মজাদার ভর্তা রেসিপি
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। রেসিপি পোস্টগুলো আমার কাছে করতে একটু বেশি ভালো লাগে। আপনাদের রেসিপি পোস্টগুলো দেখতে একটু বেশি ভালো লাগে। তাই আমি সব সময় এরকম মজাদার রেসিপি তৈরি করার চেষ্টা করি। যতদিন যাচ্ছে মনে হচ্ছে নিজের করা রেসিপিগুলো অনেক সুন্দর হচ্ছে। তাই সব সময় ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। কারণ সব সময় একই রকম রেসিপি খেতে খেতে যেমন নিজেরও ভালো লাগে না। তেমনি একই রকম রেসিপি দেখতেও ভালো লাগেনা। তাই আজকে আমি সিম আলু দিয়ে ভর্তা তৈরি করার চেষ্টা করলাম। আমরা তো এরকম ভর্তা তৈরি করে খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে সিমের টা খেতে একটু বেশি ভালো লাগে। তাই সুন্দরভাবে এই রেসিপি তৈরি করার চেষ্টা করেছি। আমার তো এরকম রেসিপিগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবারও খুবই পছন্দ হবে।
রান্নার উপকরণ :
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| সিম | ২০০ গ্রাম |
| রুই মাছ | ২ পিস |
| আলু | বড় গুলো ২-৩ টা |
| পেঁয়াজ কুচি | ২ টা |
| কাঁচা মরিচ | ২৫ গ্রাম |
| ধনিয়া পাতা | স্বাদমতো |
| লবণ | স্বাদমতো |
| হলুদ গুঁড়ো | ১.৫ চা চামচ |
| রসুন | ২ চা চামচ |
| তেল | পরিমাণ মত |
| পানি | পরিমাণ মত |
রান্নার বিবরণ :
ধাপ - ১ :
আমি প্রথমে একটি কড়াই চুলায় বসিয়ে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপর কেটে রাখা আলু এবং সিমের কুঁচি দিয়ে দিলাম।
ধাপ - ২ :
এরপর পরিমাণ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে দিলাম।
ধাপ - ৩ :
তারপরে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম। তারপরে কিছুক্ষণ এভাবে রেখে দিলাম।
ধাপ - ৪ :
তারপরে এগুলো ভালোভাবে ভেঁজে নিয়ে অন্য একটি পাতিলে নিয়ে নিলাম।
ধাপ - ৫ :
এরপর পাতিলের মধ্যে মাছ ভাজা, ধনিয়া পাতা, পেঁয়াজ কুঁচি নিয়ে নিলাম।
ধাপ - ৬ :
এরপর ধনিয়া পাতা গুলোকে হিল বাটা দিয়ে ভালোভাবে বেটে নিলাম।
ধাপ - ৭ :
এরপর পেঁয়াজ এবং মাছগুলোকে বেটে নিলাম।
ধাপ - ৮ :
এরপর ভেজে রাখা সিম এবং আলু গুলো বেটে নিতে লাগলাম আস্তে আস্তে। এভাবে ভালোভাবে বেটে নিলাম। তারপরে সব কিছু একসাথে মিক্স করে নিলাম।
শেষ ধাপ :
এইভাবে পুরো রান্না করা রেসিপিটি শেষ করে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | Samsung galaxy a7 |
| ফটোগ্রাফার | @bdwomen |
| লোকেশন | ফেনী |
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
https://twitter.com/bdwomen2/status/1650868661073350662?t=7oteVjdVgjqNxrLFn6yBXQ&s=19
বেশ মজাদার রেসিপি । এ ভর্তা দিয়ে অনায়েসে খাওয়া শেষ করা যাবে, অন্য কিছু লাগবে না। ধাপগুলোর উপস্থাপনা বেশ ভাল । অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
ঠিক বলেছেন আপু ভর্তা দিয়ে খাওয়া শেষ করা যাবে অন্য কিছু লাগবে না। আপনার মন্তব্য শুনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
ভিন্ন ধরনের একটি ভর্তার রেসিপি আপনি তৈরি করেছেন। ভর্তা গুলি দেখে আমার খেতে খুব ইচ্ছে করতেছে। দেখে মনে হচ্ছে অনেক বেশি সুস্বাদু হয়েছে। অনেক সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ভর্তা গুলো খেতে অনেক সুস্বাদু হয়েছে। সুন্দর মন্তব্য করায় আপনাকে অনেক ধন্যবাদ।
আপু আপনার ভর্তা দেখে খিদা লেগে গিয়েছে। এভাবে ভর্তা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আমি মাঝে মাঝে এভাবে ভর্তা তৈরি করি আর খেতে খুবই সুস্বাদু লাগে। তবে মাছ দিয়ে এভাবে ভর্তা খাওয়া হয়নি। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
মাছ দিয়ে ভর্তা করলে খেতে অনেক মজাই লাগে। বাড়িতে একদিন চেষ্টা করবেন খেতে অনেক মজা লাগবে। ধন্যবাদ আপনাকে আমার ভর্তার রেসিপি নিয়ে মন্তব্য করার জন্য।
ভর্তা এবং ভর্তার এত সুন্দর পরিবেশন দেখে তো লোভ সামলানো যাচ্ছে না আপু। আর এত সুন্দর কালার এসেছে দেখে মনে হচ্ছে এক প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। অসাধারণ এই সিমের ভর্তার রেসিপি আপনি আমাদের সাথে শেয়ার করেছেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
ঐদিন ভর্তাগুলো দেখে আমার ফ্যামিলির লোক খুব মজা করে খাওয়া খেয়েছে। সত্যি ওই দিন আমি অনেক ভাত খেলাম ভর্তা দিয়ে। সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
শিম,রুইমাছ,আলু এবং আরও কিছু উপকরণ দিয়ে খুবই মজাদার ভর্তা তৈরি করেছেন আপু। আমার তো দেখেই জিভে পানি চলে এলো। কারণ ভর্তা আমার খুব পছন্দ। গরম গরম ভাতের সাথে এই ধরনের ভর্তা পেলে তো পেট ভরে ভাত খাওয়া যাবে। রেসিপিটা দেখে খুব ভালো লাগলো আপু। যাইহোক এমন মুখরোচক একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
আপনার কাছে আমার ভর্তার রেসিপি ভালো লাগলো শুনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।
দারুণ একটি রেসিপি তৈরি করেছেন আপু ৷ আসলে ভর্তা আমার অনেক পছন্দের একটি খাবার ৷ গরম ভাতের সাথে ভর্তা , আহা কি মজার ৷ তবে এমন ভর্তা আমার একটু কমই খাওয়া হয়েছে ৷ আপনি অনেক সুন্দর ভাবে বিভিন্ন উপকরণের সমন্বয় দারুণ একটি ভর্তার রেসিপি শেয়ার করেছেন ৷ ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য , অনেক ভালো লাগলো ভর্তার রেসিপি দেখে ৷
আমি প্রায় সময় খাওয়ার সময় ভর্তা করে থাকি। ভর্তা দিয়ে খাবার খেতে অনেক মজাই লাগে। অনেক সুন্দর মন্তব্য করায় ধন্যবাদ আপনাকে।
আপু আপনার আজকের এই ভর্তার রেচিপি দেখে আমার জিভে জল চলে এসেছে। আসলে ভর্তা খেতে আমার খুব ভালো লাগে। আপনার এই ভর্তা আমি বাড়িতে ট্রাই করবো।
বাড়িতে ভর্তা বানানোর চেষ্টা করিয়েছেন। খেতে অনেক মজাই পাবেন। অনেক সুন্দর মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।
ঠিক বলেছেন আপু রেসিপি পোস্টগুলো করতে এবং দেখতেও অনেক ভালো লাগে। সত্যিই তাই সবসময় একই ধরনের রেসিপি খেতে কারোরই ভালো লাগেনা। তাই আপনি আজকে ভিন্ন স্বাদ আনার জন্য সিম আর আলু দিয়ে দারুন স্বাদের একটি ভর্তা করেছেন। বেশ কয়েকটি উপকরণ দিয়ে খুব সুন্দর ভাবে ধাপে ধাপে আপনি রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন দেখেছি। মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে রেসিপিটি।
সত্যি বলতে ভর্তা গুলো খেতে অনেক মজাই হয়েছে। অনেক সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।