রেসিপি :- মজাদার মুরগির কলিজা ভুনা রেসিপি।
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। যতদিন যাচ্ছে মনে হচ্ছে নিজের করা রেসিপিগুলো অনেক সুন্দর হচ্ছে। তাই সব সময় ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। কারণ সব সময় একই রকম রেসিপি খেতে খেতে যেমন নিজেরও ভালো লাগে না। তেমনি একই রকম রেসিপি দেখতেও ভালো লাগেনা। তাই আজকে আমি অনেক মজাদার মুরগির কলিজা ভুনা রেসিপি তৈরি করলাম। আসলে কিছু দিন আগে মাইসুন এর জন্মদিন উপলক্ষে আমরা একসাথে কয়েকটি মুরগি কিনে এনেছিলাম।
তাই যখন মুরগির মাংস কেটে দেখে ছিলাম তখন আমি আলাদাভাবে মুরগির কলিজা গুলো রেখেছিলাম। তখন ভেবেছিলাম হয়তো কোন রেসিপি তৈরি করতে পারব। তাই আজকে এই মুরগির কলিজা ভুনা রেসিপিটি তৈরি করলাম। সত্যি মুরগির কলিজা ভুনা খেতে কিন্তু দুর্দান্ত ছিল। এভাবে আপনারা ও কিন্তু চাইলে কম সময়ের মধ্যে মজাদার কলিজা ভুনা তৈরি করে খেতে পারবেন। মাঝেমধ্যে আমার কাছে এরকম ভিন্ন কিছু খেতে বেশ ভালো লাগে। তাইতো আমার এরকম রেসিপিগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবার ও খুবই পছন্দ হবে।
রান্নার উপকরণ :
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| মুরগির কলিজা | |
| পেঁয়াজ কুচি | ২ টা |
| লবণ | স্বাদমতো |
| মরিচ গুঁড়ো | ৩ চা চামচ |
| হলুদ গুঁড়ো | ১.৫ চা চামচ |
| রসুন | ২ চা চামচ |
| রাঁধুনি মসলা | ১চা চামচ |
| তেল | পরিমাণ মত |
| পানি | পরিমাণ মত |
রান্নার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি একটি কড়াই এর মধ্যে তেল গরম করে তার মধ্যে কুঁচি করে রাখা পেঁয়াজ এবং কাঁচা মরিচ দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর তার মধ্যে এক এক করে সব ধরনের মসলা দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়ে নিলাম।
ধাপ - ৩ :
তারপর সব মশলা গুলো একটু কষানো হয়ে গেলে তার মধ্যে পরিমাণমতো অল্প পানি দিয়ে আবারও কষিয়ে নিয়ে নিলাম।
ধাপ - ৪ :
তারপর পরিষ্কার করে রাখা মুরগির কলিজা গুলোকে মসলা গুলোর মধ্যে দিয়ে নিলাম।
ধাপ - ৫ :
তারপর কিছুক্ষণ ভালো করে নেড়েচেড়ে তার মধ্যে পরিমাপ কিছু পানি দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
তারপর মুরগির কলিজা কিছুটা রান্না হয়ে আসলে তার মধ্যে টেস্টি মসলা দিয়ে আবারো কিছুক্ষণ রান্না করে নিয়ে নিলাম।
ধাপ - ৭ :
তারপর কুঁচি করে রাখা ধনিয়া পাতা দিয়ে আবারো নেড়েচেড়ে মুরগির কলিজা ভুনা রান্না করে নিয়ে নিলাম।
শেষ ধাপ :
এভাবেই খুব সুন্দর করে মুরগির কলিজা ভুনা রান্না করে নিয়ে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | Samsung galaxy a7 |
| ফটোগ্রাফার | @bdwomen |
| লোকেশন | ফেনী |
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
জিভে জল আনা একটি রেসিপি শেয়ার করলেন তো আপু। আজকে ইচ্ছে করছিল একটু খিচুড়ি আর মুরগির মাংস খেতে। একটু ঠান্ডা পড়লেই আমার খিচুড়ি আর মুরগির মাংস খেতে ইচ্ছা করে। রেসিপিটি দেখে লোভে পড়ে গেলাম আপু। চমৎকার রেসিপিটি শেয়ার করে নেওয়ার জন্য ধন্যবাদ।
https://x.com/bdwomen2/status/1917219731293032904?t=lM7GPD52wimwEww7eccUUQ&s=19
মুরগির এই কলিজা আমি পছন্দ করি না। তবে আপনি যেভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্না করেছেন দেখে মনে হচ্ছে খেতে অনেক সুস্বাদু হয়েছিল। আমাদের বাড়ির আশেপাশের মানুষেরা এমন করে শুধুমাত্র মুরগীর কলিজা ভুনা করে খায় না। মুরগির কলিজার সাথে আরো কিছু গিলে, গলা এবং মাংস একসাথে রান্না করে খায়। তাই এমন রান্না আমি আগে কখনো দেখিনি। আপনার পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। ধন্যবাদ।
অনেক মজাদার একটি রেসিপি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। রেসিপিটি দেখেই মনে হচ্ছে খুব সুস্বাদু ও মজাদার ছিল। শুধু মুরগির কলিজা এভাবে কখনো ভুনা করে খাওয়া হয়নি সঙ্গে মুরগির আদার্স পার্ট ও রান্না করে খাওয়া হয়েছে। তবে রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে বেশ লোভনীয়। একদিন বাসায় ট্রাই করব।ধন্যবাদ আপু পোস্টটি শেয়ার করার জন্য।
https://x.com/bdwomen2/status/1917220685568704895?t=cQmTsWUC_w2zPJMt6k2fkQ&s=19
আপু, আপনার উপস্থাপিত মুরগির কলিজা ভুনা রেসিপিটি অসাধারণ লেগেছে। প্রতিটি ধাপ এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন যে চোখে দেখেই রান্নার স্বাদ অনুভব করা যায়। ছবিগুলোও রেসিপিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ইনশাআল্লাহ শিগগিরই বাসায় ট্রাই করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন চমৎকার একটি রেসিপি আমাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য।
আজ আপনি অনেক মজাদার একটা রেসিপি তৈরি করেছেন। আমার কাছে আপনার তৈরি করা রেসিপিটা দেখে খুব ভালো লেগেছে। এরকম মজাদার রেসিপি গুলো দেখলে অনেক লোভ লেগে যায়। জিভে জল চলে আসার মত একটা রেসিপি তৈরি করেছেন আপনি। রেসিপিটা দেখেই তো বোঝা যাচ্ছে কতটা সুস্বাদু হয়েছিল।
মজার মজার রেসিপি দেখলে কিভাবে লোভ সামলানো যায় আপনি বলেন। যেমন আপনার রেসিপিটা দেখে আমার এতটা লোভ লেগেছে। এখন তো ইচ্ছে করছে খেয়ে ফেলতে। আপনি সবসময় অনেক মজার মজার রেসিপি তৈরি করে থাকেন। আপনার তৈরি করা রেসিপিগুলো অনেক লোভনীয় হয়ে থাকে। বুঝতেই পারি দেখে এগুলো অনেক সুস্বাদু হয়। নিশ্চয়ই এই রেসিপিটাও অনেক সুস্বাদু ছিল। সুন্দর করে সবার মাঝে শেয়ার করলেন দেখেই অসম্ভব ভালো লাগলো।
বাহ আপনি তো খুব মজার রেসিপি করেছেন। মুরগির কলিজা ভুনা খেতে বেশ মজাই লাগে। আর এ ধরনের রেসিপি গুলো খাবার মজাই আলাদা। এবং এই ধরনের রেসিপির মধ্যেও পেঁয়াজ ও মরিচ একটু বেশি দিলে খেতে বেশ মজা লাগে। ধন্যবাদ মুরগির কলিজা ভুনা রেসিপি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।