রেসিপি পোস্টঃ লেটুস পাতা দিয়ে মজাদার ডিম পোচ।

in আমার বাংলা ব্লগ3 years ago
আসসালামু আলাইকুম

🌿আমি মোঃ আশিকুর রহমান। আমি বাংলাদেশ 🇧🇩 থেকে বলছি। আমার স্টিম আইডির নাম @ayaan001

আজ ৩১ ডিসেম্বর ২০২৩ ইং:।

বাংলায় ১৬ পৌষ ১৪৩০খ্রিষ্টাব্দ।

আরবি ক৭ জমাদিউস সানি ১৪৪৫ হি:।

কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমিও আল্লার রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আজকে আমি আপনাদের মাঝে রেসিপি পোস্ট শেয়ার করবো। দেখাবো কিভাবে হালকা তেল দিয়ে ডিম পোস করা যায়। এই ভাবে ডিম ভেজে খেতে খুব ভালো লাগে।

পরিবেশন

IMG_20231231_115220.jpg

IMG_20231230_140730.jpg

প্রয়োজনীয় উপকরণ
ডিম
লেটুস পাতা
নুলডসের মসলা
তেল


প্রথম ধাপ

IMG_20231230_140714.jpg

প্রথমে একটি পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি। এরপর পাথরটি চুলের উপর রেখে হালকা গরম করে নিয়েছে। তারপর হালকা করে তেল দিয়ে নিয়েছি।

দ্বিতীয় ধাপ

IMG_20231230_140812.jpg

তেল হালকা গরম হয়ে গেলে লেটুস পাতা হালকা করে ভেজে নিতে বেশি ভালো যাবে না বেশি ভালোলে পুড়ে যেতে পারে।

তৃতীয় ধাপ

IMG_20231230_141018.jpg

লেটুস পাতা ভাজা হয়ে গেলে সেগুলো চুপসে যাবে। পরবর্তীতে হাতে সেগুলো পড়ার উপর বিছিয়ে দিতে হবে।

চতুর্থ ধাপ

IMG_20231230_141056.jpg

লেটস পাতাগুলো সুন্দর ভাবে কড়ার উপর সাজিয়ে দেয়ার পর ডিমটি লেটুস পাতার মাঝখানে সুন্দর করে বসিয়ে দিতে হবে। আমি এখানে একটি ডিম পোচ করেছি। অনেকে আবার মনে কইরেন না দুইটা ডিম আসলে একটি ডিমের ভেতরে দুইটি কুসুম ছিল। ডিমের উপরে হালকা করে নুডলসের মসলা ছিটিয়ে দিতে হবে। এই সময় চুলার জ্বাল কমিয়ে রাখতে হবে। খেয়াল রাখতে হবে যেনো ডিম পুড়ে না যায়।

পঞ্চম ধাপ

IMG_20231230_141322.jpg

তারপর নিচের অংশে ডিমের উপর হালকা হালকা করে নুডলসের মসলা ছিটিয়ে দিতে হবে। এরপর নিচের অংশ শক্ত হয়ে গেলে ডিমটা উল্টে দিতে হবে।

ষষ্ঠ ধাপ

IMG_20231230_141544.jpg

এই ভাবে দুই পাশ সুন্দর করে ভেজে নিতে হবে। সব সময় খেয়াল রাখতে হবে যেনো বেশি ভাজা না হয়ে যায়। মাথায় রাখতে হবে এটা ডিম পোচ ভাজি না😄। ভাজা হয়ে গেলে পারিবেশনের জন্য প্রস্তুত এবার মজা করে খাওয়ার পালা🤤🤤।

পোস্টের ধরনরেসিপি পোস্ট
ডিভাইসরেডমি নোট ১১
লোকেশনপাবনা
আমার সংক্ষিপ্ত পরিচয়

আমি মোঃ আশিকুর রহমান। আমি মেহেরপুর জেলার গাংনী উপজেলার জুগির গোফা গ্রামে বাস করি। সবুজ শ্যামলে ঘেরা আমাদের গ্রামটি দেখতে খুবই সুন্দর। আমি একজন সরকারি চাকরিজীবি। আমি চাটমোহর ফায়ার ষ্টেশনে কর্মরত আছি। আমি বিবাহিত। আমার একটি ছেলে আছে। আমি আমার পরিবারে মা, বাবা, ভাই, স্ত্রী ও ছেলে নিয়ে বসবাস করি।


সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার করা পোস্টটি দেখার জন্য। সবার জন্য দোয়া রইলো সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ জানাচ্ছি আমার বাংলা ব্লগের প্রতিষ্ঠাতা, এডমিনদের। যারা আমাকে শুরু থেকে সাপোর্ট করছে। আবারও ধন্যবাদ যানাচ্ছি আমার বাংলা ব্লগের সকল কর্মরত সদস্যদের। লেখার ভেতর ভুল ত্রুটি হতে পরে। সেক্ষেত্রে আপনাদের ক্ষমা সুন্দর দৃষ্টি আকর্ষণ করছি । দোয়া করি সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আমার জন্য সবাই দোয়া করবেন।


১০%প্রিয় লাজুক খ্যাঁক এর জন্য।


Logo.png

Banner_New.png

20230619_1852241.gif

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

লেটুস পাতা দিয়ে এভাবে ডিম ভাজি করা যায় তা আমি কখনো ভাবিইনি। এভাবে ডিম পোচ করা শিখে নিলাম। 🥹🥹

 3 years ago 

লেটুস পাতা সবজি হিসেবে বেশ কয়েকবার খেয়েছি আমি।
তবে এত মজাদার ভাবে যে ডিম ভাজি করা যায় তা আসলে আমার জানা ছিল না।
আপনার প্রস্তুত করা দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু হবে।

 3 years ago 

ভাই অনেক অল্প সময়ে বেশ সুন্দর একটি রেসিপি তৈরি করে ফেলেছেন দেখছি দেখে খেতে ইচ্ছা করছে। লেটুস পাতা দিয়ে মজাদার ডিম পোচ আসলেই বেশ সুস্বাদু হয়েছে মনে হচ্ছে। পরবর্তীতে বাড়িতে একদিন বানিয়ে খাবো অবশ্যই। অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নতুন একটি রেসিপি আপনার কাছ থেকে প্রথম দেখলাম ।লেটুস পাতা দিয়ে ডিম পোচ করে কখনো খাওয়া হয়নি। আপনার রেসিপিটি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এভাবে একদিন ট্রাই করে দেখব। মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

অনেক ইউনিক একটি রেসিপি শেয়ার করেছেন। লেটুস পাতা দিয়ে যে এভাবে ডিম পোচ করা যায় সেটা আমি আগে জানতাম না। অবশ্যই বাসায় একদিন এভাবে রেসিপিটা ট্রাই করবো। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

নতুন কিছু জেনেছেন এটা যেনে বেশ ভালো লাগলো। ধন্যবাদ আপু আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য ম

 3 years ago 

ডিম আমার ভীষণ প্রিয়। তাই ডিম দিয়ে মজার মজার খাবার তৈরি করতে ভালো লাগে। তবে লেটুস পাতা দিয়ে এভাবে কখনো ডিম রান্না করা হয়নি। নতুন ধরনের এবং ইউনিক একটি রেসিপি দেখতে পেলাম। আর এই রেসিপিটি আমার ভীষণ ভালো লেগেছে।

 3 years ago 

আমার শেয়ার করা রেসিপি আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হয়েছি আপু। ডিম আমিও খুব পছন্দ করি।

 3 years ago 

লেটুস পাতা দিয়ে মজাদার একটি ডিম পোচ তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক রকম ভাবেই ডিম পোস্ট করে খাওয়া হয়েছে তবে আপনার মত করে এভাবে কম তেল দিয়ে লেটুস পাতা দিয়ে কখনো খাওয়া হয়নি। মজাদার ঐ ইউনিক ধরনের একটা রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ধন্যবাদ ভাই আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য। খেয়ে দেখতে পারেন আশা ভালো লাগবে।

 3 years ago 

ডিম খেতে আমার কাছে সব সময় ভালো লাগে। তবে লেটুস পাতা কখনো খাওয়া হয়নি আর এভাবে ডিম দিয়ে তো লেটুসপাতা কখনোই খাওয়া হয়নি। আপনার এই রেসিপি আমার কাছে অনেক ইউনিক লেগেছে আর দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। ধাপগুলো খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার ও ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63162.59
ETH 1821.63
USDT 1.00
SBD 0.38