |
| লবণ | স্বাদমতো |
| মরিচ গুঁড়ো | ৩ চা চামচ |
| রসুন | ২ চা চামচ |
রান্নার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি কয়েকটা আমড়া নিলাম। এরপর আমি আমড়া গুলোর চামড়া ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম।
ধাপ - ২ :
এরপর আমি এই সবগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিলাম।
ধাপ - ৩ :
এরপর আমি এর মধ্যে মরিচের গুড়া, রসুন বাটা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম।
ধাপ - ৪ :
এরপরে হাত দিয়ে ভালোভাবে কিছুক্ষণ মেখে নিলাম। একটু মেখে সবগুলো মিশ্রণ করে নিলাম।
ধাপ - ৫ :
এরপর এর মধ্যে আমি দুই ধরনের আমার আচার দিয়ে দিলাম। আচার দিলে এই ভর্তাটা খেতে একটু বেশি মজাদার হয়
ধাপ - ৬ :
এরপরে আমি হাত দিয়ে আবারও আচারগুলো আমড়ার সাথে মিশিয়ে নিব।
ধাপ - ৭ :
এভাবে হাত দিয়ে মেখে আমি সম্পূর্ণ ভর্তাটা তৈরি করে নিলাম।
শেষ ধাপ :
এরপর পরিবেশন করলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | Samsung galaxy a7 |
| ফটোগ্রাফার | @bdwomen |
| লোকেশন | ফেনী |
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আপনারা আমড়া মাখা রেসিপি দেখেই জিভে জল চলে এসেছে আসলে টক জিনিস দেখলে খুবই খেতে ইচ্ছে করে। ঠিকই বলেছেন আপনি আমড়া মাখার মধ্যে আচার ব্যবহার করলে তা খেতে আরো বেশি ভালো লাগে। আর আমড়া আমাদের শরীরের জন্য খুবই উপকারী আপনার রেসিপি টি খুবই লোভনীয় লাগছে অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আমড়া আমাদের শরীরের জন্য খুব উপকারী ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আপনি একদম ঠিক বলেছেন সব সময় এক রকম রেসিপি খেতে ভালো লাগে না কারোর ই। আমড়া মাখা এভাবে খেতে আমার কাছে অনেক ভালো লাগে। টক-ঝাল-মিষ্টির সমন্বয়ে যেকোনো ফল মাখিয়ে খেতে আমার অনেক বেশি ভালো লাগে। খুব সুন্দরভাবে পরিবেশন করেছেন দেখে অনেক ভালো লাগলো।
আসলে এরকমই রেসিপি বানিয়ে খেতে আমার খুব ভালো লাগে মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
মজাদার একটি রেসিপি শেয়ার করেছেন আপু। দেখে তো জিহ্বা দিয়ে পানি চলে আসলো।এই ধরনের রেসিপি দেখলে কার না ভালো লাগে। একটা নতুন জিনিস শিখলাম আচার দিয়ে আমড়া মাখানো। আমড়া মাখানো অনেক রকমের জিনিস দিয়ে খাওয়া হয়েছে। কিন্তু আপনার মতো আচার দিয়ে কখনো খাওয়া হয়নি। খুবই তাড়াতাড়ি তৈরি করে খাব ইনশাআল্লাহ। আপনার রেসিপি কালার টা বেশ ফুটিয়ে উঠেছে। সাথে পরিবেশনা টা চমৎকার হয়েছে। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
আমড়া সাথে আচার দিয়ে রেসিপি করলে খেতে খুব মজা লাগে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
আমড়া ভর্তা রেসিপি দেখে তো লোভ সামলাতে পারলাম না খেতে ইচ্ছা করছে। এমন রেসিপি দেখলে লোভ সামলানো মুশকিল। আমার কাছে আমড়া ভর্তা রেসিপি ভীষণ ভালো লেগেছে। আজকে দুপুরে আমি আমড়া ভর্তা খেয়েছি খেতে বেশ মজা লাগে। ধন্যবাদ আপনাকে
আমড়া বার্তা খেতে আমার খুব পছন্দ করি। আপনার কাছে ভালো লেগেছে শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
আপু আপনার আমরা মাথা রেসিপি দেখে জিভে জল চলে এলো। ইচ্ছে করছে এখনি আপনার বাসায় গিয়ে খেয়ে নিতে। আপনি একদম ঠিক বলেছেন প্রতিদিন একই রকম খাবার খেতে সত্যি ভালো লাগে না। ধন্যবাদ আপনাকে আপু লোভনীয় রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য।
চলে আসেন আমড়া বক্তা খাওয়াবো আমাদের এখানে অনেক বড় একটি আমড়া গাছ আছে। ধন্যবাদ আপনাকে মন্তব্য করার জন্য।
এখন আমড়ার সিজন বাজারে প্রচুর আমড়া পাওয়া যাচ্ছে ।আমড়ায় আছে প্রচুর পরিমাণে সি ভিটামিন যা আমদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে ।তাই আমড়ার সিজনে বিভিন্নভাবে আমড়া আমরা খেতে পারি সি ভিটামিনের জন্য।আপনার রেসিপিটি একদিন ট্রাই করবো।ধন্যবাদ ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে আমড়া নিয়ে অনেক সুন্দর মন্তব্য করায় এবং উপকারিতা তুলে ধরার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনার তৈরি করা আমড়া ভর্তা রেসিপি দেখে জিভে জল চলে আসলো। আপনি অনেক সুন্দর ভাবে তৈরি করে পাশাপাশি ধাপগুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল
মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপু আপনার আমড়া ভর্তা রেসিপি দেখে জিভে জল চলে এলো। এমন সময় দেখা হলো না এখন তৈরি করাসম্বভ হচ্ছে না। সময় করে একদিন অবশ্যই রান্না করব। ধন্যনবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে আপনি মন্তব্য করার জন্য। এবং আমড়া বক্তা বানিয়ে আমি খেয়েছি।
একই রকমের খাবার খেতে সত্যিই ভালো লাগেনা। মাঝে মাঝে খাবারের মাঝে যদি ভিন্নতা আসে তাহলে ভালো লাগে। আমড়া ভর্তা খেতে আমি অনেক পছন্দ করি। ঝাল ঝাল আমড়া মাখানো খেতে বেশ ভালো লাগে। আপু আপনার শেয়ার করা লোভনীয় এই রেসিপি দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপনাকে।
ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে সাজিয়ে গুজিয়ে মন্তব্য উপস্থাপনা করার জন্য।