রেসিপি সুস্বাদু লাল শাক ভাজি 😋 ১০% লাজুক খ্যাকের জন্য
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
১৮আশ্বিন , ১৪২৯ বঙ্গাব্দ
৩অক্টোবর , ২০২২ খ্রিস্টাব্দ
৬রবিউল আউয়াল , ১৪৪৩ হিজরী
সোমবার।
শরৎকাল ।
আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
উপকরণ:
১. লাল শাক।
২. পেঁয়াজ ৫ টি।
৩. কাঁচা মরিচ ১০ টি।
৪. রসুন ৩ টি।
৫. লবণ।
৬. সয়াবিন তেল।
- প্রথমে আমি শাক গুলো ভালোভাবে পরিষ্কার করে সুন্দর করে ধুয়ে নিয়েছি।
- তারপরে আমি কাঁচা মরিচ ও পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি এবং তিনটি রসুন নিয়েছি।
- তারপরে আমি চুলার উপর কড়াই দিয়েছি এবং অপেক্ষা করতে হবে যত সময় কড়াই গরম না হয়।
- তারপরে আমি চুলার উপর কড়াই দিয়েছি কিছু সময় অপেক্ষা করার পরে ভালোভাবে কড়াই গরম হয়ে গেলে পরিমাণমতো তেল দিয়েছি।
- তারপরে আমি কেটে রাখা কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুন দিয়েছি।
- ভালোভাবে নাড়তে হবে যত সময় পেঁয়াজ ও রসুন বাদামী রঙের না হয়।
- মসলাগুলো বাদামী রঙের হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা শাকগুলো দিয়েছি।
- তারপরে কিছু সময় অপেক্ষা করতে হবে যত সময় শাকগুলো সিদ্ধ না হয়।
- অবশেষে তৈরি হয়ে গেল আমার আজকে রেসিপি এখন শুধু পরিবেশনের পালা।
আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।
আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

লাল শাক ভাজি নিয়ে মজার গল্প আছে আমি ছোট বেলায় লাল শাক দিয়ে যখন ভাত খেতাম তখন ভাত গুলো খুব লাল হয়ে যেতো ভাবতাম আমার হাত হয়তো কেটে গেছে কিন্তু বাকি অন্যদের প্লেটে দেখি একই অবস্থা এবং এরপরে আমার আম্মু বলেছিল এটা শাকের রং।এরপর থেকে লাল শাকের প্রতি আলাদা ভালো লাগে।
লাল শাক খেতে আমার কাছে খুবই ভালো লাগে। বিশেষ করে লাল শাক দিয়ে ভাত মাখালে ভাতগুলো দেখতে লাল লাল হয় এজন্যই বেশি ভালো লাগে। ভাইয়া আজ আপনি আমার খুবই পছন্দের একটি রেসিপি শেয়ার করেছেন এজন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
ভাই আপনার লাল শাক ভাজি দেখে এখনই মনে হচ্ছে গরম ভাতের সাথে খেয়ে ফেলি। কারণ লালশাক আমার অনেক পছন্দের একটি খাবার। আর রেসিপিটি আপনি আমাদের মতোই তৈরি করেছেন আমরাও এভাবে রেসিপি তৈরি করি। ধন্যবাদ ভাই সুন্দর একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বাহ আপনি অনেক সুন্দর করে সুস্বাদু লাল শাক ভাজি রেসিপি বানিয়েছেন। খুব লোভনীয় পোস্ট। মন চাইতেছে সবগুলো আমি খেয়ে ফেলতে। এই সময় তো বাজারে লাল শাক পাওয়া বড়ই মুশকিল। আপনি অনেক সুন্দর করে আমাদের মাঝে রেসিভিটি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।
আপনার লাল শাক ভাজি রেসিপি দেখে তো আমার খুবই লোভ লেগে গেছে। আমি লাল শাক খেয়েছিলাম শেষবারের মতো মনে হয় এবছর প্রথম এ। তখন খেয়েছিলাম আমার মনে হয় আর কখনো খাইনি। সত্যিই এটি খুবই সুস্বাদু হয়ে থাকে। যে কারণে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আপনার রেসিপির কালার কম্বিনেশনটা খুবই চমৎকার ছিল।
সকলকে অভিনন্দন জানিয়ে শুরু করলেন আজকের লালশাকের রেসিপি।সুস্বাদু এই লাল শাক ভাজি সত্যিই অনেক মজাদার। এবং ভাতের সাথে মাখালে সুন্দর লাল হয়। এবং লাল লাল ভাতগুলো দেখে খেতে ইচ্ছে করে।♥♥