রেসিপি পোস্টঃ নানা রকম সবজি দিয়ে তৈরি মজাদার সবজি পরোটা।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিমিট আইডির নাম @ayaan001

আজ ১২ জানুয়ারি ২০২৪ ইং:।

বাংলায় ২৮ পৌষ ১৪৩০ খ্রিষ্টাব্দ।

আরবি ২৯ জমাদিউস সানি ১৪৪৫ হি:।

আমার বাংলা ব্লগের সকল সদস্য বৃন্দ কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আমি আপনাদের মাঝে নতুন পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি খুব মজাদার একটি খাবারের রেসিপি আপনাদের মাঝে শেয়ার করবো। কিভাবে মজাদার সবজি পরোটা তৈরি করতে হয় সেটাই আজকে আপনার মাঝে শেয়ার করব।

এর আগে হয়তো আপনারা এই ধরনের রেসিপি অনেকেই তৈরি করে খেয়ে থাকবেন। অনেকের কাছে আবার এই খাবারটা অনেক প্রিয়ও হতে হবে পারে। আমার কাছে এই রেসিপিটা খুবই ভালো লাগে। মাঝে মাঝ্যেই আমি এই রেসিপিটা তৈরি করে খেয়ে থাকি। চাইলে আপনারাও এই রেসিপি বাসায় বানিয়ে খেতে পারেন। খুব অল্প পরিমান জিনিস দিয়ে অল্প তেলে এই রেসিপিটা তৈরি করা যায়। ছোট থেকে বড় সবাই এর ছবিটা খেতে অনেক পছন্দ করে। চলেন তাহলে কথা না বাড়িয়ে শুরু করে দেয়।

পরিবেশন

IMG_20240112_093740.jpg

প্রয়োজনীয় উপকরণপরিমান
ময়দা১ কাপ পরিমান
পেয়াজ৩-৪ পিচ
কাঁচা মরিচপরিমান মতো
গাজর১টি।
পালংশাকপরিমান মতো
ধনিয়াপাতাপরিমান মতো
লবনপরিমান মতো
হলুদের গুড়াপরিমান মতো
ডিম১ টি


প্রথম ধাপ

IMG_20240112_093324.jpg

প্রথম একটি পাত্রে সকল প্রকার প্রয়োজনীয় উপকরণগুলো সুন্দরভাবে কেটে আগে থেকেই সাইজ করে নিয়েছি। এর সাথে একটি ডিম নিয়ে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20240112_093408.jpg

এরপর সকলে প্রকরণ গুলো খুব সুন্দর ভাবে একসাথে মিশিয়ে নিয়েছি। খুব সুন্দর ভাবে নাড়াচড়া করে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন সেগুলো একসাথে দলা বেঁধে না থাকে। উপকরণগুলো সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে।

তৃতীয় ধাপ

IMG_20240112_093430.jpg

এর ভেতরে আটা দিয়ে দিয়েছি। আটা দেয়ার পর সেগুলো ভালো ভাবে মিশিয়ে নিয়েছি। খেয়াল রাখতে হবে যেন উপকরণ গুলো খুব সুন্দর ভাবে মিশে যাই। যত সুন্দর করে উপকরণগুলো আমি খেতে পারবেন পরোটা তৈরি করতে যত সুবিধা হবে।

IMG_20240112_093526.jpg

চতুর্থ ধাপ

IMG_20240112_093617.jpg

এরপর একটি কড়ায়েহালকা পরিমাণ তেল দিয়ে চারিদিকে ছিড়িয়ে দিয়েছি। এরপর পরিমাণ মতো তৈরি করা উপকরণ পাত্রের উপর দিয়ে হাত দিয়ে সুন্দর করে গোল করে মেলিয়ে দিয়েছি। এ সময় অবশ্যই চুলার জ্বাল কমিয়ে রাখতে হবে। না হলে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হবেনা।

পঞ্চম ধাপ

IMG_20240112_093753.jpg

অল্প তাপে কিছুক্ষণ রাখার পর পরোটা উল্টে দিতে হবে। যাতে দুইটি পাশ খুব সুন্দর ভাবে তৈরি হয়ে যায়। পরোটার গায়ের রং হালকা বাদামি কালার হয়ে গেলে বুঝতে হবে পরোটা নামানো জন্য তৈরি হয়ে গেছে।

ষষ্ঠ ধাপ

IMG_20240101_184441.jpg

পোস্টের ধরনরেসিপি পোস্ট
চিত্র শিল্পীমোঃ আশিকুর রহমান
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।
১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।

Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

শীতের দিনে সবজি পরোটা হলে তো আর কোন কথাই নেই। সবজি পরোটা খেতে আমার খুব ভালো লাগে। আপনি খুব সুন্দর করে সবজি পরোটা বানিয়েছেন। ধাপে ধাপে রেসিপিটি তুলে ধরেছেন।অনেক ধন্যবাদ ভাইয়া সুন্দর রেসিপি টি শেয়ার করার জন্য।

 3 years ago 

ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত শেয়ার করা জন্য। ভালো থাকবেন

 3 years ago 

আপনি দেখছি শীতকালীন সবজি দিয়ে দারুণ মজাদার লোভনীয় একটি সবজি পরোটা রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। রেসিপিটি তৈরি পদ্ধতি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ধাপে ধাপে।ধন্যবাদ ভাইয়া অসাধারণ সুন্দর একটি লোভনীয় রেসিপি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 3 years ago 

এই ধরনের রেসিপি গুলা খেতে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য।

 3 years ago 

একদম ইউনিক রেসিপি তৈরি করেছেন। দেখতে এত লোভনীয় হয়েছে জানি খেতে আরও বেশি সুস্বাদু হবে বলে মনে হচ্ছে। সকালে এভাবে পরোটা তৈরি করলে খেতে নিশ্চয়ই ভালই লাগবে।

 3 years ago 

হ্যা অবশ্যই আপু সকালের নাস্তায় এমন পরোটা পেলে সবাই অনেক খুশি হবে। ধন্যবাদ আপু সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

এতগুলো সবজি দিয়ে যে পরোটা তৈরি করা যায় এটি আমার জানা ছিল না ।একদম নতুন লাগলো রেসিপিটি আমার কাছে। তবে খেতে নিশ্চয়ই বেশ মজার হয়েছিল ,যেহেতু অনেকগুলো সবজি ব্যবহার করেছেন ।বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জ্বি আপু খেতে খুবই মজা। একদিন তৈরি করে খেয়ে দেখতে পারেন।

 3 years ago 

সবজি দিয়ে পরোটা তৈরি করেছেন দেখতে যেমন লোভনীয় লাগছে তেলে ভাজা পরোটা রেসিপি খেতেও তেমন সুস্বাদু হবে। সত্যি বলতে সকাল সকাল এখনই টেস্ট করে দেখতাম যদি সম্ভব হতো।

Posted using SteemPro Mobile

 3 years ago 

তাই নাকি ভাই। আসলেই খেতে সেই স্বাদ। ধন্যবাদ ভাই সুন্দর মতামত শেয়ার করার জন্য।

 3 years ago 

সকালে ঘুম থেকে উঠে সকালে নাস্তার সাথে যদি এরকম সবজি পরোটা পাওয়া যেত তাহলে মনটা ভরে যেত। সত্যিই আপনি অসাধারণ একটি এরকম সবজি পরোটা রেসিপি দিয়েছেন। এই সবজি পরোটা গুলো খেতেও অসাধারণ সুস্বাদু। এরকম সুন্দর একটি রেসিপি দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

বিভিন্ন রকমের সবজি দিয়ে এভাবে পরোটা বানালে খেতে অনেক ভালো লাগে। আর সাথে যদি কিছু মাংস দেওয়া হয় তাহলে খেতে আরো বেশি মজার হয়। আমিও বাসায় মাঝে মাঝে তৈরি করি। আপনি অনেক সুন্দর করে এই রেসিপি তৈরির পদ্ধতি শেয়ার করেছেন জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

ভালো একটা কথা বলেছেন আপু৷ এই বিষয়টা তো আমার মাথায় আসে নাই। ধন্যবাদ আপু সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64457.24
ETH 1864.34
USDT 1.00
SBD 0.38