রেসিপি :- মজাদার ঝাল পিঠা তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

হ্যালো বন্ধুরা,

সবাই কেমন আছেন। আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভাল আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুবই ভাল আছি। আজকে আবারো অন্যরকম সুন্দর একটি রেসিপি পোস্ট নিয়ে হাজির হলাম। যতদিন যাচ্ছে মনে হচ্ছে নিজের করা রেসিপিগুলো অনেক সুন্দর হচ্ছে। তাই সব সময় ভিন্ন ভিন্ন রেসিপি তৈরি করার চেষ্টা করি। কারণ সব সময় একই রকম রেসিপি খেতে খেতে যেমন নিজেরও ভালো লাগে না। তেমনি একই রকম রেসিপি দেখতেও ভালো লাগেনা। তাই আজকে আমি আটা আর ডিম দিয়ে ঝাল পিঠা তৈরি করার চেষ্টা করলাম। মাঝেমধ্যে এরকম ভিন্ন রকম ঝাল কিছু খেতে বেশ ভালো লাগে। তাছাড়া পিঠা তো সবাই খেতে বেশ পছন্দ করে। কিন্তু ঝাল টক মিষ্টি এই ধরনের পিঠাগুলো খেতে একটু আলাদা ভালো লাগে। তাই আজকে ভিন্ন রকম ভাবে এই ঝাল পিঠা আপনাদের মাঝে শেয়ার করলাম। আমার তো এরকম রেসিপিগুলো তৈরি করতে অনেক ভালো লাগে। তাই আজকে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের সবারও খুবই পছন্দ হবে।

IMG_20240101_184930.jpg

রান্নার উপকরণ :

উপকরণপরিমাণ
আটা২ কাপ
ডিম১ টা
লবণস্বাদমতো
মরিচ গুঁড়ো৩ চা চামচ
হলুদ গুঁড়ো১.৫ চা চামচ
রসুন২ চা চামচ
রাঁধুনি মসলা১ চা চামচ
তেলপরিমাণ মত
পানিপরিমাণ মত

IMG_20240227_200053.jpg

রান্নার বিবরণ :

ধাপ - ১ :

প্রথমে আমি একটি কড়াই এর মধ্যে কিছু পানি গরম করে নিলাম। তারপর সেই ফানি গুলোর মধ্যে পরিমাপ মতো লবণ আর কিছু হলুদ গুঁড়া দিয়ে দিলাম।

IMG_20240227_191608.jpg

ধাপ - ২ :

তারপর আবার মরিচ গুঁড়ো মসলা এবং রসুন দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম।

IMG_20240227_191624.jpg

ধাপ - ৩ :

তারপর সেই মসলাদার পানি গুলোর মধ্যে পরিমাপ মতো কিছু আটা দিয়ে নিলাম।

IMG_20240227_191639.jpg

ধাপ - ৪ :

তারপর আটা গুলোর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিয়ে নিলাম।

IMG_20240227_191647.jpg

ধাপ - ৫ :

তারপর হাত দিয়ে ভালোভাবে সব মসলা এবং আটা তার সাথে ডিম সবকিছু হাত দিয়ে মিশিয়ে নিয়ে নিলাম।

IMG_20240227_191706.jpg

ধাপ - ৬ :

তারপর ছোট ছোট করে কয়টি রুটি ভালোভাবে বেলে নিয়ে নিলাম।

IMG_20240227_191715.jpg

ধাপ - ৭ :

তারপর একটি গোল কাক দিয়ে ছোট ছোট করে রুটি গুলোকে সুন্দরভাবে কেটে তৈরি করে নিলাম।

IMG_20240227_191737.jpg

ধাপ - ৮ :

তারপর অন্য আরেকটি কড়াই এর মধ্যে তেল গরম করে এক এক করে সব ঝাল পিঠাগুলোকে ভেজে নিয়ে নিলাম।

IMG_20240227_191806.jpg

শেষ ধাপ :

এভাবে সুন্দরভাবে ঝাল পিঠা তৈরি করে নিলাম। আশা করি আমাদের রেসিপিটি আপনাদের সবার খুবই পছন্দ হবে। সবাই ভালো থাকবেন।

IMG_20240101_185000.jpg

IMG_20240101_184943.jpg

IMG_20240101_184951.jpg

IMG_20240101_184930.jpg

পোস্ট বিবরণ

শ্রেণীরেসিপি
ডিভাইসSamsung galaxy a7
ফটোগ্রাফার@bdwomen
লোকেশনফেনী

JvFFVmatwWHRfvmtd53nmEJ94xpKydwmbSC5H5svBACH7xbS7ungTbMjNMsQ7fPnm8uUBT2bU8Azf8zCDQrq3tkzHjjCFyraxJQeY79tPTN45w8XxU9wtvaFmWRaLhgHSy5GYKQ6bg.png

IMG-20211226-WA0000.jpg

আমার নাম আকলিমা আক্তার মুনিয়া। আর আমার ইউজার নাম @bdwomen। আমি বাংলাদেশে বসবাস করি। বাংলা ভাষা হল আমাদের মাতৃভাষা আর আমি মাতৃভাষা বলতে পারি বলেই অনেক গর্বিত। আমি বিভিন্ন ধরনের ছবি এবং পেইন্টিং আঁকতে খুবই পছন্দ করি। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং এঁকে থাকি। আবার রঙিন পেপার এবং বিভিন্ন রকমের জিনিস দিয়ে নানা ধরনের কারুকাজ তৈরি করতে আমার খুবই ভালো লাগে। আবার নিজের বিভিন্ন জায়গায় গিয়ে ছবি তুলতে খুবই ভালো লাগে। আমি চেষ্টা করি সব ধরনের জিনিস কখনো না কখনো একবার করে করার জন্য। আবার বিভিন্ন ধরনের আইডিয়া মাথায় আসলে সেগুলো ও করার চেষ্টা করি।

35FHZ8gBpndbrF88KC8i6DmfoqNdVfSnhzJshZCJksDJs27YpCCUjp1oaP6ko3mLJbQtLE76ZKc5r3aFXKh8EK2Xg2XbxHP97436Dksrat...K3RRDcGvdyC6bx3TE39Zctd2ho1pJ1hm9nj6RC6gfhhSEVDEf6zHmiqsgBwDTEDG8onxfxrWKe5ZMmiwAvtnX6XvsCqykCT5aFqMFBq2wcdKNs74j1RgTuza3g.png

A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjde9gvbjDSDFUe2t87sHycAo9yh4cXNBQ2uKuZLC2jPzA8Qx5HRSqkJDxCm2F1P...XMCuWWrUK8WEzc1spvbtGymKcxp9cSaiY7YD7nmGv2yy3TJjQK1R5Bx6mMsJqHLdPZ4gBXB1M3ZGWR3ESWZxh8hd9tvb68pfdL8xHrioiqDnHuRUqd8FYt5aog.png

ধন্যবাদ সবাইকে

Sort:  
 2 years ago 

বিকেলের নাস্তাতে এমন জিনিসটা আসলে অনেক ভালো লাগে। মাঝে মাঝে যখন ইচ্ছা হয় তখনই আমিও বিকেলে এই ধরনের রেসিপি তৈরি করে খাই। আপনার তৈরি করে রেসিপিটা আসলেই অনেক ভালো লেগেছে।

 2 years ago 

বিকেলের নাস্তা খেতে আমার কাছেও এভাবে অনেক ভালো লাগে।

 2 years ago 

আপু আপনি খুবই মজাদার পিঠা রেসিপি শেয়ার করেছেন। আপনার পিঠা দেখে তো খুব খেতে ইচ্ছে করছে। আমার কাছে ঝাল পিঠা অনেক ভালো লাগে। অনেকদিন হয়েছে এ পিঠা খাওয়া হয় না। আপনি খুব সুন্দর ভাবে ঝাল পিঠা তৈরির পদ্ধতি বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার পিঠা রেসিপি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে উৎসাহ মূলক মন্তব্য করে সব সময় মতো পাশে থাকার জন্য।

 2 years ago 

ঝাল পিঠা আমার খুব পছন্দের। বিশেষ করে এ ধরনের ঝাল পিঠা বিকেল বেলায় খেতে অনেক বেশি ভালো লাগে। বিকেল বেলা যদি ঝাল পিঠা হয় তার সাথে এক কাপ রং চা, আহ সেই রকম জমে জমে উঠে বিকালটা। ধন্যবাদ সবার উদ্দেশ্যে এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

আমারও ঝাল পিঠা খেতে অনেক ভালো লাগে। সুন্দর মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমারও ভালো লাগে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

গতকাল বিকেলে যখন বাহিরে গিয়েছিলাম তখন আপনার এই ঝাল পিঠা দেখেছিলাম। আর আজ আপনার কাছে এমন একটি রেসিপির বেশ সুন্দর উপস্থাপনা দেখলাম। আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর একটি রেসিপি দেখে। বেশ দারুন একটি রেসিপি শেয়ার করেছেন। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর রেসিপি আমাদের মাঝে তুলে ধরার জন্য।

 2 years ago 

আমারও ঝাল পিঠা খেতে অনেক ভালো লাগে আপনার মন্তব্য পড়ে আরো ভালো লাগলো।

 2 years ago 

এই পিঠা আমি প্রথম আমার শ্বশুর বাড়িতে খেয়েছি।খেতে বেশ মজা। পিঠা সবসময় মিস্টি খাওয়া হয়। তাই মাঝে মাঝে এ ধরনের ঝাল পিঠা খেতে বেশ মজা লাগে।পিঠাগুলো দেখতে বেশ লোভনীয় লাগছে। মজার পিঠার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার তো ঝাল মিষ্টি সব ধরনেরই পিঠা খাওয়া হয় মন্তব্যের জন্য ধন্যবাদ

 2 years ago 

পিঠা আমার খুব পছন্দের। মজাদার ঝাল পিঠা তৈরি বেশ দুর্দান্ত হয়েছে। ঝাল পিঠা তৈরি প্রক্রিয়া বেশ সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর পিঠা তৈরি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

উৎসাহ মূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ

 2 years ago 

একদম ঠিক বলছেন আপু মাঝে মাঝে ঝাল পিঠা খেতে খুব ভালো লাগে। আপনি আটা এবং ডিম দিয়ে খুব সুস্বাদু একটি বিকেলের নাস্তায় পিঠা তৈরি করে নিলেন। পিঠা তো দেখে লোভ সামলানো যাচ্ছে না। প্রথমে আমি মিষ্টি পিঠা মনে করছিলাম। কিন্তু পরে জানতে পারি আপনি ঝাল পিঠা তৈরি করলেন। অনেক ভালো লেগেছে আপনার তৈরি করার ধাপ গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রতিনিয়ত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে

 2 years ago 

আসলে রেসিপি তৈরি করতে করতে একটা অন্যরকম দক্ষতা চলে এসে। যার কারণে আপনার কাছে মনে হচ্ছে আপনি আরো সুন্দর সুন্দর রেসিপি তৈরি করছেন। আজকে আপনি খুবই মজাদার ঝাল পিটার রেসিপি তৈরি করেছেন এবং দেখেই বোঝা যাচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার কাছেও রেসিপিগুলো তৈরি করে মাঝেমধ্যে খেতে অনেক ভালো লাগে মন্তব্যের জন্য ধন্যবাদ।

 2 years ago 

পিঠা খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আপনার ঝাল পিঠা দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হবে। তবে ঝাল জাতীয় যে কোনো খাবার আমার কাছে একটু বেশি ভালো লাগে। এই পিঠার মধ্যে ডিম দেওয়ার জন্য মনে হচ্ছে খেতে আরো বেশি মজা হয়েছিলো। তৈরির ধাপ গুলো সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমার নিজের কাছেও এই ধরনের পিঠা খেতে অনেক ভালো লাগে আপনার মন্তব্য পরে আরো ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38