রেসিপি সুস্বাদু রুই মাছ ভুনা 🐟 ১০% লাজুক খ্যাকের জন্য
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ashikur50 বাংলাদেশের নাগরিক।
আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি। মাতৃভাষা বাংলা ব্লগিং এর একমাত্র কমিউনিটি [আমার বাংলা ব্লগ] এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দনজানিয়ে আমার আজকের পোস্ট শুরু করছি।
০৪মাঘ , ১৪২৯ বঙ্গাব্দ
১৮জানুয়ারী , ২০২৩ খ্রিস্টাব্দ
২৪জমাদিউল সানি, , ১৪৪৪ হিজরী
বুধবার।
শীতকাল।
আমাদের কমিউনিটির সবাই খুব সুন্দর সুন্দর রেসিপি পোস্ট করে, তেমনি আমিও আজকে আপনাদের সামনে একটি পোস্ট নিয়ে হাজির হলাম। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে।
উপকরণ:
১. রুই মাছ।
২. পেঁয়াজ ৪ টি।
৩. কাঁচা মরিচ ৫ টি।
৪. হলুদ গুঁড়া।
৫. শুকনো মরিচের গুঁড়া।
৬. ধনিয়া গুড়া।
৭. সরিষার তেল।
৮. লবণ।
৯. জিরা।
- প্রথমে আমি মাছগুলো সাইজ অনুযায়ী কেটে নিয়েছি এবং সুন্দর করে ধুয়ে নিয়েছি মাছের পাশাপাশি আমি কাঁচা মরিচ ও পেঁয়াজ ছোট ছোট করে কেটে নিয়েছি ব্যালেন্ডার করার জন্য।
- তারপরে আমি মাছগুলো ভেজে নেয়ার জন্য কেটে রাখা মাছগুলোর গায়ে সুন্দর করে হলুদ গুঁড়া মাখিয়ে দিয়েছি।
- তারপরে আমি চুলার উপর একটি কড়াই নিয়েছি এবং আমাকে কিছু সময় অপেক্ষা করতে হবে কড়াইটি গরম হওয়ার জন্য।
- তারপরে কড়াইটি ভালোভাবে গরম হয়ে গেলে আমি পরিমাণমতো সরিষার তেল দিয়েছি।
- তারপরে আমি তেলের উপর মাছগুলো দিয়েছি। মাছগুলো এপিট ওপিট করে সুন্দরভাবে ভেজে নিতে হবে।
- মাছগুলো ভেজে নেয়া হয়ে গেলে আমি আবার আরেকটু পরিমাণ সরিষার তেল দিয়ে ব্যালেন্ডার করা মসলাগুলো দিয়েছি।
- মসলাগুলো খুবই সুন্দর ভাবে কষাতে হবে যত সময় না বাদামি রঙের না হয়।
- মসলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি ভেজে রাখে রুই মাছগুলো দিয়েছি।
- মাছগুলো দেয়ার পর ভালোভাবে নাড়তে হবে যেন মসলার সঙ্গে মাছগুলো খুবই সুন্দর ভাবে মিশতে পারে কিন্তু খেয়াল রাখতে হবে যেন মাছগুলো ভেঙে না যায়।
- তারপরে আমি পরিমাণ মতো পানি দিয়েছি মাছভুনাতে বেশি একটা পানির প্রয়োজন হয় না এজন্য পরিমাণমতো পানি দিলেই হবে।
- অবশেষে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি এখন শুধু পরিবেশনের পালা।
আমার পোস্টে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ সবাই কে আমার পোস্ট টা পড়ার জন্য।
আমি মোঃ আশিকুর রহমান সোহাগ। আমার স্টীমিট একাউন্ট@ashikur50। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে। আমি সবার সাথে মিশতে ভালোবাসি।

রুই মাছের দারুণ একটি রেসিপি তৈরি করেছেন ভাইয়া। সরিষার তেল দিয়ে যেকোনো খাবার রান্না করলে খেতে ভালো লাগে। শীতের সময় সরিষার তেল খেতে বেশি ভালো লাগে। আপনার তৈরি করা মাছের রেসিপি দারুণ হয়েছে। আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়া। অনেক লোভনীয় লাগছে দেখতে।
রুই মাছ খেতে আমি অনেক পছন্দ করি। এভাবে রুই মাছ ভুনা খেতে আমার অনেক ভালো লাগে। শীতের সময় পেয়াল কলি আর ধনিয়া পাতা দিয়ে রুই মাছ ভুনা করলে খেতে অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে লোভনীয় লাগছে।ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ মজাদার রেসিপি শেয়ার করার জন্য।
রুই মাছের রেসিপি দেখে জিভে প্রায় জল চলে এলো। রেসিপি কালার দেখে বোঝা যাচ্ছে খেতে দুর্দান্ত হয়েছে। শুরু থেকে শেষ পর্যন্ত রুই মাছের রেসিপি প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে উপস্থাপন করছেন। যা পরবর্তীতে অন্য কেউ দেখলে খুব সহজেই তৈরি করে নিতে পারবে। ধন্যবাদ আপনাকে
রুই মাছ আমার পছন্দের খাবার। রুই মাছ যেভাবেই রান্না করা হোক না কেন আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রেসিপিটি দেখে এবং রেসিপির প্রতিটি ধাপ পড়ে আপনার রেসিপি সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছি।