সুস্বাদু লইট্টা মাছ ভুনা
হ্যালো বন্ধুরা,
সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। যতদিন যাচ্ছে মনে হচ্ছে নিজের করা রেসিপিগুলো অনেক সুন্দর হচ্ছে। তাই সব সময় ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। কারণ সব সময় একই রকম রেসিপি খেতে খেতে যেমন নিজেরও ভালো লাগে না। তেমনি একই রকম রেসিপি দেখতেও ভালো লাগেনা। তাই আজকে আমি লইট্টা মাছ ভুনা রান্না করে আপনাদের মাঝে ভাগ করে নিলাম। আমি লইট্টা মাছ খেতে অনেক পছন্দ করি। এমনিতেই অনেকেই এই মাছ খেতে ভীষণ পছন্দ করে। কারণ এই মাছে তেমন একটি কাটা থাকে না। তাই আমারও এই মাছটা খেতে অনেক ভালো লাগে। এমনিতেই আমি প্রতি দিন নিত্য নতুন রেসিপি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি। আমার তো এরকম রেসিপিগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবারও খুবই পছন্দ হবে।
রান্নার উপকরণ :
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| লইট্টা মাছ | ৫০০ গ্রাম |
| টমেটো | ২ টা |
| পেঁয়াজের কলি | ৫-৬ টা |
| পেঁয়াজ কুচি | ২ টা |
| লবণ | স্বাদমতো |
| মরিচ গুঁড়ো | ৩ চা চামচ |
| হলুদ গুঁড়ো | ১.৫ চা চামচ |
| রসুন | ২ চা চামচ |
| রাঁধুনি মসলা | ১চা চামচ |
| তেল | পরিমাণ মত |
| পানি | পরিমাণ মত |
রান্নার বিবরণ :
ধাপ - ১ :
প্রথমে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো আর পেঁয়াজের কলি নিয়ে নিলাম। তারপর সবকিছুকে কুচি কুচি করে কেটে নিয়ে নিলাম।
ধাপ - ২ :
তারপর একটি কড়াই এর মধ্যে তেল ঢেলে নিলাম। তারপর তেলটা একটু গরম হয়ে আসলেন তার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম।
ধাপ - ৩ :
তারপর পেঁয়াজকুচি একটু লাল লাল ভাজ হয়ে আসলে তার মধ্যে টমেটো কুচি আর পেঁয়াজের কলি দিয়ে নেটে ছেড়ে দিলাম।
ধাপ - ৪ :
তারপর সব কিছু একটু কষানো হয়ে গেলে তার মধ্যে সব ধরনের মসলা পাতি আর স্বাদমতো লবণ দিয়ে দিলাম।
ধাপ - ৫ :
তারপর সব মসলাগুলো একটু কষানোর জন্য অল্প পরিমাপ মত কিছু পানি দিয়ে দিলাম।
ধাপ - ৬ :
তারপর সেই কষানো পানি গুলোর মধ্যে মাছগুলো ঢেলে দিলাম। তারপর মাছগুলো নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।
ধাপ - ৭ :
তারপর সেই মাছগুলো আর একটু কষানোর জন্য হালকা পরিমাপ কিছু পানি দিয়ে দিলাম। এইভাবে কষানোর পরে রান্নাটা হয়ে গেল।
শেষ ধাপ :
এইভাবে আমি মজাদার মাছগুলো সুন্দরভাবে রান্না করে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ডিভাইস | Samsung galaxy a7 |
| ফটোগ্রাফার | @bdwomen |
| লোকেশন | ফেনী |
আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।
আপু লইট্রা মাছ অনেক মজার মাছ। আসলে এই মাছের কাটা কম থাকে বলে বেশ ভালোই লাগে খেতে। তবে আমাদের এখানে এই মাছ তেমন পাওয়া যায়। আপনি অনেক সুন্দর করে টমেটো দিয়ে ভুনা করেছেন। দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে।কালারটা দারুণ এসেছে। আপনাকে অনেক ধন্যবাদ সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
আমারও কাটা কম হওয়ার কারণে এই মাছ খেতে অনেক ভালো লাগে।
https://twitter.com/bdwomen2/status/1627272147440910338?t=rsg9zFxZjpWDpvncRs-jsw&s=19
লইট্টা মাছ খুব মজার মাছ।আমি ফ্রাই করে খেয়েছি খুব ভাল লেগেছে। কিন্তু কখনও ভুনা করে খাওয়া হয়নি। আপনার রেসিপি খুব লোভনীয় হয়েছে আপু।ভুনার কালার দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক মজার হয়েছে। মজার রেসিপিটি আপনি ধাপে ধাপে শেয়ার ধরেছেন।রেসিপিটি শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
ফ্রাই করে খেলে আরো বেশি মজা লাগে। আমিও কয়েকবার ফ্রাই করে খেয়েছি। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
ঠিক বলেছেন সব সময়ই একই রকম রেসিপি খেতেও ভালো লাগে না,দেখতে ও ভালো লাগে না।একটু ভিন্ন রকম হলে খেতে এবং দেখতে বেশ ভালো লাগে।আপনার রেসিপি সুস্বাদু লইট্টা মাছ ভুনা বেশ দারুন হয়েছে। কালার দেখে মনে হচ্ছে খেতে বেশ সুস্বাদু হয়েছে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ভালো লাগলো।ধন্যবাদ আপনাকে
আমারও সব সময় একই ধরনের রেসিপি খেতে ভালো লাগে না। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
সুস্বাদু লইট্টা মাছ ভুনা রেসিপি দেখে তো খেতে ইচ্ছা করছে আপু। লইট্টা মাছ ভুনা আমার খুব প্রিয় খেতে ভীষণ সুস্বাদু লাগে। আপনার রেসিপি দেখে ভালো লাগলো। অনেক সুন্দর রেসিপি তৈরি করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।
চমৎকার রেসিপি তৈরি করেছে বলে কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ।
লইট্টা মাছের শুটকি আমার খুব ই পছন্দের। কিন্তু লইট্টা মাছ আমার কখনও খাওয়া হয়নি। আপনার রেসিপি দেখে মনে খেতে ও বেশ সুস্বাদু হয়েছে।অনেক ধন্যবাদ আপু চমৎকার রেসিপি টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ উৎসাহ মূলক মন্তব্যের জন্য
লইট্টা মাছ আমার খুবই ভালো লাগে খেতে। লইট্টা মাছের কাটা খুবই কম এবং মাঝখানের কাঁটাটা খুবই নরম খেতে ভালই লাগে। লইট্টা মাছ আমাদের শরীরের জন্য খুবই উপকারী। রেসিপিটি দেখে খেতে ইচ্ছে করছে পরিবেশন টা আমার কাছে খুবই ভালো লেগেছে। সুস্বাদু একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
ঠিক বলেছেন এই মাছের কাঁটাটা নরম হওয়ার কারণে খেতে ভীষণ ভালো লাগে।
লইট্টা মাছ আমার বেশ পছন্দের। কিন্তু ঢাকায় তেমন ভাল পাওয়া যায় না ,তাই খাওয়া কম হয়। তবে চট্টগ্রাম গেলে খাওয়া হয়। আপনি বেশ মজাদার করে লইট্টা মাছ ভুনা তৈরি করেছেন। রং দেখে মনে হচ্ছে খেতে বেশ মজা হয়েছিল । অনেক অনেক শুভ কামনা আপনার জন্য।
গ্রামের দিকে এই মাছগুলো প্রচুর পাওয়া যায়। সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
দারুন মজার একটি রেসিপি শেয়ার করেছেন আপু লইট্টা মাছ ভুনা রেসিপি। লইট্টা মাছ কম বেশি সকলের প্রিয় তবে আমার ক্ষেত্রে শুকনো লইট্টা মাছ আরো বেশি ভালো লাগে খেতে। এই সিজনে আপনি লইট্টা মাছ ভুনা করেছেন সাথে কাঁচা মরিচ মিক্স করেছেন খেতে অনেক ভালো লাগবে। আপনার লইট্টা মাছ ভুনা রেসিপি দেখে লোভ লেগে গেল খাওয়ার জন্য।
চেষ্টা করলাম পুরো রেসিপিটি সুন্দরভাবে তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করার জন্য।
লইট্টা মাছ ভুনা খেতে আমার খুব ভালো লাগে। সত্যি বলতে লইট্টা মাছই আমার অনেক পছন্দ। আপনার রেসিপিটি দেখতে অনেক আকর্ষণীয় হয়েছে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহিত মূলক মন্তব্যের জন্য