সুস্বাদু নুডুলস এর রেসিপি ||

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম/আদাব
সকলকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আপনারা সবাই সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা করি।

IMG_20230724_131858.jpg


আজকে আমি সুস্বাদু নুডুলস এর রেসিপি আমাদের মাঝে তুলে ধরবো। নুডুলস আমার অনেক প্রিয়। নুডুলস খেতে আমার অনেক ভালো লাগে। আজকে আপনাদের সামনে সুস্বাদু নুডলস এর রেসিপি শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বেশি দেরী না করে শুরু করা যাক।

♥☆꧁::আমার রান্নাঘর.::. ꧂☆♥


বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি সুস্বাদু নুডুলস রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি । এটি আমার বাংলা ব্লগে আমার দ্বিতীয় রেসিপি পোস্ট। আশা করছি আপনাদের সবাইকে আমার রেসিপি পোস্টটি ভালো লাগবে।

সুস্বাদু নুডুলস রেসিপি

IMG_20230724_132220.jpg

☆꧁::প্রয়োজনীয় উপকরন .::. ꧂☆



  • নুডুলস

  • শুকনা মরিচ

  • পেঁয়াজ

  • সয়াবিন তেল

  • লবণ

১ম ধাপ
  • প্রথমে গ্যাসের চুলায় পানি গরম করে নিই।

IMG_20230724_133052.jpg

২য় ধাপ
  • এবার গরম পানিতে নুডুলস গুলো ছেড়ে দিই সেদ্ধ হাওয়ার জন্য।

IMG_20230724_133417.jpg

৩য় ধাপ
  • এরপর পেঁয়াজ মরিচগুলো কুচি কুচি করে কেটে নিই।

IMG_20230724_133813.jpg

৪র্থ ধাপ
  • ততক্ষণে গরম পানিতে নুডুলসগুলো সেদ্ধ হয়ে যায়।সেদ্ধ নুডলস গুলো একটি ছাকনিতে করে পানি আলাদা করে নিই।

IMG_20230724_134035.jpg

৫ম ধাপ
  • এরপর একটি কড়াইয়ে তেল গরম করতে দেই। তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে পেঁয়াজ ও মরিচগুলো ছেড়ে দিই। এরপর কিছুক্ষণ পেঁয়াজ ও মরিচগুলো ভেজে নিই

IMG_20230724_134425.jpg

৬ষ্ঠ ধাপ
  • ভাজা হয়ে গেলে সেদ্ধ করা নুডুলস এর সাথে নুডুলস এর মসলা এবং পরিমাণমতো লবণ দিয়ে নুডুলস গুলো কড়াইতে ঢেলে দেই। এরপর ছুন্নি দিয়ে ভালোভাবে নারাচারা করতে থাকি।

IMG_20230724_134801.jpg

৭ম ধাপ
  • কিছুক্ষণ নারাচারার পরেই প্রস্তুত হয়ে যায় আমাদের সুস্বাদু নুডুলস রেসিপি। যা আপনাদের মাঝে তুলে ধরলাম।

IMG_20230724_135218.jpg


কালকে বিকেলে ফুটবল খেলে এসে খুবই ক্ষুদা লেগেছিলো। বাসায় কেউ ছিলোনা, রান্নাঘরে যেয়ে দেখি নুডলস রয়েছে তাই ভাবলাম নুডলস রান্না করে খাওয়া যাক। তাই আপনাদের মাঝে নুডলস রেসিপিটি তুলে ধরলাম। নুডুলসগুলো খেতে কিন্তু খুবই মজাদার ও সুস্বাদু হয়েছে।


IMG_20230724_132220.jpg

আজকের মতো এখানেই। আশা করছি আমার রেসিপি পোস্টটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার রেসিপি পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ।


IMG-20230608-WA0000.jpg

আমি আল হিদায়াতুল শিপু। বর্তমানে ইন্টার পরীক্ষা দিলাম এই বছর। আমি ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আমি মাঝে মাঝে কবিতা ও লিখি। আমার লেখা কবিতা ইতিমধ্যে বেশ কয়েকটা পত্র পত্রিকা এবং মেগাজিনে প্রকাশিত হয়েছে। কাব্যকলি বইতেও আমার লেখা কবিতা রয়েছে।




New_Benner_ABB.png


🌼ধন্যবাদ🌼

বিষয়: সুস্বাদু নুডুলস রেসিপি

কমিউনিটি : আমার বাংলা ব্লগ

আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই এই কমিউনিটির সকল সদস্য কে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার রেসিপি পোস্টটি পড়ে দেখার জন্য। দেখা হবে অন্য একটি ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন।


Sort:  
 3 years ago 

বাহ্ আপনি তো দেখছি আবার রাধঁতেও জানেন। বেশ সুস্বাদু একটি রেসিপি নিয়ে আজ আপনি আমাদের সাথে পোস্ট শেয়ার করেছেন। নডুলস তো খেতে বেশ স্বাদই লাগে। আর তা যদি হয় এমন করে রান্না করা তাতে তো কথাই নাই। দেখেই মনে হচ্ছে রেসিপি বেশ ভালোই হয়েছিল। শুভ কামনা রইল আপনার প্রতি।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন সুস্বাদু নুডুলস এর রেসিপি। আসলে বিকেল বেলায় আপনি ফুটবল খেলা শেষ করে এসে বাড়িতে নুডুলস রান্না করে খেয়েছেন জেনে বেশ ভালো লাগলো। আপনি বেশ ভালোভাবে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে বোঝা যাচ্ছে। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি রেসিপি তৈরির পদ্ধতি ধাপে ধাপে শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতক্ষণ ধরে মনোযোগ দিয়ে আমার রেসিপি পোস্টটি পড়ে এত সুন্দর একটি কমেন্ট করার জন্য।

 3 years ago 

অল্প উপকরণে খুব সহজে মজাদার নুডুলস রান্না করেছেন। বিকেলের নাস্তা হিসেবে এবং টিফিনের নুডলস খেতে আমার কাছে খুব ভালো লাগে। বিভিন্ন রকম সবজি না দিলেও ডিম ছাড়া কখনো রান্না করে খাওয়া হয়নি।আপনার রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে মজা হয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখবো।

 3 years ago 

অল্প উপকরণের বেস্ট নুডুলস রেসিপি। খেতেও অনেক সুস্বাদু হয়েছিলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

বেশ মজাদার একটা নাস্তা রেসিপি শেয়ার করেছেন আপু। পছন্দের নাস্তা মধ্যে নুডুলস অন্যতম। আগে যখন হোস্টেলে থাকতাম তখন মাঝ রাতে উঠে নুডলস্ বানানো শুরু করতাম। প্রতি সপ্তাহে চার পাঁচ বার খাওয়া হতো। খুব অল্প সময়ের মধ্যে ভালো একটা নাস্তা খাওয়া যায়। ধন্যবাদ আপনাকে সুন্দর একটা রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া হবো আপু হবো না🤦🏻‍♂️। যাইহোক আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

 3 years ago 

নুডুলস খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি খুবই সুস্বাদু এবং মজাদার নুডুলসের রেসিপি তৈরি করেছেন, যা দেখে আমার তো খুব ভালো লেগে গিয়েছে। আপনার এই মজাদার রেসিপিটা দেখেই বুঝতে পারছি খুবই মজা করে খেয়েছিলেন সবাই মিলে। এটি আপনার দ্বিতীয় নাম্বার রেসিপি পোস্ট এটা জেনে তো আরো বেশি ভালো লেগেছে। উপস্থাপনার মাধ্যমে অনেক সুন্দর করে শেয়ার করে নিলেন সম্পূর্ণ রেসিপিটা।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু এত সুন্দর করে মন্তব্য করার জন্য। এরকম মন্তব্য কাজ করার প্রেরণাকে আরো বাড়িয়ে দেয়। অনেক শুভকামনা রইলো।

 3 years ago 

বিকেলের নাস্তার জন্য নুডলস পারফেক্ট একটা রেসিপি। নুডলস আমার খুব পছন্দ। তবে নুডলস এর সাথে আলু,টমেটো এবং ধনিয়া পাতা দিলে বেশি সুস্বাদু লাগে খেতে। যাইহোক রেসিপিটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার রেসিপি পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য। আপনার জন্য ও শুভকামনা রইলো।

 3 years ago 

আমি তো মনে করি নুডুলস কম বেশি সবাই অনেক
খুবই পছন্দ করে। বিশেষ করে আমি একটু বেশি পছন্দ করি নুডুলস খেতে। আর সেই নুডুলস টা যেভাবেই তৈরি করা হোক না কেন খেতে অনেক বেশি সুস্বাদু হয়। বাড়িতে এভাবে নুডুলস রান্না করে খাওয়ার মজাটাই কিন্তু একেবারে অন্যরকম। আপনার নুডুলস রেসিপি টা দেখে ইচ্ছে করছে বাটি থেকে কয়েক চামচ খেয়ে নিতে। যদিও এই নুডুলস আপনাদের খাওয়া শেষ।

 3 years ago 

নেক্সট টাইম নুডুলস করলে আপনাকে জানায় রাখবো আগে থেকেই চলে আসিয়েন।🤦🏻‍♂️ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার রেসিপি পোস্টটি পড়ে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64130.84
ETH 1861.08
USDT 1.00
SBD 0.39